পানি যখন ক্ষার; কী হবে প্রতিকার?

সাজগোজ উপ সম্পাদক · Jun 28, 2014 · 1 min read

পানি যখন ক্ষার; কী হবে প্রতিকার?

সাজগোজ নিয়ে তো সবসময় বলা হয় তবে আজকে বলব এমন একটি ব্যাপারে যা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই সময়োপযোগী এবং যা সম্পর্কে সবারই সম্যক জ্ঞান থাকা প্রয়োজন।

পানির অপর নাম জীবন একথা নতুন করে বলার কিছুই নেই। তবে সেই পানিই যদি হয় সমস্যার কারণ তবে পানি নামক সেই জীবন যেন দুর্ভোগ ভোগান্তি ডেকে আনে। দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের সর্বত্র ইন্টারনেট সেবা পৌঁছে গেলেও এখন পর্যন্ত বিশুদ্ধ সুপেয় পানি পৌঁছতে পারেনি। যদিওবা কিছু কিছু অঞ্চলে ওয়াসার পানি আসে, গ্রীষ্মকালে নানাবিধ কারণে সেই পানি হয়ে ওঠে ব্যবহারের অযোগ্য। লেখকের জানা মতে ব্যবহারযোগ্য বিশুদ্ধ পানির সংকটে খিলগাঁও, সবুজবাগ, মগবাজার, যাত্রাবাড়ী, নারায়ণগঞ্জ ও মালিবাগ এর বিভিন্ন এলাকা রয়েছে। রাজধানী ছাড়াও দেশের অন্যান্য অঞ্চলের ক্ষারীয় পানি ব্যবহারকারীর সংখ্যাও কম নয়। তাই অনেকটা নিরুপায় হয়েই টিউবওয়েল বা আলাদা পানির মোটর বসিয়ে ভূগর্ভস্থ পানি ব্যবহার করতে হয়। কোন কোন অঞ্চলের পানিতে থাকে অতিরিক্ত পরিমানে ক্ষার, কোথাও পানি হয় বেশ লবণাক্ত। যা ব্যবহার করাটা একদিকে যেমন স্বাস্থ্যগত ক্ষতির কারণ, তেমনি লম্বা সময়ের জন্য এরকম পানির ব্যবহার ত্বক ও চুলের ক্ষতির অন্যতম কারণ।

কীভাবে বুঝবেন আপনার পানি ক্ষার?

যদিও কিছু এলাকার পানি স্বভাবতই ক্ষারীয় হয়, তবুও দেখে নিনঃ

-পানি ধারণ করার পর যখন পানির পাত্রের নিচে লালচে হলুদ আয়রন জমে থাকবে

-পানির স্বাদ বেশ ক্ষারীয় হবে

-কলের মুখে আয়রনের স্থায়ী দাগ বসে যাবে

-পানিতে খনিজ পদার্থের তীব্র একটা গন্ধ থাকবে

-পানি ফুটানোর হাঁড়ির তলায় আলাদা পুরু একটা স্তর পড়ে যাবে

-পানির জন্য ফিল্টার ব্যবহার করলে ফিল্টার এর সাদা অংশ খুব দ্রুতই লালচে হবে

খেয়াল করবেন যখন গৃহস্থালির কাজ যেমন কাপর কাঁচা বাসন মাজা ও অন্যান্য ধোয়া মোছার সময় প্রয়োজনের তুলনায় অধিক সাবানের প্রয়োজন হবে।

ব্যবহারের জন্য সব ক্ষার পানিই যে সবসময় ক্ষতিকারক, এমনটি নয়। যাদের পানি মাত্রাতিরিক্ত ক্ষারীয়, তারা অবশ্যই পানি কে ব্যবহার উপযোগী করে ব্যবহার করবেন।

খাবার পানির ক্ষেত্রেঃ

সেই পুরনো বহুল প্রচলিত পদ্ধতি। পানি ফুটিয়ে পান করা। তবে অতিরিক্ত ক্ষার পানির ক্ষেত্রে পানি ফুটিয়ে, ঠাণ্ডা করে তারও বেশ কিছুক্ষণ পরে দেখা যায় তলায় দ্রবণীয় খনিজ জাতীয় পদার্থ জমে থাকতে। এমনকি পানির উপরেও ভেসে থাকতে দেখা যায়। সাবধানতার সাথে উপরের অন্তত ২ ইঞ্চি পানি ফেলে নিচের অংশে থিতিয়ে থাকা খনিজ গুলো রেখে বাকি পানি খাবার জন্য ব্যবহার করতে হবে।

