মেকাপের মাধ্যমে দাগ এবং ডার্ক সার্কেল কীভাবে ঢাকবেন ?

sub-editor · Nov 25, 2016 · 1 min read

মেকাপের মাধ্যমে দাগ এবং ডার্ক সার্কেল কীভাবে ঢাকবেন ?

আমাদের সবার ফেস পারফেক্ট নয়। আমাদের সবার ফেসেই কিছু ইম্পারফেকশন যেমন, বিভিন্ন স্পট, পিগমেন্টেশন, ব্রণের দাগ, ডার্ক সার্কেল ইত্যাদি থাকে। আর মেকাপ ব্যবহার করা হয় এই সব কিছু ঢেকে ফেলে নিজের সৌন্দর্যকে আরো ভালোভাবে ফুটিয়ে তোলার জন্যে। কিন্তু মেকাপের মাধ্যমে দাগ-ছোপ ঢাকবেন কি করে? চলুন জেনে নেওয়া যাক।

unnamed (4) এখানে আমার ফেস একদম খালি। আমি শুধু আমার ময়েশ্চারাইজার এবং প্রাইমার ব্যবহার করেছি। আমার ফেসে অনেক স্পট রয়েছে এবং ডার্ক সার্কেল তো আছেই। আমি অনেককেই বলতে শুনি, শুধুমাত্র  কনসিলার ব্যবহার করেও পারফেক্টলি তাদের দাগ ঢাকে না। তাই আমি বলবো কালার কারেক্টর ব্যবহার করতে।  আমি সেই ট্রিকসটাই দেখাবো ছবির মাধ্যমে। এখানে আমি একটি অরেঞ্জ কালারের কারেক্টর নিয়েছি। যাদের স্কিন অনেক লাইট, তারা পিচ কালারের কারেক্টর নিবেন।

[picture]

এবারে, কারেক্টরটি নিয়ে আপনার ফেসের যে যে স্থানে দাগ আছে ওইসব স্থানে অল্প অল্প করে লাগিয়ে নিন। একটি বিউটি ব্লেন্ডার অথবা ব্রাশের সাহায্যে কারেক্টরটি ব্লেন্ড করে নিন। ঘষে ঘষে ব্লেন্ড করা যাবে না। চেপে চেপে কারেক্টরটি বসিয়ে দিন।

unnamed

কারেক্টরটি ব্লেন্ড করা হয়ে গেলে ফাউন্ডেশন লাগিয়ে নিন এবং ব্লেন্ড করে নিন। একটি কথা বলবো, আমার ফাউন্ডেশনটি ফুল কভারেজ ছিল, তাই আমার আর এক্সট্রা কোন কনসিলার প্রয়োজন হয়নি।

unnamed (1)
এক্ষেত্রে আপনার ফাউন্ডেশন যদি ফুল কভারেজ না হয়, তবে চাইলে আপনি কালার কারেক্টর ব্লেন্ড করার পর আপনার স্কিন কালারের একটি কনসিলার লাগিয়ে নিতে পারেন, যেখানে যেখানে কালার কারেক্টর লাগিয়েছিলেন সেখানে। এতে আপনার স্কিনের দাগ- ছোপ পারফেক্টভাবে ঢেকে যাবে। কনসিলারটি ব্লেন্ড করে নিতে ভুলবেন না।  এরপর ফাউন্ডেশন এবং বাকি মেকাপ করে নিন।

এখানে আমি যে সকল প্রোডাক্ট ব্যবহার করেছি -

1. Rimmel Stay Matte Primer
2. L.A. girl orange corrector
3. Kryolan Supracolor Foundation (Shade - fs40)
4. Rimmel Stay Matte Powder (shade - sliky beige)

unnamed (3)

এই ট্রিকসগুলো ফলো করে আপনি মেকাপের মাধ্যমেই আপনার দাগ এবং ডার্ক সার্কেল পুরোপুরিভাবে ঢেকে ফেলতে পারবেন।

ছবি ও লিখেছেন -  জান্নাতুল মৌ

সম্পর্কিত লেখা

কালার কারেক্টিং কনসিলার | মেকআপের সময় কখন কোনটা ইউজ করবেন?
মেকআপ

কালার কারেক্টিং কনসিলার | মেকআপের সময় কখন কোনটা ইউজ করবেন?

