কলেজ ও ইউনিভার্সিটির মেকাপের ডু’জ এবং ডোন্ট’জ

সাজগোজ উপ সম্পাদক · Apr 26, 2015 · 1 min read

কলেজ ও ইউনিভার্সিটির মেকাপের ডু’জ এবং ডোন্ট’জ

প্রতিদিন কলেজে বা ইউনিভার্সিটিতে হালকা মেক-আপ আমরা সবাই কম বেশি ইউজ করি। হোক তা হালকা বিবি বা সিসি ক্রিমের ছোঁয়া নাহলে একেবারেই সিম্পল কাজল আর হালকা লিপবাম। অনেকে আবার ফাউনডেসন, টানা আইলাইনার বা চড়া লিপস্টিক ব্যবহার করেন।

[picture]

আজ আপনাদের জানাবো কলেজ বা ইউনিভার্সিটি তে কী ধরনের মেক-আপ করা যায় আর কোন ধরনের মেক-আপ একেবারেই সীমা অতিক্রম করে ফেলে, যা আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিতে বাধ্য।

বেস মেকআপঃ

যা করবেন

  • যদি বিবি বা সিসি ক্রিম আর পাউডার ব্যবহার করেন তবে খুব হালকা ব্লাশ ব্যবহার করুন। যাতে ত্বকে খুব সামান্য হেলদি একটা রঙের আভা থাকে। ভালো ভাবে ব্লেনড করতে ভুলবেন না।
  • যদি  ফাউনডেসন ব্যবহার করেন তবে নিচে অবশ্যই প্রাইমার ব্যবহার করবেন। নইলে এত দীর্ঘ সময় মেকআপ কোনভাবেই ঠিক রাখতে পারবেন না।
  • ম্যাট ফিনিশ আর ট্ক্সেচার এর প্রোডাক্ট ব্যবহার করুন। এতে দীর্ঘক্ষণ পর মুখ তেলতেলে লাগবে না। ভারী মেকআপ নিলে সাথে ব্লটিং পেপার রাখুন।

যা করবেন না

  • ব্রোঞ্জার ব্যবহার করে ডিপ হাইলাইট কনটুরিং করা বন্ধ করুন। আপনার কনটুরিং স্কিল ফাংশান বা ফেস্টিভালের জন্য তুলে রাখুন। ক্লাসে এটা আপনাকে মেকী আর হাস্যকর করে তুলবে।
  • গ্লিটারি হাইলাইটার কখনই ইউনিভার্সিটি তে ব্যবহার করবেন না। এটাও আপনাকে আনপ্রফেসনাল লুক দেবে।

আই মেকআপঃ

যা করবেন

  • কাজল ব্যবহার করতে পারেন। তবে নিচের পাতার বাইরের দিকে দেবেন না। লেপটে গিয়ে আপনার চোখ পাণ্ডা আর র‍্যাকুনের মত হবে।
  • মাস্কারা ব্যবহার করুন। মাস্কারা আপনাকে খুবই ন্যাচারাল লুক দেয় আর চোখের টায়ার্ড ভাব লুকায়।
  • ম্যাট ফিনিসের নিউটরাল কালারের আইশ্যাডো বেছে নিন। যেমন- বাদামি, পিচ,মভ ইত্যাদি।

যা করবেন না

  • প্লিজ, ক্যাম্পাসে ফেক ল্যাস পড়বেন না। আপনি নিশ্চয়ই চান না অসতর্ক মুহূর্তে আড্ডার মাঝে ওটা আপনার চায়ের কাপে খুলে পড়ে যাক?
  • স্মোকি আই মেক আপ নিয়ে কখনও ক্যাম্পাসে ক্লাস করতে যাবেন না। এটা আপনাকে ফেক লুক দেবার জন্য যথেষ্ট।
  • টানা করে ক্যাট লাইনার দিতে চান? বাদ দিন। আড্ডা বা বেরাতে যাবার দিন না হলে লাইনার ন্যাচারাল রাখাটাই ভালো।

লিপ মেকআপঃ

যা করবেন

  • খুব হালকা লিপ বাম সবাইকেই ভালো মানিয়ে যাবে। লিপস্টিক যদি দিতেই চান তবে বুলেট থেকে ফিঙ্গারটিপের সাহায্যে ঠোঁটে লাগান। এতে রঙের ইনটেনসিটি কমে যাবে।

যা করবেন না

  • ফ্রস্টেড লিপ কালার বা চড়া লিপস্টিক ব্যবহার না করাই ভালো।

হেয়ার স্টাইলঃ

যা করবেন

  • স্লিক গোছান স্টাইল মেনটেইন করুন। বড় প্যাডল ব্রাশ ব্যবহার করে অবাধ্য ছোট চুল গুলোকে গুছিয়ে রাখুন। হেয়ার জেল বা সিরাম বাবহার করতে পারেন দরকার হলে।
  • কারো যদি পাকা চুল থেকে থাকে তবে কালো বা বাদামি রঙ করে নিন। অনাকাঙ্খিত কোন রঙ নয়।

যা করবেন না

  • মেসি আপ ডু করা বাদ দিন। এতে আপনাকেই মেসি লাগবে।
  • কম বয়সিরা চুলে বিভিন্ন আই পপিং কালার করতেই পারেন। তবে যাতে একই সাথে দুই তিন ধরনের আই পপিং কালার দেবেন না।
  • ভুলেও ফেক ক্লিপ অন কালারড এক্সটেনশন ব্যবহার করবেন না।

