এই সময়ে ত্বকের যত্ন

সাজগোজ উপ সম্পাদক · May 31, 2015 · 1 min read

এই সময়ে ত্বকের যত্ন

এই সময়টা সত্যি সবার জন্য একটু অস্বস্তিকর। একে অসহনীয় গরম তার উপরে আবার ত্বকে দেখা দেয় নানা সমস্যা। কিছু সহজ সমাধান মেনটেইন করলেই তা আপনাকে এই অসহ্য গরমে সতেজ রাখতে সাহায্য করবে। গরমে শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম হয়ে পানি বের হয়ে যায়। তাই ত্বক ও আর্দ্রতা হারায়। গ্রীষ্মে ত্বক সতেজ রাখতে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং প্রচুর পরিমাণে পানিজাতীয় খাবার বা ফলমূল খেতে হবে। আর সবার একটি কমন সমস্যা হল গরমের সময় ত্বক অয়েলি হয়ে যায় এবং তা থাকে ব্রণ , হোয়াইট হেডস , রোদে পোড়া ভাব হয়। এমন কি শুষ্ক ত্বকের অধিকারীরা তেলের ঝামেলায় না পড়লেও অতিরিক্ত ঘাম, র‍্যাশ দেখা দেয়।

ক্লিঞ্জারঃ

এ সময় ঘাম হয় খুব বেশি, তাই ত্বক রাখতে হবে পরিষ্কার। শশা খুব ভালো কাজ করে ডিপ ক্লিনিংয়ের জন্য। ফ্রিজে রাখা ঠান্ডা শশা কুচি করে ত্বকের ওপর কিছুক্ষণ রেখে দিতে পারেন। এতে ত্বকে উজ্জ্বলতা বাড়বে। সারাদিন ঘরে বসে থাকলেও দিনে অন্তত দু’বার ত্বক পরিষ্কার করতে হবে। ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে ত্বক পরিষ্কার করে পর্যাপ্ত পরিমাণে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। মুখে মেকাপ থাকলে তুলায় ক্লিনজিং মিল্ক লাগিয়ে মেকআপ খুব ভালোভাবে তুলে নিন। এরপর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে পছন্দসই কোনো প্যাক লাগাতে পারেন।

টোনারঃ

গরমে ত্বকের লোমকূপ বন্ধ রাখার জন্য টোনার ব্যবহার খুবই জরুরী। টোনার লোমকূপ সংকোচিত করার পাশাপাশি ত্বক ঠাণ্ডা রাখতেও সাহায্য করে। ত্বকের সঙ্গে মানিয়ে টোনার ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায়। তাই টোনারের বদলে চাইলে গোলাপ জলও ব্যবহার করা যেতে পারে। ফ্রিজে বা ঠান্ডা জায়গায় টোনার সংরক্ষণ করে টোনার ব্যবহারের ভালো ফল পাওয়া যায়। এ ছাড়া এই সময়ের মৌসুমী ফল গুলো একপ্রকার আশির্বাদ স্বরূপ, মৌসুমী ফলের রস টোনার হিসাবে ব্যবহার করা যেতে পারে। ঠান্ডা তরমুজের রস লাগালে ত্বকে সতেজতা ফিরে আসবে। টোনার হিসাবে গোলাপ জলও ব্যবহার করা যেতে পারে।

ময়েশ্চারাইজারঃ

অনেকে মনে করেন গরমে ময়েশ্চারাইজার ব্যবহার না করলেও চলবে। তবে গরমে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ময়েশ্চারাইজার খুবই গুরুত্বপূর্ণ। তাই গ্রীষ্মে ত্বক তৈলাক্ত হয়ে যাওয়ার সমস্যা এড়াতে ‘ওয়াটার-বেইস’ ময়েশ্চারাইজার বেছে নিতে হবে।

