হেয়ার ফল | চুল পড়ার কারণ ও প্রতিকারে ১৩টি টিপস

জান্নাতুল মাওয়া · Jul 15, 2013 · 1 min read

হেয়ার ফল | চুল পড়ার কারণ ও প্রতিকারে ১৩টি টিপস

প্রথমেই বলে রাখি দিনে ৫০ থেকে ১০০ টি হেয়ার ফল হওয়া স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ার অংশ। তাই চুল আঁচড়ানোর সময় চিরুনিতে চুল দেখেই আঁতকে ওঠার দরকার নাই। তবে যদি অস্বাভাবিক হারে হেয়ার ফল হতে থাকে, তখন দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক। চুল পড়া প্রতিরোধে আগে আপনাকে জানতে হবে আপনার চুল কেন পড়ছে। তারপর আপনার হেয়ার ফল হবার কারণ বুঝে প্রতিকার করুন! তাহলে দেখে নিন হেয়ার ফল হবার কারণ, প্রতিকার ও টিপসসমূহ!

হেয়ার ফল হবার কারণ

চুল পড়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। যেমন- ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, কেমোথেরাপি নেয়া, জেনেটিক কারণ, ভুল ডায়েট, মানসিক চাপ, অপুষ্টিজনিত কারণ, মাথার তালুতে কম রক্ত চলাচল, হরমোনজনিত কারণ ইত্যাদি। আপনার কী কারণে চুল পড়ছে তা ভেবে দেখুন এবার!

হেয়ার ফল প্রতিকারে টিপসসমূহ

১) ওষুধ সম্পর্কে জানুন

অতিমাত্রায় চুল পড়তে থাকলে ভয় না পেয়ে আপনার ফার্মেসি-তে গিয়ে কথা বলুন। হয়তো কোন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় এমনটি হচ্ছে, এছাড়াও আপনি যেই ওষুধটি সেবন করছেন তার নাম দিয়ে গুগল-এ সার্চ দিলেই পেয়ে যাবেন ওষুধটির কী কী পার্শ্বপ্রতিক্রিয়া।

২) ক্যালরিযুক্ত খাবার খান

যদি আপনার মেনু-তে ক্যালরিযুক্ত খাবার একেবারেই না থাকে তাহলেও আপনার চুল পড়তে পারে। তাই অতিরিক্ত চুল পড়তে থাকলে ডায়েট মেনুতে একটু বদল আনতে পারেন। ওজন কমাতে গিয়ে চুল কমিয়ে ফেলাটা কোন কাজের কথা না।

৩) স্ট্রেস ম্যানেজমেন্ট করুন

অতিরিক্ত মানসিক চাপেও চুল পড়তে পারে। এক্ষেত্রে সাজগোজের একটি সেকশন-এ স্ট্রেস ম্যানেজমেন্ট-এর যেসব টিপস দেয়া থাকে সেগুলো ফলো করুন। আপাতদৃষ্টিতে এই টিপসগুলোকে আপনার কাছে তেমন আহামরি কিছু মনে না হলেও নিয়মিত পালন করতে পারলে এগুলো আপনার মানসিক প্রশান্তি ফিরিয়ে আনতে পারে। যেমন - ধ্যান করা, নিয়মিত প্রার্থণা, যোগ ব্যায়াম, হাঁটা এসব ব্যাপারগুলো আপনার প্রতিদিনকার রুটিনে রাখতে পারেন।

৪) হাই- প্রোটিনযুক্ত খাবার খান

আপনার প্রতিদিনের মেনু-তে যাতে পর্যাপ্ত ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ই এবং আয়রন থাকে সেদিকে লক্ষ্য রাখুন। আপনার মেনু-তে হাই প্রোটিনযুক্ত খাবার রাখুন। মুরগীর মাংস, মাছ খান; প্রতিদিন নয় তবে নিয়মিত।

৫) তেল ম্যাসেজ করুন

মাথার চুল এবং তালুতে নিয়মিত তেল ম্যাসাজ করুন। নারকেল তেল দিয়ে ম্যাসাজ করলেও চলবে, এছাড়াও তিলের তেলও বেশ কার্যকরী। তেল ম্যাসাজ করার আগে তেল একটু গরম করে নিলে খুব ভালো হয়। আপনার তেল দেয়ার সময় না থাকলে এমনিতে হাত দিয়েও ম্যাসাজ করতে পারেন।

৬) পেয়াজের রস ব্যবহার করুন

মাথায় পেঁয়াজের রস ম্যাসাজ করলেও চুল পড়া কমে। রাতে শোয়ার আগে পেঁয়াজের রস মাথায় ম্যাসাজ করে নিন, সকালে ঘুম থেকে উঠে শ্যাম্পু করে ফেলুন।

৭) মেহেদি দিন

মাথায় বাটা মেহেদি লাগান, সেটা না পেলে দোকানে মেহেদি গুঁড়ো পাওয়া যায়, সেটাকে পেস্ট করে লাগাতে পারেন।

