গর্ভাবস্থায় মা ও শিশুর সুস্থতায় করণীয় কী?

অবণী · Jun 13, 2013 · 1 min read

গর্ভাবস্থায় মা ও শিশুর সুস্থতায় করণীয় কী?

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু তাকে এই সুন্দর পৃথিবীতে আনতে যার ভূমিকা সবচেয়ে বেশি, তাঁর যত্নটা কতখানি নেওয়া হয়? আমরা কি আসলেই জানি গর্ভাবস্থায় মায়ের কেমন যত্ন নেওয়া হলে শিশু থাকবে সুস্থ সবল এবং হবে মানসিকভাবে পূর্ণ বিকশিত? মা হন বা নাই হন, জানতে হবে আপনাদের সবাইকে বিশেষ করে মেয়েদের জানা খুবই জরুরী। গর্ভাবস্থায় মা ও শিশুর সুস্থতায় করণীয় কী? গর্ভাবস্থায় মা ও শিশুর সুস্থতার আসুন কিছু তথ্য জেনে নেওয়া যাক।

গর্ভাবস্থায় মা ও শিশুর সুস্থতায় করণীয়

১. খাদ্য ও ব্যায়াম

প্রথম তিন মাসে শিশুর অঙ্গ প্রত্যঙ্গের গঠন হয়। এ সময় মাকে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে। মদ, সিগারেট খেলে সন্তান হতে পারে বিকলাঙ্গ। আঁশ জাতীয় খাবার, মাছ-মাংস, ফলমূল ও শাক-সবজি খেতে হবে। খেয়াল  রাখতে হবে প্রস্রাব-পায়খানা ঠিক মত হচ্ছে কিনা। হালকা ব্যায়াম করতে হবে কিন্তু ভারি কাজ করা যাবে না। ঝুকে বা নুয়ে কাজ না করাই উচিত। হাঁটা চলায় সাবধান হতে হবে। এগুলো আমরা সবাই জানি কিন্তু ঠিক মত পালন করি না। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সচেতন থাকতে হবে ।

২. চিকিৎসা

গর্ভবতী মা এর রক্ত পরীক্ষা করতে হবে, ডেলিভারির আগে রক্ত ব্যবস্থা করতে হবে। রক্তের গ্রুপ পরীক্ষা করার পাশাপাশি কিছু পরীক্ষা করতে হবে যা বাচ্চার জন্মগত কোন রোগ হওয়ার আশংকা বাতিল করবে। TORCHES TEST করা জরুরী।

সিফিলিস যে জন্মগত ভাবে হতে পারে জানেন না অনেকেই। জার্মান মিজলস হলেও সন্তানের অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা হতে পারে। এইডস ও জন্মগত হতে পারে। গর্ভবতী মাকে ধনুষ্টঙ্কার এর টিকা দিতে হবে। ANTENATAL অন্ততপক্ষে ১৩ টি ভিজিট করতে হবে বাচ্চার শারীরিক অবস্থা ও মায়ের অবস্থা জানার জন্যে । বাচ্চার মাথা আর শরীরের গঠন দেখে ডাক্তার থেকে নিশ্চিত হতে হবে সিজার অথবা নরমাল, কোনটা ভালো অপশন হবে।

গর্ভাবস্থায় কয়েকটি বিপদ চিহ্ন

১. রক্তপাত,

২. মাথা ব্যথা / চোখে ঝাপসা দেখা,

৩. ঘণ্টায় ৪ বারের বেশি পেত মোচড় দেয়া,

৪. জ্বর,

৫. বাচ্চার নড়াচড়া কমে যাওয়া,

৬. পা ফুলে যাওয়া ও

৭. বমি হওয়া।

এই সব এর যে কোন একটা থাকলে ও তৎক্ষণাৎ ডাক্তার এর দারস্থ হতে হবে।

মানসিক প্রশান্তি

সুস্থ পরিবেশ ই শুধু একটা সুস্থ বাচ্চার জন্ম দিতে পারে। এ সময় ধর্মীয় বই পুস্তক পাঠ করলে, সুন্দর সন্তানের স্বপ্ন দেখলে বাস্তবেও সুন্দর, সুস্থ বাচ্চার জন্ম দেয়া সম্ভব। এটা বর্তমানে বৈজ্ঞানিক ভাবেও প্রমানিত যে মায়ের সাথে সন্তানের আত্তিক সম্পর্ক থাকে । কাজেই মাকে আনন্দে থাকতে হবে, পরিবারকেও মাকে সাপোর্ট দিতে হবে।

পরিশেষে একটা কথা না বললেই নয়, মা সন্তানের প্রথম বিদ্যালয়, প্রথম শিক্ষক এবং প্রথম কাছের মানুষ। তাই সন্তানকে সুস্থ রাখতে মাকেও নিজের শরীরের প্রতি যত্নশীল হতে হবে।

ছবিঃ সংগৃহীত - সাটারস্টক

সম্পর্কিত লেখা

মা এর জন্য ভালোবাসা
সম্পর্ক

মা এর জন্য ভালোবাসা

‘মা’- যেন পৃথিবীর সবচেয়ে মধুর ডাক, আমাদের সবচেয়ে প্রিয় মানুষ। সব বয়সের মানুষের কথাই ভেবে দেখুন তো। বিপদে পড়লে সবার আগে কিন্তু মা এর কথাই মনে হয়। একটু...

