চুলের যত্নে নিজেই তৈরি করুন শ্যাম্পু

সাজগোজ উপ সম্পাদক · Oct 15, 2015 · 1 min read

চুলের যত্নে নিজেই তৈরি করুন শ্যাম্পু

সুন্দর চুল সবার ভালো লাগে আর সুন্দর চুল পেতে গেলে একটু যত্ন তো করতেই হবে। চুলের যত্নে সবচেয়ে প্রাথমিক কাজ চুল ভালো ভাবে পরিষ্কার করা। আর এ জন্য আমারা বাজার থেকে অনেক নামী ব্র্যান্ডের শ্যাম্পু কিনে থাকি যা আমাদের চুলের জন্য অনেক সময় ক্ষতিকর হয়ে দাঁড়ায়। একটু সময় এবং পরিশ্রম করলে আমরা বাড়িতে বসে নিজের চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু বানিয়ে নিতে পারি। আজকে আমরা  চুলের ধরন বুঝে কিছু শ্যাম্পু তৈরি সম্পর্কে জানবো। তবে চলুন জেনে নিই-

লেবু ও শসার শ্যাম্পু:

শুষ্ক চুলের জন্য দারুণ উপকারী এই শ্যাম্পু। একটি লেবু এবং একটি শসার খোসা ছাড়িয়ে বেটে নিন। এই পেস্ট ভালোভাবে মাথার ত্বকে ঘষে বেশি করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

লেবুর আঁশ চুলে আটকে থাকতে পারে, সেক্ষেত্রে মোটা দাঁতের চিরুণি দিয়ে চুল আঁচড়ে নিলেই হবে।

অ্যাপেল সাইডার শ্যাম্পু:

এক কাপের এক চতুর্থাংশ পরিমাণ পানিতে ভেষজ শ্যাম্পু বা বেবি শ্যাম্পুর সঙ্গে খানিকটা অ্যাপেল সাইডার ভিনিগার এবং এক টেবিল-চামচ টি ট্রি অয়েল মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণ শ্যাম্পু ও কন্ডিশনার দুই কাজই করবে।

নারিকেলের শ্যাম্পু:

নারিকেলের দুধ চুলে পুষ্টি জুগিয়ে চুল সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল রাখতে সাহায্য করে। এক কাপের চার ভাগের এক ভাগ নারিকেল দুধ নিয়ে বাকিটুকু বেবি শ্যাম্পু বা ভেষজ শ্যাম্পু নিতে হবে। এর সঙ্গে এক চামচ বাদাম তেল ও ১০ ফোঁটা এসেনশিয়াল তেল মিশিয়ে চুলে ব্যবহার করতে হবে।

তেল দিয়ে শ্যাম্পু:

এক কাপের চার ভাগের এক ভাগ পানি ও সমপরিমাণ বেবি শ্যাম্পু বা ভেষজ শ্যাম্পুর সঙ্গে আধা চা-চামচ ভেজিটেবল অয়েল মিশিয়ে ব্যবহার করা যাবে।

বিয়ার শ্যাম্পু:

এক কাপ বিয়ার জ্বাল দিয়ে শুকিয়ে নিতে হবে যেন এক কাপের চার ভাগের এক ভাগ হয়। এর সঙ্গে এক কাপ বেবি শ্যাম্পু বা ভেষজ শ্যাম্পু মিশিয়ে নিতে। এই শ্যাম্পু ব্যবহারে চুল ঘন ও প্রাণবন্ত হয়।

মাখনের শ্যাম্পু:

কোকড়া চুলের অধিকারীদের জন্য এই শ্যাম্পু আদর্শ। একটি পাত্রে দুই টেবিল-চামচ অ্যালোভেরার জেল, দুই টেবিল-চামচ নারিকেল তেল ও দুই টেবিল-চামচ শিয়া বাটার মিশিয়ে চুলে লাগিয়ে ধুয়ে ফেলতে হবে। এই মিশ্রণ শ্যাম্পুর মতো ব্যবহারে কোকড়া চুল নরম ও সুন্দর হয়।

ডিমের শ্যাম্পু:

দুইটি ডিমের সঙ্গে তিন চা-চামচ বেকিং সোডা, দুই চা-চামচ জলপাইয়ের তেল, দুই চা-চামচ লেবুর রস মিশিয়ে শ্যাম্পুর মতো ব্যবহার করা যায়।

লিখেছেন- পাপিয়া সুলতানা

ছবি- শিয়াবাটার.কম

সম্পর্কিত লেখা

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড
চুলের যত্ন

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড

একরাশ ঝলমলে চুল কে না চায়! চুল পরিচর্যার প্রথমেই আসে শ্যাম্পুর ব্যবহার। প্রতিদিনের ধুলো ময়লা, ঘাম, বিল্ড আপ, খুশকি ইত্যাদি থেকে মাথার স্ক্যাল্প ও চুলক...

