খালি পেটে খেতে মানা যে ১০টি খাবার!

sub-editor · Jun 11, 2018 · 1 min read

খালি পেটে খেতে মানা যে ১০টি খাবার!

প্রত্যেক খাবার খাওয়ারই কিছু সুনির্দিষ্ট সময় ও নিয়মকানুন থাকে। খিদে লাগলেই যে কোন ধরনের খাবার খেতে হবে তা কিন্তু নয়। কিছু কিছু খাবার থাকে যা খালি পেটে খেলে তা শরীরে বিভিন্নভাবে ক্ষতিসাধন করে। সেরকম কিছু খাবার সম্পর্কে এখানে আমরা জানবো।

[picture]

 

চা ও কফি

আমাদের অনেকেরই একটা বদঅভ্যাস থাকে যে সকালে ঘুম থেকে উঠেই এক কাপ চা বা কফি খাওয়া। কিন্তু আপনি কি জানেন খালি পেটে চা বা কফি খেলে তা আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর? জি হ্যাঁ, কফিতে রয়েছে ক্যাফেইন যা খালি পেটে খাওয়ার ফলে পেটে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়। তাছাড়া এটি আমাদের হনমোনাল প্রক্রিয়াকেও ক্ষতিগ্রস্থ করে। আর চায়ে রয়েছে উচ্চ মাত্রার অ্যাসিড যা খালি পেটে খাওয়ার ফলে শরীরে গ্যাস্ট্রিক ও আলসারের মতো রোগের সৃষ্টি করে।

টমেটো ও শসা

আমরা অনেকেই সালাড হিসেবে টমেটো ও শসা খেতে খুবই পছন্দ করি। খালি পেটে টমেটো ও শসা খেলেও কিন্তু তা আমাদের শরীরে অনেক ক্ষতিসাধন করে। কারণ টমেটো ও শসাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যাসিড যা খালি পেটে খাওয়ার ফলে অ্যাসিডিটি সৃষ্টি করে।

সাইট্রাস ফল

বিভিন্ন ধরনের সাইট্রাস ফল যেমন-কমলা, লেবু, জাম, আঙ্গুর, জাম্বুরা ইত্যাদি খাওয়া শরীরের জন্য খুবই উপকারি। কিন্তু খালি পেটে এগুলো খেলেও শরীরের অনেক ক্ষতি করে। কারণ এগুলোতে রয়েছে বিভিন্ন রকমের অ্যাসিড যা শরীরের অ্যাসিডিটিসহ বিভিন্ন রোগ উৎপন্ন করে।

কলা

সুষম খাবারের মধ্যে কলা অন্যতম। কারণ এতে শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের  পুষ্টিকর উপাদান বিদ্যামান। কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাসিয়াম, ম্যাগনেসিয়াম ও মিনারেল। খালি পেটে কলা খেলে তা রক্তে পটাসিয়াম, ম্যাগনেসিয়াম ও মিনারেল-এর মাত্রা বাড়িয়ে দেয়। যার ফলে রক্তে পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম-এর ভারসাম্য নষ্টসহ হৃদরোগের সমস্যা সৃষ্টি হয়।

কোল্ডড্রিংকস

গরমের সময় আমাদের অনেকেরই পছন্দের পানীয় হচ্ছে বিভিন্ন রকমের কোল্ডড্রিংকস। কিন্তু তাই বলে ঘুম থেকে উঠেই কোল্ডড্রিংকস খাওয়া শুরু করবেন না। কারণ খালি পেটে কোল্ডড্রিংকস খেলে এতে বিদ্যমান কার্বন-ডাই-অক্সাইড পাকস্থলির মিউকাস মেমব্রেনে প্রভাব বিস্তার করে। শুধু তাই নয়, শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়ার হারও এর ফলে কমে যায়। এতে শরীরে হজমের সমস্যাসহ নানা সমস্যা দেখা দেয়।

