হারবাল তেল তৈরির সঠিক নিয়ম

sub-editor · Mar 10, 2017 · 1 min read

হারবাল তেল তৈরির সঠিক নিয়ম

আমরা অনেকই বাজারের তৈরি হারবাল তেল ব্যবহারের চেয়ে ঘরে তৈরি হারবাল তেল ব্যবহার করতে পছন্দ করি।কিন্তু আমরা আদৌ কি সঠিক নিয়মে হারবাল তেল তৈরি করতে পারি!

ঘরে হারবাল তেল তৈরির সময় প্রায়ই একটা সাধারণ ঘটনা ঘটে তা হল, তেলটা পুড়ে যায়। আমরা সঠিক নিয়মে তেলটাকে জ্বাল দিতে পারি না বলেই তেলটার অবস্থা এমন হয়। উপরন্তু কি হয় তেল নষ্ট হয়ে তেলের কার্যকারিতা হারায় এবং টাকাটাও যায় জলে। তবে চলুন, আপনাদের শিখিয়ে দেই কীভাবে পারফেক্ট উপায়ে হারবাল তেল তৈরি করতে হয়। এখানে আমি আমার পছন্দ মতো উপকরণ দিয়ে তেল বানানোর পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় উপকরণ দিয়ে তেলটা  বানাতে পারেন।

[picture]

তেল তৈরির উপকরণ এবং এর কার্যকারিতা:

(১) লেবুর রস  ৪০ মি.লি.। লেবুর রস খুশকি দূর করে। গরমকালে মাথা ঘেমে মাথার ত্বকের পোরস খুলে যায়, লেবুর রস খুলে  যাওয়া সেসব পোরস বন্ধ করে চুল পড়া বন্ধ করে ।

(২) গোলাপ ফুল ১টি। গোলাপ ফুলের রস মাথা ঠাণ্ডা রাখে। গরমকালে ঘামের ফলে যে র‍্যাশ হয় তা দূর করে।

(৩) জবা ফুল ৪ টি । চুল পড়া বন্ধ করে, চুল ঘন ও কালো করে ।

(৪) কারি পাতা ৩০ গ্রাম। মাথার ত্বকের ইনফেকশন দূর করে এবং চুলের বৃদ্ধি বাড়িয়ে দেয়।

(৫) পানি ১০০ মিলি।

(৬) কর্পূর ৫ গ্রাম। মাথার ত্বকের ইনফেকশন দূর করে , চুলের গোড়া মজবুত করে ।

(৭) ভিটামিন ই ক্যাপসুল  ২টি ৪০০ মি. গ্রাম ।

(৮) নারিকেল তেল ১৩০ মি. লি.।

(৯) তিলের তেল ২০ মি.গ্রাম। চুল ঘন করে ও মজবুত করে।

যেভাবে বানাবেন:

গোলাপ ফুলের শুধু পাতাগুলো নেবেন। জবা ফুলের ডালটা ফেলে বাকি সব নেবেন। জবা ফুলের রেণু কখনোই ফেলবেন না। জবা ফুলের রেণু চুল গজাতে অনেক কার্যকরী। তেল, ভিটামিন ই, কর্পূর বাদে সকল উপকরণ পানির সাথে ব্লেন্ড করুন। ব্লেন্ড হয়ে গেলে মিশ্রণটি পরিষ্কার পাতলা কাপড়ে ছেঁকে জুসটা বের করে নিন। এমনভাবে ছাঁকবেন যেন জুসটিতে কোন কঠিন বস্তু না থাকে। এবার যে কড়াইতে তেল জ্বাল দিবেন সে কড়াইতে নারিকেল তেল এবং তিলের তেল ঢালুন এবং মেশান। এরপর যে জুসটি তৈরি করেছেন তা তেলের মাঝে ধীরে ধীরে ঢালুন। খেয়াল রাখবেন জুস তেলের মাঝে ঢালার সময় কখনোই কোন কিছু দিয়ে নাড়বেন না। এটাই তেল  তৈরির গোপন রহস্য!

