দ্য পপ আপ ফ্যাক্টরি স্টোরি

Nuzhat Farhana · Feb 21, 2015 · 1 min read

দ্য পপ আপ ফ্যাক্টরি স্টোরি

page

পেপারক্র্যাফট নিয়ে বাংলাদেশে মাতামাতিটা একটু যেন কমই আছে এখনও। পৃথিবীর অন্যান্য দেশে এই শিল্প অনেকটাই এগিয়ে আছে। তবে তাই বলে বাংলাদেশি শিল্পীরা একেবারেই যে বসে আছেন, তা কিন্তু নয়! কেউ হয়ত অরিগ্যামি নিয়ে মেতেছেন, কেউ বা ব্যস্ত আছেন কুইলিং নিয়ে, আবার কেউ-বা চর্চা করছেন পপ আপ শিল্প! রুমানা শারমিন তাদেরই একজন। ‘দ্য পপ আপ ফ্যাক্টরি’ নামে একটি উদ্যোগ শুরু করেছেন সম্প্রতি, যেখানে পপ আপ কাগজ শিল্প নিয়ে তিনি কাজ করছেন। কার্ড থেকে বই, সব খানেই ব্যবহার করছেন পপ আপ প্রযুক্তি। চলুন তার থেকেই জেনে নিই পপ আপের হাল-চাল।

শুভেচ্ছা। নিজের সম্পর্কে আমাদেরকে একটু বলুন।

সাজগোজকেও শুভেচ্ছা। আমি রুমানা শারমিন, ফেসবুকে ইমা নাইরা। পড়াশোনা করেছি আর্কিটেকচার নিয়ে। আমার নেশা অনেক কিছুই যেমন ঘুরাঘুরি, আড্ডাবাজি, শপিং, আঁকাআঁকি, বই পড়া ইত্যাদি। আপাতত ‘দ্য পপ আপ ফ্যাক্টরি’ নামে একটা প্রকাশনী চালাই।

 পপ আপ নিয়ে নিয়ে উৎসাহটা কোথা থেকে এসেছিল? যাত্রা শুরু হল কীভাবে?

 ছোটবেলায় কাজিনের বাসায় বিদেশ থেকে আনা কিছু পপ আপ বই দেখেছিলাম, রয়ে গেছিলো হয়ত মনের এক কোনায়। থিসিসের সময় অনেক দীর্ঘ সময় ধরে ক্লাসে কাজ করতাম, তখন রিক্রিয়েশনের জন্য ছোটখাট বিভিন্ন পেপারক্রাফট বানাতাম আর নিজের ওয়ার্কস্টেশন ডেকোরেট করতাম। যেহেতু কাগজ কাটার আর আঠা তখন সব সময়ের সঙ্গী ছিল, বিভিন্ন উপলক্ষ্যেই বন্ধুদের পপ আপ কার্ড বানিয়ে গিফট করেছি। তারপর ভাগ্নির জন্য প্রথম হ্যান্ডমেড পপ আপ বই বানিয়ে সবাইকে অবাক হতে দেখে এই নিয়ে কাজ করার উৎসাহ আসে। প্রথমে নিজে নিজে বিভিন্ন ধরনের মিনিয়েচার স্ট্রাকচার বানিয়ে বানিয়ে প্র্যাক্টিস করেছি অনেক দিন। তারপর স্টোরি বানানো, পাশাপাশি পপ আপ পেপার মেকানিজম আর গ্রাফিক্স বিল্ডিং করেছি, তারপর হাঁটি-হাঁটি-পা-পা করে যাত্রা শুরু হল। অফিসিয়ালি যাত্রা শুরু হয়েছে যেদিন ‘দ্য পপ-আপ ফ্যাক্টরি’ প্রকাশনার লাইসেন্স নিয়ে থ্রিডি পপ আপ বুক এর দুনিয়ায় পা রেখেছে।

[recommended]

কাজের অভিজ্ঞতা কেমন?  বাংলাদেশে এই ধরণের সৃজনশীল পেশায় কী কী সমস্যা আছে বলে আপনি মনে করেন?