ধরুন, আপনার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, স্বাভাবিকভাবেই আপনি খুব এক্সাইটেড! বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন বলে আপনি অনেকক্ষণ সময় নিয়ে ফুল ফেইস মেকআপ করল...

ভুলভাবে কনসিলার অ্যাপ্লাই করে মেকআপ কেকি হয়ে যাচ্ছে না তো?
মেকআপ

ভুলভাবে কনসিলার অ্যাপ্লাই করে মেকআপ কেকি হয়ে যাচ্ছে না তো?

'কনসিলার ও ফাউন্ডেশন তো অ্যাপ্লাই করেছি। তবু মেকআপ এমন কেকি হয়ে যাচ্ছে কেন? আবার একনে স্পটও ভিজিবল হয়ে আছে!’ আপনিও কি এই সমস্যা ফেইস করেছেন? তাহলে হতে...

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?
মেকআপ

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?

মেকআপ করতে গেলে একটি প্রসাধনী নাম প্রায়ই শোন যায় তা হলো “কনসিলার”। আইশ্যাডো, লিপস্টিক এমনকি বেইজ মেকআপটা ঠিক থাকলেও মনে হয় কিছু একটা বাদ পড়েছে। মেকআপ-...

কনসিলার ট্রিকস | জেনে নিন দারুণ ১৫টি নিয়ম
বেইজ মেকআপ

কনসিলার ট্রিকস | জেনে নিন দারুণ ১৫টি নিয়ম

মেকআপের জন্য অপরিহার্য একটি উপাদান হলো কনসিলার। চোখের ডার্ক সার্কেল ঢাকতে কিংবা ব্রণের দাগ ঢাকতে কনসিলারের জুড়ি নেই। কিন্তু হয়তো অনেকেরই জানা নেই যে শ...

আরও পড়ুন

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!
বেইজ মেকআপ

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!

মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন চিনেন না এমন মানুষ আজকাল আর খুঁজে পাওয়া যায় না বললেই চলে। মুখের খুতগুলো ঢেকে ফেলে মুখে একটি স...

নিখুঁত ফাউন্ডেশন অ্যাপ্লাই'র জন্যে কোন টুলসটি চাই?
মেকআপ

নিখুঁত ফাউন্ডেশন অ্যাপ্লাই'র জন্যে কোন টুলসটি চাই?

মুখের খুঁতগুলো ঢেকে ফেলে স্কিনকে নিখুঁত করে তুলতে ফাউন্ডেশনের জুড়ি নেই। ফাউন্ডেশন থেকে ভালো ফল পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফাউন্ডেশন টুলস ব্যবহার করা...

পারফেক্ট মেকআপ লুকের জন্য ৬টি মাস্ট ট্রাই কনসিলার হ্যাকস
মেকআপ

পারফেক্ট মেকআপ লুকের জন্য ৬টি মাস্ট ট্রাই কনসিলার হ্যাকস

মেকআপ ব্যাগে ফাউন্ডেশন আর ফেইস পাউডারের সাথে আরেকটি জিনিস না রাখলেই নয়, সেটি হলো কনসিলার! একনে স্পট হাইড করা, ব্লেমিশ, ডার্ক সার্কেল, আনইভেন স্কিনটোন...

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!
গৃহসজ্জা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!

কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোন মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগে নি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরো খারাপ হয়ে...

ফুল কভারেজ ফাউন্ডেশন দিয়ে ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ
মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন দিয়ে ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন, এই নামটি শুনলেই আমরা মনে করি এটি অ্যাপ্লাই করলে বেইজ মেকআপ অনেক হেভি দেখাবে আর সাথে প্যাচিনেস তো আছেই! এই ধারণাটা কিন্তু মোটেও ঠ...

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!
বেইজ মেকআপ

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!

ফাউন্ডেশন বেইজ মেকআপ-এর অপরিহার্য উপাদান। কিন্তু এই ফাউন্ডেশন বেছে নিতেই আমাদের হিমশিম খেতে হয়। দোকানে গিয়ে যেটা কিনে খুশি মনে বাড়ি ফিরে এলেন, পরদি...

…