ঈদের সকালের হালকা বেইস মেকাপ

সাজগোজ সম্পাদক · Aug 04, 2013 · 1 min read

ঈদের সকালের হালকা বেইস মেকাপ

ঈদের সকালে আমরা মেয়েরা সবাই সাধারণত নিজের ঘরেই ব্যাস্ত থাকি। বাড়ীর ছেলেদের নামাজে যাওয়া, সবার খাওয়া-দাওয়া, ছোটদের নতুন পোশাকে তৈরি করা আর হালকা  মেহমানদারী, এসবেই কেটে যায় সকাল। এসবের মাঝে নিজের জন্য সময় খুব অল্পই পাওয়া যায়। তারপরও ঝটপট সেরে নিতে পারেন নিজের মেকাপ। যাতে করে সকাল থেকেই নিজেকে পরিপাটি করে উপস্থাপনের পাশাপাশি সামিল হতে পারেন ঈদের আমজে।

আজকে আমরা বলবো সকালের ঝটপট হালকা বেইস মেকাপ নিয়ে...

এতে আপনার প্রয়োজন হবেঃ

  • হালকা কাভারেজ ফাউন্ডেশন/ টিন্টেড ময়েস্চারাইজার/ বীবী(BB) ক্রিম
  • কনছিলার(Concealer)
  • সেটিং পাউডার/ প্রেস্ড (pressed)পাউডার

যেভাবে করবেনঃ

প্রথমে ভালো করে মুখ পরিষ্কার করে নিন। আপনার মুখ তৈলাক্ত হলে দুই তিন মিনিট বরফ হাল্কা করে ঘষে নিন। এরপর ফাউন্ডেশন/ টিন্টেড ময়েস্চারাইজার অথবা বীবী(BB) ক্রিম লাগিয়ে নিন। আপনি যদি ফাউন্ডেশন লাগাতে চান তবে অবশ্যই হালকা কাভারেজ এর ফাউন্ডেশন নিন কারন এটি আপনাকে ভারী কোন অনূভুতি না দিয়ে স্বাভাবিক সতেজ দেখাতে সাহায্য করবে। সেজন্য আপনি যদি টিন্টেড ময়েস্চারাইজার অথবা বীবী(BB) ক্রিম ব্যাবহার করেন তবেই সবচেয়ে ভাল হয়।

যাইহোক, আপনার ত্বকে যদি কোন অসামঞ্জস্যতা অথবা দাগ থাকে তাহলে সেটা এখনো দেখা যাবে, তাই এবার নিন কনছিলার। কনছিলার শুধু মাত্র যেখানে অসামঞ্জস্যতা আছে সেখানে আর চোখের নিচে লাগিয়ে নিন। এটি আপনার চোখের নিচের কালো দাগ (যদি থাকে) এবং ত্বকের যাবতীয় অসামঞ্জস্যতা দূর করে আপনাকে খুব মসৃণ বেইস তৈরি করে দেবে।

আপনার ত্বক যদি শুষ্ক হয় তাহলে এই পর্যায়েই আপনার বেইস মেকাপ তৈরি হয়ে গেল। এখন আপনি শুরু করতে পারেন চোখের সাজ অথবা অন্য কিছু।

কিন্তু আপনার ত্বক যদি তৈলাক্ত হয় তাহলে আপনার প্রয়োজন হবে সেটিং পাউডার/ প্রেস্ড (pressed)পাউডার। কনছিলার লাগানোর পর হাল্কা করে ব্রাশ অথবা পাফ দিয়ে পুরো মুখে পাউডার বুলিয়ে নিন। পাউডার আপানার মুখের অপ্রয়োজনীয় তেল শুষে নিয়ে আপনাকে আপনার কাঙ্খিত বেইস তৈরি করে দেবে।

ব্যাস, ঈদের সকালের জন্য সামঞ্জস্যপূর্ণ হালকা বেইস মেকাপ এখন পুরিপুরি তৈরি। বেইস মেকাপের পর ইচ্ছেমতো হালকা কোন আইশ্যাডো আর কাজল বুলিয়ে নিন চোখে। সাথে হালকা কোন রঙে ঠোট রাঙাতেও ভুলবেন না।

কিছু প্রয়োজনীয়ও তথ্যঃ

*বাজারে এখন সেটিং স্প্রে নামক একধরনের স্প্রে পাওয়া জায়। আপনার যদি তা থেকে থাকে তাহলে বেইস মেকাপের পর তা স্প্রে করে নিতে পারেন। সেটিং স্প্রে আপানার মেকাপ বেশীক্ষণ সতেজ রাখতে সাহায্য করবে।

*ফাউন্ডেশন এবং কনছিলার ত্বকের যতোটা কাছাকাছি সম্ভব রঙের শেড এ বাছুন।

*আপনার ত্বক যদি মেকাপের কিছুক্ষন পর কালো দেখায়, যাকে oxidization বলে, তাহলে তা প্রতিরোধ করতে ত্বকের রঙের চেয়ে এক শেড হাল্কা রঙের সেটিং পাউডার/ প্রেস্ড (pressed)পাউডার ব্যাবহার করুন।

