পড়াশোনায় মনোযোগী হবার ১০টি উপায়

সাজগোজ উপ সম্পাদক · Oct 24, 2013 · 1 min read

পড়াশোনায় মনোযোগী হবার ১০টি উপায়

‘পড়াশোনা করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে’- ছোটবেলা থেকেই এই প্রবাদ শুনিয়ে শুনিয়ে বাবা মা আমদের শুধু পড়তে বসাত। কিন্তু, সমস্যা আমাদের সবারই একই জায়গায়, পড়তে বসলেই মাথায় আসে যত ধরনের চিন্তা। মনোযোগ যে কোথায় গায়েব হয়ে যায় কে জানে! পড়ায় মনোযোগ থাকলে যেটা একবার পড়লেই হয়, মনোযোগ না থাকলে সারাদিন পড়েও লাভ নেই। চলুন প্রিয় পাঠক আমরা জেনে নিই পড়াশোনায় মনোযোগী হবার কিছু উপায়ঃ

০১. মনস্থিরঃ

অমনোযোগীতা আনতে পারে এমন সব বিষয় মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনার পড়ার জন্য প্রয়োজনীয় সবকিছু হাতের কাছেই রাখুন যাতে বারবার উঠতে না হয়। অনেকের বারবার ফোন আসে পড়ার সময়।খুব বেশি দরকার না হলে ফোন বন্ধ করে রাখতে পারেন। পড়তে বসার অন্তত ৫ মিনিট আগ থেকে মনস্থির করুন।

০২. শিক্ষকতাঃ

আপনি যে বিষয় পড়বেন সেটা অন্য কাউকে শিক্ষা দিন।এমন কাউকে যে সে বিষয়টা সম্পর্কে জানেনা। শিক্ষকতা নিজের জ্ঞান আহরণের জন্য সবচেয়ে উত্তম উপায়। যেমন- আপনি যদি গণিত কম বোঝেন বা গণিত নিয়ে পড়তে চান ভবিষ্যতে আপনার উচিত এখন থেকেই গনিতের উপর শিক্ষা দান করা অন্যদের। এতে আপনার নিজেরও চর্চা থাকবে বিষয়টির উপর।

০৩. ইন্দ্রিয় সক্রিয়ঃ

আপনার সব ইন্দ্রিয় সক্রিয় করুন। আপনি একটি বিষয় যতই পড়ুন না কেন সারাদিন ততক্ষণ পর্যন্ত আপনি তা মনে রাখতে পারবেন না অথবা বুঝবেন না যতক্ষণ না আপনি বিষয়টি আপনার চারপাশের কিছুর সাথে সম্পৃক্ত করতে পারছেন। চারপাশের জিনিসের সাথে আপনি আহরণ করা জ্ঞান মিলিয়ে নেয়ার চেষ্টা করুন।

০৪. সংযোগঃ

প্রত্যেকটি বিষয়, ধারণার মাঝে সংযোগ স্থাপন করতে শিখুন। একটি আরেকটির সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে আপনার নিজের জ্ঞানের পরিধিও অনেক বাড়বে।

০৫. নতুন ধারণা ও পরিচিত ধারণার মাঝে সংযোগঃ

আপনি যখন নতুন কোন বিষয় বা তথ্য সম্পর্কে জানবেন তখন তা আপনার বর্তমানের পরিচিত কোন জানা তথ্য বা ধারণার সাথে সম্পৃক্ত করার চেষ্টা করুন। এতে পরীক্ষার সময় আপনার সে নতুন তথ্য ভুলে যাবার আশঙ্কা কম থাকে।

০৬. মস্তিষ্কের উপর চাপ না দেয়াঃ

পরীক্ষার আগে কিছুদিন পড়লে আপনার মস্তিষ্কের উপর চাপ পড়তে পারে। তাই সবসময় অল্প অল্প পড়ার মাঝে থাকবেন। এতে করে আপনার উপর কোন মানসিক চাপও থাকবেনা আর আপনি পরীক্ষার আগে একটু রিভিশন দিলেই আপনার হয়ে যাবে।

