ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে ব্যবহার করুন এই ফেসিয়াল সিরাম

sub-editor · May 05, 2017 · 1 min read

ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে ব্যবহার করুন এই ফেসিয়াল সিরাম

প্রতিদিন মুখে ও গলায় ব্যবহার করার জন্য নিজেই বানিয়ে ফেলুন ফেসিয়াল সিরাম (facial serum) যা আপনার ত্বকের জেল্লা বাড়িয়ে তুলবে এবং ত্বককে দিবে অনেক ন্যাচারাল প্রাণবন্ত লুক। স্কিনকে রিপেয়ার করবে এবং কোমল রাখবে।

[picture]

উপকরণ

১. অ্যালোভেরা জেল - ৩ চা চামচ

২. গ্লিসারিন - আধা চা চামচ

৩. গোলাপ জল-এক চা চামচ

৪. ভিটামিন ই ক্যাপসুল-৩টি

৫. বাদাম তেল (Almond Oil) - ২ চা চামচ

৬. এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল (ড্রাই স্কিনের জন্য, ঐচ্ছিক) - ১ চা চামচ

অ্যালোভেরা জেল (ফ্রেশ পাতা থেকে বের করতে পারেন অথবা মার্কেটে যে অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায় তা ও ব্যবহার করতে পারেন), গ্লিসারিন , এক চা চামচ গোলাপ জল (একটি গোলাপের পাপড়ি ছিঁড়ে দুই কাপ পানিতে ফুটিয়ে পানি অর্ধেক হলে নামিয়ে ঠাণ্ডা করে পরিষ্কার খালি স্প্রে বোতলে ভরে রাখতে পারেন, অথবা মার্কেটে যেগুলো কিনতে পাওয়া যায় তাও ব্যবহার করতে পারেন) , ভিটামিন ই ক্যাপসুল এবং আমন্ড অয়েল উপরে উল্লেখিত পরিমাণে একটি পাত্রে নিয়ে ভালোভাবে মিক্স করে একটা পরিষ্কার খালি পুরাতন ক্রিমের কৌটায় রেখে দিন। যদি আপনার স্কিন ড্রাই হয় তাহলে এই সিরামে বাকি সব উপকরণের সাথে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল মিক্স করতে পারেন।

 ২৫০ মি. লি. মূল্য - ৬০০ টাকা ।
 

এই সিরাম আপনি দিনে এবং রাতে ও ব্যবহার করতে পারবেন। কোন হার্মফুল কেমিকেল ব্যবহার করা হয়নি বলে ত্বকের জন্য নিরাপদ এবং সেই সাথে বাজারে কিনতে পাওয়া যায় এমন সিরামের তুলনায় অনেক সাশ্রয়ী। ভিটামিন ই ক্যাপসুলগুলো ব্যবহারে তা ত্বকের প্রয়োজনীয় বাহ্যিক পুষ্টি যোগায় আর সেই সাথে এই হোমমেইড প্রোডাক্টের শেলফ লাইফ বাড়ায়।

সিরাম বানাতে যে উপকরণ গুলো লাগবে তার মধ্যে তেলগুলো, এবং অ্যালোভেরা জেল আর রোজ ওয়াটার (যদি কেনা টা ব্যবহার করতে চান), যমুনা ফিউচার পার্কের শপ.সাজগোজ.কম-এ পাবেন। চাইলে অনলাইন-এও অর্ডার করতে পারেন।আর ভিটামিন ই ক্যাপসুল আর গ্লিসারিন যেকোন ফার্মেসিতেই পাবেন।
 

তাহলে আর দেরি কেন? এখনই ঘরে বসে নিজে নিজে বানিয়ে ফেলুন ফেসিয়াল সিরাম আর ত্বককে দিন এক্সট্রা প্যাম্পারিং।

 Stay Beautiful, Stay Gorgeous.

ছবি - স্টাইলক্রেজ ডট কম
 লিখেছেন - ফারহানা প্রীতি

সম্পর্কিত লেখা

রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারের সহজ ৭টি উপায়!
ত্বকের যত্ন

রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারের সহজ ৭টি উপায়!

রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার নিয়ে আমরা অনেকেই জানি। রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল, ছোটছোট সবুজ রঙের স্বচ্ছ ক্যাপসুল, সব ফার্মেসিতে পাওয়া যায়। আ...

স্ট্রেচ মার্কস কমাতে অ্যালোভেরা কখনো ব্যবহার করেছেন কি?
ত্বকের যত্ন

স্ট্রেচ মার্কস কমাতে অ্যালোভেরা কখনো ব্যবহার করেছেন কি?

