নারী, তুমি জানো তুমি পারবে...

sub-editor · Mar 08, 2018 · 1 min read

নারী, তুমি জানো তুমি পারবে...

নারী দিবসে নারীদের কথাটা একটু অন্যরকমভাবে শুরু করা যাক। আজ বড় বড় নারী ব্যক্তিত্বদের কথা বলবো না। আজ বলবো সাধারণ নারীদের কথা যারা হয়ত বিশেষ কোন কাজ করে ইতিহাসের পাতায় নাম লেখান নি, কিন্তু প্রতিটি দিনকেই বিশেষ করে তুলছেন জীবনযুদ্ধ ও আত্মত্যাগের মাধ্যমে।

নারী... সে একজন মা, একজন কন্যা, একজন বোন, একজন বধূ ও একজন বন্ধু। আমাদের মায়েরা, প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আমাদের আগলে রাখেন। আমাদের এভাবে ভালবেসেই তিনি বেঁচে থাকেন। কন্যারা  লক্ষ্মী হয়ে তার পরিবারে মঙ্গল বয়ে আনে। বোনেরা আমাদের ছায়া হয়ে পাশে থাকে। বধূ পরিবারের ঢাল হয়ে রক্ষা করে। আর বন্ধু আপনার সুখে-দুঃখে সবসময় পাশে থেকে জীবনের মানেটা বুঝতে সাহায্য করে। এভাবে অগণিত পরিচয়ে ঢাকা একটি অবয়ব- এই নারী।

[picture]

কোমল শরীরের ভেতর কিন্তু অবিচল একটা মন নিয়ে আমরা নারীরা প্রতিনিয়ত চলছি, তাই না? একজন গার্মেন্টস নারীকর্মী, একজন বাসাবাড়িতে কাজ করা মহিলা, একজন ইটের ভাটায় ইট ভেঙে চলেছে যেই নারিটি, একজন ফুল বিক্রেতা মেয়ে, একজন দোকানী.. এভাবে প্রত্যেক রমণী তার জীবনটাকে পায়ে পিষে সংসার টেনে চলেছেন দিনের পর দিন। তার বদলে প্রাপ্য সম্মানটা কি তাকে আমরা দিতে পারছি? আচ্ছা একজন পতিতার অশ্রু শুকানো চোখের নিভু নিভু আলোর ছটা কজন দেখে বলুন তো? তাদের অনেকেই নিজের সন্তানকে সুস্থ স্বাভাবিক জীবন দেয়ার জন্য প্রতিনিয়ত লড়াই করে চলে। তার বিষম কষ্টটা বোঝার কেউ নেই, কারণ সমাজের দৃষ্টিতে সে নিষিদ্ধ স্বত্বা। তার বেঁচে থাকাটাও একটা অজানা কিছু।

একজন গৃহিণী, যার কাজকে বলা হয়, বিনা বেতনের চব্বিশ ঘণ্টার চাকরী! খুব বড়াই করে কখনো তাকেও শোনানো হয়, “তুমি সারাদিন ঘরে বসে কি করো? কিছুই না!” এই কিছুই না টা যে সমস্ত কিছু, তা আমাদের একান্তের এই চব্বিশ ঘণ্টা কাজে ব্যস্ত থাকা মানুষটার অনুপস্থিতিতে হাড়ে হাড়ে টের পাওয়া যায়।

দুর্বল আসলে কেউই নয় জানেন? সবাই দৌড়াচ্ছে। কারণ সবাই বাঁচতে চায়... বাঁচতে হয়। কখনো কখনো এমন খেয়ালও আসে অনেকের, “ঈশ! যদি ছেলে হতাম, কত ভালো হত! জীবনের কষ্টগুলো কম তো হত!” আসলেই কি? বিশ্বাস করুন, এ কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন। আপনাকে যেভাবে সৃষ্টি করা হয়েছে, আপনি সেভাবেই সেরা। আপনি নারী হয়ে জন্মেছেন? এটাই আপনার অনন্য পরিচয়, আপনার অসাধারণত্বের অর্জন।

আপনাকে কেউ দুর্বল, অযোগ্য বা অহেতুক ভাবলে তাকে পাল্টা ঘৃণা করবেন না যেন! বরং তার চোখে নারীত্বের পরম কৃতিত্বটিকে তুলে ধরে তার ভুল ভাঙান। ঘরে-বাইরে যেখানেই থাকুক, প্রত্যেক নারীই একেকজন সুপার-ওমেন। নারীজীবন শুধু শাড়ি-চুড়ি-টিপ-আলতাতেই সীমাবদ্ধ নেই। চলতে-ফিরতে প্রতিটা ক্ষেত্রেই নারী এখন জীবন্ত।

তবুও অনেক মেয়েই অন্ধকারে বন্দী আছে, ছিল এবং অপ্রিয় সত্য হলেও সত্যি যে ভবিষ্যতেও থাকবে। পথে-ঘাটে, জীবনে হয়রানি চলবেই। কিন্তু এর জন্য মৌন থেকে অন্যায় সহ্য করে অথবা চিৎকার করে বুদ্ধিহীনের মত চললে হবে না।

প্রতিবাদী হতে হবে, নির্বোধ নয়।

হিংস্র হতে হবে, নির্দয় নয়।

কারণ হতে হবে, অমূলক নয়।

তুমি নারী। তোমার পরিচয় তোমার মধ্যেই আছে। তোমাকে কারও কাছে তোমার মাহাত্ম্য প্রমাণ করতে হবে না। তা তোমার কর্মেই প্রমাণিত হবে।তুমি তোমার নারীত্বে বিশ্বাস রাখো। তুমি সবার আগে তোমার বিশ্বস্ত হও। পৃথিবী তখন একদিন নিজে থেকেই তোমায় মনে গেঁথে নেবে স্বর্ণাক্ষরে।

লিখেছেন- আনিকা ফওজিয়া

ছবি- ভাগাবম্ব.কম

সম্পর্কিত লেখা

'গৃহিণী' নাকি 'কর্মজীবী' নারী? সমাজ কি চায়?
লাইফ স্টাইল

'গৃহিণী' নাকি 'কর্মজীবী' নারী? সমাজ কি চায়?

