চুলের কন্ডিশনার দিয়ে দারুণ কিছু বিউটি হ্যাকস

sub-editor · Sep 23, 2017 · 1 min read

চুলের কন্ডিশনার দিয়ে দারুণ কিছু বিউটি হ্যাকস

চুলের যত্নে কন্ডিশনার অত্যন্ত পরিচিত একটি নাম। চুলের রুক্ষতা দূর করতে এবং চুলকে সফট করে তুলতে আমরা কন্ডিশনার ব্যবহার করে থাকি। শুধু কি চুলের যত্নেই কন্ডিশনার ব্যবহৃত হয়? একদমই না। চুল ছাড়াও কন্ডিশনার এর বেশ কিছু ব্যবহার রয়েছে। চলুন জেনে নেই।

(১) মেকাপ রিমুভার শেষ। নতুন করে কেনাও হয়নি। অথবা দামী ভালো মেকাপ রিমুভার সবসময় সবার হাতের নাগালে থাকে না। তখন, আপনার বন্ধু হতে পারে কন্ডিশনার। মেকাপ ওয়াইপস/ কটন প্যাডে একটু খানি কন্ডিশনার নিয়ে মেকাপের উপরে হালকা ঘষে মেকাপ তুলে ফেলুন।

(২) অনেক সময় হাতের আঙুলে রিং পরার পরে যখন খুলতে যাওয়া হয়, তখন আর খোলা সহজ হয় না। আঙুলে আটকে যায়। তখন একটু কন্ডিশনার নিয়ে রিং এর চারদিকে লাগিয়ে নিন। দেখবেন, খুব সহজেই রিং খুলে আসছে। এই একই জিনিস চুড়ির ক্ষেত্রেও ট্রাই করতে পারেন।

(৩) মেকাপ ব্রাশ নিয়মিত ক্লিনার দিয়ে পরিষ্কার করার ফলে অনেক সময় ব্রাশ গুলোর সফটনেস আর থাকে না। তখন একটা পাত্রে কুসুম গরম পানি নিয়ে, তার মধ্যে কন্ডিশনার মিশিয়ে নিন। এবার ব্রাশের ব্রিসেলস-গুলো ওই পানির মিশ্রণে কিছুক্ষণ চুবিয়ে রাখুন। নরমান পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ব্রাশগুলোতে সফটনেস ফিরে আসবে।

[picture]

(৪) অনেকসময় চটজলদি বাইরে যাওয়ার সময় দেখা যায় চুলগুলোর অবস্থা খুবই খারাপ। জট বেধে আছে, ড্যামেজ। একটা স্প্রে বোতলে পানি নিয়ে এর মধ্যে সামান্য পরিমানে কন্ডিশনার মিশিয়ে নিন। এই মিশ্রনটি চুলে স্প্রে করে নিন। দেখবেন, চুলের জট কমে এসেছে এবং চুল আগের থেকে ড্যামেজ ফ্রি লাগছে।

(৫) হাত পায়ের ত্বক রুক্ষ হয়ে গেলে, একটা বোলে পানি নিয়ে তাতে একটু কন্ডিশনার মিশিয়ে নিন। এবার ওই পানিতে হাত/পা চুবিয়ে রাখুন কিছুক্ষণ।

(৬) নখের যত্নেও কন্ডিশনার খুবই কার্যকরী। ড্যামেজ নখে অল্প একটু কন্ডিশনার নিয়ে ম্যাসাজ করুন। দেখবেন নখ অনেক বেশী সফট হয়ে যাবে।

(৭) অনেকেই হাত এবং পা শেভ করে থাকেন, যার ফলে অনেক সময় স্কিন ড্যামেজ এবং র‍্যাশ দেখা যায়। এজন্যে শেভিং এর আগে কিছুটা কন্ডিশনার লাগিয়ে নিন হাত/পায়ে। পানি দিয়ে অল্প ফেনা তুলে নিন।  এবার শেভ করুন। এতে করে স্কিন ড্যামেজ হওয়ার চান্স কম থাকে এবং স্কিন সফট এবং স্মুদ হয়।