ত্বক দেখতে মসৃণ ও সুন্দর লাগুক এমনটাই তো সবাই চাই। কিন্তু অনাকাঙ্ক্ষিত স্ট্রেচ মার্কসের কারণে সেই চাওয়া পূরণ হয় না অনেকেরই। এই দাগ রিমুভ করার কি কোনো...

ভিটামিন ই ক্যাপসুল দিয়েই বানিয়ে নিন ত্বক ও চুলের যত্নে ৭টি প্যাক
চুলের যত্ন

ভিটামিন ই ক্যাপসুল দিয়েই বানিয়ে নিন ত্বক ও চুলের যত্নে ৭টি প্যাক

কেমন হয় বলুনতো, যদি একটি উপাদান দিয়ে চুল এবং ত্বকের যত্ন করা যায়? কি অবাক হচ্ছেন? ভাবছেন, এমন কোন উপাদান কি আছে, যা ত্বক, চুল সবকিছুর সমস্যা সমাধান কর...

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!
চুল

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!

চুল এবং চুলের যত্ন নিয়ে প্রতিদিন আমাদের ভাবনার শেষ নেই। চুলকে মজবুত ও ঘন করতে নানা ধরনের যাচাই বাছাই করে চুলের জন্য তেল নির্বাচন করি। চুলের প্রবলেম অন...

আরও পড়ুন

ত্বক ও চুলের সমস্যা সমাধানে হলিগ্রেইল অ্যালোভেরা জেল!
রিভিউ

ত্বক ও চুলের সমস্যা সমাধানে হলিগ্রেইল অ্যালোভেরা জেল!

ত্বকের ও চুলের যত্নে আমরা অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করি। কিন্তু হাতের কাছে থাকা অ্যালোভেরা জেল দিয়ে যে একইসাথে ত্বক ও চুলের সমস্যা সহজে সমাধান করা...

হেয়ার সিরাম ও অয়েল | কেন একটি অন্যটি থেকে আলাদা?
চুলের যত্ন

হেয়ার সিরাম ও অয়েল | কেন একটি অন্যটি থেকে আলাদা?

“সিরাম” - ত্বক সচেতন মানুষদের কাছে এই নামটি বেশ পরিচিত। বিউটি ট্রেন্ডে সিরাম এখন বেশ জনপ্রিয়। স্কিনের মতো হেয়ার কেয়ারেও রয়েছে নানা ধরনের সিরাম। মূলত চ...

এক্সট্রা-ভার্জিন অলিভ অয়েল | পুরোটাই কি ধোঁকা?
চুল

এক্সট্রা-ভার্জিন অলিভ অয়েল | পুরোটাই কি ধোঁকা?

২০০৭ সালে একটা অদ্ভুত ঘটনা ঘটে, নিউইয়র্ক আর আশেপাশের এলাকার কিছু অংশে অভিযান চালিয়ে আমেরিকার পুলিশ প্রচুর পরিমাণে ভেজাল এবং নকল খাদ্যদ্রব্য উদ্ধার করে...

লাইলাক নিয়াসিনামাইড সিরাম ৫% | দাগমুক্ত গ্লোয়িং স্কিন পেতে প্রোডাক্টটি কতটা কার্যকরী?
রিভিউ

লাইলাক নিয়াসিনামাইড সিরাম ৫% | দাগমুক্ত গ্লোয়িং স্কিন পেতে প্রোডাক্টটি কতটা কার্যকরী?

ত্বকের যত্নে আমরা কতকিছুই না ব্যবহার করছি! তাইনা? কখনও বুঝে আবার কখনও না বুঝেই। যেকোন প্রোডাক্ট সিলেক্ট করার আগে আমাদের যে কমন একটি চিন্তার বিষয় থাকে,...

হেয়ার সিরাম | চুলের যত্নে এর ব্যবহারের নিয়ম, উপকারিতা ও অপকারিতা
চুলের যত্ন

হেয়ার সিরাম | চুলের যত্নে এর ব্যবহারের নিয়ম, উপকারিতা ও অপকারিতা

হেয়ার সিরাম শব্দটি হয়তো কিছু মানুষের কাছে নতুন। হেয়ার সিরাম তরল জাতীয় পদার্থ যা সিলিকন ভিত্তিক উপাদান, অ্যামিনো এসিড এবং সিরামাইড দ্বারা তৈরি করা হয...

ফেসিয়াল সিরাম | কি, কেন, কিভাবে?
ত্বকের যত্ন

ফেসিয়াল সিরাম | কি, কেন, কিভাবে?

ফেসিয়াল সিরাম শব্দদুটো বারবার চোখে পড়ছে? ফেসবুকে, বিজ্ঞাপনে, পত্রিকায়... সব স্কিন কেয়ার রুটিনে শুধু সিরাম আর সিরাম... কিন্তু এই ফেসিয়াল সিরাম কী সেটাই...

…