চাকরির ইন্টারভিউয়ের সাজ-পোশাক!

তাসিয়া নাজিন · Jun 12, 2013 · 1 min read

চাকরির ইন্টারভিউয়ের সাজ-পোশাক!

চাকরির সাক্ষাৎকার/ ইন্টারভিউ অনেকের জন্যই একট ভীতিকর ব্যাপার। বিশেষ করে প্রথমবারের মত ইন্টারভিউ বোর্ড ফেইস করতে যাওয়ার মত নার্ভাস ব্যাপার কম-ই আছে! অনেকে বলেন যোগ্যতাই বড়, আবার অনেকে বলেন যত যোগ্যতাই থাকুক নিজেকে ঐ ৫ মিনিটে সঠিকভাবে উপস্থাপন করতে না পারলে কিছুই সম্ভব না। আমার মনে হয় দুটোই অনেক জরুরী। যারা ইন্টারভিউ বোর্ডে জাজ হিসাবে থাকেন তারা আসলে এমনই হয়ে থাকেন যে পাঁচ মিনিট কথা বলেই বুঝে ফেলতে পারেন আপনি আসলেই যোগ্য কিনা, বা আপনাকে দিয়ে কাজটি হবে কিনা। তবে 1st impression always lasts long. আপনি যোগ্য, সাথে আরেকজনও যোগ্য, এই অবস্থায় আপনি যদি নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে না পারেন তাহলে অন্যজন সেই Advantage টা পাবে বৈকি। তাই ইন্টারভিউ এর জন্য related topics এ সম্পূর্ণ প্রস্তুতি যেমন জরুরী, তেমনি খুব জরুরী পোশাক নির্বাচন-ও।

ছেলেদের জন্য ইন্টারভিউ এর পোশাক নির্বাচন করা খুব সহজ। সাদা রঙ এর ফর্মাল শার্ট, কালো প্যান্ট - আর বড় জোর চুল আঁচড়িয়ে নেওয়া, ব্যস হয়ে গেলো।কিন্তু আমাদের দেশে মেয়েদের যেহেতু ফর্মাল ওয়্যারের ব্যাপারে কোন কোড নেই , সালোয়ার কামিজ-ও হতে পারে ফর্মাল, শাড়িও হতে পারে, সেখানে কোন পোশাকটি, কোন রঙ টি এসব টুকিটাকি সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়াটা জরুরী।আমার মনে হয় সালোয়ার কামিজই সবকিছু মিলিয়ে ইন্টারভিউ এর জন্য সুবিধাজনক এবং এপ্রোপ্রিয়েট। ম্যাটেরিয়ালটা পরুন সুতি বা মিক্সড বা এখনকার ট্রেন্ড লিলেন। কিন্তু খেয়াল রাখুন পাথর, চুমকি, পুতির কাজ, ভারী কারুকাজের জামা যেন না হয়। পরতে পারেন সুন্দর প্রিন্টের কোন লন বা সুতার কাজ করা গলায় হাতায় এমন। রামপুরার রাস্তায় Executive wear বলে একটি দোকান রয়েছে, ঘুরে আসতে পারেন দোকানটি চাইলে, অফিসে পরার মত ড্রেস পেয়ে যাবেন আশা করি।

