সান ট্যান কমাতে কুইক সল্যুশন খুঁজছেন?

Sumaiya Rahman · Sep 02, 2024 · 1 min read

সান ট্যান কমাতে কুইক সল্যুশন খুঁজছেন?

অনেকদিন পর ফ্যামিলির সবাই মিলে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। অনেকগুলো দাওয়াত, পুকুরে ঝাঁপাঝাঁপি, গাছের ফল পেড়ে খাওয়া, কাজিনদের সাথে পিকনিক- সবকিছু মিলিয়ে খুবই এনজয় করেছি। এত হইচইয়ের মধ্যে সেভাবে স্কিন কেয়ার করার সময়ই পাইনি। তাই পুরো ফেইসে সান ট্যান পড়ে এমন অবস্থা হয়েছিলো, যে আমার পছন্দের ফাউন্ডেশনের শেইড পর্যন্ত আর স্কিনের সাথে ম্যাচ করছিলো না! এই ট্যান কমাতে আমি এমন একটা প্রোডাক্ট খুঁজছিলাম যেটা আমি আমার বেসিক স্কিন কেয়ার রুটিনের সাথেই ইনক্লুড করতে পারবো। তারপর এক ফ্রেন্ডের সাজেশনে ট্রাই করলাম স্কিন ক্যাফে ব্রাইটেনিং মাস্ক। আজকে শেয়ার করছি এই মাস্ক ব্যবহার করার পর আমার পারসোনাল এক্সপেরিয়েন্স।

Skin Cafe Brightening Mask এর রিভিউ

ত্বকের যত্নে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টের কদর বরাবরই অনেক বেশি। কারণ এই ইনগ্রেডিয়েন্টগুলো ত্বকের কোনো ক্ষতি না করেই বিভিন্ন কনসার্ন দূর করতে সাহায্য করে। স্কিন ক্যাফে ব্রাইটেনিং মাস্ক সম্পূর্ণ ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টের মাধ্যমে তৈরি করা হয়েছে। এতে আছে মুলতানি মাটি, সাদা চন্দন, কেওলিন ক্লে, অরেঞ্জ পিল পাউডার ও শঙ্খ পাউডার। চলুন এক নজরে এই ইনগ্রেডিয়েন্টগুলোর বেনিফিট দেখে নেই-

মুলতানি মাটি
  • ত্বকের হাইপার পিগমেন্টেশন কমায়।
  • এক্সট্রা অয়েল অ্যাবজর্ব করে।
  • ত্বকের ডেডসেল দূর করে।
সাদা চন্দন
  • স্কিন টোন ইভেন আউট করতে হেল্প করে।
  • ত্বকে বয়সের ছাপ পড়া প্রতিরোধ করে।
  • এর অ্যান্টিসেপটিক প্রোপার্টিজ একনে প্রিভেন্ট করে।
স্কিন ক্যাফে ব্রাইটেনিং মাস্ক
কেওলিন ক্লে
  • ত্বক জেন্টলি এক্সফোলিয়েট করার মাধ্যমে আগের চেয়ে ব্রাইট করে তোলে।
  • ত্বকের ইরিটেশন হিল করে।
  • এক্সেস অয়েল অ্যাবজর্ব করে।
অরেঞ্জ পিল পাউডার
  • এটিতে থাকা সাইট্রিক অ্যাসিড স্কিন ব্রাইট করতে হেল্প করে।
  • পোর টাইটেনিংয়ে ভূমিকা রাখে।
  • অ্যান্টি অক্সিডেন্ট প্রোপার্টিজ ত্বককে প্রিম্যাচিউর এজিং সাইনস ও ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে রক্ষা করে।
শঙ্খ পাউডার
  • সান ট্যান, ডার্ক স্পট বা যেকোনো হাইপার পিগমেন্টেশন কমায়।
  • একনে স্কার কমায়।
  • এজিং সাইনস নিয়ন্ত্রণ করে।

আশা করি এখন বুঝতে পারছেন, এই ব্রাইটেনিং মাস্কে থাকা প্রতিটি ইনগ্রেডিয়েন্টের আছে মাল্টিপল স্কিন বেনিফিটস। অল স্কিন টাইপে স্যুইটেবল এই মাস্কটি রেগুলার ব্যবহার করলে সান ট্যান তো দূর হয়ই, সেই সাথে ত্বক হয়ে ওঠে আগের চেয়ে হেলদি ও গ্লোয়িং। এই মাস্কের আরেকটি বিষয় না বললেই নয়। মাস্কটি জিপলক প্যাকেজিংয়ে আসে বলে মাস্কটি আলাদা কোনো কন্টেইনারে স্টোর করতে হয় না, আবার বাতাস ঢুকে কোয়ালিটি নষ্ট হওয়ারও ভয় থাকেনা।

সান ট্যান কমান একটি মাস্ক ব্যবহার করে

কীভাবে ব্যবহার করেছি?

