চিকেন বল ইন রেনড্যাং সস !

sub-editor · Jul 25, 2016 · 1 min read

চিকেন বল ইন রেনড্যাং সস !

[topbanner]

চিকেন বল ইন রেনড্যাং সস ! খুবই রিফ্রেসিং টেস্ট ,গরম ভাতের সাথে চমৎকার একটি ডিশ।এই রান্নাটার সব চেয়ে মজার ব্যাপার হল এতে কোন তেল দেয়া হয় না , নারকেল দুধ থেকেই তেল বের হয়েছে , তা দুয়েই হয়েছে, এতে তরকারিতে একটা অন্য রকম স্বাদ হয় !  চলুন দেখে নিই, চিকেন বল ইন রেনড্যাং সস তৈরির পুরো প্রণালী। এই রেসিপিতে প্রথমে আমরা রেনড্যাং পেস্ট বানিয়ে নিব।

[picture]

রেনড্যাং পেস্ট তৈরির উপকরণ-

  • রেনড্যাং পেস্ট বানাতে লাগবে
  • পেঁয়াজ কুচি ৪ টেবল চামচ
  • পাকা লাল মরিচ ৪ থেকে ৪ টা
  • লেমন গ্রাস ৪ টা টুকরা করা
  • রসুন কোয়া ৫ থেকে ৬ টা ( বড় দেখে )
  • আদা কুচি ১ টেবল চামচ
  • তেতুলের মাড় ১ টেবল চামচ
  • ধনিয়া গুঁড়া ২ চা চামচ
  • জিরা গুঁড়া ২ চা চামচ
  • হলুদ গুঁড়া দেড় চা চামচ
  • লবন হাফ চা চামচ
- উপরের সব উপকরণ ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিন , পেস্ট রেডি।  রেনড্যাং পেস্ট বানাতে না চাইলে বাইরের কেনাটা দিয়েও এই ডিশ রান্না করতে পারেন।

এবার চিকেন বল বানাতে জন্য যা লাগবে-

  • মুরগির বুকের মাংশের কিমা ২ কাপ
  • গোলমরিচ ফাকি ১ চা চামচ
  • আদা রশুন বাটা ১ চা চামচ
  • লবণ অল্প

- পাউরুটি স্লাইস ২ টা ( পানিতে ভিজিয়ে নিয়ে পানি নিঙরে নিবেন , যেন পানি না থাকে , এবার নরম করে চটকে নিয়েটা ব্যাবহার করবেন )

- এখন মুরগির বুকের মাংশের কিমার সাথে উপরের সব উপকরন মাখিয়ে নিয়ে ছোট ছোট বল বানিয়ে নিন ।

- প্যান এ তেল দিয়ে চিকেন বল গুলুকে হাক্লা লাল করে ভেজে উঠিয়ে রাখুন ।

এখন কারি / সস যেভাবে বানাবেন

  • ১ কাপ নারকেল দুধ ( টিনের টা দিয়েও করা যায় )
  • কয়েকটা লেবুর পাতা
  • লাল কেপ্সিকাম টুকরা( ইচ্ছা )
  • লেবুর রস ২ টেবিল চামচ
  • আগে বানানো রেনড্যাং পেস্ট
  • স্বাদ মত লবণ

প্রণালী 

প্রথমে প্যানে ১ টিন পরিমান নারকেল দুধ দিন ( আমি কেনা টিনেরটা দিয়েই করেছি )। ধিমি আঁচে এই নারকেল দুধ  আস্তে আস্তে ঘন করে নিন , দেখবেন এই ঘন হবার সময় নারকেল দুধ থেকে হাল্কা হাল্কা তেল উঠে আসছে। এবার এতে বানানো রেনড্যাং পেস্ট দিন। নাড়াচাড়া করে একটু ভুনা টাইপ করে নিন। এবার এতে ভেজে রাখা বলগুলো দিন। কশিয়ে নিয়ে পছন্দ মত সবজি আর হাফ কাপ পানি, লেবু পাতা, ১ টা লেমন গ্রাস দিয়ে,স্বাদ মত লবন দিয়ে রান্না করুন ১৫ মিনিট , ঝোলটা যখন হাল্কা ঘন হতে থাকবে তখন নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন !

ছবি ও রেসিপি - Romantic Kitchen Stories

সম্পর্কিত লেখা

নারকেল তেলবিহীন নারকেল তেল ব্যবহার করছেন না তো?
চুলের যত্ন

নারকেল তেলবিহীন নারকেল তেল ব্যবহার করছেন না তো?

