নিজের হাতে করুন ব্যাংগস কাট

সাজগোজ উপ সম্পাদক · Nov 14, 2013 · 0 min read

নিজের হাতে করুন ব্যাংগস কাট

ব্যাংগস হাল ফ্যাশানের সব নারীদের কাছে খুবই পরিচিত এবং পছন্দের হেয়ার স্টাইল। বিগত কয়েক বছর ধরে ফ্রন্ট হেয়ার স্টাইলের জন্য ব্যাংগস অনেক খানি জায়গা দখল করে আছে। আগে আমরা শুধু এক ধরনের ব্যাংগসের কথাই জানতাম। কিন্তু এর জনপ্রিয়তার কথা মাথায় রেখে হেয়ার স্টাইলিস্টরা কয়েক ধরনের ব্যাংগস এর উদ্ভাবন করেছেন। কারণ সব ধরনের ব্যাংগস সবাইকে মানায় না। যাই হোক আমাদের আজকের মূল প্রসঙ্গে আসা যাক। আজ আমরা দুই ধরনের ব্যাংগস বাসায় কীভাবে করবেন সেটি ধাপে ধাপে জানবো। কেননা সব সময় আমাদের পার্লারে যাবার সময় হয়ে ওঠে না আবার সামর্থ্যে কুলিয়ে নাও উঠতে পারে। তাই বলে চলতি ফ্যাশন থেকে নিজেকে বঞ্চিত করবো তা তো হতে পারে না।

ব্যাংগস গুলো করতে যে যে উপকরণ লাগবেঃ

০১. একটি রাবার ব্যান্ড

০২. চুলের ক্লিপ

০৩. কাঁচি

০৪. স্প্রে বোতল ( চুলে পানি স্প্রে করার জন্য)

০৫. চিরুনি

সাইড সোয়েপ্ট ব্যাংগসঃ

প্রথমে চুল চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে নিন যেন কোন জট না থাকে। তারপর সামনের দিকের চুল গুলো চোখের সামনে নিয়ে আসুন। চুল গুলো ডানে অথবা বামে পার্ট করে নিন। আপনি আপনার ব্যাংগসের ঘনত্ব কতটা চান সেটির উপর নির্ভর করে সামনের চুল গুলো সাইডে নিতে হবে। ছবিতে লাল দাগের অংশ টুকুর দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। চুল গুলো ছবির মত করে নিয়ে বাকি চুল গুলো ক্লিপ দিয়ে আটকে নিন।

image03

এরপর যে চুল গুলো কাটবেন সেগুলো স্প্রে বোতলের পানি দিয়ে ভিজিয়ে নিন। এতে করে আপনার চুল কাটতে সুবিধা হবে। এবার নির্ধারণ করুন আপনার ব্যাংগস এ সবচেয়ে লম্বা চুলটি কতটুকু হবে। ধরে নিলাম চোখের কোণা পর্যন্ত হবে আপনার লম্বা চুলটি।

image05

image00

চুল কাটতে হবে মুখের চোয়ালের দিকে অ্যাঙ্গেল করে। চুল গুলো সুইপিং মোশনে কাটার চেষ্টা করতে হবে। আমার কথাটি হয়ত বুঝতে সমস্যা হচ্ছে তাহলে উপরের ছবিটির লাল দাগের দিকে তাকিয়ে দেখুন। লাল দাগ গুলো একটু বাঁকা করে দেখানো হয়েছে। পাশের কালারফুল ছবিতে দেখে নিন কাঁচির অবস্থান। কাঁচিটিও একটু বাঁকা ভাবে ধরা হয়েছে।

চুল গুলো বাঁকা ভাবে ততক্ষণ সাইজ করতে থাকুন যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার কাংক্ষিত লেংথ পাচ্ছেন।

image04

image01

কালারফুল ছবিটিতে এক নজরে দেখে নিন কাটা চুলের শেষ প্রান্ত দেখতে কেমন হওয়া উচিত। এরপর চিরুনি দিয়ে আঁচড়ে দেখুন তো ব্যাংস যেমনটি চেয়েছিলেন ঠিক তেমনটি পেয়েছেন কিনা।