ফারমেন্টেড ফুড

আমাদের দেশে ফারমেন্টেড ফুড বা গাঁজন প্রক্রিয়ায় উৎপন্ন খাদ্যগুলো হল-দই ও আচার। খালি পেটে এসব খাবার খেলে শরীরের হাইড্রোক্লোরিক অ্যাসিড-এর পরিমাণ বেড়ে যায়। তাছাড়া দইয়ে বিদ্যমান ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। ফলে শরীরে অ্যাসিডিটিসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়।

মিষ্টি জাতীয় খাবার

মিষ্টি জাতীয় খাবার যেমন-মিঠাই, সন্দেশ, রসমালাই, গুড়, চিনি- এগুলো খালি পেটে খেলে শরীরে ইনসুলিনের মাত্রা বেড়ে যায়, যার ফলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

ইস্ট যুক্ত খাবার

ইস্ট যুক্ত খাবার যেমন-পেস্ট্রি বা প্যাটিস, কেক, পাউরুটি, রুটি, বিস্কিট ইত্যাদি খাবারগুলো আমরা সাধারণত চা-নাস্তার সময় খাই। তবে মনে রাখবেন এসব খাবার খালি পেটে একেবারে খাওয়া যাবে না। খালি পেটে এগুলো খেলে পেটে প্রচুর গ্যাস হয়, যা আলসারের মতো রোগের সৃষ্টির কারণ।

মসলাদার খাবার

বাঙালিদের খাবারে মসলা না থাকলে হয়? মসলাজাতীয় খাবার খেতে পছন্দ করেন অনেকেই। তবে খালি পেটে মসলাজাতীয় খাবার খাওয়া একেবারে ঠিক নয়। অ্যাসিডিটিক বিক্রিয়ার কারণে পেটে জ্বালাপোড়া হয়। আর নিয়মিতভাবে মসলাজাতীয় খাবার বেশি খেলে পাকস্থলীতে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে।

মাদকদ্রব্য

বিভিন্ন রকমের মাদকদ্রব্য যেমন- গাঁজা, সিগারেট, বিড়ি, কোকেন, ইয়াবা ইত্যাদি মাদকজাতীয় দ্রব্য খাওয়া এমনিতেই শরীরের জন্য মারাত্নক ক্ষতিকর, খালি পেটে এগুলো খেলে তা আরো ভয়াবহ রূপ ধারণ করে। এর ফলে শরীরিক ও মানসিক বিভিন্ন সমস্যাসহ ক্যান্সার, হৃদরোগ- ইত্যাদি ব্যাধি সৃস্টি হয়।

সুতরাং দেখতেই পাচ্ছেন যে, সব সময়ই সব ধরনের খাবার খাওয়া যায় না। তাই একটু নিয়ম মেনে পরিমিত পরিমাণ খাওয়া উচিত। খারাপ অভ্যাসগুলো থেকে বিরত থাকতে চেষ্টা করুন। খেয়াল রাখতে হবে যেন স্বাস্থ্য ভালো থাকে। কারণ সুস্থভাবে বেঁচে থাকাটাই প্রধান। ভালো থাকুন সবাই।

 

লেখক-হসিয়া খংপডা

সম্পর্কিত লেখা

সুস্থ থাকতে সকালে কোন খাবারগুলো খাওয়া যাবে না?
সুস্থতা

সুস্থ থাকতে সকালে কোন খাবারগুলো খাওয়া যাবে না?

সকালে কোন খাবার খেয়ে দিন শুরু করছেন তার উপর অনেকটাই নির্ভর করছে আপনার দিনের বাকি অংশ কীভাবে কাটবে। তাই দিনের শুরুতেই আপনি কী খাচ্ছেন সে ব্যাপারে কিছুট...

