প্রতিটি সকালের পারফেক্ট শুরু

সাজগোজ উপ সম্পাদক · Aug 24, 2013 · 1 min read

প্রতিটি সকালের পারফেক্ট শুরু

যদি আপনি সময় ও স্বাস্থ্যের সঠিক ব্যবস্থাপনা না করতে পারেন, তবে আপনার প্রতিটি সকাল শুরুই হবে আপনার জন্য এলোমেলোভাবে। অনেকেই হয়তো সকালে ক্লান্তি ও চাপ নিয়ে সকালটা শুরু করেন এবং সেভাবেই কাটে সারাটা বেলা। তবে এমনটি হবে না যদি আপনি নিচের কিছু পদক্ষেপ গ্রহণ করেন -

সারাদিনের সবকিছু আগেই তৈরি রাখুন:

আগের রাতে প্রতিদিনকার যা যা প্রয়োজন তা তৈরি রাখুন। যেমন - বাইরে পড়ার কাপড় আয়রন করে রাখা, দুপুরের খাবার তৈরি রাখা, দরকারি চাবি জায়গামত রাখা, স্বাস্থ্যকর নাস্তা তৈরির চিন্তা করা ইত্যাদি। এসব কাজ সম্পন্ন করতে হয়তো আপনার ৩০ মিনিটের বেশি লাগবে না। কিন্তু এই ৩০ মিনিটের প্রস্তুতি আপনার সকালটা মাথাব্যথামুক্ত রাখবে।

বাস্তবসম্পন্ন সূচী প্রস্তুত করুন:

আগামী দিনের জন্য আবশ্যিক কাজের একটি তালিকা করুন প্রতিদিন। সে তালিকায় সেসব কাজকে প্রাধান্য দিন যা করণীয় আবশ্যিক। অযথা কাজ তালিকায় রাখবেন না যা না করলেও আপনার চলবে।

বিরক্তিকর পরিবেশ ত্যাগ করুন:

যদি আপনার অ্যালার্ম ঘড়িটার শব্দ আপনার কাছে অসহ্য মনে হয়, অথবা নিজের গাড়ির ইঞ্জিনের শব্দে বিরক্ত আপনি, তবে এসব সমস্যার সমাধান দ্রুত করুন। এমন বিরক্তিকর পরিবেশ চাইলেই খুব সহজেই পরিবর্তন করা যায়, যা আপনার সকালের একটি ভালো সূচনা করবে।

পর্যাপ্ত ঘুম:

যথেষ্ট পরিমাণ না ঘুমোনোর কারণে অনেকের সারাদিন মেজাজ খিটমিটে থাকে। এছাড়া, খুব অল্পতেই হাঁপিয়ে পড়ার অন্যতম কারণ সঠিক ঘুমের অভাব।

নির্দিষ্ট সময়ের ৩০ মিনিট পূর্বে বিছানা ত্যাগ করা:

যে সময়ে সাধারণত ঘুম থেকে উঠলে চলবে, সে সময় থেকে ৩০ মিনিট আগে আগে উঠার চেষ্টা করুন। এই ৩০ মিনিট সময় মানসিকভাবে আপনাকে সবক্ষেত্রে এগিয়ে থাকার শক্তি প্রদান করবে।

প্রথমেই ১ গ্লাস পানি পান করুন:

ঘুম থেকে উঠার পর পরই এক গ্লাস পানি ঢকঢক করে গিলে নিন। যেহেতু আমাদের দেহের ৬০%-৭০% পানি দিয়ে গঠিত, সেহেতু সকালের এই পানি পানে আপনার শরীরে যোগ হয় এক গ্লাস জীবনী শক্তি।

অন্তত ১০ মিনিট ফ্রিহ্যান্ড ব্যায়াম করুন:

মেরুদন্ডে চিকন ব্যাথা অনুভূত হয় অনেকের। এছাড়া শরীরের মাংসপেশীতেও ক্লান্তি থেকে যায় কখনও কখনও। তাই বিছানা ছাড়ার পর সহজ কয়েকটি পদ্ধতি অনুসরণ করে চাঙ্গা করে নিন নিজের শরীরকে।

গান শুনুন ও ভালো একটি গোসল সেড়ে নিন:

প্রাণবন্ত একটি গান শুনতে শুনতে হালকা গরম পানির গোসল জাগিয়ে তুলবে আপনার দেহের প্রতিটি কোষ।

সবচেয়ে পছন্দের কাজটি প্রথমে করুন:

দিনের শুরুটা ভালো করার জন্য ভালো কাজ দিয়ে শুরু করুন আপনার দিন। ভালো লাগে করতে, অথবা যে কাজটি করে আপনি আনন্দ পাবেন তেমন কাজ দিয়ে শুরু করুন আপনার দিনটি। এটা হতে পারে আপনার প্রিয় মানুষটির সাথে কিছুক্ষণ কথা বলা অথবা আপনার প্রিয় চায়ের দোকানের এক কাপ চা পান করা।

আশা করছি এখন থেকে আপনার সকালটাকে ভালো একটি সূচনা দিয়ে সারাবেলার সাফল্য নিশ্চিত করবেন।

লিখেছেন - পলাশ

ছবি - দ্যাফ্রিওয়ালপেপার্স.কম

Comments (1)

  • asha

    May 11, 2026

    rojay kivabe diet plan thik rakha jay se bishoye ektu suggestion dile vlo hoto

সম্পর্কিত লেখা

ওজন কমানোর নতুন ট্রেন্ড ‘৩০-৩০-৩০ পদ্ধতি’ জানা আছে কি?
ফিটনেস

ওজন কমানোর নতুন ট্রেন্ড ‘৩০-৩০-৩০ পদ্ধতি’ জানা আছে কি?