সানস্ক্রিন ক্রিমঃ

সানস্ক্রিন ক্রিম ব্যবহার ক্ষেত্রে লক্ষ্য রাখুন আপনার সানস্ক্রিন ক্রিমের এসপিএফ যেন ৩০-৪০ হয়। আপনার পছন্দ আনুযায়ী বেছে নিন সানস্ক্রিন ক্রিম ,লোশন বা পাউডার। শরীরের যে অংশ রোদে লাগে সেই সব অংশে সানস্ক্রিন ক্রিম লাগাতে হবে। অনেকে মনে করে শুধু মাত্র রোদ থাকলেই সানস্ক্রিন ক্রিম ব্যবহার করতে হয়, কিন্তু না মেঘলা আবহাওয়াতেও সানস্ক্রিন লোশন বা ক্রিম ব্যবহার করা উচিত। সানস্ক্রিন ক্রিম বিকাল ৫টা পর্যন্ত লাগালেই চলবে , তবে এর মাঝে মাঝে ৩-৪ ঘণ্টা পর পর সানস্ক্রিন ক্রিম ধুয়ে আবার লাগাতে হবে এবং ব্যবহার করুন এসপিএফ যুক্ত লিপবামও।

রোদে পোড়া ত্বকের যত্ন এবং উজ্জ্বলতা বাড়াতে বাড়তি যত্নঃ

একটি পাকা কলার সাথে মধু, লেবুর রস ও দুধের সর মিশিয়ে মুখে, হাতে ও পায়ে লাগালে ত্বকের রুক্ষতা দূর হয়। তৈলাক্ত ত্বক হলে দুধের সরের পরিবর্তে ডিমের সাদা অংশ লাগাবেন। কাঁচা হলুদ, শশার রস, টমেটোর রস ও লেবুর সঙ্গে শুষ্ক ত্বক হলে দুধের সর মিশিয়ে লাগাতে হবে।

ময়দা, দই ও কয়েক ফোঁটা লেবুর রসের মিশ্রণে তৈরি মাস্ক ‘সান ট্যান’ দূর করতে দারুণ উপকারী। রোদে পোড়াভাব দূর করে ত্বক উজ্জ্বল করতে লেবুর রস দারুণ কার্যকরী। (সংগৃহিত)

তৈলাক্ত ত্বকে এই ঋতুতে কিছুটা কালচে ভাব চলে আসতে পারে। তাহলে মুলতানি মাটি মধু, আর গোলাপজল মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন কিছুক্ষণ।

ব্রণ বা দাগের জন্য শশা, গোলাপজল ও কাঁচা হলুদের পেস্ট লাগাতে পারেন। মিশ্র ত্বকের জন্য ডিমের সাদা অংশ, মধু, লেবুর রস, দুধের সর লাগালে উজ্জ্বলতা ফিরে আসবে।

এই গরমে সতেজ, সুস্থ ও সুন্দর থাকার জন্য সকালে বের হওয়ার সময় ব্যাগে একটি পানির বোতল, এক প্যাকেট স্যালাইন, সানস্ক্রিন ক্রিম, হাতপাখা, ওয়েট টিস্যু, ব্লটিং পেপার, ছাতা, সানগ্লাস সঙ্গে রাখা উচিত।

লিখেছেনঃ জুঁই শতাব্দী

ছবিঃ জুমওয়ালস.কম

সম্পর্কিত লেখা

সানস্ক্রিন ব্যবহারে এড়িয়ে চলুন এই ১০টি ভুল
বিউটি টিপস

সানস্ক্রিন ব্যবহারে এড়িয়ে চলুন এই ১০টি ভুল

তীব্র দাবদাহের মাধ্যমে গ্রীষ্মকাল নিজের উপস্থিতি জানান দিয়ে যাচ্ছে প্রতিনিয়তই। গ্রীষ্মের প্রচন্ড রোদে থাকে উচ্চমাত্রায় আল্ট্রা-ভায়োলেট রশ্মি, যার কারণ...

সানস্ক্রিন নিয়ে যত জিজ্ঞাসা!
বিউটি টিপস

সানস্ক্রিন নিয়ে যত জিজ্ঞাসা!

টিনেজ থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক আমাদের সবার জন্যেই স্কিন কেয়ার অত্যন্ত জরুরী। যেকোন সমস্যার সমাধান চাওয়ার আগে খুব ভালো হয় যদি সমস্যা শুরু হওয়ার আগেই...