ব্লাণ্ট ব্যাংগসঃ

image09

এই কাটটি লম্বা চুলের মেয়েদের বেশ ভালো মানাবে। প্রথমে চুল চিরুনি দিয়ে আঁচড়ে নিয়ে সামনের চুল যেগুলো কাটতে চান সেগুলো বাদে বাকি গুলো পনি টেইল করে নিন। সামনের চুল গুলো আঁচড়ে সামনের দিকে মানে কপালের উপরে রাখুন। তারপর পানি দিয়ে ভিজিয়ে নিন। চুলের অবস্থান নীচের ছবিতে দেখে নিন।

image07

এই কাটে চুল গুলো সাধারণত কপালের উপর ছড়িয়ে থাকে। তাই আপনি হিসাব করে নিন কত টুকু চুল আপনি কাটবেন। তবে আপনার এই কাজটি আমি একটু সহজ করে দিচ্ছি। চেষ্টা করবেন ভ্রু পর্যন্ত চুল গুলো রাখতে। এতে কপালের উপর চুল গুলো ছড়িয়ে থাকলে দেখতেও ভালো লাগবে আবার আপনার বিরক্তির কোন কারণ হবে না। এবার সামনের চুল গুলো সব একসাথে করে নিয়ে কম চুল হলে আঙ্গুলের ফাঁকে চেপে ধরুন। কিন্তু যদি ঘন চুল হয় তাহলে চিরুনিকে দিক নির্দেশনা হিসেবে ব্যবহার করে চুল কাটুন। ছবির দিকে তাকালেই আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। এবার সোজা করে চুল গুলো কেটে ফেলুন। হয়ে গেল আপনার ব্লাণ্ট ব্যাংগস।

pic

প্রত্যেক কাজের জন্য অনুশীলন খুব জরুরী। প্রথম প্রথম একটু সমস্যা হতে পারে কিন্তু নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে আপনি হতে পারেন এই কাজে পারদর্শী।

লিখেছেনঃ রোজেন

ছবিঃ স্টাইলক্রেজ.কম, গ্যামবিস্ট্রো.কম, মেকআপএন্ডবিউটি.কম, ড্যানাইজব্লগ.ওয়ার্ডপ্রেস.কম

সম্পর্কিত লেখা

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

চুল পড়া রোধে ১১টি উপায় জানেন কি?
চুলের যত্ন

চুল পড়া রোধে ১১টি উপায় জানেন কি?

সুস্থ, সুন্দর ও ঝলমলে চুল প্রত্যেক নারীর স্বপ্ন কিন্তু এই চুল ঝরতে শুরু করলে এই স্বপ্ন যে কারো জন্যই দুঃস্বপ্ন হয়ে উঠে। এই চুল পড়ে যাওয়া, ঝরে বা কমে য...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?
চুলের যত্ন

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?

এমন কি কখনও ঘটেছে, "চুল ঝরে পড়ছে? কী করি?" অথবা, আপনি সকালে ঘুম থেকে জেগে দেখলেন বালিশের উপর কিছু চুল পড়ে রয়েছে? কিংবা, আপনার চিরুনিতে আগের চাইতে বেশি...

আরও পড়ুন

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

স্থানভেদে চুলের সাজ | ৫টি হেয়ার স্টাইলে থাকুন অনন্য
হেয়ার স্টাইল

স্থানভেদে চুলের সাজ | ৫টি হেয়ার স্টাইলে থাকুন অনন্য

বাইরে যাওয়ার সময় সুন্দর পোশাক, মানানসই মেকআপ নিয়ে তৈরি হওয়ার পর চুল কেমন করে সাজাবেন, তাই নিয়ে অনেকেই বিরম্বনায় পড়তে হয়, তাই না? আসলে চুলের সাজ নির্ভর...

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?
চুলের যত্ন

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?

হিজাবে পর্দা মেনটেইনের পাশাপাশি মডেস্ট লুকে সৌন্দর্য যেন বেড়ে যায় অনেকখানি। আমরা যারা রেগুলার হিজাব পরে বাইরে বের হই, তাদের জন্য তো চুল পড়া খুবই কমন এ...

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?
চুলের যত্ন

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?

লম্বা চুল কে না চায়! কিন্তু চাইলেই কি আর সব হয়? ধীরে ধীরে চুল পাতলা হয়ে ভলিউম কমে গেলেও কোনো সমাধানই যেন পাওয়া যায় না। আবার চুল বড় হওয়ার জন্য বিভিন্ন...

প্রোপারলি হেয়ার কেয়ার করার পরও চুল পড়া কেন কমছে না?
চুলের যত্ন

প্রোপারলি হেয়ার কেয়ার করার পরও চুল পড়া কেন কমছে না?

চুল পড়ার সমস্যা কম বেশি আমরা সবাই ফেইস করি। আজকাল বিভিন্ন কারণে হেয়ার ফল প্রবলেম একটু বেশিই বেড়ে গেছে। চুলের যত্ন নিয়ে আমরা কিন্তু এখন বেশ সচেতন। ‘অ্য...

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়
চুলের যত্ন

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়

প্রতিদিন চুলের যত্ন নেবার সময় কার আছে বলুন তো? সপ্তাহে একদিনই তো ঠিকমত হেয়ার প্যাক লাগানোর সময় পাইনা অনেকেই। কিন্তু চুলের যত্ন হতে পারে প্রতিদিন সহজ ৬...

…