ওজিএক্স কোকোনাট ওয়াটার শ্যাম্পু এন্ড কন্ডিশনার
চুল

ওজিএক্স কোকোনাট ওয়াটার শ্যাম্পু এন্ড কন্ডিশনার

শ্যাম্পু-এর রিভিউ লিখি না তেমন কারণ শ্যাম্পু আসলে কার চুলে কেমন হয় সেটা লিখে বুঝানো টাফ। আবার ক্যামেরা-তে যত কসরতই করি না কেন চুল কোন শ্যাম্পু-তে কতটু...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

আরও পড়ুন

কোমল হোক চুলের যত্ন!
চুল

কোমল হোক চুলের যত্ন!

‘মাইল্ড শ্যাম্পু’ শব্দটা এই পেজের কতোগুলো লেখায় অথবা ভিডিও কনটেন্টে পেয়েছেন বলুন তো। অনেক অনেক বার তাই না? চুলের যত্নে যেকোনো মাস্ক বা তেলের রেসিপি দে...

ড্রাই শ্যাম্পু
চুল

ড্রাই শ্যাম্পু

আমরা অনেক শ্যাম্পু, চুলের বিভিন্ন প্রসাধনী নিয়ে আলোচনা করেছি। আজ একটু নতুন ধরনের শ্যাম্পু নিয়ে আলোচনা করব, আর সেটা হল ড্রাই শ্যাম্পু। অনেকেই এই শ্যাম্...

ওয়াও স্কিন সাইন্স অ্যাপেল সাইডার ভিনেগার শ্যাম্পু রিভিউ
চুল

ওয়াও স্কিন সাইন্স অ্যাপেল সাইডার ভিনেগার শ্যাম্পু রিভিউ

আজ আমি আপনাদেরকে ওয়াও স্কিন সাইন্স অ্যাপল সাইডার ভিনেগার শ্যাম্পু নিয়ে কিছু বলতে চাই! সৌন্দর্যের মূলে থাকে চুল। আপনি নারী হন বা পুরুষ, আপনার সৌন্দর্যে...

চুলের ধরন বুঝে শ্যাম্পু
চুল

চুলের ধরন বুঝে শ্যাম্পু

চুল সৌন্দর্যের অনেক বড় একটা অংশ বহন করে। আর তাই চুলের সঠিক পরিচর্যা নেয়া বিউটি রুটিনের খুব প্রয়োজনীয় একটা অংশ। চুলের পরিচর্যার ক্ষেত্রে প্রথমেই যে জিন...

শ্যাম্পুতে সালফেট থাকা মানেই কি ক্ষতিকর, নাকি এটা আমাদের ভুল ধারণা?
চুলের যত্ন

শ্যাম্পুতে সালফেট থাকা মানেই কি ক্ষতিকর, নাকি এটা আমাদের ভুল ধারণা?

শ্যাম্পু বাছাই করতে যেয়ে উপাদান তালিকায় সালফেট দেখে অনেকেই ভয় পেয়ে যান, কারণ বর্তমানে একটি বেশ প্রচলিত তথ্য হলো সালফেট চুল ও স্ক্যাল্পের জন্য ক্ষতি...

হেয়ার কালার করার আগে আলাদাভাবে চুলের যত্ন নিতে হবে কি?
চুলের যত্ন

হেয়ার কালার করার আগে আলাদাভাবে চুলের যত্ন নিতে হবে কি?

চুলকে পছন্দের রঙে রাঙাতে অনেকেই পছন্দ করেন। হেয়ার কালার করলে ফেইসে ডিফারেন্ট একটি লুক আসে। কেউ হয়তো পার্লারে যেয়ে হেয়ার কালার করেন, কেউবা ঘরে বসেই। তব...

…