 কমপ্লিট থ্রিডি অ্যানিমেটেড পপ আপ বুক বাংলাদেশে এর আগে তৈরি হয়নি সেভাবে তাই একদম নতুন এই বিষয়টি নিয়ে যখন কাজ করা শুরু করেছিলাম তখন থেকেই সবাই অনেক প্রশংসা করেছে, উৎসাহ দিয়েছে। তবে আমি এটাকে পেশা হিসেবে নেয়ার আগে বেশ সময় নিয়েছি এবং আমি যা করতে চাই তার রোডম্যাপ রেডি করে সেলফ অ্যানালাইসিস করে তারপর শুরু করেছি। সৃজনশীল পেশার ক্ষেত্রে আমি বলব ক্রিয়েটর আর কাস্টমারের যোগাযোগটা বেশ কঠিন।  সৃজনশীলতাকে পেশায় পরিণত করার জন্য যেটি খুব জরুরি সেটি হল কীভাবে সৃষ্টির অংশটিকে শিল্পায়ন বা প্রোডাকশন এর দিকে নিয়ে যাওয়া যায়। অর্থাৎ, সঠিকমূল্য নির্ধারণ, কর্মদক্ষতাআর সঠিক ডিস্ট্রিবিউশন আউটলাইনঠিক না থাকলে ব্যবসা হিসেবে দাঁড় করানো বেশ কঠিন হয়ে যায়।

hello kitty inside

 পপ আপ 'হ্যালো কিটি' কার্ড

কাগজশিল্পের কেমন সম্ভাবনা আছে এদেশে?

কাগজশিল্প একটি অসীম সম্ভাবনাময় জগত, যার সবটুকু এখনো আমরা আবিষ্কারও করতে পারিনি। সুতরাং এটি অনেক সম্ভবনাময় নিঃসন্দেহে। অনেক কিছু করা সম্ভব। কিন্তু পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট পেতে একটু খাটা-খাটনি করতে হয়। সহজ কথায় বলতে গেলে সঠিক যন্ত্রপাতি থেকে শুরু করে সঠিক প্রশিক্ষণ, সবটারই অভাব আছে। এইগুলো কাটিয়ে উঠতে সবচে’ বেশি কাজে দেবে কাজের প্রতি আপনার ভালোবাসা আর বিকল্প বেছে নেয়ার ক্ষমতা।

বর্তমানে কী করছেন? কোন ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি?

ঠিক এই মুহূর্তে মৃত্তিকা গুণ আপুর একটি গল্প পপ আপ বই হিসেবে তৈরির কাজ চলছে। এই বইমেলাতেই থাকবে আশা আছে।আর সামনে আমার একটি পপ আপ সায়েন্স ফিকশন বই আর পপ আপ স্ক্র্যাপবুক আসবে। আমি প্রথম থেকেই চেয়েছি অন্যান্য দেশের মত বাংলাদেশেও একটি পূর্ণাঙ্গ পপ আপ ইন্ডাস্ট্রি গড়ে তুলতে এবং এখনো এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। মনে আশা আছে এবং আপনারা সবাই পাশে থাকলে সামনে হয়ত আমার স্বপ্ন সত্যি হয়ে যাবে।

adventure beyond galaxy

পপ আপ সায়েন্স ফিকশান বই 'অ্যাডভেঞ্চার বেয়ন্ড গ্যালাক্সি'

নতুনদের জন্য কোন পরামর্শ আছে? কী ধরনের গুণ বা প্লাস পয়েন্ট থাকা জরুরি এ ধরনের কাজে? কীভাবে শুরু করতে পারে তারা?

আমি বলব পেশা হিসেবে নিতে চাইলে প্রথম থেকেই সেভাবে লক্ষ্যে স্থির হয়ে আগাতে হবে। আর অবশ্যই অল্প কিছু বা ছোট কোন নিজস্বতা তৈরি করে নিতে হবে।  পেপারক্র্যাফট নিয়ে কাজ করলে গ্রাফিক্স ডিজাইনের কাজ ভালোমত জানা খুব ভালো একটি গুণ। আমি মনে করি শুরুর ছয় মাস ট্রায়াল পিরিয়ড থাকলে খুব ভালো হয়। এর মধ্যে অনেক কিছু জানা যায়, যা ভবিষ্যত বিনিয়োগের ক্ষেত্রে কাজে দেয়। আর অনেক ধরনের রেডি টেম্পলেট পাওয়া যায় অনলাইনে, যেগুলো তাৎক্ষণিক কাজের ক্ষেত্রে অনেক ভালো ফলাফল দিলেও আসলে ক্ষতিকর। বরং নিজের টেম্পলেট নিজে তৈরি করতে পারাটাই হতে হবে লক্ষ্য।

অনেক ধন্যবাদ আপনাকে। স্বপ্ন সত্যি হোক!

 সাজগোজকেও অনেক অনেক শুভ কামনা।

সাক্ষাৎকার নিয়েছেনঃ নুজহাত ফারহানা

সম্পর্কিত লেখা

বই পড়তে ভালোবাসেন? পছন্দের বইগুলো যত্নে থাকুক ১০টি উপায়ে
গৃহসজ্জা

বই পড়তে ভালোবাসেন? পছন্দের বইগুলো যত্নে থাকুক ১০টি উপায়ে

যুগ বদলাচ্ছে, সেই সাথে বদলাচ্ছে আমাদের জীবনযাত্রাও। জীবনের ব্যস্ততা এখন আগের চেয়ে অনেক বেশি। আর এই ব্যস্ত সময়ে বইয়ের পাতা উল্টে পড়ার সময় কোথায়? আর এজন...

