শীতে শুষ্ক ত্বকের যত্ন

সাজগোজ উপ সম্পাদক · Nov 10, 2013 · 1 min read

শীতে শুষ্ক ত্বকের যত্ন

ঋতুর পরিবর্তন ও ত্বকের ধরন ভেদে রূপচর্চার নিয়মনীতিতেও পরিবর্তন হয়। কোনো ঋতুতেই স্বাভাবিক ত্বকের যত্নে তেমন বেগ পেতে হয় না। কিন্তু শুষ্ক ত্বকের যত্ন নেয়া বেশ কঠিন। শীতে বাতাসের আর্দ্রতা কমতে শুরু করার সাথে সাথেই শুষ্ক ত্বক আরও শুষ্ক হতে শুরু করে। দিনে দিনে ত্বক রুক্ষ ও মলিন হয়ে পড়ে। শুষ্ক ত্বকের অধিকারীরা তাই শীতের শুরুতে বেশ দুশ্চিন্তায় পড়ে যান। পুরো শীত জুড়ে আপনার ত্বককে সুন্দর ও সুস্থ রাখতে  এখানে কিছু উপায় দেয়া হলো-

[picture]

  • ঘরের ভেতরে আর্দ্র আবহাওয়া বজায় রাখুন। উষ্ণ পরিবেশ শুষ্ক ত্বকের জন্য উপযোগী। ঘর থেকে বাইরে যাওয়ার সময় অবশ্যই মুখে, হাতে পায়ে ও ঠোঁটে প্রয়োজনীয় ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
  • অতিরিক্ত গরম পানি ত্বকের জন্য ক্ষতিকর। গরম পানি শুষ্ক ত্বককে আরও বেশি শুষ্ক করে তোলে। হালকা গরম পানি গোসল ও হাত, মুখ পরিষ্কারের জন্য ব্যবহার করুন। গোসলের পানিতে সামুদ্রিক লবণ ব্যবহার করতে পারেন। ভালো ময়েশ্চারাইজার ও ক্লিনজিং মিল্ক যুক্ত সাবানও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে বেশি পানি ব্যবহার করে ভালো করে ত্বক থেকে সাবান ধুয়ে ফেলতে হবে। গোসলের পরপরই ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
  • বাতাসের আর্দ্রতা কমলে শুষ্ক ত্বক আরও শুষ্ক হয়ে যায়। ত্বক সংবেদনশীল হয়ে পড়ে। ফলে ত্বকে র‌্যাশ বা চুলকানির ভাব দেখা দেয়। গরম পোশাক যেন নরম ও আরামদায়ক হয় সে ব্যাপারে লক্ষ্য রাখুন। ঘরে তুলে রাখা পোশাক পরিধানের পূর্বে অবশ্যই তা রোদে দিয়ে বা বাতাসে রেখে পরে পরিধান করুন। উলের টুপি, হাতমোজা , স্কার্ফ নরম হওয়া আবশ্যক।
  • বাইরে যাওয়ার সময় ত্বকে ময়েশ্চারাইজারের সাথে সাথে অবশ্যই সানস্ক্রিন লোশন ব্যবহার করবেন। কারণ শীতেও সূর্যের আলোতে ক্ষতিকর UV রশ্মি থাকে। অবশ্যই SPF 30 অথবা কাছাকাছি মাত্রারও হতে পারে।পার্টিতে বেজ মেক-আপেও ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
  • এই সময় শুষ্ক ত্বকের অধিকারীদের অনেকের হাত পা ফেটে যাওয়ার প্রবণতা দেখা যায়। পায়ের গোড়ালি ফেটে যাওয়ার লক্ষণ এই শীতে বেশি দেখা যায়। ঘুমানোর আগে গ্লিসারিনের সাথে পানি বা গোলাপজল মিশিয়ে লাগালে এই ফেটে যাওয়া গোড়ালি ফিরে পাবে মসৃণতা। ঘরে বসে সেরে নেয়া যায় মেনিকিউর বা পেডিকিউর।
  • রাতে শুতে যাওয়ার আগে দুধের সঙ্গে মধু মিশিয়ে হালকা ম্যাসাজ করে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। শুষ্কতা কমবে অনেকটাই। মধু, দই, ডিম, গাজরের রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগান, ২৫ মিনিট পর আলতো করে ঘষে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন করতে পারলে শুষ্কতা কমে যাবে। এছাড়াও আমন্ড বাটা ও মধু দিয়ে প্যাক করে মুখে লাগান ১৫ মিনিট পর ধুয়ে নিন। সপ্তাহে ৩ দিন করলে অনেক উপকার পাবেন।
  • অনেকের ঠোঁট শুষ্ক হয়ে ফাটতে থাকে। কমলার রস মেখে কিছুক্ষণ রাখতে পারেন অথবা গোলাপের পাপড়ির সঙ্গে দুধের সর মিশিয়ে ঠোঁটে মাখাতে পারেন। দাগ তো কমবেই, ঠোঁট নরমও থাকবে। ঠোঁট নরম রাখতে ভালো মানের লিপবাম ব্যবহার করতে পারেন।
  • শীতের ত্বকের আসল যত্ন খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে। শীতের সব রকম শাকসবজি ও ফল খাবেন এবং প্রচুর পানি পান করবেন। ত্বকের আর্দ্রতা রক্ষার জন্য পানি খুবই দরকার। শীতের শাক সবজিতে প্রচুর পরিমাণে এন্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের সুরক্ষায় অতি কার্যকর।

