ফ্রিকেলস বা তিল এর ধরণ, লক্ষণ, কারণ ও সমাধান জানেন কী?

রোজা স্বর্ণা · Jul 15, 2013 · 1 min read

ফ্রিকেলস বা তিল এর ধরণ, লক্ষণ, কারণ ও সমাধান জানেন কী?

আমরা সবাই কম বেশি  ফ্রিকেলস শব্দটির সাথে পরিচিত। যার বাংলা প্রতিশব্দ হচ্ছে তিল বা ক্ষুদ্র চিহ্ন। এটি এমন ধরণের দাগ যার বর্ণ বাদামী, আকারে ২ - ৪ মিমি এর মত গোলাকার, ত্বকের সমান স্তরে অবস্থান করে এবং মূলত ত্বকের কোন ক্ষতি সাধন করে না। তবুও সবাই এর থেকে পরিত্রাণ চেয়ে থাকেন। যদিও এটা কোন রোগ বা শারীরিক সমস্যা নয়, এটি অনেকের কাছেই বিব্রতকর। ফর্সা ত্বকে এ দাগ বেশি পরিলক্ষিত হয়। এটা অনেকটাই বংশগত, পরিবারের কারো এ সমস্যা থেকে থাকলে আপনার হওয়ার সম্ভাবনা প্রবল।  ফ্রিকেলস সূর্য রশ্মিতে আরো বেশি প্রকট আকার ধারণ করে তাই সান এক্সপোজড জায়গাগুলোতে বেশি হতে দেখা যায়, এছাড়া সারা শরীরেই  ফ্রিকেলস হতে পারে। বাজারে অনেক ব্র্যান্ডের ফ্রিকেলস আউট ক্রীম পাওয়া যায়, যার সবই কম-বেশি ব্লিচিং উপাদান দিয়ে তৈরী; আর ব্লিচিং পদার্থ আমাদের নাজুক ত্বকের জন্য হুমকি স্বরূপ। আজকের আর্টিকেলে আমি আপনাদেরকে  ফ্রিকেলস সম্পর্কে  যাবতীয় বিষয় জানানোর চেষ্টা করছি।

ফ্রিকেলস বা তিল এর প্রকারভেদ

 ফ্রিকেলস সাধারণত দুই ধরণের হয় -

০১. এফিলাইডস

এরা সমতল এবং লালচে বাদামী রঙের হয়ে থাকে। মূলত গ্রীষ্মকালে দেখা দেয় এবং শীত আসলেই চলে যায়। এই রকমের  ফ্রিকেলস বংশগত হতে পারে।

০২. লেনটিজাইন্স

লেনটিজাইন্স সম্ভবত ছোট ছোট ট্যানের দাগের মত বাদামী বা কালো রঙের হতে দেখা যায়। এ ধরণের তিল এফিলাইডস থেকেও গাঢ় রঙের হয়। আর শীতকালে চলেও যায় না। সারা বছরব্যাপী এটি আপনার সুন্দর ত্বকে রাজত্ব করে বেড়ায়। এটিও অনেকটা বংশগত সমস্যা ।

ফ্রিকেলস বা তিল এর লক্ষণ

ফ্রিকেলস প্রধানত কালো বা বাদামী দাগ যা মুখের ত্বকেই বেশি হয়ে থাকে; বিশেষ করে নাকের দুই পাশের জায়গাগুলোতে। ফর্সা বা ফ্যাকাসে ত্বক এতে আক্রান্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। রোদের আলোতে ফ্রিকেলস আরো স্পষ্ট ও তীব্রভাবে পরিলক্ষিত হয়।

ফ্রিকেলস বা তিল হওয়ার কারণ

১. ফ্রিকেলস বা তিল এর আসল কারণ জেনিটিকাল। কারো পরিবারে বাবা-মা দু জনের তিল থাকলে তার হবার সম্ভবনা ৮০%। আর যে কোন এক জনের থাকলেও এ মাত্রা ৬০-৬৫ %।

