তারুণ্য ধরে রাখতে জীবনে জেনে রাখুন ৫টি গুরুত্বপূর্ণ টিপস!

সাইফুল্লাহ ফয়সাল · May 27, 2013 · 1 min read

তারুণ্য ধরে রাখতে জীবনে জেনে রাখুন ৫টি গুরুত্বপূর্ণ টিপস!

আমরা সবাই চাই তারুণ্য ধরে রাখতে। তারুণ্য ধরে রাখতে শারীরিক ব্যায়াম যতোটা জরুরি, ঠিক ততোটাই গুরুত্বপূর্ণ মানসিক ব্যায়াম। কিছু প্রয়োজনীয় বিষয় খেয়াল করে আপনি নিজেকে ধরে রাখতে পারেন একজন চির তরুণ হিসেবে।

তাই জেনে নিন গুরুত্বপূর্ণ ও কার্যকর মনের ব্যায়াম ও তারুণ্য ধরে রাখার কিছু কার্যাবলী।

১. বিভিন্ন মানসিক চ্যালেঞ্জ গ্রহণ

মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে মনকে কাজে ব্যস্ত রাখার কোন বিকল্প নেই। ছোট বেলায় আমারা নানান খেলার ছলে মনকে ব্যস্ত রাখতাম। বড় হওয়ার সাথে সাথে আমাদের নানাবিধ মানসিক চাপ বেড়ে যায়। এতে মানসিক স্বাস্থ্য বাধাগ্রস্থ হয়।

তাই মন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হলে আমাদের ব্রেইনে নরঅ্যাড্রেনালিন (Noradrenaline) নামক হরমোন ক্ষরণ হয় যার ফলে ব্রেইনের কোষগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়। তাই বিভিন্ন চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমে ব্রেইনকে সচল রাখুন।

২. পুরনো স্মৃতি রোমন্থন

মনের তারুণ্য ধরে রাখতে ও বার্ধক্য দূরে রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্মৃতিশক্তিকে সচল রাখা। পুরনো ঘটনা বা স্মৃতিগুলোকে মনে করার চেষ্টা করুন। ছোটবেলার সব বন্ধুদের নাম মনে করার চেষ্টা করতে পারেন। মনে করুন গুরুত্বপূর্ণ কোন সুখময় ঘটনা যেটা প্রায় ভুলে গেছেন। দেখবেন সুখময় ঘটনা মনে করার সাথে সাথে আপনার মনও ভাল হয়ে উঠছে।

 ৩. তারুণ্য ধরে রাখতে শারীরিক পরিশ্রম

শারীরিক পরিশ্রম ব্রেনের শক্তি বাড়াতে সাহায্য করে যা আপনাকে তারুণ্য ধরে রাখতে সাহায্য করবে। শ্রম হার্টবিট বাড়ায় ও শরীর হতে ঘাম বের করে আপনার মানসিক কার্যকারিতা বাড়ায় কেননা এর ফলে ব্রেইনে অধিকহারে রক্ত সঞ্চালিত হয়। শারীরিক কাজ করার সুযোগ না থাকলে ছোট ছোট শারীরিক ব্যায়াম করুন যেমন জগিং, ৩০ মিনিট দ্রুত হাঁটুন, সাইক্লিং, সাঁতার কাটুন বা বাগানে কাজ করুন।

৪. তারুণ্য ধরে রাখতে মানসিক স্ট্রেস কমান

মানসিক চাপ হচ্ছে মানসিক স্বাস্থের সব চেয়ে বড় বাধা। আধুনিক যুগের সাথে তাল মেলাতে গিয়ে আমরা নানাবিধ মানসিক চাপে পড়ি যা আমাদের কার্যক্ষমতা কমিয়ে দেয়। দীর্ঘদিনের চাপ স্মৃতিশক্তি ক্ষতিগ্রস্থ করে ও মানসিক রোগ সৃষ্টি করে। এ থেকে বাঁচতে জীবনকে সহজভাবে গ্রহণ করতে হবে। আপনার রেগ্যুলার কাজ হতে কিছু সময়ের বিরতি নিন। মন খারাপ হলে বা মানসিক চাপে থাকলে ভাল লাগার কাজগুলো করুন যেমন পছন্দের গান শুনুন, হাসির মুভি দেখতে পারেন অথবা আড্ডায় মেতে উঠতে পারেন। যা আপনাকে আবার কাজ করতে উৎসাহিত করবে।

৫. খাবার তালিকায় পুষ্টিকর খাবার রাখুন

পুষ্টিকর খাবার আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্য ঠিক রেখে তারুণ্য ধরে রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কম চর্বিযুক্ত খাবার, অধিক আঁশযুক্ত খবার, ফলমূল ও শাকসবজি খাবার তালিকায় বেশি রাখুন। সুষম খাবার খান আর চিরতারুণ্য শারীরিক ও মানসিক স্বাস্থ্য উপভোগ করুন।

জীবন যেহেতু আপনার নিজের তাই একে ভালোবেসে গড়ে তুলুন আপন আলোয়। আর বয়স যাই হোক না কেন, মনে থাকুন চির তরুণ।

 

ছবি- সংগৃহীত: সাটারস্টক

 

সম্পর্কিত লেখা

শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখছেন তো?
সুস্থতা

শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখছেন তো?