শীতে শুষ্ক ত্বককে সুস্থ রাখতে ত্বকের যত্ন ও খাদ্যভ্যাসে সচেতন হতে হবে। সকালে ঘুম থেকে জেগে ও রাতে ঘুমাতে যাওয়ার সময় ভারী ময়েশ্চারাইজার ব্যবহার করুন। সবসময় ব্যাগে একটি ছোট্ট ময়েশ্চারাইজার ও একটি লিপবাম রাখতে পারেন, তাহলে প্রয়োজনে সহজেই নিজেকে পরিপাটি করে নিতে পারবেন।

লিখেছেন - বৈশাখী

ছবি - স্টাইলক্রেজ.কম

সম্পর্কিত লেখা

শীতে নিন ত্বকের পরিপূর্ণ যত্ন
ত্বকের যত্ন

শীতে নিন ত্বকের পরিপূর্ণ যত্ন

হাঁটিহাঁটি পা পা করে আসছে শীত। হিম হিম শীতল এই ছোঁয়া শরীরের জন্য আরামদায়ক হলেও ত্বকের জন্য নয়। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে বাড়তে থাকে নানা রকম ত্বকের...

কমন ময়েশ্চারাইজার মিসটেকস যা স্কিনকেয়ার রুটিনকে করছে অকার্যকর
ত্বকের যত্ন

কমন ময়েশ্চারাইজার মিসটেকস যা স্কিনকেয়ার রুটিনকে করছে অকার্যকর

ময়েশ্চারাইজার, ত্বকের যত্নে অন্যতম একটি প্রোডাক্ট। স্কিন কেয়ারে ক্লেনজিং এর পরেই ময়েশ্চারাইজারের অবস্থান। ত্বকের বেসিক কেয়ার এবং সুন্দর কোমল ত্বক পেত...

শুষ্ক ত্বকের জন্য মর্নিং স্কিনকেয়ার রুটিন কেমন হওয়া চাই
ত্বকের যত্ন

শুষ্ক ত্বকের জন্য মর্নিং স্কিনকেয়ার রুটিন কেমন হওয়া চাই

শুষ্ক ত্বক মানে হল সেই ত্বক যা নিজে নিজের যত্ন নিতে পারে না, বাইরের পরিবেশ থেকে রক্ষা করতে পারে না। ত্বক শুষ্ক হলে ত্বকের বাইরের লেয়ারে খুব ছোট ছোট ফা...

শুষ্ক ত্বকের যত্ন | ড্রাই স্কিন কেয়ার কিভাবে করবেন?
ড্রাই স্কিন

শুষ্ক ত্বকের যত্ন | ড্রাই স্কিন কেয়ার কিভাবে করবেন?

