অ্যাজেলিক অ্যাসিড স্কিন কেয়ার ট্রেন্ডে কেন এত হাইপড?

জাফরিন জাহান · Aug 01, 2024 · 1 min read

অ্যাজেলিক অ্যাসিড স্কিন কেয়ার ট্রেন্ডে কেন এত হাইপড?

ত্বকের যত্নে যে অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টগুলো ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে অ্যাজেলিক অ্যাসিড অন্যতম। এটি এমন একটি কার্যকরী উপাদান যা ব্রণের সমস্যা দূর করে, ব্রণ ও মেছতার দাগ ইত্যাদি দূর করতে সাহায্য করে। এতে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি প্রোপার্টিস। আজকের এই ফিচারে আপনাদের জানাবো অ্যাজেলিক অ্যাসিড কী, এর কী কী বেনিফিট রয়েছে এবং এটি কীভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে বিস্তারিত।

অ্যাজেলিক অ্যাসিড সম্পর্কে কিছু তথ্য

অ্যাজেলিক অ্যাসিড একটি ডাইকার্বোক্সাইলিক অ্যাসিড, যা প্রাকৃতিকভাবে গম, বার্লি, রাই ইত্যাদি শস্যে পাওয়া যায়৷ এছাড়াও স্কিন কেয়ারে যুক্ত করতে এটি ল্যাবরেটরিতেও তৈরি করা হয়। এটি ব্রণের দাগ,মেছতার দাগ কমাতে ও ব্রণ সমস্যা কমাতে অত্যন্ত উপকারী । হাইপারপিগমেন্টেশন কমাতেও সাহায্য করে। অ্যাজেলিক অ্যাসিড স্কিন কেয়ারের জগতে জেল, ময়েশ্চারাইজার, সিরাম, ফোম ইত্যাদি বিভিন্ন ফর্মে পাওয়া যায়।

অ্যাজেলিক অ্যাসিডের কিছু তথ্য

অ্যাজেলিক অ্যাসিডের উপকারিতা

চলুন এবার জেনে নেওয়া যাক অ্যাজেলিক অ্যাসিডের কিছু উপকারিতা-

১. পোরসে থাকা ব্যাকটেরিয়া পরিষ্কার করতে সাহায্য করে, যার ফলে একনে ব্রেকআউট এর সম্ভাবনা অনেক কমে আসে।

২. ইনফ্ল্যামেশন কমায় যার ফলে একনে কম দৃশ্যমান হয় এবং জ্বালাপোড়াও কম হয়।

৩. কোষের টার্নওভার প্রোমোট করে, যার ফলে ত্বকে থাকা ব্রণ বা একনে স্পট দ্রুত রিকোভার করতে পারে।

৪. পোরস ক্লগড হয়ে যাওয়ার সমস্যা দূর করে, যার ফলে ত্বকে একনে অনেক কমে যায়।

৫. মেলানিন সিনথেসিস কমাতে অ্যাজেলিক অ্যাসিড সাহায্য করে, এর ফলে ত্বকের যেকোনো হাইপার পিগমেন্টেশন দ্রুত কমে যায়।

৬.অ্যাজেলিক অ্যাসিড আনইভেন স্কিন টোন ইভেন আউট করতে সাহায্য করে, ত্বকের ছোপ ছোপ দাগ কমিয়ে ত্বক ব্রাইট করতে সাহায্য করে।

অ্যাজেলিক অ্যাসিড ব্যবহারের নিয়ম

কীভাবে ব্যবহার করবেন?

অ্যাজেলিক অ্যাসিড বিভিন্ন ফর্মে পাওয়া যায়, যেমন: জেল, ফোম, সিরাম, ক্রিম ইত্যাদি। তবে যে ফর্মেই থাকুক না কেন, ব্যবহারের ক্ষেত্রে এই নিয়মগুলো অনুসরণ করুন।

১. ত্বক হালকা কুসুম গরম পানির সাহায্যে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কারের ক্ষেত্রে ব্যবহার করুন একটি মাইল্ড সোপ অথবা ক্লেনজার।

২. অ্যাপ্লাই এর পূর্বে অবশ্যই হাত খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।

৩. খুব অল্প পরিমাণে ব্যবহার করতে হব। এটি অ্যাপ্লাই করে হালকা হাতে ম্যাসাজ করার পর পুরোপুরিভাবে শুকানোর জন্য অপেক্ষা করতে হবে।

৪. এটি অ্যাপ্লাই করার পর যখন শুকিয়ে যাবে, তখন স্কিন কেয়ার রুটিনে থাকা অন্যান্য প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন।

৫. বিগেইনারদের ক্ষেত্রে ১০% বা তার থেকেও কম পার্সেন্টেজে ব্যবহার করুন।

৬. অবশ্যই ডে টাইমে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। অ্যাপ্লিকেশন ও রিঅ্যাপ্লিকেশন এর দিকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে।

অ্যাজেলিক অ্যাসিডের সাইড ইফেক্ট

অ্যাজেলিক অ্যাসিডের কি কোনো সাইড ইফেক্ট আছে?