৮) মাথায় ও চুলে গ্রিন টি ম্যাসাজ করুন

দুই ব্যাগ গ্রিন টি এক কাপ গরম পানিতে ফেলে দিন। তারপর অপেক্ষা করুন। পানি ঠান্ডা হলে মাথায় এবং চুলে ম্যাসাজ করুন। তারপর এক ঘণ্টা রেখে চুল ধুয়ে ফেলুন।

৯) ভেজা চুল আঁচড়ানো যাবে না

ভেজা চুল আঁচড়াবেন না। আর ভেজা চুল শুকানোর জন্য টাওয়েল দিয়ে শক্ত করে পেঁচিয়ে রাখবেন না। বরং চুলকে স্বাভাবিক বাতাসে শুকাতে দিন।

১০) স্ট্রেইটনার ও কেমিকেল সামগ্রী থেকে চুল দূরে রাখুন

চুলে কেমিকেল যুক্ত প্রসাধনী কম ব্যবহার করুন। স্ট্রেইটনার ব্যবহার কমিয়ে দিন একেবারেই। চুলের যত্নে হারবাল সামগ্রী ব্যবহার করতে চেষ্টা করুন।

উপরের এই কয়টি টিপস ছাড়াও আপনাকে অবশ্যই যা করতে হবে, তা হলো প্রতিদিন অন্তত ৮ গ্লাস পানি খেতে হবে। নিয়মিত চুল পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে অনেকেই আছেন, যারা খুব ঘন ঘন শ্যাম্পু পরিবর্তন করে। অথচ এটা চুলের জন্য খুব ক্ষতিকর! তাই শ্যাম্পু পরিবর্তন করলেও ঘন ঘন পরিবর্তন করা যাবে না। উপরোক্ত টিপসসমূহ দিয়েও যদি আপনার হেয়ার ফল হতে থাকে, তবে শীঘ্রই ডার্মাটোলজিস্ট দেখান!

 ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?
চুলের যত্ন

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?

লম্বা চুল কে না চায়! কিন্তু চাইলেই কি আর সব হয়? ধীরে ধীরে চুল পাতলা হয়ে ভলিউম কমে গেলেও কোনো সমাধানই যেন পাওয়া যায় না। আবার চুল বড় হওয়ার জন্য বিভিন্ন...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

আরও পড়ুন

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?
চুলের যত্ন

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?

হিজাবে পর্দা মেনটেইনের পাশাপাশি মডেস্ট লুকে সৌন্দর্য যেন বেড়ে যায় অনেকখানি। আমরা যারা রেগুলার হিজাব পরে বাইরে বের হই, তাদের জন্য তো চুল পড়া খুবই কমন এ...

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?
চুলের যত্ন

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?

এমন কি কখনও ঘটেছে, "চুল ঝরে পড়ছে? কী করি?" অথবা, আপনি সকালে ঘুম থেকে জেগে দেখলেন বালিশের উপর কিছু চুল পড়ে রয়েছে? কিংবা, আপনার চিরুনিতে আগের চাইতে বেশি...

প্রোপারলি হেয়ার কেয়ার করার পরও চুল পড়া কেন কমছে না?
চুলের যত্ন

প্রোপারলি হেয়ার কেয়ার করার পরও চুল পড়া কেন কমছে না?

চুল পড়ার সমস্যা কম বেশি আমরা সবাই ফেইস করি। আজকাল বিভিন্ন কারণে হেয়ার ফল প্রবলেম একটু বেশিই বেড়ে গেছে। চুলের যত্ন নিয়ে আমরা কিন্তু এখন বেশ সচেতন। ‘অ্য...

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!
হেয়ার স্টাইল

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!

ব্লো ড্রাইকে বলা হয় সিম্পলের মধ্যে গর্জিয়াস হেয়ারস্টাইল। এই স্টাইলটা ট্র্যাডিশনাল বা ওয়েস্টার্ন যেকোনো আউটফিটকেই খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করে। ব্লো...

পাতলা চুলে ভলিউম ও বাউন্সিভাব ফিরে পাওয়ার টিপস ও ট্রিকস
চুলের যত্ন

পাতলা চুলে ভলিউম ও বাউন্সিভাব ফিরে পাওয়ার টিপস ও ট্রিকস

সাজগোজের ইনবক্সে ও কমেন্ট সেকশনে এই ধরনের প্রশ্ন আমরা প্রায়ই দেখে থাকি; ‘চুল একদম পাতলা হয়ে গেছে, কোনো বাউন্স নেই! চুল ঘন করতে কোনো প্রোডাক্ট আছে কি?’...

চুল পড়া রোধে ১১টি উপায় জানেন কি?
চুলের যত্ন

চুল পড়া রোধে ১১টি উপায় জানেন কি?

সুস্থ, সুন্দর ও ঝলমলে চুল প্রত্যেক নারীর স্বপ্ন কিন্তু এই চুল ঝরতে শুরু করলে এই স্বপ্ন যে কারো জন্যই দুঃস্বপ্ন হয়ে উঠে। এই চুল পড়ে যাওয়া, ঝরে বা কমে য...

…