ব্রণ ও ব্ল্যাকহেডস দূর করতে অ্যাসপিরিন মাস্ক

সাজগোজ উপ সম্পাদক · Oct 25, 2013 · 1 min read

ব্রণ ও ব্ল্যাকহেডস দূর করতে অ্যাসপিরিন মাস্ক

আমাদের মধ্যে এমন কাউকেই হয়ত খুঁজে পাওয়া যাবে না যারা ব্রণ বা ব্ল্যাকহেডস সমস্যাতে ভোগেন না।একটু লক্ষ্য করলে দেখবেন ব্ল্যাকহেডস বা ব্লেমিস দূর করার জন্য ব্যবহৃত স্ক্রাবের প্রধান উপকরণ হচ্ছে স্যালিসাইলিক এসিড। স্যালিসাইলিক এসিড ব্রণের আকার ছোট করে, ব্রণের দাগ দূর করে এবং ব্ল্যাকহেডস দূর করে। এই স্যালিসাইলিক এসিড আবার জনপ্রিয় ব্যথা নিরোধক অ্যাস্পিরিনের(বাজারে ডিস্প্রিন নামে পাওয়া যায়) প্রধান উপকরণ। সেই অ্যাসপিরিন দিয়েই তৈরি অ্যাসপিরিন মাস্ক, যা পুরো পৃথিবীতে বেশ জনপ্রিয়। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন অ্যাসপিরিন মাস্ক। অ্যাসপিরিন মাস্ক তৈরির রেসিপি ত্বক ভেদে ভিন্ন হয়ে থাকে। মাস্কটি ত্বক কে বেশ শুষ্ক করে দেয় তাই শুষ্ক ত্বকের জন্য নিতে হবে বাড়তি যত্ন।

যা প্রয়োজনঃ

মাস্কটি তৈরি করতে আপনার প্রয়োজন অ্যাস্পিরিন ট্যাবলেট। বাজারে বিভিন্ন নামে অ্যাসপিরিন ট্যাবলেট পাওয়া যায়। তবে এর মধ্যে কিছু ট্যাবলেট কোটেড আর কিছু আনকোটেড। আনকোটেড ট্যাবলেট মাস্কটি তৈরিতে বেশি সুবিধাজনক(সহজে গলে)। আনকোটেড ট্যাবলেটের মধ্যে ডিসপ্রিন অন্যতম। এটি বেশ সহজলভ্য ও দামে সস্তা।

শুষ্ক ত্বকের জন্যঃ

উপকরণঃ

• অ্যাসপিরিন ট্যাবলেট - ৩-৪ টি।

• মধু - ১ চা চামচ।

• আমন্ড অয়েল - কয়েক ফোঁটা

আধা চা চামচ পানিতে ট্যাবলেট গুলো ভিজিয়ে রাখুন। ট্যাবলেট গলে গেলে মধু ও আমন্ড অয়েল মেশান। মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। পরিষ্কার পানিতে মুখ ধুয়ে ফেলুন। ধোয়ার সময় আলতো ভাবে ম্যাসেজ করুন। মুখ মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

তৈলাক্ত/কম্বিনেশন ত্বকের জন্যঃ

উপকরণঃ

• অ্যাসপিরিন ট্যাবলেট- ৩-৪ টি।

• লেবুর রস-১ চা চামচ।

পূর্বের নিয়মে অ্যাসপিরিন ট্যাবলেট গলিয়ে তাতে লেবুর রস দিয়ে ভালো ভাবে মেশান। মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

অ্যাসপিরিন মাস্কের উপকারিতাঃ

• ব্রণের পরিমাণ কমায়।

• ত্বক নরম ও কোমল করে।

• নিয়মিত ব্যবহারে ব্রণের প্রকোপ কমায়।

• ব্ল্যাকহেডস /হোয়াইটহেডস দূর করে।

• অ্যাসপিরিনের অ্যান্টিইফ্লামেটরি গুন রয়েছে, যা মুখের ফোলা ভাব কমায়, জীবানুযুক্ত ব্রণ দূর করতে সাহায্য করে।

সতর্কতাঃ

• সপ্তাহে ১ দিনের বেশি মাস্কটি ব্যবহার না করাই ভালো। তা না হলে ত্বক শুষ্ক ও খড়খড়ে হয়ে যেতে পারে।

• মাস্কটি তোলার সময় ভেজা কাপড় ব্যবহার করুন। পানির ঝাপটা দিয়ে নয়। মাস্ক চোখে বা নাকে গেলে জ্বালাপোড়া হতে পারে।

• অ্যাস্পিরিন মাস্ক ত্বক কে স্পর্শকাতর করে তোলে। তাই মাস্ক ব্যবহারের পর রোদে গেলে অবশ্যই সানস্ক্রিন লাগাতে হবে।