শিশুর জন্মগত হৃদরোগ | এর কারণ, লক্ষণ ও চিকিৎসা কী হতে পারে?
মা ও শিশু

শিশুর জন্মগত হৃদরোগ | এর কারণ, লক্ষণ ও চিকিৎসা কী হতে পারে?

একটি শিশুর জন্ম থেকেই হৃদযন্ত্রের কোনো গঠনগত বা কার্যগত ত্রুটি থেকে থাকলে তাকে শিশুর জন্মগত হৃদরোগ বলে। মাতৃগর্ভে ভ্রূণের বৃদ্ধির সময় হৃদপিণ্ডের অস্ব...

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!
মা ও শিশু

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!

সংসারে একজন নতুন অতিথি আসার মত আনন্দ বোধহয় আর কিছুতে নেই! কোন দম্পতির ঘর আলো করে যখন সন্তান আসে, তখন সেই মুহুর্তটিকে মনে হয় বেশ সুখের, তৃপ্তির। শুরু থ...

'গৃহিণী' নাকি 'কর্মজীবী' নারী? সমাজ কি চায়?
লাইফ স্টাইল

'গৃহিণী' নাকি 'কর্মজীবী' নারী? সমাজ কি চায়?

ক্লাস থ্রিতে নতুন স্কুলে ভর্তি হয়েছি তখন। মনে পড়ে, যেদিন প্রথম ক্লাসে গেলাম সেদিন ছাত্রীদের প্রত্যেকের পরিচয়পর্ব চলছে। এদের মাঝে যারা ঠিকঠাক বলতে পারছ...

আরও পড়ুন

শিশুর বিকাশে শালদুধ ও প্রসব পরবর্তী স্তনের সমস্যা নিয়ে কতটা জানেন?
মা ও শিশু

শিশুর বিকাশে শালদুধ ও প্রসব পরবর্তী স্তনের সমস্যা নিয়ে কতটা জানেন?

সন্তানের জন্যে মায়ের দুধের বিকল্প নেই। ফর্মুলা ফিডিং করে আর যাই হোক, শিশুর পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়। আমরা সবাই জানি মায়ের দুধের উপকারিতা, বিশেষ করে শাল...

সন্তান সম্ভবা মা | কিভাবে নেবেন নিজের নিয়মিত যত্ন?
মা ও শিশু

সন্তান সম্ভবা মা | কিভাবে নেবেন নিজের নিয়মিত যত্ন?

মা পৃথিবীর মধুরতম ডাক। আমাদের পৃথিবীর আলো দেখাতে তারা সীমাহীন কষ্ট সহ্য করেন। গর্ভাবস্থায় তাই মায়ের দরকার বাড়তি পুষ্টি, বাড়তি যত্ন। অথচ আমরা কি প্...

সোনামণি খাবে নিজের ইচ্ছাতেই
মা ও শিশু

সোনামণি খাবে নিজের ইচ্ছাতেই

আজকাল মায়েদের মুখে প্রায়ই একটা অভিযোগ শুনতে পাওয়া যায়- তার বাচ্চা খেতে চায়না বা যুদ্ধ করে অনেকক্ষণ ধরে খাওয়াতে হয়। আসলেই কি তাই? খিদে পেলেও খেতে চায়না...

টিনেজ সন্তানের সাথে সম্পর্ক | কেমন হবে আপনার ব্যবহার?
সম্পর্ক

টিনেজ সন্তানের সাথে সম্পর্ক | কেমন হবে আপনার ব্যবহার?

"তোমাকে দিয়ে কিছুই হবে না, কী করো তুমি সারাদিন? ভালো স্কুল, কোচিং, হাউজ টিউটর- কিছুই তো বাদ রাখিনি, তারপরও তোমার পড়ায় মনোযোগ নেই! গানের ক্লাসেও যাও না...

বাচ্চাদের হুটহাট জেদ এবং একরোখা স্বভাব কীভাবে কন্ট্রোল করবেন?
মা ও শিশু

বাচ্চাদের হুটহাট জেদ এবং একরোখা স্বভাব কীভাবে কন্ট্রোল করবেন?

খুব জরুরী একটা কল করতে হবে, কিন্তু বাচ্চার হাত থেকে কোনোভাবেই ফোনটা নেয়া যাচ্ছে না! যতই তাকে বুঝাচ্ছেন বা আদর করে বলছেন। কিন্তু না! তার হুটহাট জেদ এবং...

…