যে কল থেকে খাবার পানি সংরক্ষণ করা হবে, সেই কলের মুখে ফিল্টার ক্যাপ বসিয়ে আপনি আয়রন বা ক্ষারীয় অন্যান্য খনিজ অনেকাংশেই আটকাতে পারবেন। পরে সেই পানি ফুটিয়ে যথাসাধ্য নিরাপদ করে পান করতে হবে।

*ক্ষারীয় পানিকে সাধারণ পানিতে পরিণত করার জন্য বর্তমানে অনেক নিত্য নতুন মেশিন আবিষ্কৃত হয়েছে, যার ২-১ টা স্যানিটারি ফিটিংসের দোকানে খোঁজ করলে আমাদের দেশেও হয়ত পাওয়া যাবে। কিন্তু সেগুলোর ব্যবহার যেমন ঝামেলাপূর্ণ, তেমনি সময়সাপেক্ষ আর ব্যায়বহুলও বটে। তাই আমি যতটা সম্ভব কম সময় ও ঝামেলাবিহীন পদ্ধতি উল্লেখ করলাম।

চুলের ক্ষেত্রেঃ

ক্ষার পানি ব্যবহার এর কারণে চুল হয়ে পড়ে রুক্ষ, নিষ্প্রাণ, এমনকি অনেকের চুল পড়ার সমস্যাও বেড়ে যায়। চুল ধোয়ার কাজে এই পানি ব্যবহার করা হয় বলে পানিতে থাকা ক্ষারীয় পদার্থ চুলের স্বাভাবিক আর্দ্রতা ও ঔজ্জ্বল্য কেড়ে নেয়। এ থেকে রক্ষা পেতে যা যা করতে পারেন-

গোসলের সময় শাওয়ার ব্যবহারকারীরা শাওয়ার এর মুখে ফিল্টার ক্যাপ ব্যবহার করতে পারেন। বড় হার্ডওয়্যার এর দোকানগুলোতে শাওয়ার ফিল্টার পাওয়া যায়। এতে করে আপনি একইসাথে ত্বক ও চুলকে ক্ষতির হাত থেকে কিছুটা হলেও রক্ষা করতে পারবেন।

এখন বর্ষাকাল। বৃষ্টির পানি ধরে রেখে তা চুল ধোয়ার কাজে ব্যবহার করতে পারেন। কারণ এতে কোন ক্ষারীয় পদার্থ থাকেনা বললেই চলে।

চুলে তেল দেওয়ার সময় ২টি ভিটামিন ই ক্যাপসুল ভেঙ্গে দিন। এটি পানির কারণে তৈরি হওয়া চুলের রুক্ষতা কে প্রতিরোধ করে।

সপ্তাহে একদিন ৩ ভাগ অ্যাপেল সাইডার ভিনেগার ও ১ ভাগ ডিসটিলড ওয়াটার মিশিয়ে চুলে মাস্ক এর মতো লাগিয়ে রাখুন ৩০ মিনিট, এরপর ঠাণ্ডা পানিতে চুল ধুয়ে ফেলুন।

সাদা সিরকা ২ মগ পানিতে ৩ টেবিল চামচ সাদা সিরকা মিশিয়ে চুল ধুয়ে ফেলুন উপকার পাবেন।

Chelating shampoo ব্যবহার করতে পারেন। এটি পানির কারণে সৃষ্ট রুক্ষতাকে কমিয়ে চুলকে যথাসাধ্য স্বাভাবিক রাখতে সাহায্য করে। তবে এর সঙ্গে কন্ডিশনার ব্যবহার করা আবশ্যক। দেশে এই জাতীয় শ্যাম্পু খুব একটা পরিচিত নয় বিধায় খুঁজে নাও পেতে পারেন। অনলাইন পেজে খোঁজ করলে মিলেও যেতে পারে। না পাওয়া গেলে শ্যাম্পুর বোতলের উপকরণে ETDA সমৃদ্ধ কিনা, তা দেখে নিন। কারণ এটি Chelating শ্যাম্পুরই বিকল্প হিসেবে কাজ করে।

