গর্ভাবস্থায় কোমর ব্যথা | গর্ভকালীন সমস্যাটির কারণ উপসর্গ ও প্রতিকার কী?

সাজগোজ উপ সম্পাদক · May 16, 2015 · 1 min read

গর্ভাবস্থায় কোমর ব্যথা | গর্ভকালীন সমস্যাটির কারণ উপসর্গ ও প্রতিকার কী?

গর্ভাবস্থায় কোমর ব্যথা বা মাজা ব্যথা নারীদের একটি পরিচিত সমস্যা। প্রতি চার জনে তিন জন মহিলা  এই সমস্যায় ভুগে থাকে। এর প্রধান কারণ ক্রমবর্ধমান জরায়ু এবং প্রেগনেন্সিজনিত হরমোনের পরিবর্তন। আপনার জরায়ু যতই বড় হয় ততই আপনাকে মধ্যাকর্ষনের বিপরীতে এর ভার বহন করতে হচ্ছে, এটি পেটের মাংসপেশীকে দুর্বল করে দেয় এবং পুরো ভারটাই মেরুদণ্ডের উপর চাপ তৈরি করে। এর ফলে গর্ভবতী নারীরা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করলে মাজায় ব্যথা অনুভব করেন। শুধু তাই নয়, এই ক্রমবর্ধমান জরায়ু তার আশে পাশে থাকা নার্ভের উপর প্রেসার দিয়েও মাজা ব্যথার কারণ ঘটায়।

অপরদিকে গর্ভধারণের শুরু থেকেই শরীরের কিছু হরমোনের নিঃসরণ বেড়ে যায়। এর মধ্যে প্রজেস্টেরণ এবং রিলাক্সিন হরমোন কোমরের বিভিন্ন জয়েন্ট এবং লিগামেন্টসকে নরম এবং ঢিলা করে দেয়। এতে করে জয়েন্টের ভার বহন ক্ষমতা কমে যায়। ফলে গর্ভবতী নারীরা খুব সহজেই কোমর ব্যথায় আক্রান্ত হয়।

কাদের গর্ভাবস্থায় কোমর ব্যথা সমস্যায় আক্রান্ত হবার সম্ভাবনা বেশি থাকে?

  • যারা প্রেগনেন্সিতে আগেই মাজা ব্যথায় ভুগেছেন অথবা পূর্বের প্রেগন্যান্সিতে এ ধরনের সমস্যায় ভুগেছেন।
  • গর্ভধারণকালীন অলস সময় কাটানো, যেমন দীর্ঘক্ষণ বসে থাকা বা শুয়ে থাকা।
  • যাদের পেট এবং পিঠের মাংশ পেশী সবল নয়।
  • একের অধিক বাচ্চা গর্ভধারণ।
  • শরীরের ওজন / BMI বেশি থাকলে।

গর্ভাবস্থায় কোমর ব্যথা সমস্যায় কীভাবে প্রতিকার সম্ভব?

এই ব্যথার সম্পূর্ন প্রতিকার অনেকসময় সম্ভব না হলেও আপনার প্রতিদিনের জীবন যাত্রার কিছু পরিবর্তনের মাধ্যমে  কিছুটা ব্যথামুক্ত থাকতে পারেন। যেমন,

১) এক্সারসাইজ মেরুদণ্ড এবং কোমরের মাংসপেশীকে সবল করে কোমর ব্যথার প্রতিকারে সাহায্য করে। প্রেগন্যান্সি সহনীয় কিছু এক্সারসাইজ হলো প্রতিদিন কিছুটা সময় হাঁটা, ইয়োগা, সাঁতার কাটা ইত্যাদি।

২) বসে থাকা বা দাঁড়ানোর সময় মেরুদণ্ড বাঁকা করে না রেখে সোজা রাখতে হবে।

৩) বেশি উচু হিল না পড়ে নিচু স্যান্ডেল পরা উচিত যাতে করে শরীরের ভার সমান ভাবে পায়ের পাতার উপর ছড়িয়ে পড়ে।

৪) উষ্ণ গরম পানির ভাপ মাংসপেশীকে রিলাক্স করে ব্যথা কমাতে সাহায্য করে, তবে খেয়াল রাখতে হবে এই উষ্ণতা যাতে চামড়ার জন্য সহনীয় পর্যায়ে থাকে। আনেকের ক্ষেত্রে ঠাণ্ডাও একই ভাবে ব্যথার উপশম করতে পারে।