স্কিন ক্যাফে ব্রাইটেনিং মাস্ক ব্যবহার করা খুবই সহজ। সবগুলো ইনগ্রেডিয়েন্ট পারফেক্ট রেশিওতে মিক্স করা থাকে বলে এটি চাইলে শুধুমাত্র পানির সাথে মিশিয়েও ইউজ করা যায়। সান ট্যান কমাতে আমি আমার নরমাল টু কম্বিনেশন স্কিনের জন্য এই মাস্কের সাথে পরিমাণমতো ইয়োগার্ট ও মধু মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে আমার ফেইস ও নেক এরিয়াতে ব্যবহার করি। মাস্ক অ্যাপ্লাই করার পর আমি ১০ মিনিট অপেক্ষা করে রুম টেম্পারেচারের পানিতে ধুয়ে ফেলি। তারপর জেল বেইজড ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করি। আমি এটি সপ্তাহে ১-২ দিন ব্যবহার করি।

আমার পারসোনাল এক্সপেরিয়েন্স

  • এই মাস্কটি ফাইন ডাস্ট ফর্মে আসে বলে মিক্স করতে কোনো প্রবলেম ফেইস করিনি। খুব সহজেই স্মুথ পেস্ট তৈরি করতে পেরেছি।
  • মাইল্ড ফ্রেগ্রেন্সের মাস্কটি আমার স্কিন একদমই ইরিটেট করেনি।
  • অনেক ফেইস মাস্ক অ্যাপ্লাই করলে স্কিন ড্রাই হয়ে যায়। কিন্তু এই মাস্কটি আমার স্কিন একদমই ড্রাই আউট করে দেয়নি।
  • মাস্কটি আমার ফেইস ডিপলি ক্লিন করেছে।
  • মুখ ধোয়ার পর ফেইসে একটা গ্লো এসেছে।
  • দুই সপ্তাহ ব্যবহার করার পর আমার ফেইসের সান ট্যান অনেকটাই কমে গিয়েছে।

এটাই ছিলো Skin Café Brightening Mask ব্যবহার করার পর আমার এক্সপেরিয়েন্স। আমার কাছে পারসোনালি এই মাস্কটি খুবই ভালো লেগেছে। যারা আমার মতো কোথাও বেড়াতে গিয়ে ট্যানড হয়ে গিয়েছেন কিংবা ফেইসে হাইপার পিগমেন্টেশনের কারণে স্ট্রাগল করছেন, তারা স্কিন টোন ইভেন আউট করার কুইক ফিক্স হিসেবে এই মাস্কটি ট্রাই করে দেখতে পারেন। তবে আপনার স্কিন টাইপ যেটাই হোক, মাস্কটি ইউজ করার আগে প্যাচ টেস্ট করে নেওয়ার পরামর্শ থাকবে। যেকোনো প্রোডাক্ট ইউজ করার ক্ষেত্রে চেষ্টা করুন অথেনটিক প্রোডাক্ট চুজ করার। অথেনটিক মেকআপ, স্কিনকেয়ার ও হেয়ারকেয়ার প্রোডাক্টসের জন্য আমি সবসময়ই সাজগোজ এর উপর ভরসা রাখি। আপনারাও ভিজিট করুন সাজগোজের ওয়েবসাইট, অ্যাপ বা ফিজিক্যাল স্টোরে। সাজগোজের বেশ কয়েকটি ফিজিক্যাল শপ রয়েছে। এ শপগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, ইস্টার্ন মল্লিকা, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, বসুন্ধরা সিটি, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), মিরপুরের কিংশুক টাওয়ারে ও চট্টগ্রামের খুলশি টাউন সেন্টারে অবস্থিত। এই শপগুলোর পাশাপাশি চাইলে অনলাইনে শপ.সাজগোজ.কম থেকেও কিনতে পারেন আপনার দরকারি বা পছন্দের সব প্রোডাক্টস।

