বৃদ্ধ বয়সে পুষ্টি চাহিদা নিয়ে কিছু কথা

sub-editor · Dec 21, 2015 · 1 min read

বৃদ্ধ বয়সে পুষ্টি চাহিদা নিয়ে কিছু কথা

কচি থেকে বৃদ্ধ বয়সে পদার্পণ করাই সত্য। বয়স বাড়ার সাথে সাথে পরিবর্তন হতে থাকে খাবারের ধরন। এই বয়সে খাবারের চাহিদা কি বাড়ে না কমে সে নিয়ে দ্বিধায় থাকেন অনেকেই।

 সাধারণত ৬০ বছরের বয়স সীমাকে বৃদ্ধ বয়স ধরা হয়। কিন্তু পুষ্টি গত দিক দিয়ে ৪০ বছর এর পর থেকেই বৃদ্ধ বয়স ধরা হয়। বয়স বৃদ্ধির সাথে সাথে শারীরিক, মানসিক, এবং রোগ প্রতিরোধ ক্ষমতার উপর মারাত্তক প্রভাব পড়ে। যার ফলে এই বয়সে সে আস্তে আস্তে নেতিয়ে যেতে থাকে এবং নানা ধরনের রোগ এ আক্রান্ত হয়। যদিও এই প্রক্রিয়া আটকানোর ক্ষমতা কারো নেই, তবুও বৃদ্ধ বয়সে খুব সহজেই সুস্থ থাকা যায় যদি ঠিক পরিমান পুষ্টি গ্রহণ করা হয়। আসুন জেনে নিই, কী পরিমান পুষ্টি দরকার একজন বয়স্ক মানুষের।

৩৫ বছরের পর থেকে পেশী ও কলা কাজ কম করে এবং সেই সাথে (বি এম আর)  হ্রাস পায়। ফলে শক্তি চাহিদা কমে যায়। কারণ এই সময় মানুষ কাজ কর্ম কম করে। তাই ওজন এর সাথে মিল রেখে প্রতিদিনের খাবার কেমন হওয়া উচিত তা নির্ধারণ করতে হবে। তবে ব্যক্তি যদি মোটা হয় তবে সে ক্ষেত্রে ওজন কমানোর ব্যবস্থা করে নিতে হবে।

বৃদ্ধ বয়সে ক্ষুদা হ্রাস পায়, এবং হজম শক্তি কমে আসে বলে মানুষ কম আমিষ গ্রহণ করতে পছন্দ করেন। কিন্তু এসময় আমিষ এর চাহিদা সাধারন মানুষের মতই থাকে। তাই এসময় আমিষ গ্রহণ করা দরকার। সে ক্ষেত্রে মাছ ও দুধের পরিমান বেশি রাখা যেতে পারে।

শারীরিক কর্ম হ্রাস পাওয়ায় ক্যালরি চাহিদা কমে যায়। সেই সাথে কমে যায় ফ্যাট এর চাহিদা ও। ফ্যাট এর চাহিদা পুরণ করার জন্য ভেজিটেবল তেল যেমন (সয়াবিন, সূর্যমুখীর তেল, জল্পাই এর তেল) ব্যাবহার করা উচিত।

বৃদ্ধ বয়সে ক্যালসিয়াম এর চাহিদা অনেক বেড়ে যায়। ৫০+ মহিলাদের শরীরে ইস্ট্রোজেন হরমোন তৈরি হয় খুবই এবং ক্যালসিয়ামের এর চাহিদা বাড়ে।এই বয়সে তাই হাড্ডি ক্ষয় বা অস্ট্রীয়পরোসিস রোধ করতে দরকার হয় ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন ডি জাতীয় খাবারের। এক্ষেত্রে দুধ খুব উপকারি খাবার। এছাড়াও কিছু মিনারেলস এর চাহিদা এই বয়সে বেড়ে যায়। তার মদ্ধে রয়েছে আয়রন। এর অপর্যাপ্ততায় রক্ত শুন্যতা দেখা দিতে পারে। সোডিয়াম, জিঙ্ক, ইত্যাদি চাহিদা অনুযায়ী প্রদান করতে হবে।

বৃদ্ধ বয়সে স্বাভাবিক ভাবেই শরীর অনেক দুর্বল থাকে। তাই পর্যাপ্ত চাঞ্চল্যতা ধরে রাখার জন্য এ সময় সব ধরনের ভিটামিন বেশি পরিমান দিতে হবে। তবে এর মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন ডি অধিক গুরুত্বপূর্ণ।

পানির গুরুত্ব আমরা সবাই জানি। তাই নিয়মিত পর্যাপ্ত পরিমানে পানি পান করতে হবে। কমপক্ষে ২ লিটার পানি প্রতিদিন। এই পানি কিডনিকে কার্যকর রাখতে সাহায্য করে এবং দেহ থেকে দূষিত ও বজ্য পদার্থ বের করে দিতে সাহায্য করে।

প্রচুর পরিমানে আঁশ জাতীয় খাবার খেতে হবে। বৃদ্ধ বয়সে কোস্টকাঠিন্য একটি সমস্যা যা দূর করতে আঁশ এর বিকল্প নেই।

একটু নজর দিলেই আপনার বাসার সম্মানের মানুষটাকে রাখতে পারেন সুস্থ ও সুন্দর। নিজের স্বাস্থ্যের পাশাপাশি খেয়াল রাখুন, সেই মানুষটির উপরে যে কিনা এতদিন আপনার তদারকি করেছেন।

লিখেছেন – ফারিয়া ইসলাম ছবি - shutterstock

সম্পর্কিত লেখা

শিশুর বিকাশ | কোন পাঁচটি ধাপে শারীরিক ও মানসিকভাবে বেড়ে ওঠে শিশু?
মা ও শিশু

শিশুর বিকাশ | কোন পাঁচটি ধাপে শারীরিক ও মানসিকভাবে বেড়ে ওঠে শিশু?