নখের সাজঃ

যা করবেন

  • নেলপলিস ব্যবহার করলে সলিড কালার ব্যবহার করুন। ফ্রেঞ্চ ম্যানিকিওর করতে পারেন।
  • দৈর্ঘ্য যাই হোক , নখ সুন্দর শেপে রাখুন। ভাঙ্গা, কামড়ানো নখ হলে সুন্দর করে ফাইল করে রাখুন।

যা করবেন না

  • খুব distracting নেইল আর্টস বা ফেক এক্সটেনশন ব্যবহার করবেন না।

আশা করি কলেজ আর ইউনিভার্সিটিতে অধ্যয়নরত পাঠকদের মেকআপের একটি গাইডলাইন দিতে পেরেছি। এখন শুধু সকালে রেডি হবার সময় মনে রাখবেন স্টুডেন্টের জন্য ‘নো মেকআপ’ মেকআপই আদর্শ লুক।

লিখেছেনঃ মীম তাবাসসুম

ছবিঃ রাইটমাইএসেঅনলাইন.কম

সম্পর্কিত লেখা

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ১)
মেকআপ

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ১)

সাজগোজ এ অনেকেরই সমস্যা শোনা যায় মুখের ফাউন্ডেশনের শেড মিলে না, মেক-আপ দিলে কালো লাগে, কন্সিলারের কালার কিভাবে নির্বাচন করবো। যারা নতুন মেক-আপ করছে,...

মেক আপের আগে এবং পরে
মেকআপ

মেক আপের আগে এবং পরে

মেক-আপ নিয়ে নারীদের আগ্রহের যেন কোন কমতি নেই। বর্তমান যুগে মেকাপ করেন না অথবা পছন্দ করেন না এমন নারী খুঁজে পাওয়া কষ্টসাধ্য ব্যাপার। তবে অনেকেরই অভিযোগ...

নতুন বউ এর মেক-আপ বক্স
ব্রাইডাল

নতুন বউ এর মেক-আপ বক্স

বিয়ে শব্দটির সাথে রয়েছে আনন্দ, উৎসব, উত্তেজনা আরও নানা অনুভূতির মিশেল। বিয়ের হাজারো ধুমধামের বড় একটি অংশ জুড়ে থাকে বিয়ের শপিং আর বিয়ের শপিং এর মূলেই থ...

এই গরমে দিনের মেক-আপ
মেকআপ

এই গরমে দিনের মেক-আপ

এলো জুন মাস। বিবিসি ওয়েদার রিপোর্ট বলে জুনে ঢাকার গড় তাপমাত্রা থাকে দিনের বেলা ৩২ থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াস। এই গরমে যদি দুপুরে বিয়ের দাওয়াত পড়ে...

আরও পড়ুন

তুলনামুলক কম দামে ভালো মেক-আপ সামগ্রী
মেকআপ

তুলনামুলক কম দামে ভালো মেক-আপ সামগ্রী

মেয়েদের কাছে মেক-আপ ভুবন সবচেয়ে প্রিয়। একজন মেক-আপ আর্টিস্টের কাছে মুখ হল ক্যানভাস, যেটা সে তুলির সাহায্যে সাজাতে পারে। মেয়েরা সবাই কম বেশি মেক-আপ পছন...

মেক-আপ ব্রাশ
মেকআপ

মেক-আপ ব্রাশ

আমারা সাধারণত মেক-আপ করলে ফেস পাওডার স্পঞ্জ অথবা পাফ দিয়ে দেই। মুখের মেক-আপের ভালো ফিনিশিং আনার জন্য, মেক-আপে ন্যাচারাল এবং ভালো কভারেজ এর জন্য মেক-আপ...

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস
মেকআপ

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস

মুখে ব্রণ হয়েছে, তাই বলে কি সাজবো না? অনেকের ক্ষেত্রেই দেখা যায় মেকআপ করার কিছুক্ষণের মধ্যেই স্কিন তেলতেলে হয়ে কালচে দেখাচ্ছে! বিশেষ করে আমাদের যাদের...

গ্ল্যামারাস আইলুক এর জন্য আইল্যাশ এক্সটেনশন করাতে চাচ্ছেন?
বিউটি টিপস

গ্ল্যামারাস আইলুক এর জন্য আইল্যাশ এক্সটেনশন করাতে চাচ্ছেন?

বর্তমান সময়ে আইল্যাশ এক্সটেনশন একটি জনপ্রিয় ট্রেন্ড। চোখের সাজে আইল্যাশ অন্যতম একটি ইম্পরট্যান্ট পার্ট। আইল্যাশ এক্সটেনশন খুব সহজেই কোনো ঝামেলা ছাড়া আ...

নতুন বউয়ের মেকআপ কিটে কোন কোন প্রোডাক্টস না থাকলেই নয়?
মেকআপ

নতুন বউয়ের মেকআপ কিটে কোন কোন প্রোডাক্টস না থাকলেই নয়?

বিয়ের দিনটি মেয়েদের জীবনের বিশেষ দিনগুলোর মধ্যে একটি। তাই বিয়ের মেকআপও হতে হবে একদম পারফেক্ট। অনেকেই আছেন যারা ঘরে বসে বিয়ের মেকআপ করতে চান, কিন্তু বু...

…