লিখেছেনঃ সুমাইয়া রহমান দোলা ছবিঃ সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

ব্রাইটেনিং ফেইস মাস্ক দিয়ে স্কিন হবে উজ্জ্বল, সতেজ ও প্রাণবন্ত
রিভিউ

ব্রাইটেনিং ফেইস মাস্ক দিয়ে স্কিন হবে উজ্জ্বল, সতেজ ও প্রাণবন্ত

আমাদের তো বিভিন্ন কাজে ডেইলি বাইরে যেতেই হয়। কলেজ, ইউনিভার্সিটি, অফিস যাওয়ার সময় হালকা মেকআপ তো কম বেশি আমরা সবাই করি, তাই না? একদিন হঠাৎ খেয়াল করলাম...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

ওপেন পোরস এবং ব্ল্যাকহেডস নিয়ে দুশ্চিন্তা? জেনে নিন আল্টিমেট সল্যুশন!
রিভিউ

ওপেন পোরস এবং ব্ল্যাকহেডস নিয়ে দুশ্চিন্তা? জেনে নিন আল্টিমেট সল্যুশন!

ওপেন পোরস এবং ব্ল্যাকহেডস নিয়ে দুশ্চিন্তায় আছেন? ওপেন পোরস প্রবলেম, হোয়াইটহেডস কিংবা ব্ল্যাকহেডসের সমস্যা নেই এমন হয়ত খুব কমই পাওয়া যাবে। পোরস গভীরভা...

রেডিয়্যান্ট, গ্লোয়িং এবং ফ্রেশ স্কিন পেতে স্লিপিং মাস্ক
রিভিউ

রেডিয়্যান্ট, গ্লোয়িং এবং ফ্রেশ স্কিন পেতে স্লিপিং মাস্ক

ভাবছেন, স্লিপিং মাস্কের কাজ আবার কী? স্লিপিং মাস্ক মূলত এশিয়ান স্কিন কেয়ার টেকনোলজিতে তৈরি একটি প্রোডাক্ট। এই মাস্ক সপ্তাহে ২ থেকে ৩ বার কিংবা প্রয়োজন...

আরও পড়ুন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!
চুলের যত্ন

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!

আপনি যেখানেই যান না কেন, মনে হচ্ছে আপনি আপনার চিহ্ন রেখে আসছেন! মানে সব জায়গাতেই আপনার চুল! যতবারই চুলে হাত দিচ্ছেন, ততবারই হাতে অনেকগুলো চুল উঠে আসছে...

রোজ সকালে রেডিয়েন্ট স্কিন পাওয়ার জন্য সেরা ৪টি স্লিপিং মাস্ক
ত্বকের যত্ন

রোজ সকালে রেডিয়েন্ট স্কিন পাওয়ার জন্য সেরা ৪টি স্লিপিং মাস্ক

সারাদিনের নানা কাজের ভীড়ে সময়মতো ত্বকের যত্ন নেয়া হয় না। আবার রাতে বাড়ি ফিরে হাতে খুব বেশি সময় থাকে না প্রোপার স্কিন কেয়ার করার। ফলাফল, দিন দিন ত্বকের...

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক
ত্বক

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক

আমি দি বডি শপের প্রোডাক্টসের খুব বড় ফ্যান। এই বিশ্ব বিখ্যাত ব্র্যান্ডের কোন প্রোডাক্ট আজ পর্যন্ত আমাকে হতাশ করেনি। স্পেশালি এদের স্কিন কেয়ার প্রোডাক্ট...

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!
চুল

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!

অনেক দিন হয়ে গেল সাজগোজে এফরডেবল কোন কসমেটিকের রিভিউ লেখা হচ্ছে না। তার জন্য খুবই দুঃখিত! বেশ কিছু পার্সোনাল কারণে নতুন কোন প্রোডাক্ট ট্রাই করা বা রিভ...

শীট মাস্ক | ময়েশ্চারাইজড স্কিন পাওয়ার চটজলদি উপায়!
রিভিউ

শীট মাস্ক | ময়েশ্চারাইজড স্কিন পাওয়ার চটজলদি উপায়!

রেগুলার ময়েশ্চারাইজার তো ব্যবহার করছেন, তারপরও মুখে একটা হেলদি গ্লো আপনি মিস করছেন কি? পার্লারে গিয়ে ট্রিটমেন্ট বা ফেসিয়াল নেয়ার মত সময় নেই, কিন্তু ত্...

…