মেকআপ উপকরণের যত্নআত্তি !

sub-editor · Dec 05, 2015 · 1 min read

মেকআপ উপকরণের যত্নআত্তি !

নিজেকে নিখুঁতভাবে উপস্থাপনে প্রসাধন সামগ্রীর প্রয়োজনীয়তা কেউ অস্বীকার করতে পারবেনা।অনেকেই উপকরণগুলো এড়িয়ে চলার চেষ্টা করেন।কিন্তু বাস্তবিক দিক থেকে দেখা যায় এগুলোকে এড়িয়ে চলা আসলেই যায় না।কোন  না কোন সময়ে মেকআপ উপকরণগুলোর ব্যবহার করতেই হয়।বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এসব মেকআপ উপকরনের যত্ন নেওয়ার পদ্ধতি অনেকেই জানেন না।ফলে ত্বকে যেকোনো ইনফেকশন হতে পারে।এবার এসব উপকরনের যত্নআত্তির কিছু টিপস দেয়া হলো ।

[picture]

  • মেকআপ সামগ্রী কেনার সময় খেয়াল রাখবেন তা যেন বায়ুরোধক পাত্রে থাকে। বিশেষ করে আইলাইনার, নেইল পলিশ, মাশকারা ইত্যাদি। এ ধরনের তরল মেকআপ ব্যবহারের সময় শিশিটি ঢেকে রাখুন। না হলে এর ভেতরের তরল উড়ে গিয়ে প্রসাধনীগুলোকে ব্যবহারের অনুপযোগী করে তোলে।
  • এ  ধরনের তরল প্রসাধন সামগ্রী খুব বেশি রোদ বা বাতাস আসে এমন স্থানে না রেখে ঠাণ্ডা জায়গায় রাখলে দীর্ঘদিন ভালো থাকে।
  • অনেক সময় লিপলাইনার ব্যবহারের ক্ষেত্রে দেখা যায় আমরা লিপলাইনারের ক্যাপ খুলে ফেলে দিই। এতে এটি খোলা থাকার কারনে এর মুখে ধুলা বালি লেগে যাওয়ায় পরে ব্যবহারের সময় ঠোঁটে ছোট ছোট ফুস্কুরির সৃষ্টি হয়। কাজল ব্যবহারের পরেও ক্যাপটি লাগিয়ে রাখুন।
  • ফেস পাউডার কেনার সময় ছোট বক্স কেনাই ভালো। কারন বড় বক্সে দীর্ঘদিন থাকার কারনে পাউডার জমাট বেঁধে যায়।
  • লিপস্টিক যদি ক্রিমের মতো হয় তবে ফ্রিজে রাখতে হবে। ম্যাট লিপস্টিক হলে ঠাণ্ডা স্থানে রাখলেই তা ভালো থাকে। অনেক লিপস্টিকে তুলি দেয়া থাকে। লিপগ্লস  ও লিপস্টিক দেয়ার পর টিস্যু দিয়ে তুলি ভালো করে মুছে রাখুন। না হলে ছত্রাকের সংক্রমন হতে পারে।
  • মেকাপের পাফ সপ্তাহে অন্তত একবার গরম পানিতে ধুয়ে নিন।
  • কন্ডিশনার, ময়েশ্চারাইজার, ফাউন্ডেশন, কন্সিলার ব্যবহারের সময় বেশি করেও হাতের তালুতে নিলে তা পুনরায় আবার একই বোতলে না রেখে আলাদা পাত্রে রাখুন।
  • ব্লাশন দিয়ে মেকআপ করার পর তা ধুয়ে শুকিয়ে টিস্যু পেপার দিয়ে পেচিয়ে রাখুন।
  • অনেক প্রসাধনী মুখে লাগানোর সময় পাফটি ভিজিয়ে নেয়া হয়। সেক্ষেত্রে ভেজা পাফটি ব্যবহারের পর তা পুনরায় ধুয়ে আবার শুকিয়ে টিস্যু পেপার দিয়ে পেচিয়ে রাখুন।
  • রিমুভার খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই রিমুভার ব্যবহারের সময় এর শিশিটিকে ঢেকে  ব্যবহার করুন।

মেকআপ ব্যবহারের এসব সচেতনতা তো আছেই, এছাড়া একই মেকআপ প্রসাধন যেন একাধিক মানুষ ব্যবহার না করে। এতে বিভিন্নধরনের চর্ম রোগ হয় যার স্থায়ী নিরাময় করা কষ্টকর হয়ে যায়।

লিখেছেন - পাপিয়া সুলতানা

ছবি - অলউইমেন্সটক.কম

সম্পর্কিত লেখা

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড
ঠোঁটের সাজ

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড

মেকআপ প্রোডাক্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লিপস্টিক। লিপস্টিক দিতে ভালবাসে না এরকম নারী খুব কমই পাওয়া যাবে। টিনেজার থেকে মধ্যবয়সী কিংবা অনেক বয়স্ক ন...

