স্কিনকেয়ার নিয়ে আলসেমি? অলস মেয়েদের জন্য সুপার ইজি বিউটি হ্যাকস!

তানিজা ইসলাম · Dec 06, 2022 · 1 min read

স্কিনকেয়ার নিয়ে আলসেমি? অলস মেয়েদের জন্য সুপার ইজি বিউটি হ্যাকস!

ব্যস্ত জীবনে আলাদা সময় বের করে রূপচর্চা করার ধৈর্য্য নেই? সারাদিন ক্লাস বা অফিস করে বাসায় এসে স্কিনকেয়ার করতে আলসেমি লাগে? কিন্তু স্মুথ, ব্রাইট আর হেলদি স্কিন পেতে হলে তো একটু যত্ন নিতেই হবে! বেশি সময় লাগবে না, অল্প এফোর্টেও কিন্তু সুন্দর ত্বক পাওয়া সম্ভব। স্কিনকেয়ার নিয়ে আলসেমি আর নয়! চলুন জেনে নেই অলস মেয়েদের জন্য সুপার ইজি ও কুইক বিউটি হ্যাকস। সেই সাথে দেখে নিন শর্টকাট স্কিনকেয়ার রুটিন, যা ফলো করলে ব্রাইট ও হেলদি স্কিন পাওয়া যাবে খুব সহজেই।

অলস মেয়েদের জন্য বিউটি হ্যাকস

লাইফকে ইজি করতে কিছু বিউটি হ্যাকস ম্যাজিকের মতো কাজ করে। হাতে সময় কম, ঝটপট রেডি হতে হবে বা স্কিন প্রবলেম ফিক্স করতে হবে! এই সময়ে কুইক হ্যাকস দারুণ কাজে দেয়। চলুন জেনে নেই তাহলে।

১) ৫ মিনিটেই দূর করুন আই পাফিনেস

রাতে ঘুম ভালো হয়নি? আন্ডার আই পাফিনেস কীভাবে কমানো যায়, সেটা নিয়ে ভাবছেন? চিন্তা নেই! গ্রিন টি ব্যাগ গরম পানিতে ভিজিয়ে নিন প্রথমে। এবার ঠান্ডা হলে চোখের উপর টি ব্যাগ দিয়ে ৫ মিনিট চোখ বন্ধ করে রাখুন। ব্যস, নিমিষেই দূর হবে চোখের ফোলাভাব।

স্কিনকেয়ার নিয়ে আলসেমি

২) রাতারাতি কমিয়ে আনুন ব্রণ

দেখবেন কোনো বিশেষ দিন বা অকেশনের আগে ফেইসে পিম্পলস উঠবে! মনটাই খারাপ হয়ে যায়। আচ্ছা, রাতারাতি এই ব্রণ বা পিম্পলস কমিয়ে আনার সহজ উপায় জানা আছে কি? ব্রণের উপর সামান্য টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল লাগিয়ে রাখুন, ব্রণের সাইজ আর পেইন খুব দ্রুত কমে আসবে। হাতের কাছে টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল না থাকলে বরফ দিয়ে একনের উপর রাব করুন। এতেও কাজ হবে!

৩) ডিহাইড্রেটেড স্কিনকে বলুন বাই বাই  

পার্টি অ্যাটেন্ড করতে হবে! কিন্তু স্কিন একদম ডাল আর ডিহাইড্রেটেড দেখাচ্ছে। এখন উপায়? ডিহাইড্রেটেড স্কিনের কুইক সল্যুশন হচ্ছে শিটমাস্ক! কোনো ঝামেলা নেই, প্যাকেট থেকে বের করে সরাসরি কাটিং অনুযায়ী ফেইসে লাগিয়ে নিবেন। এক্সট্রা এসেন্সটুকু গলায়, হাতে লাগিয়ে নিন। ১৫ মিনিট অপেক্ষা করে তুলে ফেলবেন, পানি দিয়ে ধোয়ার প্রয়োজন নেই। নিজেই ফিল করবেন স্কিন কতটা হাইড্রেটেট ও সফট হয়েছে মাত্র ১৫ মিনিটেই।

শিট মাস্ক

৪) ক্র্যাকড লিপস এর সল্যুশন ১০ মিনিটেই

ড্রাই বা ক্র্যাকড লিপসে লিকুইড লিপস্টিক ঠিকমতো বসে না। কালচেভাব দূর করে কীভাবে সফট ও পিংক লিপস পাওয়া যাবে, সেটা নিয়েই ভাবছেন তাই তো? প্রথমে আমন্ড অয়েল দিয়ে একটু ম্যাসাজ করুন। এবার মধু ও চিনি দিয়ে লিপ স্ক্রাব করে নিন। ভালোভাবে ধুয়ে নিয়ে এরপর পছন্দের লিপবাম লাগিয়ে নিন। ব্যস, ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন সফট লিপস।

 

স্কিনকেয়ার নিয়ে আলসেমি?

