রঙ্গিন লেন্স ব্যবহারের নানা দিক

সাজগোজ উপ সম্পাদক · Jun 13, 2015 · 1 min read

রঙ্গিন লেন্স ব্যবহারের নানা দিক

চোখের দিকে তাকালেই নাকি একজন মানুষের অনেককিছু ধরে ফেলা যায়! কখনো এই চোখে লুকিয়ে থাকে মায়া কিংবা গভীর ভালোবাসা, আবার খারাপ সময়ে এই চোখই যেন জানান দেয় নিজের ক্রোধ কিংবা বিষন্নতার কথা। এতো অবেগ অনুভুতির প্রকাশস্থল চোখ দুটিই যদি ঢেকে থাকে মোটা কাঁচের ফ্রেমে? অনুভূতি, সৌন্দর্য সবকিছুই যেন হারিয়ে যায় নিমিষে। তাই ফ্রেমের বন্দীত্ব দূর করতে আর নিজের চোখকে আরো একটু আকর্ষণীয় করে তুলতে তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে ভিন্ন রঙের লেন্স। গত কয়েকবছর ধরে ক্রমেই লেন্সের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠছে সৌন্দর্যসচেতন তরুণ তরুণীদের কাছে। সেইসাথে লেন্সেও এসেছে ভিন্নতা। লেন্স দিয়ে চোখ সাজাতে রঙের বিষয়টি প্রাধান্য পাচ্ছে অনেক ক্ষেত্রেই। বর্তমান সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে পরিবেশ এবং পারিপার্শ্বিক অবস্থার সাথে মিলিয়ে ভিন্ন ভিন্ন রঙের লেন্সের ব্যবহার। যেমন ন্যাচারাল কালার একুয়া কিংবা হালকা নীল রঙের কন্ট্যাক্ট লেন্স চেহারায় উজ্জ্বল ভাব নিয়ে আসতে পারে। আবার কিছু্টা গাঢ় রঙের কিংবা স্বাভাবিক চোখের রঙের সাথে মিল রেখে লেন্সের ব্যবহার দিব্যি চলে যেতে পারে আপনার দৈনিন্দন চলাফেরার সাথে। আর নিজের চোখকে জমকালো সাজে দেখতে চাইলে বেছে নিতে পারেন ধুসর, হালকা বাদামি, হালকা বেগুনি, গাঢ় নীল রঙের মতো বাহারী রঙের লেন্স আর সহজেই হয়ে উঠতে পারেন অনন্যা। লেন্সের সঠিক ব্যবহার জেনে নেওয়া উচিত সবার আগে। কারণ চোখের মতো সংবেদনশীল বিষয়টি নিয়ে ফ্যাশনের পূর্বেই ভাবতে হবে সাবধানতার কথাটি। চিকিৎসকদের মতে, একেবারে চশমা ছেড়ে দিয়ে পুরোপুরি লেন্স ব্যবহার শুরু করা কখনোই উচিত নয়। এই কাজটি করতে হবে ধাপে ধাপে। যেহেতু রঙ একটি কেমিক্যাল, এজন্য অনেকের চোখে ঐ রঙের জন্য এলার্জি বা পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। যারা সৌন্দর্য বাড়ানোর জন্য রঙিন কন্টাক্ট লেন্স ব্যবহার করতে চান, তাদের জন্য প্রথম কয়েকদিন একটু একটু করে পরে দেখতে পারেন কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কি না। কোনো সমস্যা না হলে তখন ঐ ব্র্যান্ডের কন্টাক্ট লেন্স ব্যবহার করা যেতে পারে।

লেন্সের নেতিবাচক দিকসমূহঃ

পৃথিবীর সবকিছুতেই সব ভালোর সঙ্গে কিছু না কিছু নেতিবাচক বিষয় মিশেই থাকে। কন্টাক্ট লেন্সও তার ব্যতিক্রম কিছু নয়। সুন্দর একটি লেন্স যেমন আপনার ব্যাক্তিত্ব, সৌন্দর্য বাড়িয়ে দিতে পারে, ঠিক তেমনি সঠিক ব্যবহার, সঠিক যত্ন না জানলে সেই লেন্সই চোখের ক্ষতির জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। চশমার ভার থেকে মুক্তি, নিজেকে আলাদাভাবে উপস্থাপন এবং সৌন্দর্যের অনুষঙ্গ এসব অনেক ভালো দিক রয়েছে লেন্সের। পানিতে চশমা ভিজে যাওয়া, চোখ ঝাপসা হয়ে যাওয়া-এসব সমস্যাও আর পোহাতে হয়না। আবার অপরিষ্কার লেন্স ব্যবহারে ধুলোবালি জমে চোখের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে।  এছাড়া একটানা অনেকক্ষণ লেন্স পরলে সেটিও চোখের ক্ষতির কারণ হতে পারে। এই কারণে চক্ষু বিশেষজ্ঞরা সাধারণত ১২ঘণ্টার বেশি লেন্স পরতে নিষেধ করে থাকেন। এছাড়া নির্দিষ্ট সময় পরপর লেন্স বদল না করলেও পুরোনো লেন্সে চোখে ইনফেকশন হয়ে যেতে পারে।

