চোখের মেক-আপ পিকটোরিয়াল

তাসিয়া নাজিন · Jul 28, 2013 · 1 min read

চোখের মেক-আপ পিকটোরিয়াল

পিকটোরিয়াল মানে স্টেপ বাই স্টেপ কোন একটি কাজের বিবরণ ছবির মাধ্যমে দেয়া। আসছে ঈদকে সামনে রেখে সবারই অনেক অনেক প্রস্তুতি। তো ঈদের দিনের সাজটা যেন হয় একটু স্পেশাল সেটা নিশ্চয়ই আপনিও চান। চোখের মেক-আপের টিউটোরিয়াল করার অনুরোধ অনেকেই জানিয়েছেন। ভিডিও টিউটোরিয়াল করার ব্যাপারে কাজ চলছে। কিন্তু ঈদ যেহেতু চলে আসছে তাই আপনাদের অনুরোধে  আজকে একটি চোখের মেকাপের বেসিক স্টেপগুলো ছবির মাধ্যমে দেখাবো।

আমি এই আই-মেক-আপে যেসব কালার ব্যবহার করেছি তাহলোঃ

১) সাদা-গোল্ডেন

২) ময়ুর নীল (পি-কক ব্লু)

৩) বেগুনি

৪) কালো

আমি ব্যবহার করেছি একটি ১২০ কালার প্যালেট, আপনারা যে যার মত ব্যবহার করতে পারবেন শ্যাডো চাইলে কালারো মনমত পরিবর্তন করে নিতে পারবেন।

IMG_1797 আমি সাধারণত ব্রাশ ব্যবহার করি আই মেক-আপ করতে, ব্রাশ না থাকলে নরমাল আইশ্যাডো এপলিকেটর বা আঙ্গুল ব্যবহার করেও করা যাবে।

IMG_1796

আমি প্রথমেই এক চোখে আই মেক-আপটি করে নিয়েছি, বাকি চোখে স্টেপ বাই স্টেপ করে দেখাবোঃ

IMG_1821

১) প্রথমে চোখেন উপর আইশ্যাডো প্রাইমার দিয়ে নিতে হবে যদি থাকে। আমি এখানে আইশ্যাডো প্রাইমার ব্যবহার করি নি যারা এখনো এই উপকরণটি কিনে উঠতে পারেননি তাদের কথা মাথায় রেখে।

২) প্রাইমার বসে গেলে একটা হলদে সাদা বা গোল্ডেন সাদা কালারের শ্যাডো নিন, চোখের পাতার নাকের দিকের কোণায় ব্রাশ দিয়ে লাগিয়ে নিন নিচের ছবির প্রথম ছবির মত।

৩) এরপর নীল শ্যাডোটি নিয়ে পাতার মাঝ বরাবর জায়গা জুড়ে লাগিয়ে নিন দ্বিতীয় ছবির মত। লক্ষ রাখুন আই-ব্রোর ঠিক নিচের যেই এরিয়াটি এটি আমি খালি রাখছি।

৪) সাদা আর নীল শ্যাডোর জয়েন্টে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিন, বা আঙ্গুল ব্যবহার করতে পারেন। এমন ভাবে ব্লেন্ড করুন যাতে দুটি এরিয়া আলাদা মনে না হয়ে মিশে যায় আর চোখের কোণায় সাদার কারণে ব্রাইটনেস ভাব থাকে।

৫) এবার বেগুনি শ্যাডো নিয়ে নীলের ঠিক পাশে ছবির মত করে লাগিয়ে নিতে হবে। আবারো বেগুনি আর নীলের মাঝের এরিয়া মিল্যে দিতে হবে ব্লেন্ড করে।

৬) এবার চোখের বাইরের দিকের কোণে কালো শেড দিয়ে স্মোকি ভাব তৈরি করুন। স্মাজ ব্রাশ আর ব্লেন্ডিং ব্রাশ ব্যবহার করে অল্প অল্প করে কালো নিয়ে চোখের আকৃতি অনুযায়ি ছোট বা বড় করে কালো এরিয়া তৈরি করুন। নিচের ছবির শেষের স্টেপটি লক্ষ করুন।

৭) হাইলাইটার শেড আই-ব্রোর নিচে লাগিয়ে নিয়ে সম্পূর্ণ মেক-আপটি আরেকবার ব্লেন্ড করে নিন।

৮) চোখের নিচের পাতায় চিকন করে নীল শ্যাডো বা আই পেন্সিল লাগিয়ে নিন।

৯) কাজল , লাইনার টেনে লাগিয়ে নিন টেনে, মাসকারা ঘন করে লাগিয়ে নিন পাপড়িতে।

pic1

আমি কাজল ব্যবহার করেছি প্রেস্টিজ টোটাল ইনটেন্সিটি আইলাইনার পেন্সিল (আলমাসে পাওয়া যেবে ৩৫০টাকা দাম), মাসকারা বেনেফিটের  "they're real".