একবিংশ শতাব্দীতে এসে মানুষ এখন ব্যস্ত জীবনের মাঝে থেকেও হেলদি লাইফস্টাইলকে বেশ প্রায়োরিটি দিচ্ছে, ফিটনেস নিয়ে সচেতন হচ্ছে। পরিবর্তন আসছে ডায়েটে। বর্তম...

ঘুম থেকে উঠার পর কেন শরীর ব্যথা করে?
সুস্থতা

ঘুম থেকে উঠার পর কেন শরীর ব্যথা করে?

তারেক প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পর পুরো শরীরে এক ধরনের আড়ষ্টতা অনুভব করেন। বিছানা ছেড়ে মেঝেতে পা ফেললে তার পায়ের তালুতে ব্যথা হয় এবং মনে হতে থাকে হ...

গ্লাস স্কিন | ৫টি ধাপে বাড়িতে বসেই পান সুন্দর ত্বক!
ত্বকের যত্ন

গ্লাস স্কিন | ৫টি ধাপে বাড়িতে বসেই পান সুন্দর ত্বক!

গ্লাস স্কিন!!! ইন্টারনেটের দুনিয়ায় এই কথাটা অনেকেরই চোখে পড়ে থাকবে। অনেকে জেনেও থাকবেন এই ব্যাপারে। আবার অনেকেই জানেন না এটা কি জিনিস। কোরিয়ান স্কিন ক...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

আরও পড়ুন

ঘুমের যত গল্প গাঁথা!
সুস্থতা

ঘুমের যত গল্প গাঁথা!

ঘুম আপনার, আমার সবার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। প্রতিদিন কাজ কর্ম শেষ করে রাতে বিছানায় গা এলিয়ে দেয়ার মধ্যে যে প্রশান্তি, তা হয়তো অন্য কিছুতে...

চোখ সেজে উঠুক দারুণ সানগ্লাসে
ফ্যাশন

চোখ সেজে উঠুক দারুণ সানগ্লাসে

গরম পড়তে শুরু করেছে! অবশ্য বাইরে তো সকলকেই যেতে হয়। এই সময়টাতে আমাদের ডেইলি লাইফে সানগ্লাস আবশ্যিক। কারণ সানগ্লাস আমাদের ডিরেক্ট সানলাইট অর্থাৎ আল্টাভ...

জিএম ডায়েট প্ল্যান | ৭ দিনে ৫ কেজি ওজন কমবে সহজেই
ফিটনেস

জিএম ডায়েট প্ল্যান | ৭ দিনে ৫ কেজি ওজন কমবে সহজেই

শরীরের অতিরিক্ত ওজন কমাতে আমরা সকলেই বেশ তৎপর। ওজন কমানোর সবচেয়ে ভালো উপায় হল ধীরে ধীরে স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানো। সাজগোজে ওজন কমাতে বেশ কিছু ডায়েট...

ঊরুর ফ্যাট কমাতে কিছু কার্যকরী কৌশল সম্পর্কে জানা আছে কি?
ফিটনেস

ঊরুর ফ্যাট কমাতে কিছু কার্যকরী কৌশল সম্পর্কে জানা আছে কি?

আমাদের কারও শরীরের শেইপ জন্মগতভাবে একেবারে পারফেক্ট থাকে না। অনেকের শরীরের উপরের অংশ খুব একটা মোটা না থাকলেও নিচের অংশ অর্থাৎ উরু বেশ মোটা হয়। শরীরের...

পোষা বিড়াল থাকলে ঘর পরিষ্কার রাখার দারুণ ৫টি হ্যাকস!
লাইফ স্টাইল

পোষা বিড়াল থাকলে ঘর পরিষ্কার রাখার দারুণ ৫টি হ্যাকস!

বাড়িতে যে কোনো পোষ্য থাকা মানেই তার জন্য আলাদা যত্ন নিতে হয়। বাড়ির ছোট্ট সদস্যটির প্রতি পেট প্যারেন্টসদের থাকে আলাদা নজর। আর থাকবে নাই বা কেন? সারাদিন...

কোমরের ব্যথা | ১০টি প্রয়োজনীয় পরামর্শ ও সতর্কতা!
সুস্থতা

কোমরের ব্যথা | ১০টি প্রয়োজনীয় পরামর্শ ও সতর্কতা!

কোমরের ব্যথা একটি কমন সমস্যা। অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন, অনেক চেষ্টা ও চিকিৎসা করা সত্ত্বেও নিয়ন্ত্রণ করতে পারেন না। চিকিৎসার পাশাপাশি এক্ষেত্রে...

…