ঈদের আগাম শুভেচ্ছা রইলো সবার জন্য। আশা করছি লেখাটি কিছুটা হলেও আপনাদের কাজে আসবে।

লিখেছেনঃ  তামান্না ইসলাম

মডেলঃ তামান্না ইসলাম

সম্পর্কিত লেখা

মেকআপ লং লাস্টিং রাখতে সেটিং স্প্রে ও সেটিং পাউডার কীভাবে কাজ করে?
মেকআপ

মেকআপ লং লাস্টিং রাখতে সেটিং স্প্রে ও সেটিং পাউডার কীভাবে কাজ করে?

দাওয়াত বা আউটিং এ যাওয়ার আগে আউটফিটের সাথে মিলিয়ে মেকআপ করলেন। কিছু সময় পর স্কিন বেশি গ্রিজি অথবা ড্রাই লাগা শুরু হলো। ভাবছেন, 'সব প্রোডাক্টই তো ঠিকঠা...

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া
মেকআপ

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!
বেইজ মেকআপ

ফাউন্ডেশন ব্যবহারের জন্য ৬টি গুরুত্বপূর্ণ টিপস!

মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন চিনেন না এমন মানুষ আজকাল আর খুঁজে পাওয়া যায় না বললেই চলে। মুখের খুতগুলো ঢেকে ফেলে মুখে একটি স...

মেকাপেও লাগুক ন্যাচারাল!
মেকআপ

মেকাপেও লাগুক ন্যাচারাল!

ন্যাচারাল বিউটি তো সবারই কাম্য। কিন্তু আমাদের প্রায় সবার স্কিনে কিছু না কিছু ইম্পারফেকশন রয়েছে। তাই সেগুলো ঢেকে ফেলে নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে আমরা...

আরও পড়ুন

সেটিং পাউডার দিয়ে ৫টি অ্যামেজিং মেকআপ হ্যাকস!
মেকআপ

সেটিং পাউডার দিয়ে ৫টি অ্যামেজিং মেকআপ হ্যাকস!

ফাউন্ডেশন ও কনসিলার ফেইসে প্রোপারলি সেট করার জন্য সেটিং পাউডার একটি অ্যাসেনশিয়াল প্রোডাক্ট। আপনি মেকআপে বিগেইনার কিংবা এক্সপার্ট যেটাই হয়ে থাকুন না ক...

ফাউন্ডেশন কালো হওয়া রোধ করুন ৭টি সহজ উপায়ে!
মেকআপ

ফাউন্ডেশন কালো হওয়া রোধ করুন ৭টি সহজ উপায়ে!

ফাউন্ডেশনটা ফ্ললেস এবং সুন্দর একটা ফিনিশ দিক, এটাইতো আমরা সবাই চাই। তাই না? সঠিক ফাউন্ডেশন বাছাই করা থেকে সেটা ভালোভাবে অ্যাপ্লাই করাটা কিন্তু খুবই ইম...

মেকআপ গলে যাওয়া সমস্যা সমাধানে ১১টি টিপস
বেইজ মেকআপ

মেকআপ গলে যাওয়া সমস্যা সমাধানে ১১টি টিপস

যারা নিয়মিত মেকআপ করে বাইরে যান বা লম্বা সময়ের জন্য মেকআপ করেন, তাদের অনেককেই কমবেশি সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে একটি সমস্যা হল মেকআপ গলে যাওয়া...

নিজের জন্য পারফেক্ট ফাউন্ডেশন সিলেক্ট করবেন কীভাবে?
মেকআপ

নিজের জন্য পারফেক্ট ফাউন্ডেশন সিলেক্ট করবেন কীভাবে?

মেকআপের মাস্ট হ্যাভ প্রোডাক্টগুলোর মধ্যে ফাউন্ডেশন অন্যতম। স্কিনটোন ইভেন আউট করে ফ্ললেস ও লং লাস্টিং মেকআপ লুক ক্রিয়েট করতে এই প্রোডাক্টটি ছাড়া চলেই ন...

ফাউন্ডেশন কেনার টিপস (A to Z)
মেকআপ

ফাউন্ডেশন কেনার টিপস (A to Z)

নিজের জন্য সঠিক ফাউনডেশন বেছে কেনাটা সব সময়ই একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তাই এই সমস্যার সমাধানটা দ্রুত জেনে নেওয়া যাক। বাজারে অনেক ধরনের ফাউনডেশন পাওয়া য...

ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন
বেইজ মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন

যারা নতুন নতুন মেকআপ করা শুরু করেছেন তারা প্রায়ই ইউটিউবে এবং বিভিন্ন বিউটি ব্লগারদের ব্লগে বা আর্টিকেলে পড়ে থাকবেন ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন সম্পর্কে...

…