২. রোদ ফ্রিকেলসের প্রধান শত্রু। অতিরিক্ত সূর্য রশ্মিতে ঘোরাঘুরির ফলেও হতে পারে। অনেকে আছেন গাড়িতে চলাফেরা করেও  ফ্রিকেলস কবলিত হন এবং ভাবেন গাড়িতে থাকার কারণে তার ত্বক হয়ত সূর্য রশ্মির দ্বারা আক্রান্ত হয়নি । এ ধারণা ভুল। গাড়ির কাঁচ ভেদ করে খুব সহজেই সূর্য রশ্মি পৌঁছে যেতে পারে আপনার ত্বকে এবং তৈরী করতে পারে  ফ্রিকেলস ।

৩. হরমোনাল ইমব্যালেন্সের জন্য-ও  ফ্রিকেলস হয়ে থাকে। সেক্ষেত্রে বেশি পরিমাণ ইস্ট্রোজেন ক্ষরিত হয় ও ত্বকের উপরিভাগে মেলানিন সহ অন্যান্য পিগমেন্ট বাড়িয়ে দিয়ে  ফ্রিকেলস সৃষ্টি করে।

সত্যিই কি ফ্রিকেলস সারিয়ে তোলা সম্ভব?

অনেকের মতে  ফ্রিকেলস কখনো পুরোপুরি ভাবে সেরে উঠে না। আসলে এ কথা সঠিক নয়। পরিমিত চর্চায় এ সমস্যার সমাধান অবশ্যই সম্ভব। আগেই বলেছি ফ্রিকেলস প্রচলিত চিকিৎসায় ব্যবহৃত হয় ব্লিচিং উপাদান। এটি ত্বকের কালো দাগগুলোকে সাময়িক হালকা করে দেয় বা কারো কারো ক্ষেত্রে সমস্ত মুখকেই কালো করে দেয় ফলে  ফ্রিকেলস উপস্থিতি কম লক্ষণীয় হয়। তবে এটি যেহেতু ত্বকের জন্য ভীষণ ক্ষতিকর এর ব্যবহার আস্তে আস্তে কমে আসছে। এখনকার প্রসাধনীগুলোতে ব্লীচের পরিবর্তে তরল নাইট্রোজেন, শক্তিশালী রাসায়নিক পীল, লেজার ব্যবহার করা হচ্ছে। এসব আসলে কতটা নিরাপদ সেটাই প্রধান বিবেচ্য বিষয়। তাই এগুলোর শরণাপন্ন হওয়ার আগে ঘরোয়া পদ্ধতিতে চেষ্টা করা প্রয়োজন।

ফ্রিকেলস বা তিল এর সমাধান

এমন অনেক উপাদান আপনার রান্নাঘরেই আছে,যা আনাকে  ফ্রিকেলস থেকে মুক্তি দেবে প্রাকৃতিক ভাবে। আসুন পরিচিত হই সেগুলোর সাথে -

১. প্রতিদিন টক দই/টক ক্রীম ব্যবহার করুন। এটি ধুয়ে ফেলবেন না, ময়েশ্চারাইজারের মত করে লাগান এবং রেখে দিন ত্বকে।

২. লেবুর রসে যদি আপনার অ্যালার্জি না থাকে তবে নিয়মিত লেবুর রস লাগান। দিনে যতবার ইচ্ছা ব্যবহার করুন। দ্রুত ফল পাবেন।

৩. মৌসুমী ফল ও সবজি দিয়ে ফেইসপ্যাক বানিয়ে ব্যবহার করুন। এতে থাকতে পারে আলু, শশা, গাজর, লাঊ, বাঁধাকপি, এপ্রিকট, স্ট্রবেরী, টমেটো ইত্যাদি।