এই তো জেনে নিলেন, চুলের কন্ডিশনারের অসাধারণ  কিছু ব্যবহারের কথা। আশা করছি, আপনাদের একটু হলেও হেল্প হবে।

ছবি - ডুটেরা ডট কম

লিখেছেন - জান্নাতুল মৌ

সম্পর্কিত লেখা

কন্ডিশনার ব্যবহারের পরও কোন ভুলগুলোর কারণে চুলের ক্ষতি হচ্ছে?
চুলের যত্ন

কন্ডিশনার ব্যবহারের পরও কোন ভুলগুলোর কারণে চুলের ক্ষতি হচ্ছে?

‘কন্ডিশনার’ বর্তমানে পরিচিত একটি টার্ম। চুলের পরিচর্যার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হেয়ার কন্ডিশনার। একে চুলের বন্ধুও বলা চলে। কন্ডিশনার চুলকে সিল্ক...

হেয়ার কনসার্ন অনুযায়ী সঠিক কন্ডিশনার ব্যবহার করছেন তো?
চুলের যত্ন

হেয়ার কনসার্ন অনুযায়ী সঠিক কন্ডিশনার ব্যবহার করছেন তো?

ছোট হোক বা বড়, একরাশ ঝলমলে চুল সিল্কি চুল সবাই চায়। চুলের প্রতিদিনের পরিচর্যায় হেয়ার কন্ডিশনার একটি মাস্ট হ্যাভ প্রোডাক্ট। মার্কেটে অ্যাভেইলেবল কন্ডি...

কন্ডিশনারের বিস্ময়কর ৮ টি ব্যবহার!
বিউটি টিপস

কন্ডিশনারের বিস্ময়কর ৮ টি ব্যবহার!

কন্ডিশনার আমাদের নরম, হাইড্রেটেড চুল পেতে সাহায্য করে। শ্যাম্পু ব্যবহার করার পর কন্ডিশনার ব্যবহার না করলে চুলে একটা খসখসে ভাব যেন থেকেই যায় সেটা যত স্...

আরও পড়ুন

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া
মেকআপ

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

দিনভর সিল্কি ও শাইনি চুল পেতে সেরা ৪টি হেয়ার কন্ডিশনার
চুলের যত্ন

দিনভর সিল্কি ও শাইনি চুল পেতে সেরা ৪টি হেয়ার কন্ডিশনার

সারাদিন চুল ঝলমলে আর ম্যানেজেবল থাকবে, এটা আমরা সবাই চাই! শ্যাম্পু করার পর কন্ডিশনার স্কিপ করলে চুল খুব দ্রুত রাফ আর ফ্রিজি হয়ে যায়। তাই রেগুলার হেয়ার...

ওজিএক্স কোকোনাট ওয়াটার শ্যাম্পু এন্ড কন্ডিশনার
চুল

ওজিএক্স কোকোনাট ওয়াটার শ্যাম্পু এন্ড কন্ডিশনার

শ্যাম্পু-এর রিভিউ লিখি না তেমন কারণ শ্যাম্পু আসলে কার চুলে কেমন হয় সেটা লিখে বুঝানো টাফ। আবার ক্যামেরা-তে যত কসরতই করি না কেন চুল কোন শ্যাম্পু-তে কতটু...

ফ্রিজি বা ড্রাই চুল | সিল্কি ভাব আনুন ৩টি হোমমেইড কন্ডিশনারে!
চুলের যত্ন

ফ্রিজি বা ড্রাই চুল | সিল্কি ভাব আনুন ৩টি হোমমেইড কন্ডিশনারে!

আপনি কি আপনার ফ্রিজি বা ড্রাই চুল নিয়ে খুবই বিরক্ত? শুষ্ক চুল যত্নে রাখা খুবই কষ্ট সাধ্য যদি সঠিক যত্ন না নেয়া হয়। শুষ্ক বা ফ্রিজি চুলের জন্য প্রয়োজন...

…