বেসিক স্কিনকেয়ার রুটিন মেনমেইন না করলে অল্প বয়সেই ত্বকে দেখা দিবে ফাইন লাইনস, রিংকেলস ও ডার্ক প্যাচেস। এটা নিশ্চয়ই চান না? খুব অল্প প্রোডাক্ট দিয়ে কীভাবে একটা মিনিমাল স্কিনকেয়ার রুটিন ফলো করতে পারেন, সেটাই আজ জানাবো। আমার মতো যারা স্কিনকেয়ার নিয়ে আলসেমি করেন, তাদের জন্য বেশ হেল্পফুল হবে আশা করি।

১) ক্লেনজার

দুই ধরনের ক্লেনজার আপনার স্কিনকেয়ার রুটিনে রাখুন।
  • ফোম বা জেল বেইজড ক্লেনজার
  • মাইসেলার ওয়াটার বা অয়েল ক্লেনজার
স্কিনকেয়ার নিয়ে আলসেমি

বাইরে থেকে ফিরে প্রোপারলি স্কিন ক্লিন না করলে ব্রণ, র‍্যাশ এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে। মেকআপ পার্টিকেলস, সানস্ক্রিন ভালোভাবে ক্লিন করার জন্য শুধুমাত্র ফেইস ওয়াশ কিন্তু এনাফ না! তাই আগে ব্যবহার করুন মাইসেলার ওয়াটার বা অয়েল ক্লেনজার। এরপর ফোম বা জেল বেইজড ক্লেনজার দিয়ে ফেইস ভালোভাবে ধুয়ে নিন। স্কিনকেয়ারের এই স্টেপটি নিয়ে একদমই আলসেমি করা যাবে না!

২) ময়েশ্চারাইজার

ফেইস ক্লিন করে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে ভুলবেন না! যতই আলসেমি লাগুক, ফেইসে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে কিন্তু ২ মিনিটের বেশি লাগে না। স্কিন টাইপ, বয়স ও কনসার্ন অনুযায়ী ভালোমানের একটি ময়েশ্চারাইজার আপনার স্কিনকেয়ার রুটিনে ইনক্লুড করুন। যদি স্কিনে বয়সের ছাপ ভিজিবল হতে শুরু করে, তাহলে অ্যান্টি এজিং প্রোপারটিজ আছে এমন প্রোডাক্ট বেছে নিন।

৩) সানস্ক্রিন

সানস্ক্রিন

ত্বকের যত্নে যা-ই করুন না কেন, সূর্যের UV রশ্মি থেকে স্কিনকে প্রোটেকটেড না রাখলে সবই বৃথা। তাই এই স্টেপটি নিয়ে কিন্তু একদমই আলসেমি করা যাবে না। বাইরে বের হওয়ার অন্তত ২০ মিনিট আগে ফুল ফেইস, গলা ও এক্সপোজড এরিয়াতে সঠিক SPF যুক্ত সানস্ক্রিন অ্যাপ্লাই করুন। SPF 50 যুক্ত সানস্ক্রিন ইউজ করতে পারলে ভালো। ৩/৪ ঘন্টা পর পর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হবে। বাসাতে থাকলেও দিনের বেলায় সানস্ক্রিন ইউজ করতে ভুলবেন না।

কি, এই ৩টি স্টেপস ফলো করতে পারবেন তো? এগুলো একদমই বেসিক, সুস্থ সুন্দর ত্বক পেতে হলে এটুকু করা মাস্ট! এছাড়া টোনার, সিরাম বা এসেন্স অ্যাপ্লাই করা এগুলোও কিন্তু আছে। টোনার স্কিনের পি এইচ লেভেল ব্যালেন্স করে। আর সিরাম বিভিন্ন স্কিন ক্রাইসিস রিপেয়ার করে। তাই আপনার প্রয়োজন ও স্কিন ডিমান্ড অনুযায়ী স্কিনকেয়ার রুটিন সাজিয়ে নিন।

 

কোথায় পাবেন অথেনটিক বিউটি প্রোডাক্ট, সেটা নিয়েই ভাবছেন তাই তো? অনলাইনে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

ছবি- সাজগোজ

সম্পর্কিত লেখা

ত্বকের ধরন অনুযায়ী সঠিক ক্লেনজার সিলেক্ট করবেন কীভাবে?
ত্বকের যত্ন

ত্বকের ধরন অনুযায়ী সঠিক ক্লেনজার সিলেক্ট করবেন কীভাবে?

এখন আমরা সবাই নিজের যত্ন নিয়ে অনেক বেশি সচেতন, বিশেষ করে স্কিনকেয়ারের ক্ষেত্রে। আর স্কিনকেয়ারের প্রথম ধাপটি হলো ক্লেনজিং। এখন এমন হয়তো কাউকেই খুঁজে প...

কম্বিনেশন স্কিনের জন্য মর্নিং অ্যান্ড নাইট স্কিনকেয়ার রুটিন
কম্বিনেশন স্কিন

কম্বিনেশন স্কিনের জন্য মর্নিং অ্যান্ড নাইট স্কিনকেয়ার রুটিন

পুরো ফেইস ড্রাই হলেও টি-জোনটা আবার অয়েলি! বলছিলাম কম্বিনেশন স্কিনের কথা। কম্বিনেশন স্কিন সবচেয়ে কমন স্কিন টাইপগুলোর মধ্যে একটি হওয়া সত্ত্বেও কীভাবে...