৪. দুধ দিয়ে মুখ ধুতে পারেন।

৫. মধু সামান্য গরম করে আক্রান্ত স্থানে লাগালেও উপকার পাবেন।

৬. পার্সলী রসের সাথে লেবুর রস, কমালার রস এবং গাজরের রস মিশিয়ে নিন সমান পরিমাণে। এটি ব্যবহার করতে পারেন আপনার রেগুলার ক্রীম ব্যবহার করার ঠিক আগে। এতে  ফ্রিকেলস দেখা যাবে না।

৭. চিনি ও লেবুর রসের স্ক্রাব-ও ভালো কাজে দেয়।

৮. কাঁচা হলুদের রস ও তিলের গুঁড়া এক সাথে মিশিয়ে নিন। পানি দিয়ে পেস্টের মত তৈরী করে আক্রান্ত জায়গায় লাগান।

৯. নিয়মিত তরমুজের রস ব্যবহারে তিল বা  ফ্রিকেলসের দাগ হালকা হয় অনেকটাই।

 ফ্রিকেলসের  উপযুক্ত খাদ্য

যদিও এমন বিশেষ কোন খাবার নেই যা ফ্রিকেলস সারিয়ে তোলে, তবু এমন কিছু খাবারের নাম এখানে দেয়া হল যা আপনার ফ্রিকেলস সারানোর চিকিৎসায় সাহায্য করবে। টাটকা সবুজ শাক-সবজি, দুধ, ডিম, বীজ, ভিটামিন এ, বি, সি, ফ্যাটি এসিড ইত্যাদি নিয়মিত গ্রহণ করুন। দেখবেন ত্বকে আসবে প্রাকৃতিক জেল্লা।

কিছু টিপস

- যতটা সম্ভব রোদ এড়িয়ে চলার চেষ্টা করুন। বিশেষ করে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

- যদি বের হতেই হয় তবে ভালো মানের এবং ব্র্যান্ডের সানব্লক ব্যবহার করুন। যখনই রোদে বের হবেন প্রতিবারই লাগিয়ে নিতে ভুলবেন না।

- রোদে গেলে ছাতা, স্কার্ফ, বড় হ্যাট ব্যবহার করুন।

- সুষম খাদ্য গ্রহণ করুন এবং প্রচুর পরিমাণে পানি পান করুন।

ছবিঃ ওয়ালপেপার.কম, সাজগোজ.কম

সম্পর্কিত লেখা

মেলাজমা ও ফ্রিকেলস কমিয়ে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনা কীভাবে সম্ভব?
রিভিউ

মেলাজমা ও ফ্রিকেলস কমিয়ে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনা কীভাবে সম্ভব?

মেছতা বা মেলাজমা খুবই কমন স্কিন প্রবলেম! বিশেষ করে এশিয়ান নারীদের মধ্যে ৩০-৪৫ বছরে হাইপারপিগমেন্টেশন, মেছতা এই ধরনের স্কিন প্রবলেম একটু বেশিই দেখা দেয়...

মেলাজমা বা মেছতা পুরোপুরি দূর করা কি আসলেই সম্ভব?
ত্বকের যত্ন

মেলাজমা বা মেছতা পুরোপুরি দূর করা কি আসলেই সম্ভব?

ম্যাচিউর স্কিনে বিভিন্ন ধরনের কনসার্ন দেখা দেয়, যার মধ্যে অন্যতম হচ্ছে মেলাজমা বা মেছতা। বিশেষ করে এশিয়ান নারীদের মধ্যে ৩০-৪৫ বছরে হাইপারপিগমেন্টেশন,...

তিল বা আঁচিল | সৌন্দর্য নাকি বিপদ?
সুস্থতা

তিল বা আঁচিল | সৌন্দর্য নাকি বিপদ?

ভাবুন দেখি, একসময়ের বিশ্ব মাতানো সংগীতশিল্পী ম্যাডোনা কিংবা সৌন্দর্যের দেবী বলে খ্যাত হলিউড মডেল ও অভিনেত্রী মেরিলিন মনরোর ঠোঁটের পাশের তিলটির কথা! ও...

