হেয়ার কালার রিমুভ করার ৯টি উপায়!

রোজেন · Aug 21, 2013 · 1 min read

হেয়ার কালার রিমুভ করার ৯টি উপায়!

অনেকে শখ করে আজকাল হেয়ার কালার করাচ্ছেন। প্যাকের গায়ে লেখা কালারের নাম দেখে অথবা মডেলের চুলের রঙ দেখে আন্দাজ করে নিতে হয় কেমনটি হতে পারে রঙটি। কিন্তু চুলে দেওয়ার পর সেই আনন্দ, উত্তেজনা কোথায় যেন গায়েব হয়ে যায়। অনেক সময় দেখা যায় চুলে আপনার পছন্দের রঙটির দেখা পাচ্ছেন না আবার এর থেকে মুক্তির উপায়ও দেখছেন না। চুলে রঙ করা যতটা সহজ রঙ তোলা ঠিক ততটা কঠিন। এ ধরনের সমস্যায় যারা পড়েছেন তাদের সমস্যা ঘরোয়া উপায়ে সহজে সমাধানের জন্য আমার আজকের এই আর্টিকেল। চলুন জেনে নেওয়া যাক হেয়ার কালার রিমুভ করার কিছু উপায়।

হেয়ার কালার রিমুভ করার উপায়

১.  হেয়ার কালার রিমুভ করতে ভিনেগার ব্যবহার

হেয়ার কালার রিমুভ করতে ভিনেগার, পানি মিশ্রন ব্যবহার - shajgoj.com

১/২ কাপ ভিনেগারের সাথে ১ কাপ পানি মেশাবেন। চুলে কালার করার ২৪ ঘণ্টার মধ্যে পুরো চুলে মিশ্রণটি লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে ফেলুন।

২. বেকিং সোডা ব্যবহার

হেয়ার কালার রিমুভ করতে বেকিং সোডা ও শ্যাম্পু - shajgoj.com

বাই-কার্বনেট (Bi-Carbonate) সোডা হল একটি প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট। এটি সহজে আপনার চুলের রঙ কিছুটা হালকা করবে। এবার একটি অ্যান্টি-ড্যানড্রাফ (Anti-Dandruff) শ্যাম্পু যেমন হেড অ্যান্ড সোলডার (Head & Shoulder) নিন। তারপর সোডা আর শ্যাম্পু একসাথে মিশিয়ে নিন। এখন হালকা গরম পানি দিয়ে চুল ভিজিয়ে নিন আর মিশ্রণটি চুলে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফলাফলের জন্য এভাবে সপ্তাহে কয়েকবার ব্যবহার করুন।

৩. লেবুর রস ব্যবহার

হেয়ার কালার রিমুভ করতে লেবুর রস - shajgoj.com

লেবুর রসে বিদ্যমান সাইট্রিক এসিড (Citric Acid) প্রাকৃতিক উপায়ে চুলের রঙ হালকা করে। কিছু টাটকা লেবুর রস নিন এবং চুলে লাগান। তারপর শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে ফেলুন কয়েক মিনিটের জন্য। তারপর উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৪. কাপড় পরিষ্কারক ডিটারজেন্ট ব্যবহার

যদি চুলে কালো কালার করা হয় আর সেটি যদি আপনার অস্বস্তির কারণ হয়ে থাকে তাহলে হাতের কাছে থাকা কাপড়ের ডিটারজেন্ট ভেজা চুলে ১ টেবিল চামচ লাগিয়ে নিন। এভাবে সপ্তাহে ৫ বার ব্যবহার করুন।

৫. ডিশ সোপ ব্যবহার

৪/৫ ফোঁটা ডিশ সোপ মিশিয়ে নিন কোয়ার্টার সাইজ রেগুলার শ্যাম্পুর সাথে। এরপর চুলে ঘষে ঘষে মিশ্রণটি লাগান। মনে রাখবেন ডিশ সোপ দিয়ে চুলের রঙ তোলা অনেক বেশি হার্শ। তাই আগে চুলে তেল লাগিয়ে নিবেন তারপর এই পদ্ধতি অনুসরণ করবেন।

৬. অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পুর ব্যবহার

হেয়ার কালার রিমুভ করতে অ্যান্টি-ডানড্রাফ শ্যাম্পু ব্যবহার - shajgoj.com

সাধারন শ্যাম্পুর থেকে অ্যান্টি-ডানড্রাফ শ্যাম্পু অনেক বেশি শক্তিশালী আর অনেক বেশি সেবাম সমৃদ্ধ। তাই ২/৩ দিন পরপর ৭/৮ বার এই শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

৭. ভিটামিন সি ট্যাবলেটের পেস্ট ব্যবহার

আপনি যদি আপনার চুলে সেমি-পার্মানেন্ট (Semi-Permanent) ডাই দিয়ে কোন গাঢ় রঙ করেন তাহলে একটি ভিটামিন সি ট্যাবলেট গুঁড়োর সাথে পানি মিশিয়ে নিয়ে পেস্ট তৈরি করুন। এরপর ভেজা চুলে ১ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

