ত্বকের পরিচর্যায় ক্লিন এন্ড ক্লিয়ার পিম্পল ক্লিয়ারিং ফেইসওয়াশ !

sub-editor · Mar 27, 2016 · 1 min read

ত্বকের পরিচর্যায় ক্লিন এন্ড ক্লিয়ার পিম্পল ক্লিয়ারিং ফেইসওয়াশ !

ত্বকের যত্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিচ্ছন্নতা। ত্বক ঠিক মত পরিষ্কার না করলে ব্রণ, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডসসহ বিভিন্ন ধরনের ত্বকের সমস্যার সম্মুখীন হতে হয় যা ত্বকের মারাত্বক ক্ষতি সাধন করে।তাই নিয়মিত ত্বক পরিষ্কার রাখা অত্যাবশ্যকীয়।আর এক্ষেত্রে যে নামটি সবার আগে আসে তা হচ্ছে ফেইসওয়াশ। নিয়মিত ত্বক পরিচর্যায় ফেইসওয়াশের যেমন কোন বিকল্প নেই তেমনি সঠিক ফেইসওয়াশ বেছে নেয়ার ক্ষেত্রে ভোগান্তিরও শেষ নেই।ত্বকের সঙ্গে মানানসই হওয়ার সাথে সাথে সাধ্যের মধ্যে থাকাটাও যে জরুরি। আবার কারো দুশ্চিন্তা ব্রণ নিয়ে, তো কারো সংবেদনশীল ত্বক নিয়ে।তাই আজ এমন একটি  ফেইসওয়াশ নিয়ে লিখব যাকে এক কথায় সব সমস্যার এক সমাধান বলাই যায়।

c&c pf 1c&c pf 2

ক্লিন এন্ড ক্লিয়ার পিম্পল ক্লিয়ারিং ফেইসওয়াশ 

যদিও এটি মূলত যারা ব্রণের সমস্যায় ভুগছেন তাদের জন্য বিশেষ উপযোগী কিন্তু সব ধরনের ত্বকের অধিকারী ব্যক্তি ব্যবহার করতে পারেন। এতে রয়েছে নিম ও লেবুর নির্যাস যা যেকোন ত্বকের জন্যই উপকারী। এই ফেইসওয়াশ টি নিয়মিত ব্যবহারে ব্রণের উপর দারুণ কাজ করে। ব্যবহারের প্রথম সাতদিনেই সে পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। এছাড়া এটি সম্পূর্ণ ক্ষতিকর কেমিকেল ও প্যারাবেন মুক্ত। আর অন্যান্য অনেক এন্টি একনে ফেইসওয়াশের মত কড়া গন্ধযুক্তও নয়। তাই যাদের ত্বক অত্যন্ত সংবেদনশীল তারাও ফেইসওয়াশটি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন।

[picture]

ফেইসওয়াশটি মূলত জেল বেসড তাই যে কোন ত্বকের সাথে খুব সহজেই মানিয়ে যায়। ত্বক ভেজা অবস্থায় মটরদানার পরিমান ফেইসওয়াশ নিয়ে আলতোভাবে লাগালেই এটি ফোমে রূপান্তরিত হয়।তাই দিনে দুই বার ব্যবহারে ত্বকে লেগে থাকা সব ধরনের ময়লা নিমিষে দূর করে ত্বককে করে তোলে প্রাণবন্ত। এছাড়া তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে অতিরিক্ত তেল তুলে ফেলে ত্বককে গভীর থেকে পরিষ্কার করে। ফলে ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডসের হাত থেকেও ত্বককে রক্ষা করে।

c&c pf 3c&c pf 4

আমার মত যারা আগে হিমালয়ার নিম ফেইসওয়াশটি ব্যবহার করেছেন তারা হয়ত খেয়াল করে দেখবেন যে জেল বেসড ফেইসওয়াশ সহজে ধোয়া যায় না। অনেকক্ষণ ধরে পানি দিয়ে ধোবার পরও যেন ত্বকে লেগে থাকে। এতে ত্বকের বিশেষ ক্ষতি হতে পারে। কিন্তু এক্ষেত্রে তা সম্পূর্ণ ব্যতিক্রম। খুব সহজে ও কম সময়ে ফেইসওয়াশটি ধুয়ে ফেলা যায়। তাই যে কোন শিক্ষার্থী কিংবা কর্মজীবী নারী যাদের হাতে ত্বকের পরিচর্যার জন্য সময় খুব কম থাকে তারা অনায়াসেই এই ফেইসওয়াশটি ব্যবহার করতে পারেন।

এক নজরে এই ফেইসওয়াশ ব্যবহারের ভাল দিক

  • ব্রণ সমস্যার কার্যকরী সমাধান।
  • সব ধরনের ত্বকের উপযোগী।
  • সহজে বহনযোগ্য। তাই নিজের প্রয়োজনীয় জিনিসপত্রের সাথে যে কোন জায়গায় নিয়ে যাওয়া যায়।
  • পরিমানে কম লাগে বলে চলেও অনেকদিন।
  • দামে সাশ্রয়ী।

এত গুণাগুণ সমৃদ্ধ ক্লিন এন্ড ক্লিয়ার পিম্পল ক্লিয়ারিং ফেইসওয়াশ দামে অনেক সাশ্রয়ী। মাত্র ২৩০ টাকায় আপনি এটি পেতে পারেন। আমি একটি অনলাইন শপ থেকেফেইসওয়াশটি কিনেছি। যে কোন ভাল সুপারশপ কিংবা শপিংমল থেকেও আপনার কাঙ্ক্ষিত ফেইসওয়াশটি কিনে নিতে পারেন।

লিখেছেন -  মুশরাত জাহান দোলা

সম্পর্কিত লেখা

ত্বক

গার্নিয়ার হোয়াইট কমপ্লিট স্পিড হোয়াইট ফেয়ারনেস ফেইসওয়াশ

হ্যালো, কিছুদিন আগেই গার্নিয়ার হোয়াইট কমপ্লিট রেঞ্জের ডে অ্যান্ড নাইট ক্রিমের রিভিউ করেছিলাম... সেখানে বলেছিলাম, আমার স্কিনে সেই ক্রিম দুটি ডার্ক স্পট...