লেন্সের যত্নআত্তিঃ

লেন্স লাগানোর সময় যেন কোনোভাবেই নখের সঙ্গে স্পর্শ না হয়। আঙুলের অগ্রভাগে এটি ব্যবহার করুন। এবং বড় নখ হলে লেন্স লাগানোর সময় আর ভালোভাবে নজর দিন। লেন্স ব্যবহার করার পর এটি সলিউশন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। কোন লেন্স ব্যবহার করার পর অস্বস্তি হলে অবশ্যই ব্র্যান্ড পরিবর্তন করে নিন। লেন্স পরার আগে অবশ্যই হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে। ময়লা হাতে লেন্স পরলে তা থেকে মারাত্নক ইনফেকশন হয়ে যেতে পারে। লেন্স ব্যবহার করার সময় আপনার চোখ ঝাপসা হয়ে এলে অথবা চোখে খুব অস্বস্তিকর অনুভূতি হলে অথবা অন্য যেকোনো সমস্যা হলে চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ নিন। লেন্স ব্যবহারের পর লেন্স কনটেইনারে তরল বা সলিউশন দিয়ে ভিজিয়ে রাখতে হবে এবং সলিউশনের মেয়াদের দিকে নজর রাখতে হবে। চেষ্টা করুন যাতে চার থেকে ছয় ঘণ্টার বেশি লেন্স না পরতে হয়। লেন্স খোলার পর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে চোখ ধুয়ে নিন।

লিখেছেনঃ জান্নাতুল ইসলাম শিখা

ছবিঃ এইচডিওয়ালপেপারগার্লস.কম

সম্পর্কিত লেখা

কন্টাক্ট লেন্সের ব্যবহার
ফ্যাশন

কন্টাক্ট লেন্সের ব্যবহার

লেন্স কেনার সময়, সব সময়-ই দ্বিধায় থাকতে হয় কোন কালারের লেন্স কিনব, লেন্স টা মানাবে কিনা , গায়ের রঙ এর সাথে মিলবে কিনা, চোখের সাজ অথবা পার্টি মেক-...

কনট্যাক্ট লেন্সের খুঁটিনাটি
ফ্যাশন

কনট্যাক্ট লেন্সের খুঁটিনাটি

আধুনিক নারীদের সাজসজ্জায় কনট্যাক্ট লেন্স একটি জনপ্রিয় উপকরণ। কনট্যাক্ট লেন্স ছাড়া যেন সাজে পূর্ণতা আসে না। পাওয়ারফুল লেন্সের পাশাপাশি কসমেটিকস লেন...

চোখে কন্টাক্ট লেন্স ব্যবহারে জেনে রাখুন ৯টি গুরুত্বপূর্ণ টিপস!
সুস্থতা

চোখে কন্টাক্ট লেন্স ব্যবহারে জেনে রাখুন ৯টি গুরুত্বপূর্ণ টিপস!

চোখ আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে অন্যতম একটি। তাছাড়া একজন মানুষের চাহনী দিয়েই কিন্তু অন্যদের মন সহজেই জয় করে নেওয়া যায়। তাই চোখ সা...

লেন্স পরে মেকআপের সময় চোখের ক্ষতি এড়াতে ৬টি টিপস
মেকআপ

লেন্স পরে মেকআপের সময় চোখের ক্ষতি এড়াতে ৬টি টিপস

“চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা”। চোখ আর চোখের জল নিয়ে চারিদিকে কত কত কবিতা আর কত কত উক্তির সমাগম! তাইনা? কিন্তু সেই ছলছল চোখ কোন কবির কাব্যে বা গ...

আরও পড়ুন

লেন্স ইউজ করলে কি চোখের ক্ষতি হয়?
ভিডিও

লেন্স ইউজ করলে কি চোখের ক্ষতি হয়?

মেকআপ লুকে ড্রামাটিক চেঞ্জ আনতে অথবা চশমার রিপ্লেসমেন্টে অনেকেই লেন্স ইউজ করেন। কিন্তু লেন্স কি চোখের ক্ষতি করবে, কী কালারের লেন্স পরলে মানাবে, লেন্স...

চোখ ওঠা বা কনজাংটিভাইটিস | কোন কোন বিষয়ে সাবধান থাকবেন?
সুস্থতা

চোখ ওঠা বা কনজাংটিভাইটিস | কোন কোন বিষয়ে সাবধান থাকবেন?

চোখ ওঠা বা কনজাংটিভাইটিস নামের সমস্যার সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। চোখের পর্দা বা কনজাংটিভায় প্রদাহের কারণে এটি হয়। এটি একটি ভাইরাস জনিত সমস্যা। জীব...

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
সুস্থতা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

মানুষের চোখ একটি জটিল ও সূক্ষ্ম অঙ্গ। পরিষ্কার দৃষ্টি বজায় রাখার জন্য এর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের অনেক রকম সমস্যার মধ্যে চোখে...

সর্বক্ষণের সাথী চশমাটার সাথে কোন মেকআপ লুক কেমন যাবে?
মেকআপ

সর্বক্ষণের সাথী চশমাটার সাথে কোন মেকআপ লুক কেমন যাবে?

একচুয়ালি বেশ কয়েকজন রিডারের ফিডব্যাক, আমরা সবসময় মেকআপ টিপস দেই, ভিডিও টিউটোরিয়াল দেই। কিন্তু তারা ঠিক বুঝতে পারে না তাদের সর্বক্ষণের সাথী চশমাটার সাথ...

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!
বিউটি টিপস

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!

কথিত আছে, “চোখ যে মনের কথা বলে”! চোখ মনের কথা না বললেও, সুন্দর একজোড়া চোখ সবার নজর কাড়ে। সুন্দর চুল ও ত্বক যেমন রমণীদের সৌন্দর্য প্রকাশে অবদান রাখে, ঠ...

চোখ দুটি থাকুক সযত্নে
বিউটি টিপস

চোখ দুটি থাকুক সযত্নে

বুঝিগো সন্ধ্যার কাছে শিখেছে সন্ধ্যার মায়া ওই আঁখিদুটি , চাহিলে হ্নদয় পানে মরমেতে পড়ে ছায়া , তারা উঠে ফুটি। রবীন্দ্রনাথ তার দৃষ্টি কবিতায় এভাব...

…