কীভাবে দিনের মেকাপ লুককে রাতের লুকে রূপান্তরিত করবেন?

sub-editor · Oct 07, 2016 · 1 min read

কীভাবে দিনের মেকাপ লুককে রাতের লুকে রূপান্তরিত করবেন?

সারাদিন অফিস, ইউনিভার্সিটি এবং বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত আমাদের জীবন। আর নিজেদের আলাদা করে ফুটিয়ে তুলতে প্রতিদিন কম - বেশি মেকাপ আমরা প্রায় সবাই-ই করি। দিনের বেলার মেকাপ সাধারণত হালকা এবং ন্যাচারাল হয় কিন্তু হঠাৎ, সন্ধ্যা বেলা যদি থাকে কোনো পার্টি অথবা বিয়ের দাওয়াত!!! 

সারাদিনের কাজের পরে নতুন করে নিজেকে পার্টির জন্য সাজিয়ে তোলার সময়/ইচ্ছা অনেকেরই হয় না। তাই বলে কি রাতের পার্টিতে সাধারণভাবেই যাবেন?? অবশ্যই না।  তাই চলুন জেনে নিই কিছু টিপস, কীভাবে দিনের বেলার মেকাপ লুককে রাতের লুকে রূপান্তরিত করবেন।

[picture]

(১) প্রথমেই দিনের বেলা করা বেইজ মেকাপে একটু টাচ আপ করে নিতে পারেন। অয়েলি স্কিন যাদের, তারা ব্লটিং পেপার দিয়ে ফেস এর অয়েল দূর করে ফেলতে পারেন। এছাড়া ফেস পাউডার দিয়ে বেইজ মেকাপটিকে সুন্দর করে সেট করে নিতে পারেন।

(২) শিমারী আইশ্যাডো: চোখের পাতায় লাগিয়ে নিন শিমারী ধরনের আইশ্যাডো। এতে আপনার চোখটি অনেক সুন্দর ভাবে ফুটে উঠবে। যেকোনো শ্যাম্পেইন, গোল্ডেন, কপার, ব্রোঞ্জি কালার ভালো লাগবে।

(৩) স্মোকি আই মেকাপ: পার্টি মেকাপে স্মোকি আই লুক অনেক বেশী মানানসই। তাই আপনি চাইলে এবং হাতে সময় থাকলে স্মোকি আই মেকাপ করে নিতে পারেন।

(৪)  সাদা কাজলের ব্যবহার: চোখ দুটিকে বড় দেখাতে এবং সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে চোখের ওয়াটার লাইনে ব্যবহার করুন সাদা কাজল।

(৫) ফলস আইল্যাশ: ড্রামাটিক আই লুক এ ফলস আইল্যাশের জুড়ি নেই। শুধুমাত্র মাশকারা না লাগিয়ে এর সাথে এক জোড়া ফলস আইল্যাশ লাগিয়ে নিন।

(৬)  হাইলাইটার: রাতের মেকাপ লুক সাধারণত একটু গ্লামারাস ধরনের হয়ে থাকে। তাই নিজেকেও গ্লামারাস করে তুলতে ব্যবহার করুন শিমারী হাইলাইটার। আইব্রো বোন, চিক বোন, থুতনিতে, নাকের উপরে ব্যবহার করুন। এতেই আপনার লুক অনেক খানি বদলে যাবে।  ব্লাশকেও একটু ইনটেন্স করে নিন।

(৭) বোল্ড লিপস্টিক: রাতের বেলার লুক এ ব্যবহার করুন যেকোনো বোল্ড কালার লিপস্টিক। রেড, পার্পল, মেরুন, প্লাম ইত্যাদি কালার বেছে নিন।  এটি আপনার মেকাপ কে অনেক বেশী গর্জিয়াস দেখাতে সাহায্য করবে।

(৮) লিপগ্লস: রাতের পার্টির জন্য লিপগ্লস পুরোপুরিভাবে মানিয়ে যায়। তাই লিপস্টিক এর উপরে একটু লিপগ্লস লাগিয়ে নিতে পারেন।

(৯) কন্টুরিং: রাতের মেকাপ লুক এ কন্টুরিং করে নিন। এতে আপনার ফেস অনেক স্লিম এবং শার্প দেখাবে। কন্টুরিং আপনার ফেস এ শিমারী হাইলাইটারের সাথে একটা সামাঞ্জস্যতা  নিয়ে আসবে।
(১০) সেটিং স্প্রে: আপনি নিশ্চই চাইবেন না আপনার মেকাপ দ্রুতই নষ্ট হয়ে যাক। সে জন্য সবশেষে একটা মেকাপ সেটিং স্প্রে দিয়ে পুরো মেকাপ সেট করে নিন।
 
ব্যাস, আপনি রেডি রাতের পার্টির জন্য। খুব অল্প সময়ে, অল্প পরিশ্রমে দিনের বেলায় করা মেকাপকে এভাবেই রাতের বেলার লুকে পরিণত করতে পারেন।

ছবি  - ৫০০ পিএক্স

লিখেছেন - জান্নাতুল মৌ

সম্পর্কিত লেখা

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া
মেকআপ

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

মেকাপেও লাগুক ন্যাচারাল!
মেকআপ

মেকাপেও লাগুক ন্যাচারাল!