আপার বেলি ফ্যাট | কারণ ও পেটের মেদ কমাতে ৫টি কার্যকরী ব্যায়াম
ফিটনেস

আপার বেলি ফ্যাট | কারণ ও পেটের মেদ কমাতে ৫টি কার্যকরী ব্যায়াম

আপার বেলি ফ্যাট আমাদের জীবনের কমন একটা সমস্যা। এ সমস্যায় আমাদের উপরের পেটে চর্বি জমে কোমরের সাইজ নষ্ট করে দেয়। পেট ফুলে থাকার কারণে আমাদের কোন ড্রেসই...

পেট ফাঁপা দূর করুন ১৬টি খাবারের সাহায্যে!
সুস্থতা

পেট ফাঁপা দূর করুন ১৬টি খাবারের সাহায্যে!

পেট ফেঁপে থাকা আমাদের খুবই পরিচিত একটি সমস্যা। বিশেষ করে খাদ্য তালিকা উনিশ থেকে বিশ হলেই আমরা গ্যাসের অস্থিরতায় ভুগতে থাকি। কার্বোহাইড্রেট জাতীয় খাবার...

সকালের যে ৭টি অভ্যাস দূর করবে পেটের মেদ
সুস্থতা

সকালের যে ৭টি অভ্যাস দূর করবে পেটের মেদ

পেটের মেদ নিয়ে চিন্তিত নয়, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। শরীরের অন্যান্য অংশের চেয়ে পেটে সবার আগে মেদ জমে। এর ফলে পছন্দের পোশাকগুলো পরতে গিয়ে বাঁধে ব...

আরও পড়ুন

ফ্যাট বার্ন করার খাবার | সকালের নাস্তায় রাখতে পারেন ৬ ধরনের খাদ্য
ফিটনেস

ফ্যাট বার্ন করার খাবার | সকালের নাস্তায় রাখতে পারেন ৬ ধরনের খাদ্য

আমরা সবাই জানি যে খাবার খেলেই শরীরে মেদ জমে। কিন্তু এমন কিছু খাবার আছে যেগুলো খেলে শরীরের বাজে মেদ বার্ন হয়ে যায়। আর সেই খাবারগুলো যদি সকালের নাস্তায়...

বাচ্চাদের পেটের সমস্যা? জানুন এর লক্ষণ ও প্রকারভেদ
স্বাস্থ্য

বাচ্চাদের পেটের সমস্যা? জানুন এর লক্ষণ ও প্রকারভেদ

বাচ্চাদের পেটের সমস্যা যেন প্রতিটি পিতামাতার দুঃস্বপ্ন। প্রায় প্রতিটি শিশুই তাদের জীবদ্দশায় পেটে ব্যথা বা পেটের সমস্যা অনুভব করেছে। শিশুদের বিভিন্ন...

বদহজম ও পেট ফাঁপার কারণসমূহ ও এর ৭টি প্রতিকার!
সুস্থতা

বদহজম ও পেট ফাঁপার কারণসমূহ ও এর ৭টি প্রতিকার!

পেট ফাঁপা তলপেটের একটি অস্বস্তিকর অবস্থা। এই অবস্থা সম্পর্কে কম বেশি সবাই জানে। আমাদের পাকস্থলী যে পরিমাণ খাদ্য হজম করতে পারে, তার অতিরিক্ত কোন খাবার...

অ্যাপেন্ডিসাইটিস এর কারণে পেটে ব্যথা হচ্ছে না তো?
সুস্থতা

অ্যাপেন্ডিসাইটিস এর কারণে পেটে ব্যথা হচ্ছে না তো?

কলেজ পড়ুয়া রাইকার কিছুদিন ধরে পেটে ব্যথা হচ্ছিল। পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে না যেয়ে নিজেই কিছু পেইন কিলার খেয়ে ব্যথা কমানোর চেষ্টা করছিল। একদিন ব্যথ...

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!
মা ও শিশু

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!

বাচ্চাকে খাবার খাওয়ানো একটি কঠিন কাজ বলেই জানি আমরা সবাই। পৃথিবীতে মনে হয় এমন কোন মা নেই যিনি তার বাচ্চাকে খাবার খাওয়ানো নিয়ে সমস্যায় পড়েননি। সম...

…