সাম্প্রতিক বছরগুলোতে, মানসিক স্বাস্থ্য সামগ্রিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে উল্লেখযোগ্য দৃষ্টি আকর্ষন করেছে। ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে...

মানসিক স্বাস্থ্যের অবনতি হলে যে প্রাথমিক লক্ষণগুলো দেখা দেয়
স্বাস্থ্য

মানসিক স্বাস্থ্যের অবনতি হলে যে প্রাথমিক লক্ষণগুলো দেখা দেয়

মানসিক স্বাস্থ্য আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু অনেক সময়ই দেখা যায় শারীরিক স্বাস্থ্যের মতো আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে খুব একটা সচেতন থাকি...

মানসিক চাপ | উৎস, প্রতিক্রিয়া, অসুখ ও মুক্তির উপায়!
সুস্থতা

মানসিক চাপ | উৎস, প্রতিক্রিয়া, অসুখ ও মুক্তির উপায়!

মানসিক চাপ হল কোন মানুষের কাছে অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা বা পরিস্থিতি, যা তার অনুভূতিতে পীড়া সৃষ্টি করে স্বাভাবিক জীবনযাপনে বাধা হয়ে দাঁড়ায়। মানসিক চাপের...

৪ ধরনের মানসিক অসুস্থতার এই লক্ষণগুলো আপনার মধ্যে আছে কি?
সুস্থতা

৪ ধরনের মানসিক অসুস্থতার এই লক্ষণগুলো আপনার মধ্যে আছে কি?

শারীরিক স্বাস্থ্যের বিষয়ে আমরা যত বেশি সচেতন, মানসিক স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু ততোটা নই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বিশ্বে প্রতি ৮ জনের ১ জন ক...

আরও পড়ুন

মানসিক অবসাদ দূর করুন ৩টি যোগব্যায়ামের সাহায্যে!
ফিটনেস

মানসিক অবসাদ দূর করুন ৩টি যোগব্যায়ামের সাহায্যে!

মানসিক অবসাদ মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটি যেন মুদ্রার এপিঠ ওপিঠ। টেনশন ছাড়া মানুষ খুঁজে পাওয়া কঠিন ব্যাপার। অনেকেই শারীরিক সুস্থতার দিকে...

মানসিক চাপ দূর করুন!
সুস্থতা

মানসিক চাপ দূর করুন!

মানসিক চাপ আমাদের সবাইকেই কমবেশি ভুগিয়ে থাকে। ব্যক্তিগত ও সামাজিক হুমকি, চাকরি-বাকরি, ব্যস্ততা, অসুখ-বিসুখ সবকিছু মিলিয়ে এই মানসিক চাপ আমাদের স্বাস্...

বয়সের ছাপ কমিয়ে ত্বকের তারুণ্য দীর্ঘদিন ধরে রাখতে ৮টি অভ্যাস
সুস্থতা

বয়সের ছাপ কমিয়ে ত্বকের তারুণ্য দীর্ঘদিন ধরে রাখতে ৮টি অভ্যাস

সময়ের সাথে তাল মিলিয়ে বাড়তে থাকে আমাদের বয়স। চাইলেই যেমন সময়কে আটকে ফেলা যায় না, তেমনি বয়সকেও বেঁধে রাখা যায় না, দু’টোই ক্রমাগত বাড়তে থাকে। সুন্দর ও ম...

মানসিক সুস্থতার সাথে খাবারের কোনো যোগসূত্র আছে কি?
সুস্থতা

মানসিক সুস্থতার সাথে খাবারের কোনো যোগসূত্র আছে কি?

“শরীর ভালো তো মন ভালো” ছোটবেলা থেকে আমরা এই কথায় অভ্যস্ত হলেও ঠিকঠাকভাবে মানতে নারাজ। মানসিক সুস্থতা ও শারীরিক স্বাস্থ্য একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যু...

পুরুষের মানসিক স্বাস্থ্য ও অন্তরের শান্তি: নীরব লড়াই থেকে উত্তরণের পথ
স্বাস্থ্য

পুরুষের মানসিক স্বাস্থ্য ও অন্তরের শান্তি: নীরব লড়াই থেকে উত্তরণের পথ

সমাজে প্রচলিত "পুরুষ মানুষ কাঁদতে পারে না" বা "পুরুষ মানেই শক্ত হতে হবে" এমন বাঁধাধরা ধারণার কারণে অনেক পুরুষই নিজেদের মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্ণতা ল...

সহজ জীবনের সূত্র কী?
অফিস লাইফ

সহজ জীবনের সূত্র কী?

ব্যক্তিগত জীবন হোক অথবা কর্মজীবন আমারা যদি ঠিকমতো আমাদের সময়টাকে বণ্টন করতে পারি, দুর্ভাবনাগুলোকে নিয়ন্ত্রণ করে, ইতিবাচক মনোভাব সবসময় ধরে রাখতে পারি,...

…