মায়ের গর্ভ থেকেই একটি শিশুর বিকাশ শুরু হয়ে যায়। এটি একটি চলমান প্রক্রিয়া। বিকাশের স্তর অনুযায়ী এক এক বয়সে শিশু এক একটি কাজ করবে। প্রায় সব বাবা মা-ই সা...

ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পান নিমিষেই!
বিউটি টিপস

ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পান নিমিষেই!

পিম্পল, অ্যাকনে বা ব্রণ, র‍্যাশ এগুলো কমন স্কিন প্রবলেম যাতে সব বয়সী ছেলেমেয়েরা কম বেশি ভুগে থাকে। কিন্তু আমরা কি জানি যে বয়স অনুযায়ী স্কিনকেয়ার টেকনি...

অল্প বয়সে মুখে বলিরেখা পড়ার কারণ ও করণীয় কী?
এজিং

অল্প বয়সে মুখে বলিরেখা পড়ার কারণ ও করণীয় কী?

বলিরেখা সম্পর্কে সাধারণত সবার একটি ধারণা যে বয়স বাড়ার সাথে সাথে এটি হবে এবং এটি নিয়ন্ত্রণ করা যাবে না। কিন্তু আসলেই কি তাই? অল্প বয়সে মুখে বলিরেখা যে...

৩৫ বছরে মা হতে চাইলে করণীয় কী?
মা ও শিশু

৩৫ বছরে মা হতে চাইলে করণীয় কী?

মাতৃত্ব একজন নারীর জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ। সুস্থ স্বাভাবিক সন্তান প্রত্যেক মা -বাবারই স্বপ্ন। কিন্তু আমাদের সমাজে মা হতে গেলে একজন মেয়েকে অনেক সময় অ...

আরও পড়ুন

৬-১২ মাস বয়সী শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের ধাপ
মা ও শিশু

৬-১২ মাস বয়সী শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের ধাপ

শিশু মানেই সুন্দর, শিশু মানেই পবিত্র। জন্মের পর সব মা–বাবারই আগ্রহ থাকে শিশু কবে হামাগুড়ি দিবে, কবে উঠে বসবে, কখন হাঁটা শিখবে, কবে কথা বলা শিখবে। এগু...

অল্প বয়সে চুল পাকা রোধের ১০টি উপায় জানা আছে তো?
চুলের যত্ন

অল্প বয়সে চুল পাকা রোধের ১০টি উপায় জানা আছে তো?

বয়স বাড়ার সাথে সাথে চুল পাকবে এটাই স্বাভাবিক। কিন্তু যদি ১৫/২০ বছর বয়সেই পাকা ধরে তাহলে মনের অবস্থা কেমন হবে তা আর বলার অপেক্ষা রাখে না। আড় চোখে ত...

বয়সের তুলনায় আপনি তরুণ নাকি বৃদ্ধ?
লাইফ স্টাইল

বয়সের তুলনায় আপনি তরুণ নাকি বৃদ্ধ?

আপনার বয়স কত এখন? ধরা যাক ৪০। কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে আপনার এখনো ফুটবল খেলতে ইচ্ছে করে। সকালে ফ্রেশ হতে গিয়ে গলা ছেড়ে গান গান। মাঝ রাস্তায়...

টিনেজে স্কিন প্রবলেমের সল্যুশনে ৯টি সিম্পল ও ইজি স্টেপস
ত্বকের যত্ন

টিনেজে স্কিন প্রবলেমের সল্যুশনে ৯টি সিম্পল ও ইজি স্টেপস

সকাল থেকেই স্কুল বা কলেজে দৌড়, বিকেলে আবার প্রাইভেট টিউশন, একটার পর একটা এক্সাম আর তার পাশাপাশি কো-কারিকুলার অ্যাকটিভিটিজ তো আছেই। এই ব্যস্ততার মাঝে আ...

টিনেজারদের স্কিন প্রবলেমের সল্যুশনে ৪টি ঘরোয়া ফেইসপ্যাক
ত্বকের যত্ন

টিনেজারদের স্কিন প্রবলেমের সল্যুশনে ৪টি ঘরোয়া ফেইসপ্যাক

বয়সন্ধিকালে স্কিন কেয়ার নিয়ে খুব একটা ধারণা থাকে না। তবে এই বয়সে একনে, সান ড্যামেজ, ড্রাইনেস, ডিহাইড্রেটেড স্কিন এই ধরনের স্কিন প্রবলেমগুলো দেখা দেয়।...

জানেন কি বয়স ভেদে আপনার দৈনিক কত ক্যালরি গ্রহণ করা প্রয়োজন?
সুস্থতা

জানেন কি বয়স ভেদে আপনার দৈনিক কত ক্যালরি গ্রহণ করা প্রয়োজন?

আমরা যখনি ক্যালরির কথা চিন্তা করি বেশিরভাগ মানুষই মনে করি কোন খাবারে কত বেশি ফ্যাট আছে। ক্যালরি মানেই যেন ওজন বৃদ্ধি। কিন্তু ডাক্তারি ভাষায় এটি হল আমা...

…