তেলের মাঝে জুস ঢালা হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করুণ জুস তেলের নিচে জমা হওয়ার জন্য এবং তেলটা স্থির হওয়ার জন্য। এবার তেলসহ কড়াইটি খুব ধীরে  চুলার উপর বসান। আবারও বলছি সব সময় খেয়াল রাখবেন তেলসহ জুসটি কখনোই নাড়ানো যাবে না। এবার তেলটাকে একদম অল্প আঁচে জ্বাল দিন।

অনেকে একটা কাজ করেন তেল জ্বাল দেয়ার সময় চামচ দিয়ে মিশ্রণটি বারবার নাড়ান। কিন্তু এ কাজ কখন-ই করা যাবে না। একদম অল্প আঁচে জ্বাল দেবেন, জ্বালটাকে বাড়ানো যাবে না। জ্বাল হতে হতে একসময় লক্ষ্য করবেন তেলের উপরে জুসের ময়লাসহ বুদবুদ হয়েছে । নিচের ছবিতে লক্ষ্য করুন।

juice oil

এভাবে জ্বাল হতে হতে এক সময় লক্ষ্য করবেন যে তেলের উপর জুসের ময়লাগুলো জমে কালো হয়ে গেছে। এবং মাঝখানে তেল  আর তেলের নিচে জুসগুলোর খাদ জমেছে। অর্থাৎ জুসের সমস্ত নির্যাসগুলো তেলের সাথে মিশে  গিয়ে জুসের বাড়তি অংশ জমে উপরে চলে এসেছে। এমন অবস্থা হলেই বুঝবেন আপনার তেলটি তৈরি হয়ে গেছে। নিচের ছবিতে দেখুন।

juice oil 2

এবার তেলের উপরে জমা খাদগুলো চামচ দিয়ে তুলে ফেলে দিন। তেলটাকে চুলা থেকে নামিয়ে রাখুন।

এবার তেলের মাঝে কর্পূর দিয়ে দিন মেল্ট হবার জন্য। তেলটা ঠান্ডা হলে একটি পরিষ্কার বোতলে ঢালুন এবং তেলের  মাঝে ভিটামিন ই ক্যাপ মেশান। ভিটামিন ই ক্যাপ কখনোই গরম থাকতে মেশাবেন না , এতে ভিটামিনের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। এভাবেই পারফেক্ট উপায়ে হারবাল তেল তৈরি করা যায়। তবে তেল তৈরির প্রতিটি পর্যায়ে মনে রাখবেন তেলটাকে কখনোই নাড়ানো যাবে না।এমনটি করলে তেল নষ্ট হয়ে যাবে। এর কারণ হলো জুসসহ যখন তেলটাকে জ্বাল দেওয়া হয় তখন শুধুমাত্র জুসটা গরম হয় এবং নির্যাস বের হয়ে তেলের সাথে মেশে। তেলটাকে পুড়তে দেয় না।

যারা সাধারণত ঘরে হারবাল তেল তৈরি করেন তারা এবার এই পদ্ধতিটা অনুসরণ করুন পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন আশা করি।

লিখেছেন - জোহরা হোসেন  

সম্পর্কিত লেখা

চুলের যত্ন

রূপচর্চা ও স্বাস্থ্যগুণে পরিপূর্ণ জবা

জবা ফুল আমাদের কাছে অতি পরিচিত একটি ফুল। এই ফুলের ব্যবহার হিসেবে আমরা চুলের ক্ষেত্রে বেশি প্রাধান্য দেই । কিন্তু এই ফুলের যে স্বাস্থ্য গুণ রয়েছে এবং...

চুলের যত্ন

হারবাল অয়েল ম্যাজিক | আসলে কতটা  বিশ্বাসযোগ্য  (পর্ব-১)

কিছুদিন আগেই চুলের যত্নে তেল ইউজ করাটা আসলেই প্রয়োজন নাকি সহজেই কোন শর্টকাট করে একই রেজাল্ট পাওয়া যায় এই বিষয়ে ২ পর্বে লিখেছিলাম... দেখে খুশি হলাম অনে...