শুধু পানি পান, গোসল বা চুল ধোয়া নয়, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কাজে পানি ছাড়া এক মুহূর্তের কথা ভাবা যায়না। তাই নিরাপদ পানি ব্যবহারের চেষ্টা করুন ও সঙ্কটের সময় ছাড়াও সবসময় পানির অপচয় রোধ করুন।

লিখেছেনঃ চৌধুরী তাহাসিন জামান

ছবিঃ দ্যপোকটাইমস.কম

সম্পর্কিত লেখা

স্কিন প্রোপারলি ক্লিন এবং ময়েশ্চারাইজড রাখতে বাজেট ফ্রেন্ডলি শাওয়ার জেল
রিভিউ

স্কিন প্রোপারলি ক্লিন এবং ময়েশ্চারাইজড রাখতে বাজেট ফ্রেন্ডলি শাওয়ার জেল

শাওয়ার নেয়ার পর প্রথমেই কোন কাজটি করার চিন্তা মাথায় আসে বলুন তো? শাওয়ার শেষেই একটি ভালো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে! তাই না? স্কিন টাইপ যেমন-ই হো...

শাওয়ার জেল নাকি বডি ওয়াশ | কোনটি আপনার ত্বকের জন্য প্রয়োজন?
ত্বকের যত্ন

শাওয়ার জেল নাকি বডি ওয়াশ | কোনটি আপনার ত্বকের জন্য প্রয়োজন?

এতকাল ধরে তো জানতাম শাওয়ার জেল ও বডি ওয়াশ একই জিনিস! তাহলে, মাঝে আবার “ও” কেন? কি! টাইটেলটি পড়ে আপনিও কনফিউসড হয়ে যাননি তো? যদি মাথায় এমন কিছুই এসে থা...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

হার্ড ওয়াটার থেকে চুলকে রক্ষা করতে ৮ টি টিপস!
চুলের যত্ন

হার্ড ওয়াটার থেকে চুলকে রক্ষা করতে ৮ টি টিপস!

- "কিরে দোস্ত, তোর চুলের এই অবস্থা কেন?" - "আর বলিস না, আমরা যে নতুন বাসা নিয়েছি। ওখানকার পানি এত বাজে!! আমার চুলগুলো একদম নষ্ট করে দিয়েছে। এই নিয়েতো...

আরও পড়ুন

প্রতিবার শাওয়ারে উজ্জ্বল, সতেজ ও সুবাসিত ত্বক কীভাবে পাবেন?
রিভিউ

প্রতিবার শাওয়ারে উজ্জ্বল, সতেজ ও সুবাসিত ত্বক কীভাবে পাবেন?

কর্মব্যস্তময় দিনের শেষে রিফ্রেশিং শাওয়ারই পারে সব ক্লান্তি দূর করতে। আর যদি চান আপনার দিন শুরু হোক ফ্রেশনেসের সাথে, তাহলেও কিন্তু সকালে শাওয়ার নেওয়াটা...

ত্বকের পিএইচ পুনরুদ্ধারে ৯টি উপায় জেনে নিন!
ত্বকের যত্ন

ত্বকের পিএইচ পুনরুদ্ধারে ৯টি উপায় জেনে নিন!

প্রথমে আমাদের জানা দরকার ত্বকের পিএইচ কী? পিএইচ (pH) বা পটেনশিয়াল অফ হাইড্রোজেন (Potential of Hydrogen) হল কোন একটি পদার্থের এসিডিক বা অ্যালকালির পরিম...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?
চুলের যত্ন

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?

এমন কি কখনও ঘটেছে, "চুল ঝরে পড়ছে? কী করি?" অথবা, আপনি সকালে ঘুম থেকে জেগে দেখলেন বালিশের উপর কিছু চুল পড়ে রয়েছে? কিংবা, আপনার চিরুনিতে আগের চাইতে বেশি...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?
চুলের যত্ন

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?

হিজাবে পর্দা মেনটেইনের পাশাপাশি মডেস্ট লুকে সৌন্দর্য যেন বেড়ে যায় অনেকখানি। আমরা যারা রেগুলার হিজাব পরে বাইরে বের হই, তাদের জন্য তো চুল পড়া খুবই কমন এ...

…