টিনেজারদের জন্যে বাজেট ফ্রেন্ডলি সেরা ৬টি ফেইসওয়াশ
ত্বকের যত্ন

টিনেজারদের জন্যে বাজেট ফ্রেন্ডলি সেরা ৬টি ফেইসওয়াশ

টিনেজারদের মধ্যে বেশীরভাগ সময়ই যে কনফিউশনটি দেখা যায় তা হলো, অনেকেই বুঝে উঠতে পারেনা কোন প্রোডাক্টটি তাদের স্কিনের জন্য ব্যবহার করা উচিৎ, আর কোনটি ব্য...

কষ্টের উপার্জন কিভাবে খরচ করছেন?
লাইফ স্টাইল

কষ্টের উপার্জন কিভাবে খরচ করছেন?

"ফেসবুকের গ্রুপে এক ফেমাস ব্লগারের প্রোডাক্ট রিভিউ দেখলাম। একটা ফেইসওয়াশের অনেক প্রশংসা করলেন সেই ব্লগার। যা বুঝলাম তা হলো- তিনি তার জীবনে এতো ভালো ফে...

লাইলাক চারকোল ফেইসওয়াশ | শীতে ত্বককে রাখুন উজ্জ্বল ও ঝলমলে!
ত্বক

লাইলাক চারকোল ফেইসওয়াশ | শীতে ত্বককে রাখুন উজ্জ্বল ও ঝলমলে!

সাজগোজে লেখা এটাই আমার ফার্স্ট রিভিউ... জানি না কেমন হবে... তবুও যেহেতু অনেকদিন পর এতো বাজেট ফ্রেন্ডলি একটা ভালো প্রোডাক্ট পেলাম, ভাবলাম যা আছে কপালে...

আরও পড়ুন

শীতে ত্বকের যত্ন হবে মাত্র ৪ টি ধাপে!
ত্বকের যত্ন

শীতে ত্বকের যত্ন হবে মাত্র ৪ টি ধাপে!

বছরের এই সময়টা আমার বেশ পছন্দ। কনকনে শীতও না আবার গরম ও না। এর মানে কিন্তু শীত তার রুক্ষতা নিয়ে দরজায় কড়া নাড়ছে। তাই এর প্রভাব স্কিনে পড়ার আগেই চটজলদ...

সুস্থ ও উজ্জ্বল ত্বক পাবেন মাত্র ৩টি ধাপেই
ত্বকের যত্ন

সুস্থ ও উজ্জ্বল ত্বক পাবেন মাত্র ৩টি ধাপেই

ভার্সিটির কমন রুমে জম্পেশ আড্ডা চলছিল, সেই সময় স্বর্ণা রুমে ঢুকলো। স্বর্ণা ওদের কছে আসতেই সুমি বলে উঠলো, “কিরে তোর রুপের রহস্য কী? দিন দিন সুন্দর হয়ে...

অয়েলি স্কিনের অতিরিক্ত তেলতেলেভাব কন্ট্রোল করবেন কীভাবে?
অয়েলি স্কিন

অয়েলি স্কিনের অতিরিক্ত তেলতেলেভাব কন্ট্রোল করবেন কীভাবে?

ত্বকের যত্নে আমরা কতকিছুই না ব্যবহার করি! বিশেষ করে আমাদের যাদের তৈলাক্ত ত্বক; আমরা অয়েল কন্ট্রোল করার জন্য ইন্টারনেট ঘেঁটে, গুগল করে কত ধরনের টিপস সং...

অফিসে বসেও কীভাবে করবেন বেসিক স্কিন কেয়ার?
বিউটি টিপস

অফিসে বসেও কীভাবে করবেন বেসিক স্কিন কেয়ার?

অফিসে বসেও ঝটপট করে নিন বেসিক স্কিন কেয়ার! অবাক হচ্ছেন তাইনা? সময়ের পরিবর্তনের সাথে সাথে বদলাচ্ছে আমাদের জীবন যাত্রার ধরণও। ছেলেদের পাশাপাশি মেয়েরাও আ...

অয়েল ফ্রি, ফ্রেশ এবং ব্ল্যাকহেডস মুক্ত স্কিন পেতে ছেলেদের জন্য ৫টি টিপস!
ত্বকের যত্ন

অয়েল ফ্রি, ফ্রেশ এবং ব্ল্যাকহেডস মুক্ত স্কিন পেতে ছেলেদের জন্য ৫টি টিপস!

“ছেলেদের আবার স্কিন কেয়ার! আর কিছু? ছেলেদের এত কিছু লাগেনা বাবাহ! স্কিন কেয়ার শুধু মেয়েদের জন্য পর্যন্তই ঠিক আছে” এমন চিন্তা ভাবনা কিন্তু দেখা যায় কম...

মেকআপ রিমুভার তৈরির ৩টি সহজ উপায় জানেন কি?
মেকআপ

মেকআপ রিমুভার তৈরির ৩টি সহজ উপায় জানেন কি?

মেকআপ করে দিন শেষে কি প্রপারলি মেকআপ তুলেছিলেন? মেকআপ ঠিকমত না তুললে ব্রণের মত নানান স্কিনের সমস্যা হয়, অথচ মেকআপ রিমুভার তৈরির উপায় জানলে এই সমস্যায়...

…