সানস্ক্রিন নিয়ে যত জিজ্ঞাসা!
বিউটি টিপস

সানস্ক্রিন নিয়ে যত জিজ্ঞাসা!

টিনেজ থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক আমাদের সবার জন্যেই স্কিন কেয়ার অত্যন্ত জরুরী। যেকোন সমস্যার সমাধান চাওয়ার আগে খুব ভালো হয় যদি সমস্যা শুরু হওয়ার আগেই...

সানস্ক্রিন ব্যবহারে এড়িয়ে চলুন এই ১০টি ভুল
বিউটি টিপস

সানস্ক্রিন ব্যবহারে এড়িয়ে চলুন এই ১০টি ভুল

তীব্র দাবদাহের মাধ্যমে গ্রীষ্মকাল নিজের উপস্থিতি জানান দিয়ে যাচ্ছে প্রতিনিয়তই। গ্রীষ্মের প্রচন্ড রোদে থাকে উচ্চমাত্রায় আল্ট্রা-ভায়োলেট রশ্মি, যার কারণ...

আরও পড়ুন

ক্লেনজারের রকমভেদ | আপনার স্কিনের জন্য পারফেক্ট ক্লেনজার কোনটি?
ত্বকের যত্ন

ক্লেনজারের রকমভেদ | আপনার স্কিনের জন্য পারফেক্ট ক্লেনজার কোনটি?

সারাদিন বাইরে থাকার পরে বাসায় ফিরে সবথেকে স্বস্তি লাগে তখনই, যখন ক্লেনজার দিয়ে মুখটা ক্লিন করে নেই। আমার কাছে তখন খুবই ফ্রেশ লাগে। সারাদিনের সমস্ত ডার...

হেলদি ও গ্লোয়ি স্কিন পাওয়ার জন্য কেমন হবে মর্নিং বিউটি রুটিন?
ত্বকের যত্ন

হেলদি ও গ্লোয়ি স্কিন পাওয়ার জন্য কেমন হবে মর্নিং বিউটি রুটিন?

প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে আমরা সবাই ত্বকের যত্ন নেই। অনেকে তো নাইট টাইম স্কিনকেয়ার রুটিন ফলো করেন বেশ স্ট্রিক্টভাবেই। কিন্তু একইভাবে মর্নিং স্কিনকে...

ত্বকের ধরন ও কনসার্ন অনুযায়ী পারফেক্ট ক্লেনজার বেছে নিয়েছেন তো?
রিভিউ

ত্বকের ধরন ও কনসার্ন অনুযায়ী পারফেক্ট ক্লেনজার বেছে নিয়েছেন তো?

ফ্ললেস স্কিন পাওয়ার জন্য দু’টি বিষয় নিশ্চিত করা প্রয়োজন, হেলদি লাইফস্টাইল আর সঠিক স্কিনকেয়ার প্রোডাক্ট নির্বাচন। স্কিনকেয়ার এর কথা শুনলেই কোন প্রোডাক্...

৩৫ এর পর স্কিনকেয়ার | কীভাবে ধরে রাখবেন ত্বকের তারুণ্য?
এজিং

৩৫ এর পর স্কিনকেয়ার | কীভাবে ধরে রাখবেন ত্বকের তারুণ্য?

বয়স যখন ত্রিশের মাঝামাঝি চলে এসেছে, তখন হঠাৎ আয়নায় চোখ পড়লে ত্বকের পরিবর্তনগুলো বেশ ভালোই নজরে আসে। এই ক’দিন আগেও তো চোখের নিচে এতটা রিংকেলস ছিলো না।...

বিগেইনারদের জন্য বেসিক স্কিনকেয়ার রুটিন এবং বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টস
ত্বকের যত্ন

বিগেইনারদের জন্য বেসিক স্কিনকেয়ার রুটিন এবং বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টস

স্কিনকেয়ার শুরু করতে চাচ্ছেন? কিন্তু কীভাবে কোন প্রোডাক্ট ইউজ করতে হবে, কী কী স্টেপস ফলো করতে হবে, সেটা কিন্তু অনেকেই জানেন না। আবার স্টুডেন্টদের জন্য...

বিগেইনাররা অ্যান্টি এজিং স্কিনকেয়ার কীভাবে শুরু করবেন?
এজিং

বিগেইনাররা অ্যান্টি এজিং স্কিনকেয়ার কীভাবে শুরু করবেন?

২৮ বছর বয়সী সানজানা কিছুদিন ধরেই খেয়াল করছেন তার চেহারার লাবণ্য অনেকটাই কমে গিয়েছে। সেই সাথে হাইপারপিগমেন্টেশন, রিংকেলসও দেখা যাচ্ছে ফেইসে। শুরুতে কিছ...

…