ত্বকের ধরন নির্বাচন করুন নিজেই

sub-editor · Nov 21, 2015 · 1 min read

ত্বকের ধরন নির্বাচন করুন নিজেই

ত্বকের যত্নে প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রেই বলুন আর ঘরে তৈরি মাস্ক নির্বাচনের ক্ষেত্রেই বলুন ত্বকের ধরন জানা আবশ্যক। কেননা ত্বকের ধরন না বুঝে প্রোডাক্ট বা ফেসপ্যাক যা-ই ব্যবহার করুন না কেন ফলাফল কিন্তু ভালো হয় না। আর তাই ত্বকের ধরন না জানলেই নয়। বেশির ভাগ সময় আমরা অনেকেই নিজের ত্বককে হয় তৈলাক্ত নয় শুষ্ক এই দুটি ভাগে ফেলে দেই। কিন্তু আমাদের ত্বক যে মিশ্র বা স্বাভাবিক হতে পারে তা ভুলে যাই।

[picture]

সবই তো বুঝলাম। কিন্তু নিজের ত্বক কোন ধরনের তা নির্বাচন করব কী করে? নিচে কয়েকটি ধাপে আপনি নিজেই নিজের ত্বকের ধরন বুঝতে পারবেন। তবে একটি ব্যাপার অবশ্যই মনে রাখবেন, প্রতিটি ত্বকের ধরনের বৈশিষ্ট্য ব্যক্তি বিশেষে পরিবর্তন হতে পারে।

মুখ ধুয়ে নিন

ভালো করে পুরো মুখের মেকাপ তুলুন এবং ধুয়ে নিন যাতে করে সারা দিনের তেল  এবং ময়লা মুখে লেগে না থাকে।

২ ঘণ্টা অপেক্ষা করুন

মুখ ধোয়ার পর কোন ধরনের প্রোডাক্ট ব্যবহার করা যাবে না। ২ ঘণ্টা সময় দিন এতে করে আপনার ত্বক তার আসল বৈশিষ্ট্যে  ফিরে আসবে।

কী দেখতে পাচ্ছেন?

এবার আপনার ত্বকের অবস্থা বুঝে ধরন আপনি নিজেই নির্বাচন করতে পারবেন।

স্বাভাবিক ত্বক

কোন ধরনের চামড়া উঠবে না এবং ত্বকের উপর বাড়তি তেল অনুভব করবেন না। ত্বক স্পর্শ করলে অনেক মোলায়েম এবং দেখতে নরমাল মনে হবে।

skin_type_3_qftnm

-     আপনার ত্বকের ধরন খুব ভালো। এবং সবার কাম্য।

-     ভারী কোন স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করার প্রয়োজন নেই।

তৈলাক্ত ত্বক

স্কিন চকচকে দেখায়। এবং স্পর্শ করলে পিচ্ছিলভাব অনুভূত হবে। গরম আবহাওয়ায় ত্বকের তেলের পরিমান বেড়ে যাবে।

get-rid-of-oily-skin-on-face

-     মন খারাপ করার কিছু নেই। তৈলাক্ত ত্বকের ঝামেলা অনেক হলেও এ ধরনের ত্বকে বয়সের ছাপ অনেক দেরিতে পড়ে।

-     অয়েল সমৃদ্ধ স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার থেকে বিরত থাকুন। ওয়াটার বেসড প্রোডাক্ট ব্যবহার করুন।

শুষ্ক ত্বক

ত্বকে টান টান ভাব অনুভুত হবে। কিছু কিছু জায়গায় চামড়া ফেটে যেতেও দেখা যেতে পারে।

Dry skin

-     এমন ত্বকের বেস্ট ফ্রেন্ড হল ময়েশ্চারাইজার।

-     ত্বকের যত্নে লোশন এবং ক্রিম বেছে নিন। অ্যালার্জি এবং র‍্যাশের হাত থেকে বাঁচতে প্রোডাক্ট কেনার আগে উপকরণ ভালো করে পড়ে নিন।

কম্বিনেশন ত্বক

এই ধরনের ত্বকে তৈলাক্ত-শুষ্ক-স্বাভাবিক সবকিছুর কম্বিনেশন থাকে। এধরনের ত্বকে সাধারণত T-Zone  কপাল থেকে নাক, অনেক সময় থুতনি পর্যন্ত তৈলাক্ত আর বাকি জায়গাগুলো স্বাভাবিক থেকে শুস্ক হয়ে থাকে।

combination-type-skin-shopintouch

-     ব্যাপারটি অনেকটা এরকম যে আপনার কাছে পুরো ম্যাপটি আছে কিন্তু সঠিক প্রোডাক্টটি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিবে।

-     মুখের তৈলাক্ত স্থানগুলো নির্দিষ্ট করে সেখানে ওয়াটার বেসড জেল ব্যবহার করুন। একইভাবে শুষ্ক জায়গাতে লাইট লোশন এবং সেরাম ব্যবহার করুন।

এখন নিশ্চয়ই নিজেই ত্বকের ধরন নির্বাচন করতে পারবেন। তাহলে আর দেরি কেন? ত্বকের ধরনের অনুযায়ী সাজগোজের প্রসাধনী ঘরে বসে কিনতে ক্লিক করুন  SAPPHIRE (সাফায়ার) এই লিঙ্কে।  আর স্কিন কেয়ারের প্রোডাক্ট পেতে ক্লিক করুন  SKIN CARE এই লিঙ্কে। ধন্যবাদ।

মডেল - নাজনীন নাহার নিপু

লিখেছেন - মরিয়ম আখতার

সম্পর্কিত লেখা

তৈলাক্ত ত্বকের কারণ, উপসর্গ ও সমাধানে কার্যকরী কিছু টিপস!
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকের কারণ, উপসর্গ ও সমাধানে কার্যকরী কিছু টিপস!