০৭. তথ্যের ধরনঃ

পড়ার সময় প্রত্যেকটি তথ্যের ধরন বোঝার চেষ্টা করুন। যেমন- যে তথ্য দেয়া আছে সেটা কি গাণিতিক তথ্য, নাকি ঐতিহাসিক কোন তথ্য, নাকি কোন ব্যক্তি বা দেশ সম্পর্কে তথ্য এসব বিষয়ে ভালো করে বুঝে তারপর মুখস্ত করতে হবে। না বুঝে মুখস্ত করলে তা কোনদিন মনে থাকবেনা।

০৮. সুদৃঢ় জ্ঞানের ভিতঃ

সব সময় পুস্তকি বিদ্যার সাথে সম্পৃক্ত করলে হবেনা। অন্যান্য বিভিন্ন বই থেকে আহরিত জ্ঞানের সাথেও সম্পৃক্ত করতে হবে। সেজন্য দেশ ও দেশের বাইরের অনেক লেখকের বই পড়ার অভ্যাস সব সময় রাখতে হবে। এটা শুধু মাত্র বিনোদনের জন্য নয়, বরং অনেক কিছু সম্পর্কে জ্ঞান আহরণ করা যায় আর নিজের জ্ঞানের ভিত্তিটা অনেক মজবুত ও শক্ত করে গড়ে তোলা যায় যাকে ভিত হিসেবে ধরে আপনি আপনার জ্ঞানের পরিধি বাড়িয়ে নিতে পারেন।

০৯. নিজস্ব রীতিঃ

যখন কোন বিষয় পড়বেন তখন নিজের একটা আলাদা রীতি অনুসরণ করার চেষ্টা করুন আর বিষয়টির একটি ছবি আপনার মনের মধ্যে এঁকে নিন। এতে বিষয়টি আপনার খুব সহজেই মনে থাকবে।

১০. নোটঃ

আপনার পড়ার মূল লক্ষ্য কিন্তু সেটাকে বুঝে জ্ঞান আহরণ করা আর পরীক্ষায় ভালো করা। কিন্তু আপনি যদি নাই বোঝেন তাহলে ভালো করার প্রশ্নই আসেনা। তাই যে বিষয়টি বুঝবেন না তার পেছনে একটু বেশি মনোযোগী হন। প্রয়োজনে খাতায় লিখে, করে বোঝেন। কারণ না বুঝে মুখস্ত করে সেটা বেশিক্ষণ মনে রাখা কোন ছাত্রের পক্ষেই সম্ভব নয়।

উপরোক্ত ১০টি উপায় মেনে চললে আপনি খুব মনোযোগের সাথে লেখাপড়া করতে পারবেন আশা করি আর আপনার পরীক্ষায়ও আশানুরূপ ফল প্রদানে এটি সহায়ক হবে। বর্তমান যুগে জ্ঞান আহরণ ছাড়া কোন বিকল্প নেই। প্রতিযোগীতার এই যুগে আপনার কাছে যত জ্ঞান থাকবে তাই একসময় আপনার সম্পদ হিসেবে গণ্য হবে।

লিখেছেনঃ পাপিয়া সুলতানা

ছবিঃ ইকোনোমালদিভস.নেট

সম্পর্কিত লেখা

গর্ভাবস্থায় ৮টি ভুল ধারণা | সঠিক তথ্য জেনে থাকুন সুস্থ!
মা ও শিশু

গর্ভাবস্থায় ৮টি ভুল ধারণা | সঠিক তথ্য জেনে থাকুন সুস্থ!

গর্ভবতী হওয়ার পর থেকেই একজন নারীর আশে পাশের পরিচিত লোকজন বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। এটা করবে না, ওইটা খাবে না, এটা ব্যবহার করলে সন্তানের জন্য খুব খ...

ত্বক-চুল নিয়ে ভ্রান্ত ধারণা | সৌন্দর্য বিষয়ক ৬টি ভুল আর না!
বিউটি টিপস

ত্বক-চুল নিয়ে ভ্রান্ত ধারণা | সৌন্দর্য বিষয়ক ৬টি ভুল আর না!

কখনো কি আপনার পরিচিত মানুষদের কাছ থেকে এমন কোন সৌন্দর্য পরামর্শ পেয়েছেন যা আপনার কাছে সঠিক মনে হয় নি? হ্যাঁ, সৌন্দর্য বিষয়ক ভ্রান্ত ধারণার কথা বলছি!...

