উৎসবের আগে নিজেকে ফ্রেশ রাখার স্পেশাল কিছু টিপস

সাজগোজ উপ সম্পাদক · Jul 28, 2014 · 1 min read

উৎসবের আগে নিজেকে ফ্রেশ রাখার স্পেশাল কিছু টিপস

উৎসবের  দিনে নিজেকে ফ্রেশ আর সুন্দর রাখতে শেষ মুহূর্তের কিছু টিপস দেখে নেওয়া যাক –

১)উৎসবের আগের রাতে শ্যাম্পু করে রাখতে পারলেই ভালো হয়। পরের দিন সময় পাওয়া নাও যেতে পারে। তাই আগের রাতেই শ্যাম্পু মাস্ট। শ্যাম্পু করার আগে নারিকেল তেল একটু গরম করে মাথায় ভালো করে মাসাজ করতে হবে। তারপরে মাথাটাকে একটা তোয়ালে দিয়ে ৩০ মিনিট ঢেকে রেখে শ্যাম্পু করে নিতে হবে। শ্যাম্পুর পরে চুলটা একটু শুকনো হলে হেয়ার সেরাম লাগিয়ে নিলে পরের দিন চুলটা খুব সিল্কি আর সফট লাগবে।

২) রাতে মুখ পরিষ্কার করে টোনার লাগানোর পরে আন্ডার আই ক্রিম লাগিয়ে নিতে হবে। এরপরে নাইট ক্রিম লাগিয়ে নিতে হবে। এতে পরের দিন চোখের তলায় কোন কালি পড়বে না আর মুখটা খুব স্মুথ দেখাবে।

[picture]

বিশেষ টিপসঃ   টক দই দিয়ে মুখ ধুতে পারেন। টক দই মুখকে উজ্জ্বল করে তোলে।

৩) সকালে যে পোশাক, গয়না পরবেন সেটা আগে থেকেই রেডি রাখু্ন। নাহলে সকালে কিন্তু সব ভুল হবার সম্ভবনা থেকে যাবে।

৪) সকালে মেকাপের জন্য খুব বেশি ডার্ক বেইস মেক-আপ করবেন না। একটু ফেস প্রাইমার লাগিয়ে তারপরে একটু ম্যাট ফাউন্ডেশন লাগান। তার উপরে মিনেরাল ফেস পাউডার লাগিয়ে নিন। এই রুটিনটা মেনে চললে ঘাম হলেও মেকআপ গলে যাবার সম্ভাবনা থাকে না।

বিশেষ টিপসঃ বেইস মেক-আপ অর্থাৎ ফাউন্ডেশন লাগাবার আগে মুখে একটু বরফ দিয়ে ৫ মিনিট মাসাজ করুন তাহলে মুখে ঘাম হবে না।

৫) চোখঃ চোখের মেক-আপের জন্য কালো আইলাইনার ছাড়াও লাগাতে পারেন অন্য রঙের আই লাইনার। দিনের বেলাতে লাগাতে পারেন নীল রঙের আইলাইনার। যাদের চোখের রঙ একটু বাদামি তাদের সবুজ রঙের আইলাইনার পরলেও খুব ভালো লাগবে। এটা চোখকে খুব কমপ্লিমেন্ট করবে।

বিশেষ টিপসঃ  রাতের জন্য কালো আইলাইনারের উপরে অরেঞ্জ আইলাইনার দিয়ে একটা লাইন করতে পারলে সেটা একটা গরজিয়াস পার্টি লুক এনে দেবে।

৬) আইল্যাসঃ চোখের পাতা মানে আইল্যাসে মাস্কারা লাগানোর আগে একটু ক্রিম প্রাইমার লাগিয়ে নিয়ে মাস্কারা দিন। তাহলে সেটা আইল্যাসকে আরও প্রমিনেন্ট করে তুলবে আর মাস্কারা অনেক্ষণ স্টে করবে।

৭) ঠোঁটের মেক-আপঃ ঠোঁটে প্রাইমার লাগানোটা কিন্তু মাসট। ঈদের দিনটায় ন্যুড শেডের লিপস্টিক ঠিক মানাবে না। আজকের এই স্পেশাল দিনটায় ডার্ক রঙ যেমন লাল, ডার্ক পিঙ্ক, অরেঞ্জ এই রঙ গুলো বেস্ট লাগবে। লাইট রঙ পরতে চাইলে পার্পল, ভায়োলেট,বারগেন্ডি এই রঙ গুলো ভালো লাগবে।

বিশেষ টিপসঃ   ঠোঁটে ডার্ক রঙের লিপস্টিক পরে বাকি মেক-আপ টাকে সিম্পল রাখতে পারেন। এতে আপনাকে সবার থেকে আলাদা ও স্পেশাল দেখাবে।

৮) নিজের বডি ক্রিমের সাথে ফাউন্ডেশন লাগিয়ে হাতে পায়ে গলায় লাগিয়ে নিন। এতে একটা ইভেন টোন পাবেন।

বিশেষ টিপসঃ   যদি নখ খুব পাতলা বা ভেঙে যাবার সম্ভাবনা থাকে তাহলে উৎসবের  আগের রাতে নখে তাজা রসুন ঘষে নিতে পারেন এতে নখ ভাঙার সম্ভাবনা কমে যায়।

৯) চুলঃ সারাদিনের অনেক অ্যাক্তিভিটির ফলে চুলটা অনেকটা ফ্ল্যাট দেখায়। তাই চুল যেভাবেই বাঁধুন না কেন শেষে একটু হেয়ার স্প্রে লাগিয়ে নিলে চুল একদম সেট থাকবে।