ন্যাচারাল বিউটি তো সবারই কাম্য। কিন্তু আমাদের প্রায় সবার স্কিনে কিছু না কিছু ইম্পারফেকশন রয়েছে। তাই সেগুলো ঢেকে ফেলে নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে আমরা...

ন্যাচারাল বিউটিকে ফুটিয়ে তোলাই মূল উদ্দেশ্য | আনিকা আলম
মেকআপ

ন্যাচারাল বিউটিকে ফুটিয়ে তোলাই মূল উদ্দেশ্য | আনিকা আলম

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন
ত্বকের যত্ন

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন

রাতে প্রতিদিন মেকাপ পরিষ্কার করে তো ঘুমান, কিন্তু যে জিনিসগুলো দিয়ে মেকাপ করেন সেগুলো কি পরিষ্কার করা হয়? হ্যাঁ, আমি মেকআপ কিটের কথাই বলছি। প্রতিদিন ফ...

আরও পড়ুন

মেকাপ ক্রিজিং | জেনে রাখুন কয়েকটি সিম্পল টিপস
মেকআপ

মেকাপ ক্রিজিং | জেনে রাখুন কয়েকটি সিম্পল টিপস

আজ একটা বিয়ের দাওয়াত আছে। মেকাপ-টা সুন্দরভাবেই করা হয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করলেন চোখের নিচের দিকটায় ছোট ছোট লাইন দেখা যাচ্ছে। মুখের আশপাশটা...

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!
ত্বক

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!

খুব কম নারীরাই জানেন যে শুধু মেকাপ করলেই নয়, রোজ সানস্ক্রিন ইউজ করলে প্রতিবার বাইরে থেকে ফিরে এসে মেকাপ রিমুভার/ ক্লিঞ্জিং অয়েল দিয়ে সানস্ক্রিন রিমুভ...

মেকাপ ব্রাশ পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন!
মেকআপ

মেকাপ ব্রাশ পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন!

মেকাপ প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেকাপ ব্রাশ। মেকাপ ব্রাশের মাধ্যমে পারফেক্টভাবে মেকাপ করা সম্ভব।মেকাপ ব্রাশ ব্যবহারের পাশ...

স্মোকি আই লুক | ১০টি টিপস জেনে চোখে করুন পারফেক্ট মেকআপ!
চোখের সাজ

স্মোকি আই লুক | ১০টি টিপস জেনে চোখে করুন পারফেক্ট মেকআপ!

আমি যখনই কাউকে মেকআপ করে দিতে যাই, তখনই বলতে শুনি, আমাকে স্মোকি আই মেকআপ করে দিও। এই স্মোকি আই মেকআপ-এর কথা জানেন না এবং পছন্দ নয় এমন মেয়ে খুঁজে পাওয়া...

ঘরোয়া উপায়ে তৈরি করুন মেকাপ রিমুভিং ওয়াইপ্স
মেকআপ

ঘরোয়া উপায়ে তৈরি করুন মেকাপ রিমুভিং ওয়াইপ্স

নিজেকে নিখুঁতভাবে উপস্থাপন করতে আজকাল আমরা সবাই কমবেশী মেকাপ ব্যবহার করে থাকি। কিন্তু মেকাপ করলেই তো শুধু হবে না, দিনশেষে মেকাপ তুলে ফেলা কিন্তু খুবই...

বিভিন্ন ধরনের মেকআপ স্পঞ্জ, এদের ব্যবহার এবং বেনিফিট
মেকআপ

বিভিন্ন ধরনের মেকআপ স্পঞ্জ, এদের ব্যবহার এবং বেনিফিট

সুন্দর মেকাপের জন্য যেমন ভালো ব্র্যান্ডের ভালো মানের প্রোডাক্ট ত্বকের সাথে মিল রেখে কেনাটা জরুরি, তেমনি জরুরি মেকাপ অ্যাপ্লিকেশনের সরঞ্জামগুলো প্রয়োজন...

…