স্কিনকেয়ারে নতুন প্রোডাক্ট অ্যাড করার পর বাম্পস বা ইরিটেশন হচ্ছে?

সঙ্গীতা রাত্রি · Sep 05, 2022 · 1 min read

স্কিনকেয়ারে নতুন প্রোডাক্ট অ্যাড করার পর বাম্পস বা ইরিটেশন হচ্ছে?

কখনও কি মনে হয়েছে স্কিনকেয়ার শুরু করার ডিসিশনটা ভুল ছিলো? স্কিনকেয়ার শুরু করার পরই একনে ব্রেকআউট হয়ে স্কিন একদম ড্যামেজড হয়ে গেছে! এই ধরনের কমপ্লেইন কিন্তু শোনা যায়। স্কিনকেয়ারে নতুন প্রোডাক্ট অ্যাড করার পর ইরিটেশন বা একনে দেখা দিচ্ছে? এমনও তো হতে পারে যে আপনার স্কিনকেয়ার রুটিন ঠিকই আছে, আর আপনার স্কিনের এই সাময়িক ব্রেকআউট আসলে স্কিন ইম্প্রুভ হওয়ার একটা লক্ষণ!

অনেকেই এই সিচুয়েশন ফেইস করেন যে নতুন কোনো প্রোডাক্ট ট্রাই করার কিছুদিন পরেই ফেইসে অনেকগুলো একনে দেখা দেয়। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে প্রোডাক্টটি হয়তো স্যুট করেনি। কিন্তু হতে পারে এটি একটি পজিটিভ সাইড। কীভাবে? এটা বুঝতে হলে আগে জানতে হবে পার্জিং আর ব্রেকআউট নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেই।

পার্জিং vs ব্রেকআউট 

যখন কোনো নতুন স্কিনকেয়ার প্রোডাক্ট ইউজ করার পর স্কিনে একনে হয় কিন্তু ধীরে ধীরে সেটা কমে স্কিন বেটার কন্ডিশনে ব্যাক করে, সেটাকে বলে পার্জিং। পার্জিং হলে ভয় পাওয়ার কিছু নেই। এক্ষেত্রে সেই প্রোডাক্টটি কন্টিনিউ করা যেতে পারে। কারণ কিছুদিনের মধ্যেই বাম্পস কমে যেয়ে আপনার স্কিন হেলদি হয়ে উঠবে। রেগুলার ব্রেকআউট হচ্ছে যখন কোনো প্রোডাক্ট ইউজ করার পর ফেইসের এমন এরিয়াতে একনে দেখা দেয় যেখানে আগে কখনও একনে হয়নি। ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যেও এই একনে না কমলে ধরে নিতে হবে সেটা ব্রেকআউট। মানে আপনার স্কিনে সেটা স্যুট করছে না। এরপরও সেই প্রোডাক্টটি ইউজ করতে থাকলে স্কিন আরও ড্যামেজ হয়ে যেতে পারে।

স্কিনকেয়ারে নতুন প্রোডাক্ট

স্কিনকেয়ারে নতুন প্রোডাক্ট অ্যাড করার পর কেন পার্জিং হয়?

পার্জিং আর ব্রেকআউট এর মধ্যে ডিফারেন্স বুঝতে হলে প্রথমে আমাদের জানতে হবে এটা কেন হয়! স্কিনে ডেড সেলস প্রোপারলি রিমুভ না হলে পোরস ক্লগ হয়ে যে একনে হয় তাকে বলে মাইক্রো কমেডন বা আর্লি একনে। মাইক্রো কমেডন স্কিন সারফেসে নরমালি দেখা যায় না। যদি কোনো প্রোডাক্ট স্কিনের সেলস টার্নওভার বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে মাইক্রো কমেডনগুলো ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস অথবা পিম্পলসে রূপান্তরিত হয়ে স্কিন সারফেসে চলে আসে। ফলে আস্তে আস্তে পোরস ক্লিয়ার হয়ে স্কিন কোয়ালিটি ইম্প্রুভ হয়। এই মাইক্রো কমেডনগুলো আগে থেকেই স্কিনে থাকে। প্রোডাক্ট ইউজ করার ফলে হয় না। তাই বলা যায় পার্জিং একটা পজিটিভ সাইড।

কীভাবে বুঝবো প্রোডাক্ট স্যুট করছে না?