তৈলাক্ত ত্বকের যত্ন নেয়াটা একটু কঠিন। একটি নির্দিষ্ট পরিমাণ তেল আমাদের ত্বকের জন্য জরুরী যা আমাদের ত্বককে স্বাস্থ্যবান রাখে, তারুণ্য ধরে রাখতে সহায়ত...

তৈলাক্ত ত্বকে মেকাপ দীর্ঘস্থায়ী করুন, সহজ কিছু উপায়ে
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকে মেকাপ দীর্ঘস্থায়ী করুন, সহজ কিছু উপায়ে

তৈলাক্ত ত্বকের অধিকারীকের ঝামেলার শেষ নেই। কসমেটিক নির্বাচনে একটু এদিক সেদিক হলেই ব্রণের মতো জেদি সমস্যায় পড়তে হয়। তাই তৈলাক্ত ত্বকের যত্নে ও তৈলাক্ত...

গরমে তৈলাক্ত ত্বকের যত্ন | ১৯টি টিপস দূর করবে স্কিনের অয়েলি ভাব!
অয়েলি স্কিন

গরমে তৈলাক্ত ত্বকের যত্ন | ১৯টি টিপস দূর করবে স্কিনের অয়েলি ভাব!

এমনিতে তৈলাক্ত ত্বক অনেকের বিরক্তির কারণ। তার উপর গরমে তৈলাক্ত ত্বকের যত্ন নেওয়াটা আরও একটু বেশি কঠিন। একটি নির্দিষ্ট পরিমাণ তেল আমাদের ত্বকের জন্য জ...

তৈলাক্ত ত্বকের পিম্পল সারাতে ২টি কার্যকরী প্যাক!
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকের পিম্পল সারাতে ২টি কার্যকরী প্যাক!

পিম্পল তৈলাক্ত ত্বকের নারীদের জন্য সবচেয়ে ভয়ংকর একটি স্কিন প্রবলেম। তৈলাক্ত ত্বকের জন্য এমনিতেই একটু বেশি যত্নের প্রয়োজন পরে। একটি নির্দিষ্ট পরিমাণ তে...

আরও পড়ুন

গরমে তৈলাক্ত ত্বক ভালো রাখতে যা যা করণীয়
ত্বকের যত্ন

গরমে তৈলাক্ত ত্বক ভালো রাখতে যা যা করণীয়

শীতের শেষ, গরমের দিন প্রায় চলেই এসেছে। গ্রীষ্মপ্রধান দেশ হওয়াতে এ সময়টায় ভ্যাপসা গরম ও কড়া রোদের কারণে অস্বস্তিকর এক আবহাওয়া বিরাজ করে। এ সময়ে কম বেশ...

তৈলাক্ত ত্বক | শীতে অয়েলি স্কিনের যত্নে ৭টি টিপস এন্ড ট্রিকস!
ত্বকের যত্ন

তৈলাক্ত ত্বক | শীতে অয়েলি স্কিনের যত্নে ৭টি টিপস এন্ড ট্রিকস!

চিকিৎসকদের চোখে তৈলাক্ত ত্বক আশীর্বাদ হলেও শীতকালে তৈলাক্ত ত্বকের সুরক্ষায় যত্নটা একটু বেশি নিতেই হয়। আবার ত্বক সারা বছর তৈলাক্ত মানে এই নয় যে শীতেও ত...

ত্বকের ধরন বোঝার উপায় | ৫ ধরনের স্কিনের মধ্যে আপনার কোনটি?
ত্বকের যত্ন

ত্বকের ধরন বোঝার উপায় | ৫ ধরনের স্কিনের মধ্যে আপনার কোনটি?

'ত্বকের ধরন বোঝার উপায় কি?' এ প্রশ্ন আমরা প্রায় শুনে থাকি। সাধারণত ৪ ধরনের ত্বক আমরা দেখে থাকি। নরমাল, শুষ্ক, তৈলাক্ত এবং সেনসিটিভ। কিছু মানুষের আবার...

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক
ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক

রোদ ও ধূলোবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ত্বক। যাঁরা চাকরিজীবী বা প্রয়োজনে দীর্ঘ সময় রোদে থাকেন, ত্বকের প্রতি অতিরিক্ত উদাসীন, তাঁরাই ক্...

অয়েলি স্কিনের অতিরিক্ত তেলতেলেভাব কন্ট্রোল করবেন কীভাবে?
অয়েলি স্কিন

অয়েলি স্কিনের অতিরিক্ত তেলতেলেভাব কন্ট্রোল করবেন কীভাবে?

ত্বকের যত্নে আমরা কতকিছুই না ব্যবহার করি! বিশেষ করে আমাদের যাদের তৈলাক্ত ত্বক; আমরা অয়েল কন্ট্রোল করার জন্য ইন্টারনেট ঘেঁটে, গুগল করে কত ধরনের টিপস সং...

শুষ্ক ত্বকের জন্য মর্নিং স্কিনকেয়ার রুটিন কেমন হওয়া চাই
ত্বকের যত্ন

শুষ্ক ত্বকের জন্য মর্নিং স্কিনকেয়ার রুটিন কেমন হওয়া চাই

শুষ্ক ত্বক মানে হল সেই ত্বক যা নিজে নিজের যত্ন নিতে পারে না, বাইরের পরিবেশ থেকে রক্ষা করতে পারে না। ত্বক শুষ্ক হলে ত্বকের বাইরের লেয়ারে খুব ছোট ছোট ফা...

…