অ্যাজেলিক অ্যাসিড ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকরী ঠিকই, তবে এর কিছু সাইড ইফেক্টও রয়েছে। তাই স্কিন কেয়ার রুটিনে এটি যুক্ত করার পূর্বে সেগুলো জেনে নিন-

১. সংবেদনশীল ত্বকে জ্বালাপোড়া অনুভূত হতে পারে। এজন্য ব্যবহারের পূর্বে অবশ্যই প্যাচ টেস্ট করে নিন।

২. অ্যাপ্লিকেশনের স্থানে স্কিন পিলিং হতে পারে।

৩. ত্বকে শুষ্ক বা লালচে ভাব দেখা দিতে পারে।

৪। কিছু ক্ষেত্রে চুলকানি দেখা দিতে পারে।

এই অ্যাসিড ব্যবহারের পর যেকোনো সাইড ইফেক্ট দেখা দিলে সাথে সাথে অ্যাপ্লিকেশন বন্ধ করে দিতে হবে এবং বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

অ্যাজেলিক অ্যাসিড ব্যবহারের সতর্কতা

কিছু সতর্কতা

১. অ্যাজেলিক অ্যাসিড কিন্তু সকলের ব্যবহারের জন্য নয়। কোন ত্বকের জন্য এটি প্রয়োজন তা নির্ভর করে ত্বকের ধরন ও ত্বকে কী ধরনের সমস্যা আছে তার উপর।

২. অ্যাজেলিক অ্যাসিড স্কিন কেয়ার জগতের অন্যান্য অনেক অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট এর চেয়েও তূলনামূলক বেশ মাইল্ড। তাই ব্যবহার শুরু করার আগে ধৈর্য রাখতে হবে, এর ফলাফল পেতে ২-৩ মাস লেগে যেতে পারে। তাই সময় নিয়ে রুটিন মেনে ব্যবহার করতে হবে।

৩. অ্যাজেলিক অ্যাসিড প্রেগনেন্সি সেফ, তাই প্রেগনেন্সিতে ও ব্রেস্ট ফ্রিডিং মায়েরাও চিন্তামুক্তভাবে এটি ব্যবহার করতে পারবেন।

৪. সানস্ক্রিন বেসিক স্কিন কেয়ারের একটি গুরুত্বপূর্ণ ধাপ। অ্যাজেলিক অ্যাসিড ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সানস্ক্রিন সঠিকভাবে অ্যাপ্লাই ও রিঅ্যাপ্লাই করতে হবে। নয়তো ত্বকে সান ড্যামেজ, ত্বক পাতলা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিবে।

পরিশেষে বলা যায়, অ্যাজেলিক অ্যাসিড একনে, একনে স্কার, মেছতার দাগ, হাইপারপিগমেন্টেশন ইত্যাদি সমস্যার একটি কার্যকরী সমাধান। নিয়ম অনুযায়ী অ্যাজেলিক অ্যাসিড ব্যবহার করলেই এর কার্যকারিতা ত্বকে প্রকাশ পাবে। আশা করছি আজকের ফিচারটি আপনাদের উপকারে আসবে। যেকোনো প্রোডাক্ট ইউজ করার ক্ষেত্রে চেষ্টা করুন অথেনটিক প্রোডাক্ট চুজ করার। অথেনটিক মেকআপ, স্কিনকেয়ার ও হেয়ারকেয়ার প্রোডাক্টসের জন্য আমি সবসময়ই সাজগোজ এর উপর ভরসা রাখি। আপনারাও ভিজিট করুন সাজগোজের ওয়েবসাইট, অ্যাপ বা ফিজিক্যাল স্টোরে। সাজগোজের বেশ কয়েকটি ফিজিক্যাল শপ রয়েছে। এ শপগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, ইস্টার্ন মল্লিকা, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, বসুন্ধরা সিটি, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), মিরপুরের কিংশুক টাওয়ারে ও চট্টগ্রামের খুলশি টাউন সেন্টারে অবস্থিত। এই শপগুলোর পাশাপাশি চাইলে অনলাইনে শপ.সাজগোজ.কম থেকেও কিনতে পারেন আপনার দরকারি বা পছন্দের সব প্রোডাক্টস।

ছবিঃ সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

ত্বকের ধরন অনুযায়ী AHA বা আলফা হাইড্রক্সি অ্যাসিডের কোন ফর্ম চুজ করবেন?
ত্বকের যত্ন

ত্বকের ধরন অনুযায়ী AHA বা আলফা হাইড্রক্সি অ্যাসিডের কোন ফর্ম চুজ করবেন?

AHA বা আলফা হাইড্রক্সি অ্যাসিড স্কিনকেয়ার ট্রেন্ডে এখনও হাইপড! AHA সবথেকে বেশি পরিচিত কেমিক্যাল এক্সফোলিয়েটর হিসেবে। এই উপাদানটি ত্বকের যত্নে দারুণ কা...

স্কিনকেয়ারে গ্লাইকোলিক অ্যাসিডের ব্যবহার কেন এতটা জনপ্রিয়?
ত্বকের যত্ন

স্কিনকেয়ারে গ্লাইকোলিক অ্যাসিডের ব্যবহার কেন এতটা জনপ্রিয়?

