সেনসিটিভ ত্বকের জন্য ডায়মন্ড ফেসিয়াল

সাজগোজ উপ সম্পাদক · Aug 29, 2013 · 1 min read

সেনসিটিভ ত্বকের জন্য ডায়মন্ড ফেসিয়াল

ডায়মন্ড যেমন একজন নারীর শ্রেষ্ঠ বন্ধু তেমনি ডায়মন্ড ফেসিয়ালও সেনসিটিভ ত্বকের সবচেয়ে কাছের বন্ধু। ডায়মন্ড ফেসিয়ালকে ডায়মন্ড পিল ফেসিয়ালও বলে। ডায়মন্ড ফেসিয়াল হলো এক ধরনের পিল ট্রিটমেন্ট, কিছুটা মাইক্রোডারমা ব্রাসনের মত, যা কোন রকম অস্ত্র চিকিৎসা ছাড়াই ত্বকে নতুন জীবন ফিরিয়ে আনে। ত্বকের এই ফেসিয়ালের বদৌলতে আপনার ত্বকের বলি রেখার ছাপ দেরীতে পড়ে। নিয়মিত ডায়মন্ড ফেসিয়াল করলে ত্বকে অনেকদিন ধরে তারুণ্যের উজ্জ্বলতা বজায় থাকে।

ডায়মন্ড ফেসিয়ালের সুবিধাসমূহঃ

এই ফেসিয়াল আনইভেন স্কিন টোনের উন্নতি করে আর বয়সের ছাপ লুকাতে সাহায্য করে। রোদে পোড়া কালো ছোপ, ব্রণের দাগ, রুক্ষ শুষ্ক ত্বক এগুলোর চিকিৎসায় ডায়মন্ড ফেসিয়ালের সমকক্ষ আর কিছুই নেই। এছাড়াও আরও কিছু উপকার করে তা হলোঃ

- ত্বকের ডিপ ক্লিন করে।

- ত্বক উজ্জ্বল করে তোলে।

- রিঙ্কেল কমিয়ে আনে।

- ব্লাড ফ্লো বাড়িয়ে দেয়।

আসুন জানা যাক বাসায় কিভাবে করবেন এই ফেসিয়াল। যেহেতু আপনার ত্বক সংবেদনশীল তাই টাকা একটু বেশি লাগলেও চেষ্টা করবেন শেহনাজ হুসাইন, ন্যাচারস বা ভিএলসিসি এর মত ভালো মানের ডায়মন্ড ফেসিয়াল কিট কিনতে। সামর্থ্য থাকলে আরও দামী ব্র্যান্ড কিনতে পারেন। তবে কেনার সময় দেখে নিবেন কিটটিতে ডায়মন্ড স্ক্রাব, ডায়মন্ড ডিটক্স লোশন, ডায়মন্ড ম্যাসাজিং জেল, ডায়মন্ড ফেস মাস্ক আছে কিনা।

df01

- প্রথমে ক্লিনজিং মিল্ক দিয়ে মুখ পরিষ্কার করে নিন। তারপর ডায়মন্ড স্ক্রাব দিয়ে ৫-৭ মিনিট ধরে সার্কুলার মুভমেন্টে পুরো মুখ স্ক্রাব করুন। তারপর ভেজা কটন দিয়ে মুখ মুছে ফেলুন। ডায়মন্ড স্ক্রাবে আছে ডায়মন্ড আ্যাশ আর আছে এসেনসিয়াল অয়েল, ভেজিটেবল আর ফুলের এক্সট্রাকট। যা ত্বকের গভীরে পৌঁছে ত্বকে আর্দ্রতা যোগায় আর সব মৃত কোষ দূর করে।

df02

-এবার ডায়মন্ড ডিটক্স লোশন লাগাবার পালা। স্ক্রাবারের পর এটা দেয়া হয় কারণ পোরগুলো তখন ওপেন থাকে তাই লোশনটি দ্রুত শোষণ করে আর ভালো ফলাফল পাওয়া যায়। এ লোশন ত্বককে রিফ্রেশ, রিজুভিনেট আর ডিটক্সিফাই করে। এটি ত্বকের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটি খুবই হালকা একটি ক্রিম যা ত্বকের উপর প্রটেকটিভ ফিল্ম তৈরি করে। হালকা হাতে ম্যাসাজ করে লোশন গলায় এবং মুখে লাগান।

df03

- এরপর লাগান ডায়মন্ড ম্যাসাজিং জেল। এই জেল স্কিন টাইট করে, বলিরেখা দূর করে।পুরো মুখে ও গলায় হালকা হাতে জেল লাগান তারপর ম্যাসাজ করুন ৫-১০ মিনিট। এরপর ভেজা কটন দিয়ে মুখ ক্লিন করে ডায়মন্ড ফেস মাস্ক লাগান। ২০ মিনিট লাগিয়ে রাখার পর ভেজা কটন প্যাড দিয়ে তুলে ফেলুন। এই মাস্কে আছে হাইড্রোলাইসড সয়া প্রোটিন, ডায়মন্ড বাসমা যা ত্বকের গভীর থেকে ময়লা তুলে আনে আর ত্বক হয়ে ওঠে দীপ্তিময়।