যখন কোনো প্রোডাক্ট নতুন করে পোরস ক্লগ করে বা অ্যালার্জিক রিঅ্যাকশন থেকে একনে বাড়িয়ে দেয়, সেটা হচ্ছে ব্রেকআউট। পার্জিং হলে নরমালি এক মাসের ভেতর স্কিন ক্লিয়ার হয়ে যায়। কিন্তু এর ভেতরেও স্কিন যদি ঠিক না হয় তারমানে প্রোডাক্টটি থেকে আপনার ব্রেকআউট হচ্ছে। তাহলে, আমরা কীভাবে বুঝবো আমাদের স্কিনে পার্জিং হচ্ছে নাকি ব্রেকআউট? কিছুটা ট্রিকি ব্যাপার, তবে কয়েকটা গাইডলাইন ফলো করলে ধারণা পাওয়া যাবে। চলুন জেনে নেই এখনই।

স্কিনে পার্জিং
অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট থেকে হতে পারে পার্জিং

যেই প্রোডাক্টগুলোতে অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট আছে, যেমন- হাইড্রক্সি অ্যাসিড, রেটিনল; এই ধরনের উপাদানগুলো স্কিনের সেল টার্নওভার বাড়িয়ে দেয় এবং তখনই পার্জিং হয়। স্কিন কনসার্ন না বুঝেই অনেকে প্রোডাক্ট ইউজ করা শুরু করেন, এতে স্কিন ড্যামেজ হতে পারে। ধরুন, একনে প্রন স্কিনে যেই উপাদানটি ব্যবহার করা হয়, সেটি কিন্তু ডিহাইড্রেটেড স্কিনে স্যুট করবে না। তাই আগে খুঁজে বের করুন আপনার স্কিনের প্রবলেমস, তারপর সেই অনুযায়ী প্রোডাক্ট সিলেক্ট করুন।

একসাথে অনেকগুলো নিউ প্রোডাক্টস ইউজে হতে পারে ব্রেকআউট

অনেকগুলো প্রোডাক্ট স্কিনকেয়ারে একসাথে ইনক্লুড করলে ব্রেকআউট দেখা দিতে পারে। অনেকেই স্কিনকেয়ার শুরু করতে যেয়ে একসাথে অনেকগুলো প্রোডাক্ট ইউজ করা শুরু করে, যার ফলে স্কিন রিঅ্যাক্ট করে। এক মাসে ১/২ টার বেশি নতুন প্রোডাক্ট স্কিনকেয়ারে অ্যাড করা উচিত না। আস্তে আস্তে স্কিনকে নতুন রুটিনে অভ্যস্ত করুন।

সানস্ক্রিন স্কিপ করলে বাড়তে পারে স্কিন প্রবলেম 
সানস্ক্রিন

সান প্রোটেকশন ছাড়া অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করলে ব্রেকআউট হতে পারে। দিনের বেলায় সানস্ক্রিন ইউজ না করলে ফেইসে ট্যান আর স্পটস দেখা দেয়। অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট স্কিনকে সান সেনসিটিভ করে দেয়, তাই সানস্ক্রিন ইউজ না করে বাইরে গেলে স্কিন হেলদি হওয়ার বদলে আরও ড্যামেজ হয়ে যেতে পারে। তাই নতুন প্রোডাক্ট থেকে স্কিনে রিঅ্যাকশন হচ্ছে নাকি সানস্ক্রিন মিস করার কারণে স্কিন ড্যামেজ হচ্ছে, সেটা আগে আইডেন্টিফাই করুন।

স্কিনকেয়ারে নতুন প্রোডাক্ট অ্যাড করার পর একনে বা বাম্পস দেখা দিচ্ছে কেন, এই প্রশ্নের উত্তর নিশ্চয় পেয়েছেন। বিগেইনার হলে এক্সপার্টদের সাজেশন নিন, স্কিন টাইপ বুঝে সঠিক প্রোডাক্ট সিলেক্ট করুন। আর নতুন প্রোডাক্ট অবশ্যই আগে প্যাচ টেস্ট করে নিবেন। অনলাইনে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

  ছবি- সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

পার্জিং vs ব্রেকআউট : এই দুইয়ের পার্থক্য জানেন কি?
বিউটি টিপস

পার্জিং vs ব্রেকআউট : এই দুইয়ের পার্থক্য জানেন কি?

সুন্দর এবং ক্লিয়ার স্কিন কে না চায়! স্কিনকে ভালো রাখতে আমাদের কতই না তোড়জোড়! আর ত্বকের যত্নে তাই আমরা অনেক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করে থাক...

ত্বকের বিভিন্ন স্থানে হওয়া একনেগুলো আপনাকে কিছু নির্দেশ করছে কি?
একনে-প্রন

ত্বকের বিভিন্ন স্থানে হওয়া একনেগুলো আপনাকে কিছু নির্দেশ করছে কি?

তন্নির সবসময় কপাল এবং নাকের এরিয়াতে একনে হয়। সে ঠিকমতোই তার স্কিন কেয়ার করছে, একনের জন্য স্পেশাল যত্নও নিচ্ছে। তবুও তাতে কোনো কিছুই যেন কোনো কাজই হচ্ছ...