জন্মদাগ ও তিল কি জটিল কোনো বিষয়? কেন হয় ও চিকিৎসা
সুস্থতা

জন্মদাগ ও তিল কি জটিল কোনো বিষয়? কেন হয় ও চিকিৎসা

পরিবারে নতুন সদস্যের আগমন। ছোট্ট নতুন অতিথিকে নিয়ে সবাই বেশ আনন্দিত। হঠাৎ দেখা গেলো শিশুটির পায়ের নিচে বেশ বড় কালো একটি দাগ। সহজ ভাষায় বললে জন্মদাগ। ক...

আরও পড়ুন

মেলাজমা ও ফ্রিকেলস ফেইড করতে My Therapist Serum
ভিডিও

মেলাজমা ও ফ্রিকেলস ফেইড করতে My Therapist Serum

মেলাজমা ও ফ্রিকেলস কমানোর জন্য কোন ইনগ্রেডিয়েন্টগুলো আপনার স্কিনকেয়ারে অ্যাড করবেন? চলুন জেনে নেই কীভাবে এই স্কিন কনসার্নগুলো কমিয়ে ত্বকের উজ্জ্বলতা ফ...

বিশের পর নারীর জন্য অ্যান্টি-এজিং রূপচর্চা
একনে-প্রন

বিশের পর নারীর জন্য অ্যান্টি-এজিং রূপচর্চা

মনের দিক থেকে যতই তরুণ থাকুন না কেন, আপনার স্কিন কিন্তু তার সাথে তাল মিলিয়ে চলতে পারে না। হঠাৎ একদিন সকালে আয়নায় যখন চোখের কোণে কটা ভাঁজ, রাফ স্কিন বা...

গাড়িতে উঠে বমি ভাব? জানুন এর কারণ ও প্রতিরোধের উপায়
স্বাস্থ্য

গাড়িতে উঠে বমি ভাব? জানুন এর কারণ ও প্রতিরোধের উপায়

বেড়াতে যেতে পছন্দ করেন, কিন্তু গাড়িতে চড়ার কথা ভাবলেই বিভীষিকা মনে হয়- এমন মানুষের সংখ্যা অনেক। এর কারণ আর কিছুই নয়, গাড়ি চড়লেই শুরু হয় বমি আর মাথা ঘো...

জীবাণুনাশক স্প্রে নিজেই বানিয়ে নিন মাত্র ২টি উপাদানে!
লাইফ স্টাইল

জীবাণুনাশক স্প্রে নিজেই বানিয়ে নিন মাত্র ২টি উপাদানে!

পৃথিবীর আজ অসুখ করেছে। সেই অসুখের জাল থেকে বাঁচতে পারি নি আমরাও। সমগ্র পৃথিবীর মানুষের যেন একই আর্তনাদ-" মাফ করে দাও প্রভু, বাঁচাও আমাদের করোনা থেকে!"...

মুখের অবাঞ্ছিত লোমের জন্য ব্লিচিং নাকি ওয়াক্সিং
ত্বকের যত্ন

মুখের অবাঞ্ছিত লোমের জন্য ব্লিচিং নাকি ওয়াক্সিং

সৌন্দর্য সচেতন নারীদের জন্য মুখের লোম খুবই অস্বস্তিকর। তারা যে কোন উপায়ে পরিত্রাণ পেতে চান এই পরিস্থিতি থেকে। সাধারণত ঠোঁটের উপরে আর নীচে, থুতনির কাছ...

করোনাতে আক্রান্ত রোগীর করণীয় কী?
সুস্থতা

করোনাতে আক্রান্ত রোগীর করণীয় কী?

করোনা নিয়ে আমরা সবাই আতঙ্কিত। বহিঃবিশ্বের ন্যায় এখনো যদিও আমাদের দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ব্যাপক আকার ধারন করে নি, তবুও যে ২/৪ জন আক্রান্ত হয়েছে...

…