এস্ট্রিঞ্জেন্ট টোনার এবং নরমাল টোনার এর মধ্যে পার্থক্য
ত্বক

এস্ট্রিঞ্জেন্ট টোনার এবং নরমাল টোনার এর মধ্যে পার্থক্য

রূপ সচেতন নারী রা কম বেশি সবাই প্রতিদিন ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে, নিয়ম মাফিক ত্বকের ধরন অনুযায়ী ক্রিম লাগাতে ভুলেন না। কিন্তু মাঝখানে তারা একটি...

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক
ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক

রোদ ও ধূলোবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ত্বক। যাঁরা চাকরিজীবী বা প্রয়োজনে দীর্ঘ সময় রোদে থাকেন, ত্বকের প্রতি অতিরিক্ত উদাসীন, তাঁরাই ক্...

আরও পড়ুন

টোনার নিয়ে প্রচলিত ভুল ধারণা বা মিথ আপনিও বিশ্বাস করছেন না তো?
ত্বকের যত্ন

টোনার নিয়ে প্রচলিত ভুল ধারণা বা মিথ আপনিও বিশ্বাস করছেন না তো?

অনেকেই আছেন যারা ক্লেনজার ব্যবহারের পর টোনার ছাড়া স্কিনকেয়ার ভাবতেই পারেন না, যেমন আমি। আবার অনেকে আছে যারা হয়তোবা টোনারের গুরুত্ব ঠিকমত জানেন না বা ট...

ত্বকের ধরন সম্পর্কে জেনে স্কিনকেয়ারে অ্যাড করুন পারফেক্ট টোনার!
ত্বকের যত্ন

ত্বকের ধরন সম্পর্কে জেনে স্কিনকেয়ারে অ্যাড করুন পারফেক্ট টোনার!

স্কিন কেয়ারের প্রাথমিক ধাপ হলো সি টি এম- অর্থাৎ ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং। শুধু এই তিনটি ধাপ মানতে পারলেই স্বাস্থ্যোজ্জ্বল ও সুন্দর ত্বক পাওয়া সম...

ফিজিক্যাল সানস্ক্রিন vs কেমিক্যাল সানস্ক্রিন | কোনটি আপনার জন্য পারফেক্ট?
ত্বকের যত্ন

ফিজিক্যাল সানস্ক্রিন vs কেমিক্যাল সানস্ক্রিন | কোনটি আপনার জন্য পারফেক্ট?

বলুন তো, দিনের বেলার বাইরে বের হওয়ার আগে কোন প্রোডাক্টটি অ্যাপ্লাই না করলেই নয়? ঠিক ধরেছেন, সানস্ক্রিন! আমাদের স্কিনকেয়ার রুটিনের আল্টিমেট গেইম চেঞ্জা...

সান ড্যামেজ থেকে ত্বককে সুরক্ষিত রাখতে বেস্ট সানস্ক্রিন!
রিভিউ

সান ড্যামেজ থেকে ত্বককে সুরক্ষিত রাখতে বেস্ট সানস্ক্রিন!

ত্বকে বেশির ভাগ সমস্যা-ই সৃষ্টি করে সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি। এর জন্য বেসিক স্কিন কেয়ারে সব সময় বলা হয় ‘দিনের বেলা স্কিন কেয়ারে সানস্ক্রিন অ্যাপ্লা...

হোমমেইড ফেসিয়াল টোনার | ঘরোয়াভাবেই হবে ত্বকের যত্ন
ত্বকের যত্ন

হোমমেইড ফেসিয়াল টোনার | ঘরোয়াভাবেই হবে ত্বকের যত্ন

একবার চিন্তা করে দেখুন সকাল থেকে রাত, আমরা প্রতিদিন কত কেমিকেল মুখে, হাতে বা পায়ে দেই। কিন্তু একটু চেষ্টা করলেই আমরা আশেপাশের প্রাকৃতিক জিনিস থেকে রূপ...

সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের প্রোটেকশনে সেরা ৫টি সানস্ক্রিন
ত্বকের যত্ন

সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের প্রোটেকশনে সেরা ৫টি সানস্ক্রিন

ত্বকের সমস্যা হলে আমরা কারণ খুঁজে বের করি। ত্বকে ছোপ ছোপ দাগ হোক বা অল্প বয়সের বুড়িয়ে যাওয়া- একটু খেয়াল করে দেখবেন যে সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট...

…