লাইনার কাজল আর মাসকারা লাগানোর পরঃ

IMG_1858

আশা করি এই আর্টিকেলটি আপনার ঈদ মেক-আপের জন্য হেল্পফুল হবে। শুভকামনা সবার জন্য।

লিখেছেনঃ তাসিয়া নাজিন

মডেলঃ তাসিয়া নাজিন

সম্পর্কিত লেখা

মেক-আপ ব্রাশ
মেকআপ

মেক-আপ ব্রাশ

আমারা সাধারণত মেক-আপ করলে ফেস পাওডার স্পঞ্জ অথবা পাফ দিয়ে দেই। মুখের মেক-আপের ভালো ফিনিশিং আনার জন্য, মেক-আপে ন্যাচারাল এবং ভালো কভারেজ এর জন্য মেক-আপ...

গ্রুমি প্রফেশনাল মেকআপ ব্রাশ সেট | কোনটির কেমন ব্যবহার?
রিভিউ

গ্রুমি প্রফেশনাল মেকআপ ব্রাশ সেট | কোনটির কেমন ব্যবহার?

ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে মেকআপ টিউটোরিয়াল দেখছেন আর ভাবছেন কি সুন্দর ফ্ললেস এবং স্মুদ ফিনিশিং। আপনিও প্রতিটা স্টেপ ফলো করে স্কিন টোনের সাথে ম্যাচ ক...

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ১)
মেকআপ

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ১)

সাজগোজ এ অনেকেরই সমস্যা শোনা যায় মুখের ফাউন্ডেশনের শেড মিলে না, মেক-আপ দিলে কালো লাগে, কন্সিলারের কালার কিভাবে নির্বাচন করবো। যারা নতুন মেক-আপ করছে,...

চোখের সাজের সাত সতেরো
মেকআপ

চোখের সাজের সাত সতেরো

বাঙালি মেয়েদের চোখ এমনিতেই মায়াকাড়া। একটু কাজল ছোঁয়ানো চোখ দিয়ে হাজার বছর ধরে এই অঞ্চলের মেয়েরা দুনিয়া জয় করেছে। চোখের সাজের ধরণ ধারণ সময়ের স...

আরও পড়ুন

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?
ত্বকের যত্ন

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?

সকালে ঘুম থেকে উঠে দেখলেন চোখের নিচের ডার্ক সার্কেলটা বেশ ভিজিবল লাগছে। আবার রাতে ঘুমাতে যাওয়ার আগেও সেইম অবস্থা! কেন সব সময় এই ডার্ক সার্কেল বোঝা যায়...

ঘরে বসেই চোখের সাজ (স্টেপ বাই স্টেপ)
চোখের সাজ

ঘরে বসেই চোখের সাজ (স্টেপ বাই স্টেপ)

চোখ যে মনের কথা বলে! হ্যা ঠিকই ধরেছেন, বাঙালি মেয়েরা ঘর থেকে বের হলে,না সাজলেও চোখে একটু কাজলের ছোঁওয়া লাগাবেই। আর পার্টি সাজ হলে, চোখটা কে সুন্দর করে...

এই গরমে দিনের মেক-আপ
মেকআপ

এই গরমে দিনের মেক-আপ

এলো জুন মাস। বিবিসি ওয়েদার রিপোর্ট বলে জুনে ঢাকার গড় তাপমাত্রা থাকে দিনের বেলা ৩২ থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াস। এই গরমে যদি দুপুরে বিয়ের দাওয়াত পড়ে...

মেক আপের আগে এবং পরে
মেকআপ

মেক আপের আগে এবং পরে

মেক-আপ নিয়ে নারীদের আগ্রহের যেন কোন কমতি নেই। বর্তমান যুগে মেকাপ করেন না অথবা পছন্দ করেন না এমন নারী খুঁজে পাওয়া কষ্টসাধ্য ব্যাপার। তবে অনেকেরই অভিযোগ...

নতুন বউ এর মেক-আপ বক্স
ব্রাইডাল

নতুন বউ এর মেক-আপ বক্স

বিয়ে শব্দটির সাথে রয়েছে আনন্দ, উৎসব, উত্তেজনা আরও নানা অনুভূতির মিশেল। বিয়ের হাজারো ধুমধামের বড় একটি অংশ জুড়ে থাকে বিয়ের শপিং আর বিয়ের শপিং এর মূলেই থ...

বাজেটের মধ্যে চোখের মেক-আপ সামগ্রী
রিভিউ

বাজেটের মধ্যে চোখের মেক-আপ সামগ্রী

চোখ মুখের একটি অংশ। মেক-আপের ক্ষেত্রে চোখের সাজটি সব চেয়ে গুরুত্বপূর্ণ। পার্লারে সাজতে গেলে চোখের সাজে অর্ধেক সময় চলে যায়। আজকের পোস্টটি হলো কম দাম...

…