সুন্দর ও ঝলমলে চুলের জন্য কতটা কার্যকরী EXTRA HAIR SERUM?

sub-editor · Jan 14, 2016 · 1 min read

সুন্দর ও ঝলমলে চুলের জন্য কতটা কার্যকরী EXTRA HAIR SERUM?

ছেলে বা মেয়ে মাথা ভর্তি সুন্দর চুল কার না ভালো লাগে? আমাদের আশেপাশে এমন অনেকেই আছে যাদের জন্মগতভাবে কিংবা বংশগত কারনে সুন্দর চুল হয়ে থাকে। আর যাদের ক্ষেত্রে এমনটা হয় না তাদের যেন কষ্টের অন্ত থাকে না। নাহ কষ্টের কিছুই নেই। কারণ সত্যিটা হল এটাই যে জন্মগতভাবে সুন্দর চুলের অধিকারী হয়ে ও সঠিক যত্ন ও পরিচর্যার অভাবে অনেককেই অল্প বয়সে চুল হারাতে দেখা যায়। আবার এমনটা ও হয় যে সঠিক নিয়ম মেনে পরিচর্যার কারণে অনেকেই পাচ্ছেন প্রাকৃতিক উপায়ে কোন ক্ষতি ছাড়াই নিজের মনের মত কেশ।

কমবেশি আমরা সবাই জানি যে চুল নিয়মিত পরিষ্কার রাখতে প্রয়োজন হয় একটি ভালো মানের শ্যাম্পু যেটাকে অবশ্যই হতে হবে আপনার চুল ও মাথার ত্বকের উপযোগী। শ্যাম্পু করার পর চুল পরিষ্কার হয় ঠিকই কিন্তু এতে করে আমাদের চুলের স্বাভাবিক ময়েশ্চারাইজার চলে যায় এবং চুল শুষ্ক হয়ে যায়। তার থেকে রেহাই পেতে শ্যাম্পু করার পর আমরা ব্যবহার করি কন্ডিশনার। গড়পড়তা এই হল দৈনন্দিন জীবনে আমাদের চুলের যত্ন।

এটা তো মানতেই হবে যে একটু বেশি কিছু চাইলে দিতে ও হবে একটু বেশি কিছুই। প্রতিদিন চুলে তেল দেয়া ও শ্যাম্পু করা কারো পক্ষেই সম্ভব না। আর যদিও বা সম্ভব হয় সেটা আমাদের চুলের জন্য স্বাস্থ্যকর হবে না।কিন্তু প্রতিদিনই বাহিরের ধুলা-বালি, ময়লা, আবর্জনা ইত্যাদির কারণে চুল হারায় তার স্বাভাবিক সৌন্দর্য ও উজ্জ্বলতা।রোদের তাপ ও চুলের ক্ষতির অন্যতম বড় একটি কারণ।বেশীরভাগ মানুষই মুখে, হাত-পায়ে sun control cream ব্যবহার করে। কিন্তু সূর্যের তাপ থেকে চুলকে রক্ষা করতে কোন ধরনের protection নেয় না।  আর তাছাড়া সুন্দর চুলের সৌন্দর্য ধরে রাখতে এবং রুক্ষ ও প্রাণহীন চুলে সৌন্দর্য ফিরিয়ে আনতে প্রয়োজন Extra কিছুর।এক্ষেত্রে একটি ভালো ব্র্যান্ডের ও ভালো মানের Hair Serum হতে পারে আপনার চুলের বন্ধু।

আমি আজকে লিখছি Healthy Shop এর EXTRA HAIR SERUM সম্পর্কে। এই প্রোডাক্টটিতে থাকা গুরুত্বপূর্ণ কিছু উপাদান হলঃ

১. Vitamin E Oil,

২. Jojoba Oil ও

৩. Sun Screen

Healthy Shop এর EXTRA HAIR SERUM টি মূলত damaged ও আগা ফাটা চুলের জন্য। তবে যাদের এই ধরনের সমস্যা নেই তারা ও এই SERUM’টি ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে।কেননা এতে আছে Vitamin E Oil যা চুলের গোড়া মজবুত করে ও চুলের বৃদ্ধি করে।এছাড়া Vitamin E Oil ও Jojoba Oil চুলকে ত্বকের ভেতর থেকে ময়েশ্চারাইজ করে।ফলে আমাদের প্রিয় চুল রক্ষা পায় শুষ্কভাব, রুক্ষতা ও প্রাণহীনতা থেকে।এই SERUM’টি চুলে লাগিয়ে আপনি নির্দ্বিধায় চলে যেতে পারেন স্কুল, কলেজ কিংবা অফিসে।কারণ এতে থাকা Sun Screen আপনার চুলকে রক্ষা করবে সূর্যের ক্ষতিকর তাপমাত্রা থেকে।

তাহলে আর চিন্তা কি? আপনার চুলের এক অপরিহার্য বন্ধুকে আজই কিনে আনুন আর ব্যাবহার করুন প্রতিদিন গোসলের পর ভেজা চুলে। পার্থক্যটা আপনি নিজেই বুঝবেন। Healthy Shop এর EXTRA HAIR SERUM টির জন্য আমার মার্ক হল ৮/১০। ব্যাবহার করার পর আপনার মার্কটা ও আমাকে জানাবেন আশা করছি।

লিখেছেন – রিভা খান

সম্পর্কিত লেখা

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

ঝলমলে ও মসৃণ চুল পাওয়ার জন্য সেরা ৪টি হেয়ার সিরাম
চুল

ঝলমলে ও মসৃণ চুল পাওয়ার জন্য সেরা ৪টি হেয়ার সিরাম

চুল সব সময় ঝলমলে ও মসৃণ থাকবে এমন কে না চায়? কিন্তু সব সময় কি আর এই চাওয়া পূরণ হয়? সেই সাথে চুল যদি হয় কেমিক্যাল ট্রিটেড, তাহলে যত্নের অভাবে তাও হয়ে য...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

আরও পড়ুন

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!
চুলের যত্ন

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!

বলা হয়, মানুষের মাথার চুল মুখের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে সবচেয়ে বেশি সাহায্য করে। চুল সুন্দর না হলে সৌন্দর্য ততটা খোলে না। সঠিক পুষ্টি পেলে আমাদের চুলে...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়
চুলের যত্ন

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়

প্রতিদিন চুলের যত্ন নেবার সময় কার আছে বলুন তো? সপ্তাহে একদিনই তো ঠিকমত হেয়ার প্যাক লাগানোর সময় পাইনা অনেকেই। কিন্তু চুলের যত্ন হতে পারে প্রতিদিন সহজ ৬...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

চুলের যত্নে এই ১০ টি ভুল আপনিও করছেন না তো?
চুলের যত্ন

চুলের যত্নে এই ১০ টি ভুল আপনিও করছেন না তো?

সুন্দর আর স্বাস্থ্যোজ্জ্বল চুল আমরা প্রত্যেকেই চাই। চুলের পরিচর্যা কিভাবে করতে হবে সে বিষয়ে আমাদের সবারই ভীষণ আগ্রহ। তবে চুলের যত্ন করতে গিয়ে কোনো ভ...

…