df04

এবার ফেসিয়ালটি শেষ করুন ১ মিলি ডায়মন্ড লোশন মুখে এবং গলায় লাগিয়ে।

কিছু সতর্কতাঃ

-ডায়মন্ড ফেসিয়াল করার ২৪ ঘণ্টার মধ্যে মুখে কোন রকম কস্মেটিক্স লাগাবেন না।

-আপনি ডায়মন্ড ফেসিয়াল করার আগে ব্লিচ করতে পারেন।

-সূর্যের তাপ এড়িয়ে চলার চেষ্টা করবেন।

-বরফ দিয়ে ত্বক ম্যাসাজ করুন।

লিখেছেনঃ রোজেন

ছবিঃ সিডিএনটু.ডিলসনেভিগেটর.কো

সম্পর্কিত লেখা

ফেইস শেইপ অনুযায়ী পারফেক্ট চশমার ফ্রেম কীভাবে চুজ করবেন?
লাইফ স্টাইল

ফেইস শেইপ অনুযায়ী পারফেক্ট চশমার ফ্রেম কীভাবে চুজ করবেন?

চশমার ফ্রেম বাছাই করতে যেয়ে কনফিউজড হন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন৷ এত এত চশমার ফ্রেমের মধ্যে নিজের জন্য পারফেক্ট ফ্রেম সিলেক্ট করা আমাদের কাছে যেন...

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?
ত্বকের যত্ন

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?

কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। তাই আমাদের জানা উচিত কীভাবে নিজেকে সুন্দর রাখা যায়। মানুষ সুন্দর হয়ে জন্মালেও যত্নবান না হলে সৌন্দর্য বেশি দিন...

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার

সাধারণত আমরা হারবাল ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল এসবের সাথে পরিচিত। ত্বকের প্রয়োজন অনুযায়ী ও ত্বকের রকমভেদে ফেসিয়াল আরো আছে সেগুলোর সাথে আমরা অনেকেই পর...

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!
ত্বকের যত্ন

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!

একটি নির্দিষ্ট বয়সের পর নিয়মিত ফেসিয়াল করাটা জরুরী। কিন্তু সময়ের অভাবে বা অতিরিক্ত খরচের কথা ভেবে পার্লারে যাওয়া হয় না। কিন্তু এই তাল বাহানায় ত্বকের ত...

আরও পড়ুন

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই
রিভিউ

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই

কোনো দাওয়াত বা স্পেশাল অকেশনের আগে আমরা সবাই চাই আমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আসুক। আর সেজন্য পার্লারই একমাত্র ভরসা! যদি বলি সব সময় পার্লারে না গিয়ে...

ফেসিয়াল পরবর্তী ত্বকের যত্নে ১০টি নিয়ম সম্পর্কে জেনে নিন!
ত্বকের যত্ন

ফেসিয়াল পরবর্তী ত্বকের যত্নে ১০টি নিয়ম সম্পর্কে জেনে নিন!

আমরা ত্বকের যত্নে অনেক ধরনের ফেসিয়াল করে থাকি। তাতে করে স্কিন হয়তো একদিন কিংবা কয়েকদিন সুন্দর থাকে। কিন্তু একদিনের জন্য সুন্দর থাকাটা তো আমাদের উদ্দেশ...

ফেসিয়ালের পর যে ৫টি কাজ করবেন না সেগুলো কী?
ত্বকের যত্ন

ফেসিয়ালের পর যে ৫টি কাজ করবেন না সেগুলো কী?

আচ্ছা ফেসিয়াল আপনারা কেন করেন বলুন তো? এই প্রশ্ন যদি আপনাকে করা হয় খুব সহজেই উত্তর দিতে পারবেন। কারণ আপনি প্রশ্নের উত্তরটা জানেন। যদি আপনাকে প্রশ্ন কর...

পার্লারের মতো হারবাল গ্লো ফেসিয়াল বাসাতেই করে নিন মাত্র ৪টি ধাপে
রিভিউ

পার্লারের মতো হারবাল গ্লো ফেসিয়াল বাসাতেই করে নিন মাত্র ৪টি ধাপে

রেগুলার লাইফের স্ট্রেস, বাইরের ধুলোবালি, পল্যুশন এসব কারণে স্কিনের ন্যাচারাল গ্লো দিন দিন হারিয়ে যাচ্ছে? আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় না যে স্কিনটা যদি...

হাইড্রো ফেসিয়াল | ৮টি স্টেপে ঘরে বসেই করে নিন 
ত্বকের যত্ন

হাইড্রো ফেসিয়াল | ৮টি স্টেপে ঘরে বসেই করে নিন 

“হাইড্রো ফেসিয়াল (Hydro Facial)” বিউটি ট্রেন্ডের নতুন একটি সংযোজন। হাইড্রো ফেসিয়াল কিভাবে করা হয়, কোন স্কিনের জন্য পারফেক্ট বা এটা করলে কী হয় সেগুলো আ...

গরমে হাইড্রেটেড ও ফিট থাকতে ট্রাই করুন ডিটক্স ড্রিংকস
পানীয়

গরমে হাইড্রেটেড ও ফিট থাকতে ট্রাই করুন ডিটক্স ড্রিংকস

ডিটক্স ড্রিংকস বা ডিটক্স ওয়াটার, স্বাস্থ্যসচেতন মানুষদের কাছে এই নামটি বেশ পরিচিত। ব্যস্ততার মাঝে নিজেকে প্রাণবন্ত রাখতে অনেকেরই প্রথম পছন্দ ডিটক্স ড্...

…