ঈদ পরবর্তী চুলের যত্নে কিছু টিপস

sub-editor · Jul 13, 2016 · 1 min read

ঈদ পরবর্তী চুলের যত্নে কিছু টিপস

[topbanner]

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী, ঈদ মানে দিক-বিদিক ঘুরে বেড়ানো, নতুন সাজ, নতুন স্টাইল। প্রায় সময়ই কাঙ্ক্ষিত সাজের খোজে, বিশেষ করে ঈদের সময়ে, আমরা আমাদের মসৃণ স্ট্রেইট চুলের সাজ পাল্টে বেছে নেই তরঙ্গময় কোঁকড়া চুল, কেউ হয়তো বা বেছে নেই চুলের হাইলাইট, যার কারণে আমাদের চুলের ক্ষতি হয় এবং চুলের স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। চুলের রং ও স্টাইলের জন্য ব্যবহৃত অতিরিক্ত তাপমাত্রা ও কেমিক্যালের কারণে ঈদ পরবর্তী সময়ে চুল হয়ে উঠে রুক্ষ, শুষ্ক ও ভঙ্গুর, যা অবশ্যই কাঙ্ক্ষিত নয়। আমরা ঘরোয়া উপায়ে যত্ন নিয়ে ঠিক করে নিতে পারি আপনার চুল। চলুন জেনে নিই ঘরোয়া উপায়ে চুলের যত্নের কিছু টিপস :

[picture]

১। ঈদের সময় চুল কালার করেছেন। চুলের এই কালার বহু দিন ধরে রাখতে সানস্ক্রিনের সাথে কন্ডিশনার ব্যবহার করুন। কারণ অতিরিক্ত সূর্যরশ্মি আপনার চুলের কালার দ্রুত নষ্ট করে দেয় এবং চুল হয়ে যায় রুক্ষ।

২। স্ট্রেইটনার দিয়ে চুলের স্টাইলিং করে আপনার চুল শুষ্ক ও ভংগুর হয়ে গেছে? এই ক্ষতি নিরাময় করতে পারে কুসুম-গরম নারিকেল তেলের ম্যাসাজ, যা চুলের গভীরে পৌছে ভিতর থেকে পুষ্টি যোগায়, স্ক্যাল্পের রক্ত প্রবাহ বৃদ্ধি করে এবং এটির কন্ডিশনার স্বরূপ বৈশিষ্ট্য চুলকে কন্ডিশন করে। এর ফলে চুলের গোঁড়া ও চুল হয় আরও মজবুত। সপ্তাহে কমপক্ষে তিনবার চুলে নারিকেল তেল দিয়ে ম্যাসাজ করুন এবং থাকুন নিশ্চিন্ত, আজীবনের জন্য ।

৩।  শুষ্ক চুলে স্টাইলিং এর প্রসাধনী ব্যবহার করে চুলকে সহজেই নিজের ইচ্ছেমত সাজিয়ে তোলার প্রলোভন এড়ানো দায়। কিন্তু বেশিরভাগ প্রসাধনীতে কেমিক্যালের ব্যবহার মাত্রাতিরিক্ত; যা সময়ের সাথে সাথে আপনার চুলের ক্ষতি বাড়িয়ে দেয়। তাই ঘরে তৈরী হেয়ার প্যাক ব্যবহার করুন। এছাড়া স্ট্রেইটনার ব্যবহারের পর অবশ্যই হিট স্টাইলিং লোশন বা স্প্রে ব্যবহার করবেন।

৪। যদি আপনি সতর্ক না হন তাহলে স্টাইলের প্রসাধনী যেমন হেয়ার মুস ও হেয়ার স্প্রে আপনার মনমাতানো চুলের সাজ থেকে খুলে নেয়ার সময় চুলের অনেক ক্ষতি হয়। অনেক সময় চুল ছিঁড়ে যায়। কেমিক্যাল গুলো দূর করতে আপনার চুলে নারিকেল তেল ম্যাসাজ করে নিন যা ক্ষতিকর কেমিক্যাল শুষে নিবে এবং একই সাথে চুলকে কন্ডিশন করবে। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন, এতে চুল থাকবে কোমল ও নমনীয়।

৫। শুনতে একটু উদ্ভট মনে হতে পারে, কিন্তু ঘন ঘন চুলে শ্যাম্পু দেয়া থেকে বিরত থাকুন; কেননা স্কাল্পের প্রাকৃতিক তেল আপনার চুলের জন্য ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। তাই প্রতিদিন শ্যাম্পু করে চুলের ময়েশ্চারাইজার না হারিয়ে সপ্তাহে তিন দিনের বেশী শ্যাম্পু ব্যবহার না করাই ভালো।

ছবি -  সাজগোজ ফটো অ্যালবাম

লিখেছেন -  মরিয়ম আকতার

সম্পর্কিত লেখা

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

লম্বা ঘন কালো চুলের জন্য সানস্ক্রিন !
চুলের যত্ন

লম্বা ঘন কালো চুলের জন্য সানস্ক্রিন !

হ্যা, চুলের সানস্ক্রিন বলেও কিন্তু একটা জিনিস আছে। জানি অনেকেই এখনও ত্বকের জন্য সানস্ক্রিন কতটা জরুরি সেটাই অনুধাবন করতে পারেননি। আর অনেকে আছি আমরা যা...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

আরও পড়ুন

চুলের যত্ন

আচ্ছা, চুলে নারিকেল তেল দেয়া কী খুবই জরুরী? (পর্ব - ০২)

... গোঁড়ায় গলদ এই পর্ব শুরু করার আগে বলে নেই, কোন প্রোডাক্টকে খারাপ প্রমাণ করা এই লেখার উদ্দেশ্য না। কি ইউজ করলে আসলে আপনার হেয়ারে কি ইফেক্ট পড়বে, সে...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!
চুলের যত্ন

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!

বলা হয়, মানুষের মাথার চুল মুখের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে সবচেয়ে বেশি সাহায্য করে। চুল সুন্দর না হলে সৌন্দর্য ততটা খোলে না। সঠিক পুষ্টি পেলে আমাদের চুলে...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়
চুলের যত্ন

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়

প্রতিদিন চুলের যত্ন নেবার সময় কার আছে বলুন তো? সপ্তাহে একদিনই তো ঠিকমত হেয়ার প্যাক লাগানোর সময় পাইনা অনেকেই। কিন্তু চুলের যত্ন হতে পারে প্রতিদিন সহজ ৬...

…