রঙ পছন্দ করাটি হচ্ছে একটি খুব কঠিন কাজ।আপনার সাজ-পোশাক এমন হওয়া চাই যাতে আপনাকে আর দশজনের চেয়ে আলাদা লাগে, কিন্তু কখনই যেন উগ্র না লাগে। আলাদা লাগাটা যেন পজিটিভ দিক থেকে হয়। একটু ডিপ বেগুনী, বা কালো পরতে পারেন, বা ডিপ ব্লু, চেষ্টা করুন। একটু গাঢ় রঙ পরলে ভালো কিন্তু চোখে বিরক্ত লাগে এমন রঙ নয়। ম্যাজেন্টা বা পার্পেল বা কট কটা লাল বা কমলা এসব রঙ না পরাই ভালো।আমার মনে হয় সাজটা যত হালকা হয় তত ভালো, ন্যাচারাল ভাবে নিজেকে সাজিয়ে তুলুন। ফেইস পাউডার, চিকন করে কাজল। চাইলে একদম ন্যাচারাল ব্রাউন ম্যাট কালারের শ্যাডো দিতে পারেন, হালকা করে মাসকারা যাতে বেশি বেশি মনে না হয়।লিপস্টিক হবে ন্যাচারাল ব্রাউন, বা ন্যাচারল পিঙ্ক। চুলটা পরিপাটি করে বেঁধে যাওয়া ভালো, তাই বলে কলা বেনী করে চলে গেলেন এমন না। ফেইস কাটে ভালো লাগে এমনভাবে চুল বেঁধে নিন যাতে আপনাকে অগোছালো না মনে হয়। হাঁটার সময় পায়ে শব্দ হয় এমন স্যান্ডেল অবশ্যই পরবেন না। নখ অবশ্যই পরিপাটি করে কেটে যাবেন। হালকা গোলাপি নেইল পলিশ দিতে পারেন যদি চান। ওড়নাটা পিন আপ করে নেওয়া ভালো।

বোনাস টিপসঃ

* প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই ফাইলে সুন্দর করে গুছিয়ে নিয়ে যাবেন, কোন কাগজ দেখতে চাইলে যেন সাথে সাথে বের করে দিতে পারেন। *আপনি ইঞ্জিনিয়ারিং লাইনের হলে সাথে নিয়ে যান থিসিস বই টি। *কোনকিছু না জানলে সরাসরি বলুন যে এই মুহূর্তে মনে পড়ছে না বা এই সম্পর্কে শুনি নি কখনো, মনে রাখবেন যারা ইন্টারভিউএর জাজ তাঁরা সঠিক উত্তর জানেন, আপনি না জেনে ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করলে তারা সাথে সাথেই ধরে ফেলবেন এবং এই ধরণের আচরণ নিশ্চয়ই পছন্দ করবেন না। যদি কোন প্রশ্নের উত্তর সরাসরি না জানেন কিন্তু কাছাকাছি অন্য টপিক সম্পর্কে জানেন তাহলে প্রশ্নকর্তাকে বলুন এটি স্পষ্ট না জানলেও আমি এর কাছাকাছি এই টপিকের ব্যাপারে জানি। সোজা বাংলায় সৎ থাকুন, নিজের এবং অন্যের প্রতি- honesty is always the best policy.

লেখাটি আপনার জীবনে কিছুটা হলেও কাজে দিবে এই প্রত্যাশায় শেষ করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবার শেষে থাকলো একটি সেম্পল সাজ IMG_20130116_161802

লিখেছেনঃ তাসিয়া

সম্পর্কিত লেখা

চাকরীর ইন্টারভিউ-এ যেসব ব্যাপারগুলো মাথায় রাখা উচিত
অফিস লাইফ

চাকরীর ইন্টারভিউ-এ যেসব ব্যাপারগুলো মাথায় রাখা উচিত

একটা প্রবাদ আছে, “লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে”, কিন্তু সেই গাড়ি চড়তে গেলেও যে আপনাকে পরীক্ষা দিতে হবে! কি অবাক হচ্ছেন! ভাবছেন তো যে, আবার কোন পরী...

ড্রেস কোড | কোথায়, কেমন?
লাইফ স্টাইল

ড্রেস কোড | কোথায়, কেমন?

পোশাক আমাদের ব্যক্তিত্ব প্রকাশ এর একটি মাধ্যম। আমরা কারো সাথে দেখা করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা লক্ষণীয় তা হল পোশাক। তাই গুরুত্ব দিয়েই পোশাক নির্বাচ...