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস
মেকআপ

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস

মুখে ব্রণ হয়েছে, তাই বলে কি সাজবো না? অনেকের ক্ষেত্রেই দেখা যায় মেকআপ করার কিছুক্ষণের মধ্যেই স্কিন তেলতেলে হয়ে কালচে দেখাচ্ছে! বিশেষ করে আমাদের যাদের...

নতুন বউয়ের মেকআপ কিটে কোন কোন প্রোডাক্টস না থাকলেই নয়?
মেকআপ

নতুন বউয়ের মেকআপ কিটে কোন কোন প্রোডাক্টস না থাকলেই নয়?

বিয়ের দিনটি মেয়েদের জীবনের বিশেষ দিনগুলোর মধ্যে একটি। তাই বিয়ের মেকআপও হতে হবে একদম পারফেক্ট। অনেকেই আছেন যারা ঘরে বসে বিয়ের মেকআপ করতে চান, কিন্তু বু...

আরও পড়ুন

পহেলা বৈশাখে লাইট মেকআপ করুন ৩টি ধাপ অনুসরণ করে
মেকআপ

পহেলা বৈশাখে লাইট মেকআপ করুন ৩টি ধাপ অনুসরণ করে

দেখতে দেখতে আর একটা বাংলা নতুন বছর চলেই এলো। আর এই নতুন বছরকে আমাদের বরণ করে নেওয়ার জন্যে তো চলছে পুরোদমে প্রস্তুতি। শাড়ি, চুড়ি, টিপ ইত্যাদি সব কেনা ন...

মাস্কে মেকআপ লেগে নষ্ট হয়ে যাচ্ছে?
মেকআপ

মাস্কে মেকআপ লেগে নষ্ট হয়ে যাচ্ছে?

বিগত কয়েক মাস ধরেই আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই এসেছে কিছু না কিছু পরিবর্তন। আর এর পেছনের কারণ হচ্ছে, বর্তমান করোনা পরিস্থিতি। আমাদের রেগুলার...

মেকআপ-এ বদভ্যাস | যে ৪টি ভুল আপনার দূর করা উচিত!
ত্বকের যত্ন

মেকআপ-এ বদভ্যাস | যে ৪টি ভুল আপনার দূর করা উচিত!

মেকআপ-এ বদভ্যাস নিয়ে বলতে গেলে সানিয়া আর তানিয়ার ঘটনা আনতে হয়! আমারই প্রতিবেশী দুই বোন! সানিয়া তেমন একটা সাজগোজ করা পছন্দ করে না। কিন্তু তানিয়া যে কোন...

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!
চোখের সাজ

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!

আই মেকআপ স্টাইল হল মেকআপ-এর মধ্যে আমার সব থেকে পছন্দের পার্ট। কারণ, সুন্দর একটি আই মেকআপ পুরো লুকটাকেই চেঞ্জ করে দিতে পারে। আমারতো ভিন্ন ভিন্ন স্টাইলে...

মেকআপ ফ্রিল্যান্সিং: আজমি
মেকআপ

মেকআপ ফ্রিল্যান্সিং: আজমি

ছোটবেলা থেকেই ঈশিতার সৃজনশীলকাজে ঝোঁক বেশি ছিল। ছোটবেলায় চাচার সাথে চারুকলায় যেতেন, পরে ওখানে কিছুদিন ছবি আঁকাও শিখলেন। শিখলেন গানও। পড়াশুনা করেছেন ভি...

সেনসিটিভ স্কিনে মেকআপ করার সময় খেয়াল রাখতে হবে যে বিষয়গুলো
মেকআপ

সেনসিটিভ স্কিনে মেকআপ করার সময় খেয়াল রাখতে হবে যে বিষয়গুলো

“কোনো মেকআপ প্রোডাক্ট ব্যবহার করলেই আমার স্কিনে ইরিটেশন, একনে দেখা দেয়"- এরকম সমস্যা কিন্তু আমরা অনেকের কাছ থেকেই শুনে থাকি। যদি আপনার স্কিন কন্ডিশন...

…