ক্লাস থ্রিতে নতুন স্কুলে ভর্তি হয়েছি তখন। মনে পড়ে, যেদিন প্রথম ক্লাসে গেলাম সেদিন ছাত্রীদের প্রত্যেকের পরিচয়পর্ব চলছে। এদের মাঝে যারা ঠিকঠাক বলতে পারছ...

আপনি কি এ্যাবিউজড?- পর্ব এক
সম্পর্ক

আপনি কি এ্যাবিউজড?- পর্ব এক

আমার বাবা মায়ের সংসার জীবন প্রায় তেত্রিশ বছরের, এই তেত্রিশ বছরে একটা দিনও বাবাকে মায়ের সাথে কোনদিন একটা জোরে কথা বলতে শুনিনি| বরং উল্টোটা হয়, কর্ম...

কর্মজীবী নারীর করণীয় | ঘরে-বাইরে কাজের ভারসাম্য আনার ৬টি উপায়!
অফিস লাইফ

কর্মজীবী নারীর করণীয় | ঘরে-বাইরে কাজের ভারসাম্য আনার ৬টি উপায়!

রিয়া চাকরি করছেন একটা বেসরকারি প্রতিষ্ঠানে। দশটা থেকে পাঁচটার নিয়মবদ্ধ অফিস জীবন। কোনো দিন একটু দেরিও হয় ফিরতে, কাজের চাপ বেশি থাকলে। ঘরে অশান্তির শেষ...

আরও পড়ুন

গর্ভাবস্থায় ৮টি ভুল ধারণা | সঠিক তথ্য জেনে থাকুন সুস্থ!
মা ও শিশু

গর্ভাবস্থায় ৮টি ভুল ধারণা | সঠিক তথ্য জেনে থাকুন সুস্থ!

গর্ভবতী হওয়ার পর থেকেই একজন নারীর আশে পাশের পরিচিত লোকজন বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। এটা করবে না, ওইটা খাবে না, এটা ব্যবহার করলে সন্তানের জন্য খুব খ...

ফেমিনিজমের উদ্দেশ্য কি পুরুষের আধিপত্য উচ্ছেদ করে নারীর আধিপত্য ঘটানো?
লাইফ স্টাইল

ফেমিনিজমের উদ্দেশ্য কি পুরুষের আধিপত্য উচ্ছেদ করে নারীর আধিপত্য ঘটানো?

আমাদের কম বেশী সবার ফেমিনিজম শব্দটির সঙ্গে পরিচয় রয়েছে। কিন্তু অনেকেই ঠিকঠাকভাবে জানেন না ফেমিনিজম আসলে কী? এই শব্দটি নিয়ে অনেক ভুল অথবা কাল্পনিক ধারণ...

সতীত্ব ও সতীচ্ছদ পর্দা | হাইমেন নিয়ে বোকার স্বর্গে বাস করছেন না তো?
সম্পর্ক

সতীত্ব ও সতীচ্ছদ পর্দা | হাইমেন নিয়ে বোকার স্বর্গে বাস করছেন না তো?

সতীত্ব ও সতীচ্ছদ পর্দা নিয়ে আমরা স্বচ্ছ ধারণা রাখি না। গতকাল সতীত্ব নিয়ে আলোচনা করছিলাম এবং একজন বলেছিল যে, কোন নারীর সতীত্ব আছে কি নেই, সেটা প্রমাণের...

মেয়েদের সেলফ ডিফেন্স প্রস্তুতি (পর্ব ৩)
লাইফ স্টাইল

মেয়েদের সেলফ ডিফেন্স প্রস্তুতি (পর্ব ৩)

[topbanner] গত দুই পর্বে পহেলা বৈশাখে যৌন হয়রানী থেকে রক্ষা পেতে বেসিক মাইন্ডসেট এবং আত্মরক্ষা কৌশল নিয়ে আলোচনা করেছি। আজকে শেষ পর্ব, এবং এতে আলোচনা...

পোস্টপার্টাম ডিপ্রেশন এবং আমরা (পর্ব ৩)
মা ও শিশু

পোস্টপার্টাম ডিপ্রেশন এবং আমরা (পর্ব ৩)

আমার খুব কাছের একজন বান্ধবী গত মাসে মারা গিয়েছে, স্বাভাবিক নিয়মে নয়, সুইসাইড করে, আড়াই বছরের ফুটফুটে একটা মেয়েকে পেছনে ফেলে রেখে গিয়েছে। আগেরদিন সন্ধ্...

লাইফ স্টাইল

নারী উদ্যোক্তার আত্নবিশ্বাস বাড়াতে ৭ টিপস

“উদ্যোক্তা” শব্দটিকে নারী কিংবা পুরুষ দিয়ে বিশেষায়িত করাটা খুব একটা গৌরবের কিংবা মহিমান্বিত বোধ করার বিষয় নয়। নারী, পুরুষ কিংবা তৃতীয় লিঙ্গের সবাইকে “...

…