বই পড়ে কাটুক শৈশব
মা ও শিশু

বই পড়ে কাটুক শৈশব

আমার শৈশব কেটেছে খুব আনন্দে। কারণ বুঝতে শেখার পর থেকে পড়ার বইয়ের অভাব কখনও আমার হয় নি। ক্লাসের বই যে খুব পড়তাম তা নয়, কিন্তু ক্লাসের আর দশজন সহপা...

স্ক্যাল্পের বিল্ড আপ রিমুভ করার ৪টি সহজ ও কার্যকর উপায়
চুলের যত্ন

স্ক্যাল্পের বিল্ড আপ রিমুভ করার ৪টি সহজ ও কার্যকর উপায়

স্ক্যাল্পের বিল্ড আপ কথাটি বর্তমানে বেশ পরিচিত। অনেকেই এখন এই সমস্যায় ভুগে থাকেন, অনেকে আবার খুশকির সাথে বিল্ড আপকে এক করে ফেলেন। অথচ এ দুইয়ের মাঝে বে...

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ১)
মেকআপ

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ১)

সাজগোজ এ অনেকেরই সমস্যা শোনা যায় মুখের ফাউন্ডেশনের শেড মিলে না, মেক-আপ দিলে কালো লাগে, কন্সিলারের কালার কিভাবে নির্বাচন করবো। যারা নতুন মেক-আপ করছে,...

আরও পড়ুন

বই পড়া | একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে ৬টি পন্থা
বিনোদন

বই পড়া | একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে ৬টি পন্থা

বই পড়া একটা খুব সুন্দর একটা শখ। শখটা কী? অবসর সময়ে নিজের ইচ্ছেতে আনন্দের জন্য অথবা নিজের ভালো লাগার জন্য যে কাজগুলো সাধারণত মানুষ করে থাকে, তাকেই শখ ব...

নিজেই বানিয়ে ফেলুন পপ আপ কার্ড!
ক্র্যাফট

নিজেই বানিয়ে ফেলুন পপ আপ কার্ড!

অনেকেই কার্ড বানানোটা খুব ঝামেলার মনে করেন। তাই তারা চাইলেই খুব সহজে এই পপ আপ কার্ডটি বিভিন্ন ভাবে বানাতে পারেন। তাই চলুন শিখে নিই, কীভাবে বানাবেন এই...

অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টস না বুঝে একের পর এক ফেইসে লেয়ার আপ করছেন?
ত্বকের যত্ন

অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টস না বুঝে একের পর এক ফেইসে লেয়ার আপ করছেন?

অনেক সময় আমরা না বুঝে স্কিনকেয়ার ট্রেন্ড ফলো করে একগাদা স্কিনকেয়ার প্রোডাক্ট একের পর এক ফেইসে লেয়ার আপ করি। কিন্তু মনমতো রেজাল্ট কি পাই? একগাদা প্রোডা...

মেক আপের আগে এবং পরে
মেকআপ

মেক আপের আগে এবং পরে

মেক-আপ নিয়ে নারীদের আগ্রহের যেন কোন কমতি নেই। বর্তমান যুগে মেকাপ করেন না অথবা পছন্দ করেন না এমন নারী খুঁজে পাওয়া কষ্টসাধ্য ব্যাপার। তবে অনেকেরই অভিযোগ...

নতুন বউ এর মেক-আপ বক্স
ব্রাইডাল

নতুন বউ এর মেক-আপ বক্স

বিয়ে শব্দটির সাথে রয়েছে আনন্দ, উৎসব, উত্তেজনা আরও নানা অনুভূতির মিশেল। বিয়ের হাজারো ধুমধামের বড় একটি অংশ জুড়ে থাকে বিয়ের শপিং আর বিয়ের শপিং এর মূলেই থ...

তুলনামুলক কম দামে ভালো মেক-আপ সামগ্রী
মেকআপ

তুলনামুলক কম দামে ভালো মেক-আপ সামগ্রী

মেয়েদের কাছে মেক-আপ ভুবন সবচেয়ে প্রিয়। একজন মেক-আপ আর্টিস্টের কাছে মুখ হল ক্যানভাস, যেটা সে তুলির সাহায্যে সাজাতে পারে। মেয়েরা সবাই কম বেশি মেক-আপ পছন...

…