চুলের প্রোটিন ট্রিটমেন্ট কীভাবে করবেন জানেন কি?

পাপিয়া সুলতানা · Jul 29, 2013 · 1 min read

চুলের প্রোটিন ট্রিটমেন্ট কীভাবে করবেন জানেন কি?

চুল আমাদের সবার খুব প্রিয়। কিন্তু প্রশ্ন হলো আমরা কয়জন চুলের ঠিকমতো যত্ন নিতে পারি? প্রতিদিনের ধূলোবালিতে আমাদের চুল হারাচ্ছে পুষ্টি যা চুলের বেড়ে ওঠার জন্য খুবই দরকার। আমাদের এই যান্ত্রিক জীবনের কর্মব্যস্ততার মাঝে নিয়মিত পার্লারে যাওয়া হয়ে ওঠে না। তবে আমরা যদি আমাদের বাসায় প্রয়োজনীয় উপকরণ দিয়ে চুলের যত্ন নিতে পারি তবে কম সময়ে কম খরচে আমরা পেতে পারি সুস্থ্য ও সুন্দর রেশমি ঘন চুল। চলুন তবে দেখে আসি কীভাবে আমরা ঘরেই চুলের প্রোটিন ট্রিটমেন্ট করতে পারি খুব সহজেই।

চুলের প্রোটিন ট্রিটমেন্ট প্যাকটির উপকরণ

চুলের প্রোটিন ট্রিটমেন্ট প্যাকের উপকরণ ডিম, ভিনেগার, অলিভ অয়েল, দই, মধু, পানি - shajgoj

  • ডিম- ২টি
  • অলিভ অয়েল- ১/২ কাপ
  • টকদই- ১/২ কাপ
  • মধু- আধাকাপ
  • ভিনেগার- ১/২ কাপ
  • পানি- ১ কাপ

প্যাকটি তৈরির পদ্ধতি

চুলের প্রোটিন ট্রিটমেন্ট প্যাক - shajgoj

প্রথমে ডিম ভেঙ্গে তার কুসুম বের করুন। এবার ডিমের কুসুম একটি বাটিতে ব্লেন্ড করে নিন। এক্ষেত্রে মনে রাখতে হবে, চুলের সাইজ অনুযায়ী ডিম নেবেন। চুল যদি ছোট সাইজ হয় তবে ডিম একটিই যথেষ্ঠ আর চুল অনেক বেশি লম্বা হলে ডিম ৩টি নিতে পারেন। এবার ডিমের কুসুমের ব্লেণ্ড একটু ফেনায়িত হলে তাতে অলিভ অয়েল মেশান। এবার এতে মধু এবং টকদই মিশিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ুন। আপনার প্যাক তৈরি হয়ে গিয়েছে।

কিভাবে প্যাকটি ব্যবহার করবেন?

চুল ভালো করে আঁচড়ে নিন। চুলে জট থাকলে তা ছাড়িয়ে নিন ভালো করে। এবার প্যাকটি মাথায় খুব ভালো করে লাগান যাতে একটি চুলও বাদ না পড়ে। তুলা অথবা পরিষ্কার ব্রাশ দিয়ে আপনি প্যাকটি লাগাতে পারেন যাতে প্যাকটি আপনার প্রত্যেকটি চুলে পৌঁছায়। এবার চুল অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে ১টি শাওয়ার ক্যাপ পরে প্রায় ৩০ মিনিট অপেক্ষা করুন।

৩০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। তারপর অবশ্যই ভালো মানের কন্ডিশনার লাগাবেন চুল আরও মসৃণ ও সিল্কি করার জন্য। এরপর শ্যাম্পু করবেন। শ্যাম্পু অবশ্যই ভালো ব্র্যান্ডের হতে হবে।

আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি!
  • আপনি যদি চুলে এক ধরনের উজ্জ্বল আর চকচকে ভাব চান তবে সবশেষে পানির সাথে ভিনেগার মিশিয়ে চুল ধুতে পারেন।
  • আবার শ্যাম্পুর সাথে লেবুর রস মিশিয়েও ধুতে পারেন।

এভাবেই খুব সহজে বাসায় বসে কম সময়ে আমরা প্রোটিন ট্রিটমেন্ট করতে পারি।

ছবিঃ সাটারস্টক

সম্পর্কিত লেখা

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

আরও পড়ুন

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়
চুলের যত্ন

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়

প্রতিদিন চুলের যত্ন নেবার সময় কার আছে বলুন তো? সপ্তাহে একদিনই তো ঠিকমত হেয়ার প্যাক লাগানোর সময় পাইনা অনেকেই। কিন্তু চুলের যত্ন হতে পারে প্রতিদিন সহজ ৬...

কার্লি হেয়ার সফট, শাইনি ও ম্যানেজেবল রাখতে ৫টি হেয়ার প্যাক
চুলের যত্ন

কার্লি হেয়ার সফট, শাইনি ও ম্যানেজেবল রাখতে ৫টি হেয়ার প্যাক

সিল্কি কিংবা কার্লি- চুলের ধরন যেমনই হোক না কেন, চুল ভালো রাখতে প্রয়োজন নিয়মিত যত্নের। ঢেউ খেলানো কোঁকড়া চুল দেখতে ভালো লাগলেও এমন চুলের সৌন্দর্য ধরে...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

হেলদি হেয়ার পেতে নিজেই করে নিন প্রোটিন ট্রিটমেন্ট!
চুলের যত্ন

হেলদি হেয়ার পেতে নিজেই করে নিন প্রোটিন ট্রিটমেন্ট!

স্ট্রেসফুল লাইফস্টাইল, পল্যুশন, ব্যালেন্সড ডায়েটের অভাব - সব মিলিয়ে কমবেশি আমাদের সবারই হেয়ার ড্যামেজ হচ্ছে। চুল পড়া, আগা ফাটা, রাফ হয়ে যাওয়ার মতো প্র...

কেরাটিন ট্রিটেড চুলের যত্ন নেয়ার রুলসগুলো মেনে চলছেন তো?
চুলের যত্ন

কেরাটিন ট্রিটেড চুলের যত্ন নেয়ার রুলসগুলো মেনে চলছেন তো?

'কয়েকদিন আগেই তো কেরাটিন ট্রিটমেন্ট করলাম, এখনই চুল ফ্রিজি হয়ে যাচ্ছে কেন?তাহলে কি ট্রিটমেন্টটি করা উচিত হয়নি?' কেরাটিন ট্রিটমেন্ট করার পর যদি এই সমস্...

…