বই পড়ে কাটুক শৈশব
মা ও শিশু

বই পড়ে কাটুক শৈশব

আমার শৈশব কেটেছে খুব আনন্দে। কারণ বুঝতে শেখার পর থেকে পড়ার বইয়ের অভাব কখনও আমার হয় নি। ক্লাসের বই যে খুব পড়তাম তা নয়, কিন্তু ক্লাসের আর দশজন সহপা...

চুল পড়ার কারণ ও সল্যুশন
চুলের যত্ন

চুল পড়ার কারণ ও সল্যুশন

এমন কাউকে খুঁজে পাওয়া সত্যিই কঠিন যার চুল পড়ার সমস্যাটি নেই। চুল পড়া শুরু হলো, আর অমনি ট্রিটমেন্ট করার জন্যে উঠেপড়ে লাগলাম। ২-১ দিন ট্রাই করার পর বলতে...

আরও পড়ুন

পর্যাপ্ত ঘুমের অভাবে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে না তো?
সুস্থতা

পর্যাপ্ত ঘুমের অভাবে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে না তো?

“আমার চুল পাতলা হয়ে যাচ্ছে, হঠাৎ করেই চুল পড়ার সমস্যা অনেক বেশি বেড়ে গেছে, এখন কি করবো?”- এই কথাটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। চুল পড়ার সমস্যার সম...

মাদক ও মাদকাসক্তি | কারণ, লক্ষণ এবং নির্ণয়ের উপায় (পর্ব ০২)
সুস্থতা

মাদক ও মাদকাসক্তি | কারণ, লক্ষণ এবং নির্ণয়ের উপায় (পর্ব ০২)

গত পর্বে মাদক সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছেন। আজ জানবেন আপনার সন্তান কেন মাদক নেয়, লক্ষণ, মাদক নির্ণয় পরীক্ষা ইত্যাদি সম্পর্কে। আপনার সন্তান কেন মাদ...

শিশুদের খিঁচুনি রোগ | মৃগী রোগের সাথে পার্থক্য ও  চিকিৎসায় করণীয় কী?
মা ও শিশু

শিশুদের খিঁচুনি রোগ | মৃগী রোগের সাথে পার্থক্য ও চিকিৎসায় করণীয় কী?

ছোট্ট শিশুরা পাখির মত। হাসবে খেলবে, আনন্দে ঘর ভরিয়ে রাখবে। কিন্তু সেই ছোট্ট শিশুর যদি হটাৎ খিঁচুনি হয় তাহলে মা-বাবার দুশ্চিন্তার অন্ত থাকে না। সাধারণভ...

প্রোপারলি হেয়ার কেয়ার করার পরও চুল পড়া কেন কমছে না?
চুলের যত্ন

প্রোপারলি হেয়ার কেয়ার করার পরও চুল পড়া কেন কমছে না?

চুল পড়ার সমস্যা কম বেশি আমরা সবাই ফেইস করি। আজকাল বিভিন্ন কারণে হেয়ার ফল প্রবলেম একটু বেশিই বেড়ে গেছে। চুলের যত্ন নিয়ে আমরা কিন্তু এখন বেশ সচেতন। ‘অ্য...

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?
চুলের যত্ন

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?

হিজাবে পর্দা মেনটেইনের পাশাপাশি মডেস্ট লুকে সৌন্দর্য যেন বেড়ে যায় অনেকখানি। আমরা যারা রেগুলার হিজাব পরে বাইরে বের হই, তাদের জন্য তো চুল পড়া খুবই কমন এ...

বই পড়তে ভালোবাসেন? পছন্দের বইগুলো যত্নে থাকুক ১০টি উপায়ে
গৃহসজ্জা

বই পড়তে ভালোবাসেন? পছন্দের বইগুলো যত্নে থাকুক ১০টি উপায়ে

যুগ বদলাচ্ছে, সেই সাথে বদলাচ্ছে আমাদের জীবনযাত্রাও। জীবনের ব্যস্ততা এখন আগের চেয়ে অনেক বেশি। আর এই ব্যস্ত সময়ে বইয়ের পাতা উল্টে পড়ার সময় কোথায়? আর এজন...

…