স্কিনকেয়ারে গ্লাইকোলিক অ্যাসিডের ব্যবহার নতুন কিছু না। কেমিক্যাল এক্সফোলিয়েটর হিসেবে তো বটেই, তার পাশাপাশি অ্যান্টি এজিংয়েও এটির জুড়ি মেলা ভার। যদি স্...

স্কিন কেয়ারে স্যালিসাইলিক অ্যাসিডের ব্যবহার ও উপকারিতা জানা আছে কি?
বিউটি টিপস

স্কিন কেয়ারে স্যালিসাইলিক অ্যাসিডের ব্যবহার ও উপকারিতা জানা আছে কি?

ব্রণ, পিম্পল বা একনের কথা আসলে প্রথমেই আসে স্যালিসাইলিক অ্যাসিডের কথা। আমাদের ব্যবহার করা অনেক ক্লেনজার, ময়েশ্চারাইজার, সিরামে স্যালিসাইলিক অ্যাসিড থা...

স্কিন কেয়ারের দুনিয়ায় কেন ট্রেন্ড করছে 'হায়ালুরনিক অ্যাসিড'?
ত্বকের যত্ন

স্কিন কেয়ারের দুনিয়ায় কেন ট্রেন্ড করছে 'হায়ালুরনিক অ্যাসিড'?

প্রতি বছরই স্কিন কেয়ারের জগতে আসে নতুন নতুন পরিবর্তন। আর এই বছরও এর ব্যতিক্রম নয়। সময়ের সাথে তাল মিলিয়ে এ বছরেও বেশ কিছু ফেসিয়াল অ্যাসিড স্কিন কেয়ারের...

আরও পড়ুন

ত্বকের বিভিন্ন স্থানে হওয়া একনেগুলো আপনাকে কিছু নির্দেশ করছে কি?
একনে-প্রন

ত্বকের বিভিন্ন স্থানে হওয়া একনেগুলো আপনাকে কিছু নির্দেশ করছে কি?

তন্নির সবসময় কপাল এবং নাকের এরিয়াতে একনে হয়। সে ঠিকমতোই তার স্কিন কেয়ার করছে, একনের জন্য স্পেশাল যত্নও নিচ্ছে। তবুও তাতে কোনো কিছুই যেন কোনো কাজই হচ্ছ...

পার্শ্বপ্রতিক্রিয়া না জেনেই ল্যাকটিক অ্যাসিড ব্যবহার করছেন?
ত্বকের যত্ন

পার্শ্বপ্রতিক্রিয়া না জেনেই ল্যাকটিক অ্যাসিড ব্যবহার করছেন?

বর্তমান স্কিন কেয়ারে পরিচিত একটি উপাদান হলো ল্যাকটিক অ্যাসিড। ত্বকের যত্নে ল্যাকটিক অ্যাসিডের রয়েছে বিভিন্ন বেনিফিট। এটি ত্বকের ডেড সেলস রিংকেল ও ফাইন...

কেমিক্যাল এক্সফোলিয়েটর | হেলদি ও রেডিয়েন্ট স্কিনের আল্টিমেট সল্যুশন!
ত্বকের যত্ন

কেমিক্যাল এক্সফোলিয়েটর | হেলদি ও রেডিয়েন্ট স্কিনের আল্টিমেট সল্যুশন!

স্কিন হেলদি রাখতে কম বেশি স্কিনকেয়ার তো আমরা প্রত্যেকেই করি৷ স্কিনের যত্ন নেওয়ার জন্য এখন আমাদের হাতের কাছেই বিভিন্ন ধরনের স্কিনকেয়ার প্রোডাক্টস অ্যাভ...

স্কিনকেয়ার ট্রেন্ডে হায়ালুরোনিক অ্যাসিড কেন এত পপুলার?
ত্বকের যত্ন

স্কিনকেয়ার ট্রেন্ডে হায়ালুরোনিক অ্যাসিড কেন এত পপুলার?

স্কিনকেয়ার নিয়ে আলোচনায় আজকাল হায়ালুরোনিক অ্যাসিড এর নাম প্রায়ই শোনা যায়। সিরাম, ক্লেনজার, লোশন, ক্রিম বা এসেন্স এমন বিভিন্ন প্রোডাক্টে এর উপস্থিতি রয়...

স্কিনকেয়ারে বেটা হাইড্রক্সি অ্যাসিড অ্যাড করলে কী কী সতর্কতা মানতে হবে?
ত্বকের যত্ন

স্কিনকেয়ারে বেটা হাইড্রক্সি অ্যাসিড অ্যাড করলে কী কী সতর্কতা মানতে হবে?

স্কিনকেয়ার ইন্ড্রাস্ট্রিতে বেটা হাইড্রক্সি অ্যাসিড এখন বেশ ট্রেন্ডি। এটি কিন্তু নতুন না, বেশ কয়েক বছর ধরেই এর হাইপ চলছে। ত্বকের যত্নে এর বেশ কার্যকরী...

…