বিশেষ টিপসঃ    হেয়ার স্প্রে না থাকলে হেয়ার জেল আর পানি একসাথে মিশিয়ে নিয়ে লাগালেও চুল সেট থাকবে।

১০) সবচেয়ে জরুরী হলো সারাদিন প্রচুর পরিমাণে পানি খেতে হবে। নাহলে কিন্তু নিজেকে খুব শুকনো দেখাবে। আর্দ্রতা চলে গেলে কিন্তু নিজেকে খুব কালো দেখাবে। পানি ছাড়াও লাস্যি, জুস এগুলো খাওয়া যেতে পারে তাহলে শরীরের আর্দ্রতা বজায় থাকবে আর সারাটাদিন আপনাকে খুব ফ্রেশ দেখাবে।

লিখেছেনঃ নন্দিনী পোদ্দার

ছবিঃ  সিইওরইনটেরেস্ট.কম

সম্পর্কিত লেখা

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ১)
মেকআপ

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ১)

সাজগোজ এ অনেকেরই সমস্যা শোনা যায় মুখের ফাউন্ডেশনের শেড মিলে না, মেক-আপ দিলে কালো লাগে, কন্সিলারের কালার কিভাবে নির্বাচন করবো। যারা নতুন মেক-আপ করছে,...

মেক আপের আগে এবং পরে
মেকআপ

মেক আপের আগে এবং পরে

মেক-আপ নিয়ে নারীদের আগ্রহের যেন কোন কমতি নেই। বর্তমান যুগে মেকাপ করেন না অথবা পছন্দ করেন না এমন নারী খুঁজে পাওয়া কষ্টসাধ্য ব্যাপার। তবে অনেকেরই অভিযোগ...

নতুন বউ এর মেক-আপ বক্স
ব্রাইডাল

নতুন বউ এর মেক-আপ বক্স

বিয়ে শব্দটির সাথে রয়েছে আনন্দ, উৎসব, উত্তেজনা আরও নানা অনুভূতির মিশেল। বিয়ের হাজারো ধুমধামের বড় একটি অংশ জুড়ে থাকে বিয়ের শপিং আর বিয়ের শপিং এর মূলেই থ...

আইলাইনারের রকমভেদ ও ব্যবহার | আকর্ষণীয় চোখের সাজে ৭টি টিপস
চোখের সাজ

আইলাইনারের রকমভেদ ও ব্যবহার | আকর্ষণীয় চোখের সাজে ৭টি টিপস

টানা টানা সুন্দর চোখ কে না চায়! আর চোখ দুটিকে টানা টানা আর সুন্দর করে তুলতে আইলাইনারের জুড়ি নেই। সবসময় মেকআপ নিয়ে বাইরে যাওয়ার সময়টুকু ম্যানেজ করতে না...

আরও পড়ুন

মেক-আপ ব্রাশ
মেকআপ

মেক-আপ ব্রাশ

আমারা সাধারণত মেক-আপ করলে ফেস পাওডার স্পঞ্জ অথবা পাফ দিয়ে দেই। মুখের মেক-আপের ভালো ফিনিশিং আনার জন্য, মেক-আপে ন্যাচারাল এবং ভালো কভারেজ এর জন্য মেক-আপ...

তুলনামুলক কম দামে ভালো মেক-আপ সামগ্রী
মেকআপ

তুলনামুলক কম দামে ভালো মেক-আপ সামগ্রী

মেয়েদের কাছে মেক-আপ ভুবন সবচেয়ে প্রিয়। একজন মেক-আপ আর্টিস্টের কাছে মুখ হল ক্যানভাস, যেটা সে তুলির সাহায্যে সাজাতে পারে। মেয়েরা সবাই কম বেশি মেক-আপ পছন...

এই গরমে দিনের মেক-আপ
মেকআপ

এই গরমে দিনের মেক-আপ

এলো জুন মাস। বিবিসি ওয়েদার রিপোর্ট বলে জুনে ঢাকার গড় তাপমাত্রা থাকে দিনের বেলা ৩২ থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াস। এই গরমে যদি দুপুরে বিয়ের দাওয়াত পড়ে...

প্রাইমার এর সঠিক ব্যবহার বেইজ মেকআপকে করে তুলবে স্মুথ ও লং লাস্টিং!
মেকআপ

প্রাইমার এর সঠিক ব্যবহার বেইজ মেকআপকে করে তুলবে স্মুথ ও লং লাস্টিং!

মেকআপ কেউ করে প্রয়োজনে, আবার কেউ করে শখে। প্রয়োজন কিংবা শখ যাই হোক না কেন মেকআপ নারীদের এখন নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে। এত ব্র্যান্ড, এত উপকরণ এই সবক...

যখন যেমন মেক-আপ
মেকআপ

যখন যেমন মেক-আপ

ঋতুভেদে আমাদের দেশে একেক সময় একেক রকম আবহাওয়া বিরাজমান। এই প্রচন্ড গরম তো এই ঝুম বৃষ্টি। তাই মৌসুম বুঝে শুনে মেক-আপ করাটা জরুরী, না হলে পুরো মেক-আপট...

শ্যামলা ত্বকের মেক আপ টিপস
মেকআপ

শ্যামলা ত্বকের মেক আপ টিপস

আজকাল কমবেশি সবাই মেক আপ করে। তবে মেক আপ করতে হয় ত্বকের ধরন বুঝে। অনেকে না বুঝে মেক আপ করে এবং এ ভুলের জন্য ত্বকে মেক আপ ফুটে থাকে, দেখতেও ভালো লাগেনা...

…