৮. হেয়ার কালার রিমুভার

লরিয়েলের হেয়ার কালার রিমুভার - shajgoj.com

বর্তমানে লরিয়েলের হেয়ার কালার রিমুভার (L'Oreal Hair Color Remover) এবং কালার জ্যাপ (Color Zap) চুলের রঙ তোলার জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। প্যাকের গায়ে দেওয়া নির্দেশাবলী মেনে চলুন।

৯. গরম তেলের উষ্ণতা

হট অয়েল ট্রিটমেন্ট চুলের ডাই তোলার কাজে সাহায্য করতে পারে। ১/৪ কাপ ঠাণ্ডা অলিভ অয়েল, ১/৪ কাপ ফুটন্ত পানির সাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটি একটি পাতলা মিশ্রণে পরিনত হয়। মিশ্রণটি তৈরি হয়ে গেলে চুলের গোড়ায় ভালো ভাবে লাগাবেন। ১ ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন।  এটি সপ্তাহে ১ বার করে ব্যবহার করবেন।

হেয়ার কালার রিমুভিং নিয়ে গুরুত্বপূর্ণ টিপস

১. টাইড হলো সবচেয়ে ভালো ডিটারজেন্ট চুলের রঙ তোলার জন্য।

হেয়ার কালার রিমুভ করতে কন্ডিশনার ব্যবহার - shajgoj.com

২. প্রত্যেকবার শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার লাগাবেন।

৩. এটা আশা করবেন না তাৎক্ষণিক ভাবে ডাই চলে যাবে। সবুর করুন। অবশ্যই ফল পাবেন।

সতর্কতাঃ উপরের পদ্ধতিগুলোতে চুলের ন্যাচারাল  কালারের কিছুটা ক্ষতি হবে তাই চুলে রঙ করার আগে বুঝেশুনে করুন।

আশা করি হেয়ার কালার রিমুভ করার উপায় নিয়ে এই আর্টিকেলটা আপনাদের উপকারে আসবে।

ছবি - সংগৃহীত: লিফ.টিভি, পিনটারেস্ট.কম, ডেইলিবাজ.সিও. আইএল, ফুডপোয়া.কম, অ্যামাজন. সিএ, ফ্যেডো১৬৮.কম

সম্পর্কিত লেখা

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

হেয়ার কালার করার আগে আলাদাভাবে চুলের যত্ন নিতে হবে কি?
চুলের যত্ন

হেয়ার কালার করার আগে আলাদাভাবে চুলের যত্ন নিতে হবে কি?

চুলকে পছন্দের রঙে রাঙাতে অনেকেই পছন্দ করেন। হেয়ার কালার করলে ফেইসে ডিফারেন্ট একটি লুক আসে। কেউ হয়তো পার্লারে যেয়ে হেয়ার কালার করেন, কেউবা ঘরে বসেই। তব...

হেয়ার কালার করতে চাচ্ছেন? ওয়েইট!
হেয়ার স্টাইল

হেয়ার কালার করতে চাচ্ছেন? ওয়েইট!

নিজের লুকে একটা মডার্ন ফ্যাশনেবল আপডেট আনতে মেকআপ, আউটফিটের চেয়েও ইজি ওয়ে হচ্ছে নিজের চুলে একটা বড় চেঞ্জ নিয়ে আসা। আর আমরা চুলের লেন্থ নিয়ে এক্সপেরিমে...

হেয়ার কালার ফেইড হয়ে যাচ্ছে? মাত্র ৩টি উপায়েই হবে সল্যুশন
চুলের যত্ন

হেয়ার কালার ফেইড হয়ে যাচ্ছে? মাত্র ৩টি উপায়েই হবে সল্যুশন

খুব শখ করে চুলে পছন্দের কালার করার কিছুদিন পরেই যখন সেই কালার ফেইড হয়ে যেতে শুরু করে, তখন মনটা অসম্ভব খারাপ হয়ে যায়! শুধু তাই না, হেয়ার কালার ফেইড হয...

আরও পড়ুন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন
চুলের যত্ন

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন

মজবুত ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু ঝলমলে সুন্দর চুল হুট করেই পাওয়া যায় না। তার জন্য নিয়মিত একটি রুটিন মেনটেইন করতে হয়। কিন্তু সেই রুটিন কীভাবে ঠিক কর...

মনের মতো রঙিন চুল পেতে কোন হেয়ার কালারটি বেছে নিবেন?
চুল

মনের মতো রঙিন চুল পেতে কোন হেয়ার কালারটি বেছে নিবেন?

‘চুলে রঙ করেছো! এবার তো তোমার চুল সব নষ্ট হয়ে যাবে!’ চুলে রঙ করলে এমন কথা খুব কমন। তাই বলে কি মনের মতো রঙিন চুল পাওয়া বারণ? একদম নয়! আজকের আর্টিকেলে আ...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড
চুলের যত্ন

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড

একরাশ ঝলমলে চুল কে না চায়! চুল পরিচর্যার প্রথমেই আসে শ্যাম্পুর ব্যবহার। প্রতিদিনের ধুলো ময়লা, ঘাম, বিল্ড আপ, খুশকি ইত্যাদি থেকে মাথার স্ক্যাল্প ও চুলক...

…