ইন্টারভিউ: “মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়”
অফিস লাইফ

ইন্টারভিউ: “মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়”

“ইন্টারভিউ” বিষয়টাকে কেউ দেখেন পরীক্ষা হিসেবে, কেউ দেখেন খেলা হিসেবে। আমি ২য় দলে। যে কোন ভাল ক্রিকেট ম্যাচের কথা ভেবে দেখুন, কত ধরনের প্রস্তুতি থাকে...

কর্পোরেট আদবকেতা | জেনে নিন ১১টি টিপস!
অফিস লাইফ

কর্পোরেট আদবকেতা | জেনে নিন ১১টি টিপস!

পরশু যে সিভিটা খুললাম, খোলামাত্রই চমকে উঠলাম, সিভিটা সুন্দর এবং গোছানো, কিন্তু সাথে যে পাসপোর্ট সাইজের ছবিটা অ্যাটাচমেন্টে দেয়া সেটা উল্টা। ছেলেটি বাং...

আরও পড়ুন

মেহেদির রঙ গাঢ় এবং হালকা করার নিয়ম
ফ্যাশন

মেহেদির রঙ গাঢ় এবং হালকা করার নিয়ম

সামনে ঈদ আর ঈদের ২/১ দিন আগে থেকেই শুরু হয়ে যায় সব মেয়েদের মেহেদি লাগানো। কেউ পার্লারে, কেউ অভিজ্ঞ কারও কাছে, আবার কেউ নিজের হাতে নিজেই দিয়ে থাকেন...

ফরমাল লুকের জন্য পারফেক্ট মেকআপ ও আউটফিট কেমন হতে পারে?
মেকআপ

ফরমাল লুকের জন্য পারফেক্ট মেকআপ ও আউটফিট কেমন হতে পারে?

বিয়ে কিংবা দাওয়াতের মতো অকেশনগুলোতে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে এখন কম-বেশি সবাই জানেন। কিন্তু বিপত্তি বাঁধে ফরমাল লুকের ক্ষেত্রে! ইন্টারভিউ, প্রেজ...

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন
ট্রেণ্ডস এন্ড শপ

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন

নিজেকে চিনে নিন প্রথমে। সব মানুষের শরীরের আকৃতি তো মোটেও এক রকম নয়। নানা ডিজাইনের নানা ফ্যাশনের পোশাকে মেয়েরা ভিন্ন ভাবে সাজতে পছন্দ করে। আর সৌন্দর্...

ঈদের সোনামনিরও চাই নতুন জামা
মা ও শিশু

ঈদের সোনামনিরও চাই নতুন জামা

ঈদ প্রায় এসেই গেল। ঈদে সবার মত বাড়ির ছোট্ট সদস্যটির ও চাই নতুন জামা। আসলে ঈদের আনন্দ নতুন পোশাক ছাড়া কল্পনাই করা যায় না। তারপর আবার সবচেয়ে আদরের...

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন
ফ্যাশন

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন

আমাদের সবার গায়ের রং এক রকম নয়। কারো ফর্সা, কারো কালো, কারো তামাটে বা কারো শ্যামলা। কেউ হয়তো চিকন আবার কেউ বা মোটা। কিছু কিছু রং আমাদের সবাইকে মানি...

তরুণীদের পছন্দের পোশাক | কোথায় এবং কেমন দরদাম ? (পর্ব-১)
ট্রেণ্ডস এন্ড শপ

তরুণীদের পছন্দের পোশাক | কোথায় এবং কেমন দরদাম ? (পর্ব-১)

সময়ের সাথে বদলে গেছে অনেক কিছু। চিঠির বদলে এসেছে ই-মেইল, নৌকোর বদলে লঞ্চ, টেলিগ্রাম এর বদলে মোবাইল ফোন। প্রযুক্তিতে পরিবর্তনের পাশাপাশি পোশাকেও এসেছে...

…