একনে মিথ | প্রচলিত যে ধারণাগুলোর কারণে ক্ষতি হচ্ছে স্কিনের!
একনে-প্রন

একনে মিথ | প্রচলিত যে ধারণাগুলোর কারণে ক্ষতি হচ্ছে স্কিনের!

ফেইসে একনে বা পিম্পল হলে সেগুলো দূর করার জন্য যে যা বলে তাই করার জন্য আমরা যেন একদম উঠেপড়ে লাগি। এর মধ্যে প্রচলিত কিছু কথা আছে। যেমন- 'রাতে ঘুমানোর আগ...

একনে ব্রেকআউট! কমন কিছু স্কিনকেয়ার ও মেকআপ মিসটেকস করছেন কি?
বিউটি টিপস

একনে ব্রেকআউট! কমন কিছু স্কিনকেয়ার ও মেকআপ মিসটেকস করছেন কি?

‘মেকআপ করার পরই ফেইসে একনে হয়! এতগুলো প্রোডাক্ট কিনলাম সেদিন। তাহলে কি এগুলো আর ব্যবহার করা হবে না? আবার স্কিনকেয়ারও তো করছি। তাও কোনো লাভ হচ্ছে না।’...

আরও পড়ুন

আপনি কি ফাংগাল একনে নিয়ে ভুগছেন?
একনে-প্রন

আপনি কি ফাংগাল একনে নিয়ে ভুগছেন?

আজকাল সোশ্যাল মিডিয়া বা অনলাইনে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কিংবা সাজেশন চেয়ে একনের একটি টার্ম নিয়ে খুব বেশি শোনা যায়। আর সেটি হচ্ছে ফাংগাল একনে। অনেকে ব...

অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টস না বুঝে একের পর এক ফেইসে লেয়ার আপ করছেন?
ত্বকের যত্ন

অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টস না বুঝে একের পর এক ফেইসে লেয়ার আপ করছেন?

অনেক সময় আমরা না বুঝে স্কিনকেয়ার ট্রেন্ড ফলো করে একগাদা স্কিনকেয়ার প্রোডাক্ট একের পর এক ফেইসে লেয়ার আপ করি। কিন্তু মনমতো রেজাল্ট কি পাই? একগাদা প্রোডা...

একনে প্রন স্কিনের যত্নে ময়েশ্চারাইজার কীভাবে সিলেক্ট করবেন?
একনে-প্রন

একনে প্রন স্কিনের যত্নে ময়েশ্চারাইজার কীভাবে সিলেক্ট করবেন?

দিন দিন একনে প্রবলেম বেড়ে যাচ্ছে বলে ময়েশ্চারাইজার সিলেকশন নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে যান। একনে প্রন স্কিনের যত্নে কোন ময়েশ্চারাইজার ভালো কাজ করবে সেটা...

হরমোনাল একনে ও সিস্টিক একনের মধ্যে মেইন ডিফারেন্স কী?
একনে-প্রন

হরমোনাল একনে ও সিস্টিক একনের মধ্যে মেইন ডিফারেন্স কী?

একনে সবচেয়ে কমন স্কিন কনসার্ন, তাই না? সিস্টিক একনে ও হরমোনাল একনে, পরিচিত দু’টি স্কিন প্রবলেম। অনেকেই টিনেজ থেকে ব্রণের সমস্যায় ভুগে থাকে। একনের সমস্...

হাইপড স্কিনকেয়ার প্রোডাক্ট আমার ত্বকে কেন বেনিফিট দিচ্ছে না?
ত্বকের যত্ন

হাইপড স্কিনকেয়ার প্রোডাক্ট আমার ত্বকে কেন বেনিফিট দিচ্ছে না?

তন্বী এখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। প্রতিদিন ক্লাসের জন্য রোদের মধ্যে বের হতে হয় বলে স্কিনে বেশ সানট্যান পড়ে গেছে। এই ট্যান রিমুভ করতে অনেক রিসার্চ...

স্ক্যাল্প একনে কী ও কেন হয়? সমাধান জেনে স্ক্যাল্প রাখুন সুরক্ষিত!
চুলের যত্ন

স্ক্যাল্প একনে কী ও কেন হয়? সমাধান জেনে স্ক্যাল্প রাখুন সুরক্ষিত!

মুখে বা বডিতে একনে হওয়ার বিষয়টা আমাদের কাছে খুবই কমন হলেও মাথার স্ক্যাল্পেও যে একনে হয় সেটা অনেকেই জানেন না। চুল আঁচড়ানো বা চুল ওয়াশ করার সময় খেয়াল কর...

…