৫) পিঠের মাংসপেশী ম্যাসাজ করেও ব্যথা থেকে কিছুটা মুক্ত থাকা যায়।

৬) গভীর ঘুম ব্যথানাশক হিসেবে কাজ করে, এক্ষেত্রে ঘুমের সময় আরামদায়ক পজিশনে শুতে হবে। চিত হয়ে না শুয়ে যেকোন একদিকে কাত হয়ে শোয়া বাঞ্ছনীয়। দরকার হলে পেটের নিচে বালিশ রেখে শুতে পারেন।

৭) দীর্ঘক্ষণ একই অবস্থানে না থেকে কিছুক্ষণ পর পর অবস্থানের পরিবর্তন করুন।

৮) এর পরও ব্যথার হাত থেকে রেহাই না পেলে অথবা ব্যথাকে সহনীয় পর্যায়ে রাখতে আপনার চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক ঔষধ খেতে পারেন।

ব্যথার সাথে কোন কোন উপসর্গ থাকলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে?

pregnant woman
  • কোমর ব্যথা যদি অনেক বেশি থাকে অথবা ধীরে ধীরে বাড়তে থাকে।
  • ব্যথার সাথে জ্বর, প্রসাবে জ্বালা পোড়া বা তলপেটে ব্যথা থাকলে।
  • ব্যথার সাথে শরীরের কোনো অঙ্গ অবশ অনুভব হলে অথবা হঠাৎ করে দুর্বল মনে হলে।
  • গর্ভধারণের শেষের দিকে কেউ যদি প্রথমবারের মত এই ধরনের ব্যথা অনুভব করে তবে তা লেবার পেইন কিনা তা নিশ্চিত হতে হবে। এই ধরনের ব্যথা পেটের সামনে থেকে পিছনে বা পায়ের দিকে ছড়িয়ে যায়, কিছুক্ষণ পর পর আসে ও সময়ের সাথে বাড়তে থাকে।

উপরোক্ত লক্ষণগুলো না থাকলে গর্ভাবস্থায় এই ধরনের ব্যথা নিয়ে দুঃচিন্তার কারণ নেই, যেহেতু এটি গর্ভস্ত বাচ্চার স্বাভাবিক বিকাশ ও প্রসবের জন্য ক্ষতিকর নয়।

লিখেছেনঃ ডাঃ নুসরাত জাহান

সহযোগী আধ্যাপকা (অবস-গাইনি)

ডেলটা মেডিকেল কলেজ,মিরপুর ১,ঢাকা।

Mob:028031379.

ছবিঃ সাটারস্টক

সম্পর্কিত লেখা

কোমর ব্যথা | কারণ ও চিকিৎসা সম্পর্কে জেনে নিন!
সুস্থতা

কোমর ব্যথা | কারণ ও চিকিৎসা সম্পর্কে জেনে নিন!

কোমরের ব্যথায় ভুগতে হয় নি এমন মানুষ দেখাই যায় না। কষ্ট কেমন হয় তা একমাত্র ভুক্তভোগীরাই জানেন। কোমর ব্যথা নিয়ে সাধারণ মানুষের মাঝে রয়েছে নানা ধরনের ভ্র...

অল্প বয়সেই কোমর ব্যথা? কারণ ও পরিত্রাণের উপায় জেনে থাকুন ফিট!
ফিটনেস

অল্প বয়সেই কোমর ব্যথা? কারণ ও পরিত্রাণের উপায় জেনে থাকুন ফিট!

আরিফুল হক, বয়স ৩৫। কিছুদিন ধরেই তার কোমরের কাছ থেকে ব্যথা হয়ে পায়ের দিকে চলে যায়। ব্যথার ধরনটা কিছুটা অদ্ভুত। অনেকটা ঝিম ঝিম কিংবা অবশ অবশ লাগে। তিনি...

গর্ভাবস্থায় পিঠ ও কোমর ব্যথা থেকে পরিত্রাণ পাওয়ার ৭টি উপায়
মা ও শিশু

গর্ভাবস্থায় পিঠ ও কোমর ব্যথা থেকে পরিত্রাণ পাওয়ার ৭টি উপায়

গর্ভাবস্থায় বেশিরভাগ হবু মায়েরা পিঠ এবং কোমর ব্যথার সমস্যায় ভোগেন। এই সময়টা নারী জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত এবং জটিল সময়। মা হতে যাচ্ছি, এই সুখবরটা যেকো...