খাঁটি ঘানিভাঙ্গা তেল কেন ব্যবহার করবেন?
চুলের যত্ন

খাঁটি ঘানিভাঙ্গা তেল কেন ব্যবহার করবেন?

আজকাল অনেককেই যখন বলি চুলে রেগুলার তেল দেয়ার উপকারিতা তখন তারা জবাব দেন, ‘কই আপু, আপনি তো বললেন রেগুলার তেল দিলে চুল সুন্দর হবে, হেলদি হবে, চুল পড়াটা...

হারবাল হেয়ার অয়েল | চুল পড়া বন্ধের তেল বানিয়ে নিন ঘরেই
চুলের যত্ন

হারবাল হেয়ার অয়েল | চুল পড়া বন্ধের তেল বানিয়ে নিন ঘরেই

আমি যেহেতু বাজারে পাওয়া কেমিকেলে ভরপুর প্রোডাক্ট ব্যবহার করি না, তাই ঘরোয়া উপায়েই আমার স্কিন ও হেয়ার কেয়ার করার ট্রাই করি। আমার দরকারি ম্যাক্সিমাম প্র...

আরও পড়ুন

নানা তেলের নানা গুণ
বিউটি টিপস

নানা তেলের নানা গুণ

তেল। কথাটা শুলনেই মনে হচ্ছে না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটি জিনিস? বিরিয়ানি, ভাজা পোড়া আর গরুর রেজালার তেলটা আমরা সন্তর্পণে এড়িয়ে যাই। কিন্তু সব তেল...

চুলের যত্ন

আচ্ছা, চুলে নারিকেল তেল দেয়া কী খুবই জরুরী? (পর্ব - ০২)

... গোঁড়ায় গলদ এই পর্ব শুরু করার আগে বলে নেই, কোন প্রোডাক্টকে খারাপ প্রমাণ করা এই লেখার উদ্দেশ্য না। কি ইউজ করলে আসলে আপনার হেয়ারে কি ইফেক্ট পড়বে, সে...

চুলের যত্নে ২টি উপাদান | আমলকী-জবায় পারফেক্ট হেয়ার কেয়ার
চুলের যত্ন

চুলের যত্নে ২টি উপাদান | আমলকী-জবায় পারফেক্ট হেয়ার কেয়ার

চুলের যত্নে নারকেল তেলতো যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু জবা ফুল ও আমলকীর উপকারিতা নিয়ে আমরা কতটুকুই বা জানি? চুলের যত্নে আমলকীর ব্যবহারতো অনেকেই শুনেছেন...

প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার  চুল পড়া কমায় কি?
চুল

প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার চুল পড়া কমায় কি?

"প্যারাসুট" বাংলাদেশের সবচেয়ে ট্রাস্টেড ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম। আর আমরা সবাই জীবনে কোন না কোন সময় প্যারাসুটের নারকেল তেল ইউজ করেছি, তাই না? আমি ত...

মিনিমাম হেয়ার কেয়ার | একদম কিছুই কি করব না?
চুলের যত্ন

মিনিমাম হেয়ার কেয়ার | একদম কিছুই কি করব না?

আমার মনে হত আমার একারই মনে হয় হোম রিমেডির বিভিন্ন সলিউশন, মানে কোন ত্বক, কোন চুলের জন্য আসলে কি ভালো কাজ করে সেটা বুঝতে সমস্যা হয়। কিন্তু আজকাল আমাদ...

হেয়ার কেয়ারে জবা ফুল | সুন্দর চুল পেতে পরিচর্যা হোক প্রাকৃতিকভাবেই!
রিভিউ

হেয়ার কেয়ারে জবা ফুল | সুন্দর চুল পেতে পরিচর্যা হোক প্রাকৃতিকভাবেই!

ব্যস্ত জীবনে চুলের পরিচর্যার জন্য চাই সহজ ও কার্যকরী উপায়। জবা ফুল চুলের জন্য কতটা ভালো কাজ করে, সেটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু বাসায় গাছ লাগিয়ে,...

…