চুলের যত্নে বিভিন্ন রকম তেলের ব্যবহার যুগযুগ ধরে হয়ে আসছে। আজকে আমরা কথা বলব নারকেল তেলযুক্ত নারকেল তেল, আর নারকেল তেলবিহীন নারকেল তেল নিয়ে! কি অবাক হ...

নারকেল তেল | জেনে নিই এর ৮ টি হেলথ বেনেফিটস
বিউটি টিপস

নারকেল তেল | জেনে নিই এর ৮ টি হেলথ বেনেফিটস

চুলের যত্নে নারকেল তেলের অসাধারণ ব্যবহার যুগ যুগ ধরে চলে আসছে। এই তেলটির উপকারিতার কথা কারোরই অজানা নয়। এটি যেমন চুলের যত্নে ব্যবহৃত হয়, তেমনি এর আর...

হেয়ার গ্রোথ ও ড্যামেজ রিপেয়ারে নারকেল তেলের ৩টি DIY হেয়ার মাস্ক
রিভিউ

হেয়ার গ্রোথ ও ড্যামেজ রিপেয়ারে নারকেল তেলের ৩টি DIY হেয়ার মাস্ক

প্রাচীনকালে রূপচর্চার অন্যতম প্রধান উপকরণ ছিল নারকেল তেল। এখনো কিন্তু এর কদর একটুও কমেনি! চুলের যত্ন নিতে সবার আগে কোন জিনিসটার নাম মাথায় আসে, বলুন ত...

বাড়তি ওজন কমাতে চান?
ফিটনেস

বাড়তি ওজন কমাতে চান?

সামনে আপনার বিয়ে বা এনগেজমেন্ট? আধুনিক জগতের সাথে তাল মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন? ভারী স্বাস্থ্য অথচ ডিজাইনার ড্রেস পরার শখ ষোল আনা? ফ্রেন্ড সার্কেলে...

আরও পড়ুন

চিকেন ড্রামস্টিকস ইন থাই রেড কারি সস
চা – নাস্তা

চিকেন ড্রামস্টিকস ইন থাই রেড কারি সস

সাইড ডিশ , স্টার্টটার , বিকেলের নাস্তায় দারুণ লাগে এই চিকেন ড্রামস্টিকস । ফ্রাইড রাইস এর সাথে দারুণ মানিয়ে যায় এই চিকেন ড্রামস্টিকস ইন থাই রেড কার...

চুলের যত্নে বিশুদ্ধ নারকেল তেলের গুরুত্ব
চুলের যত্ন

চুলের যত্নে বিশুদ্ধ নারকেল তেলের গুরুত্ব

বিশ্বের উপকূলীয় এবং গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের মানুষ তাদের ঝলমলে কালো এবং ঘন চুল নিয়ে গর্ববোধ করতে পারেন তার কারণ তারা হাজার হাজার বছর ধরে নারকেল তেলের...

রুক্ষ এবং দুর্বল চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনতে দারুণ কার্যকরী মাস্ক
চুলের যত্ন

রুক্ষ এবং দুর্বল চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনতে দারুণ কার্যকরী মাস্ক

চুলের অবস্থা একটু খারাপের দিকে গেলেই মা বলতেন কি এখনও বলেন নিয়মিত নারকেল তেল দিলে তো এই অবস্থা হতো না !! আমার কাছে মনে হতো নারকেল তেল যে আসলেই চুলের য...

ত্বকের যত্ন

চুল তো বুঝলাম! কিন্তু ত্বকের যত্নে নারকেল তেল আসলে কতটুকু কার্যকরী

সাজগোজে চোখ বোলানো হচ্ছে তো। যারা নিয়মিত পাঠক তারা তো ইতোমধ্যেই জেনে গিয়েছেন চুলের যত্নে নারকেল তেলের বিকল্প আর কিছুই হতে পারে না। তবে চুলের পাশাপাশি...

বলিরেখা থেকে মুক্তি | নারকেল তেলের ৩ টি ব্যবহার!
এজিং

বলিরেখা থেকে মুক্তি | নারকেল তেলের ৩ টি ব্যবহার!

"উফফ!! একী!! মুখে বয়সের ছাপ পড়ে গেছে!! এটা কোত্থেকে এলো?? একে কিভাবে বলিরেখা থেকে মুক্তি পাবো???" আপনি কি এভাবে আপনার ত্বকে ক্রমাগত বয়সের ছাপের লক্ষণ...

…