এর আগে আমি তৈলাক্ত ও সেনসেটিভ ত্বক নিয়ে পোস্ট দিয়েছিলাম। আজকে দেব শুষ্ক ত্বক নিয়ে। গরম কালে যদিও শুষ্ক ত্বকের অধিকারীদের কষ্ট কম তারপরেও তারা অনেক...

আরও পড়ুন

এই শীতে ত্বকের সম্পূর্ণ যত্ন হবে ৯৯৯ টাকারও কমে!!
ত্বকের যত্ন

এই শীতে ত্বকের সম্পূর্ণ যত্ন হবে ৯৯৯ টাকারও কমে!!

আমাদের যদি জিজ্ঞেস করা হয়, শীতে স্কিন কেয়ারের জন্য মাস্ট হ্যাভ আইটেম কোনগুলো? এমন প্রশ্নের উত্তরে আমাদের সবারই কমন উত্তর হলো- একটি ময়েশ্চারাইজিং ফেইস...

হেলদি স্কিন পেতে কনসার্ন বুঝে স্কিন কেয়ার রুটিনে অ্যাড করুন ময়েশ্চারাইজার!
ত্বকের যত্ন

হেলদি স্কিন পেতে কনসার্ন বুঝে স্কিন কেয়ার রুটিনে অ্যাড করুন ময়েশ্চারাইজার!

ঋতু পরিবর্তনের পরিক্রমায় প্রকৄতির মতো ত্বকেও আসে নানা পরিবর্তন। আর সেই পরিবর্তনের রেশ ধরেই কারও চলে পৌষ মাস আর কারও সর্বনাশ! এখন আপনারাই বলুন তো, কখন...

লিপবামের চমৎকার ১০টি হ্যাকস জানা আছে কি?
বিউটি টিপস

লিপবামের চমৎকার ১০টি হ্যাকস জানা আছে কি?

লিপবাম হ্যাকস! সেটা আবার কী? শীতকালেই আমরা সবচেয়ে বেশি লিপবাম ব্যবহারের প্রয়োজনীয়তা অনুভব করে থাকি। কারণ, শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যায়। এর ফলে আমা...

শীতে স্কিন কেয়ারের যে ভুলগুলো আপনার ত্বককে করছে রুক্ষ ও প্রাণহীন
বিউটি টিপস

শীতে স্কিন কেয়ারের যে ভুলগুলো আপনার ত্বককে করছে রুক্ষ ও প্রাণহীন

শীতের মৃদু হিমেল বাতাস সবার বেশ ভালো লাগে। আবহাওয়ার সাথে সাথে ত্বকের শুষ্কতা জানান দিচ্ছে শীতের তীব্রতা। ত্বকের সমস্যা বছর জুড়ে থাকে কিন্তু শীতের সময়...

শুষ্ক ত্বকের যত্নে টিপস | ৮টি প্রাকৃতিক উপায়ে হবে স্কিন কেয়ার
ড্রাই স্কিন

শুষ্ক ত্বকের যত্নে টিপস | ৮টি প্রাকৃতিক উপায়ে হবে স্কিন কেয়ার

শুষ্ক ত্বকের যত্নে টিপস দিতে প্রায় আপনাদের থেকে অনুরোধ আসে। শুষ্ক ত্বক সুস্থ রাখার প্রধান উপায় হলো ত্বককে যেভাবেই হোক আদ্র রাখা, ময়েশ্চারাইজড রাখা। তব...

শীতের সময় ত্বকের যত্ন | কোমল ও প্রাণবন্ত ত্বক পেতে খেয়াল রাখুন ৮টি বিষয়
ত্বকের যত্ন

শীতের সময় ত্বকের যত্ন | কোমল ও প্রাণবন্ত ত্বক পেতে খেয়াল রাখুন ৮টি বিষয়

হিমহিম শীতল হাওয়া জানান দিচ্ছে শীতকাল আসন্ন! নানারকম পিঠা, হাঁসের মাংস, বিয়ে, বনভোজন সবকিছু নিয়ে শীত অনেকের কাছে প্রিয় একটা ঋতু। যারা স্টাইলিশ ড্রেসআপ...

…