আচমকা ঘাড়ে ব্যথা কেন হয় এবং পরিত্রাণের উপায় কী?
সুস্থতা

আচমকা ঘাড়ে ব্যথা কেন হয় এবং পরিত্রাণের উপায় কী?

ঘুম থেকে ওঠার পর ঘাড় নাড়াতেই ব্যথা শুরু হলো শায়লার। ভেবেছিলো কিছুক্ষণ পর সেরে যাবে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ব্যথা আর অস্বস্তি বাড়তে লাগলো। ঘাড় এপা...

আরও পড়ুন

পায়ে ব্যথা | কারণ লক্ষণ এবং উপশমের ৬ টি ঘরোয়া উপায়
সুস্থতা

পায়ে ব্যথা | কারণ লক্ষণ এবং উপশমের ৬ টি ঘরোয়া উপায়

পায়ে ব্যথা আমাদের খুবই কমন একটি সমস্যা। পা আমাদের পুরো শরীরটাকে ক্যারি করে সব স্থানে নিয়ে যায় কিন্তু যতক্ষণ পর্যন্ত না পায়ে কোন সমস্যা দেখা দিচ্ছে, আম...

মাথাব্যথা উপশমে করনীয় | ৯টি অ্যাসেনশিয়াল অয়েল দেবে পরিত্রাণ!
সুস্থতা

মাথাব্যথা উপশমে করনীয় | ৯টি অ্যাসেনশিয়াল অয়েল দেবে পরিত্রাণ!

মাথাব্যথা খুবই পরিচিত একটি সমস্যা। এই সমস্যায় ভুগেননি এমন মানুষ মনে হয় না আছে। কেউ মাইগ্রেনের ব্যথায় ভোগেন, কেউ বা সাইনাসের ব্যথায়, কারো মাথাব্যথা হয়...

গলা ব্যথার উপশমে ৯টি সহজ ও কার্যকরী ঘরোয়া উপায়
স্বাস্থ্য

গলা ব্যথার উপশমে ৯টি সহজ ও কার্যকরী ঘরোয়া উপায়

শীতকাল আমাদের অনেকের জন্য আনন্দের হলেও এ সময় আমাদের অনেকেরই গলা ব্যথা, কাশি ও ঠাণ্ডার মতো সমস্যা দেখা দিতে পারে। শীতের সময় আবহাওয়ার পরিবর্তন আমাদের শর...

শিশুর গ্রোথ পেইন নিয়ে আপনি চিন্তিত? জেনে নিন করণীয় কী
মা ও শিশু

শিশুর গ্রোথ পেইন নিয়ে আপনি চিন্তিত? জেনে নিন করণীয় কী

চার বছরের জারিফ প্রায়ই রাতে পায়ে ব্যথা হচ্ছে বলে কান্না করে। কিন্তু দিনের বেলায় তার এই ধরনের কোন অনুযোগ থাকে না বলে তার মা এই ব্যাপারে খুব একটা গুরুত্...

পায়ের গোড়ালিতে ব্যথা বা প্লান্টার ফ্যাসাইটিস থেকে পরিত্রাণের উপায় কী?
সুস্থতা

পায়ের গোড়ালিতে ব্যথা বা প্লান্টার ফ্যাসাইটিস থেকে পরিত্রাণের উপায় কী?

আপনার কি সকালে ঘুম থেকে ওঠার পর মেঝেতে পা ফেলার সময় ব্যথা লাগে? অথবা সারাদিনের কাজের পর রাতে পায়ের গোড়ালি ব্যথায় ঘুমাতে কষ্ট হয়? অনেকের আবার অনেকক্ষণ...

গর্ভাবস্থায় জরায়ুতে ব্যথা হওয়ার ৬টি ঝুঁকিপূর্ণ কারণ জানা আছে কি?
সুস্থতা

গর্ভাবস্থায় জরায়ুতে ব্যথা হওয়ার ৬টি ঝুঁকিপূর্ণ কারণ জানা আছে কি?

মা হওয়ার সময় একটি মেয়ের শরীর ও মনে ঘটে নানারকম স্বাভাবিক পরিবর্তন ও প্রতিক্রিয়া। প্রায় প্রতিটি মেয়েরই এমন কিছু শারীরিক সমস্যা দেখা দেয় যা বিপদ ডেকে আন...

…