• অ্যাসপিরিনে অ্যালার্জী থাকলে বা আপনার ত্বক স্পর্শকাতর হলে মাস্কটি ব্যবহার করবেন না।

• ১৮ বছরের নীচে এই মাস্ক ব্যবহার না করাই ভালো।

লিখেছেনঃ মৌসুমী তানিয়া

ছবিঃ ডিআইওয়াইফ্যাশান.কম

সম্পর্কিত লেখা

অ্যাসপিরিনের  ৮টি ভিন্নধর্মী ব্যবহার
চুলের যত্ন

অ্যাসপিরিনের ৮টি ভিন্নধর্মী ব্যবহার

জ্বর আর ব্যথা সারাতে অ্যাসপিরিনের ব্যবহার নতুন কিছু নয়। কিন্তু রূপচর্চা থেকে শুরু করে হোম রেমিডি হিসেবে যে এর ব্যবহার থাকতে পারে তা হয়তো অনেকেই জানেন...

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!
চুলের যত্ন

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!

আপনি যেখানেই যান না কেন, মনে হচ্ছে আপনি আপনার চিহ্ন রেখে আসছেন! মানে সব জায়গাতেই আপনার চুল! যতবারই চুলে হাত দিচ্ছেন, ততবারই হাতে অনেকগুলো চুল উঠে আসছে...

আরও পড়ুন

পিল অফ মাস্ক | ত্বকের ক্ষতি করেছেন না তো!
ত্বকের যত্ন

পিল অফ মাস্ক | ত্বকের ক্ষতি করেছেন না তো!

রূপচর্চা ও ত্বকের যত্নে নতুন যে প্রোডাক্টটি এখন খুব জনপ্রিয় তা হলো বিভিন্ন রকমের মাস্ক। ক্লে-বেজড মাস্ক, এক্সফোলিয়েটিং মাস্ক, পিল অফ মাস্ক কত কি! এক...

ত্বকের ধরণ ভেদে ফ্রিম্যান'র ৫টি ক্লে মাস্ক
ত্বক

ত্বকের ধরণ ভেদে ফ্রিম্যান'র ৫টি ক্লে মাস্ক

ত্বকের যত্নে হাতের কাছে মাস্ক থাকা চাই। সারাদিনে ত্বকে লেগে থাকা ধুলোবালি পরিষ্কার না করার পরিণাম একগাদা ব্রণ! বাজারে শত শত মাস্ক ভীরে আপনার ত্বকের জ...

থুতনির ব্ল্যাকহেডস খুব সহজেই কীভাবে রিমুভ করা যায়?
ত্বকের যত্ন

থুতনির ব্ল্যাকহেডস খুব সহজেই কীভাবে রিমুভ করা যায়?

ব্ল্যাকহেডস একটি কমন স্কিন প্রবলেম! ছেলে মেয়ে সবাই-ই কিন্তু এই সমস্যাটা কম বেশি ফেইস করে। ব্ল্যাকহেডস এর নামটা শুনলেই আমাদের মনের মধ্যে কেমন জানি একটা...

ব্ল্যাকহেডস প্রবলেম! এই স্কিন কনসার্ন কি পার্মানেন্টলি দূর করা সম্ভব?
ত্বকের যত্ন

ব্ল্যাকহেডস প্রবলেম! এই স্কিন কনসার্ন কি পার্মানেন্টলি দূর করা সম্ভব?

ব্ল্যাকহেডস খুবই পরিচিত একটি স্কিন কনসার্ন এবং এই সমস্যায় কম বেশি প্রায় প্রত্যেকেই টিনেজ থেকে ভুগে থাকে। যত বয়স বাড়ে, এই সমস্যাও বাড়তে থাকে যদি না সঠি...

শীট মাস্ক | ময়েশ্চারাইজড স্কিন পাওয়ার চটজলদি উপায়!
রিভিউ

শীট মাস্ক | ময়েশ্চারাইজড স্কিন পাওয়ার চটজলদি উপায়!

রেগুলার ময়েশ্চারাইজার তো ব্যবহার করছেন, তারপরও মুখে একটা হেলদি গ্লো আপনি মিস করছেন কি? পার্লারে গিয়ে ট্রিটমেন্ট বা ফেসিয়াল নেয়ার মত সময় নেই, কিন্তু ত্...

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক

ঘুম থেকে উঠে চুলে হাত দিয়েই মনটা খারাপ হয়ে গেল? একটু বাহিরে বের হলেই বা একদিন চুলে শ্যাম্পু না করলেই চুল আর চুলের অবস্থায় থাকেনা! বাহিরের ধুলাবালি আর...

…