শীতেও চাই সুন্দর চুল

সাজগোজ উপ সম্পাদক · Nov 11, 2013 · 1 min read

শীতেও চাই সুন্দর চুল

উত্তরের বাতাস বইতে শুরু করেছে। প্রকৃতির সাথে রুক্ষ হয়ে উঠছে আমাদের ত্বক ও চুল। এ সময় ত্বক ও চুলের আর্দ্রতা রক্ষায় বিশেষ মনোযোগী হওয়া প্রয়োজন। শীতে বাতাসের আর্দ্রতা হ্রাস পায়, ফলে আমাদের ত্বক ও চুল প্রাকৃতিক আর্দ্রতা থেকে বঞ্চিত হয়। তাই এ সময় ত্বক ও চুলকে সঠিক পুষ্টি দিতে আপনাকে নিতে হবে কিছু অতিরিক্ত ব্যবস্থা। ত্বকের চেয়ে চুলের ভিন্নতা যাচাই করা কঠিন। তাই চর্চা করাও কঠিন হয়ে পড়ে। শীতে চুলের যত্ন নিতে আপনাকে তাই কিছু সাধারণ কিন্তু অতি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখতে হবে।

[picture]

  • চুলে তেল ব্যবহার করুন। শ্যাম্পু করার পূর্বের রাতে তেল হালকা গরম করে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করুন। যাদের তৈলাক্ত চুল তারা অল্প তেল অন্তত শ্যাম্পু করার এক ঘণ্টা আগে ম্যাসাজ করুন। নারিকেল তেল, জলপাইয়ের তেল, বাদাম তেল, ভেষজ তেল ইত্যাদি বেশ উপযোগী। তেল আপনার মাথার ত্বক ও চুলকে পর্যাপ্ত আর্দ্রতা প্রদান করবে যা চুলের আগা ফাঁটা প্রতিরোধ করে।
  • রাতে চুলে তেল দিলে সকালে চুল শ্যাম্পু করে ফেলুন। আঙ্গুলের ডগা দিয়ে চুলের গোড়া ও মাথার ত্বক ম্যাসাজ করুন, এর ফলে চুলের গোড়ায় অতিরিক্ত তেল জমে থাকবে না এবং রক্ত সঞ্চালনও বৃদ্ধি পাবে। এরপর প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন। চুলে অতিরিক্ত গরম পানি ব্যবহার করা থেকে বিরত থাকুন। অতিরিক্ত গরম পানি মাথার ত্বকের আর্দ্রতা কমিয়ে ফেলে, ত্বককে শুষ্ক করে ফলে চুলের গোড়া দুর্বল হয়ে যায়। চুল পড়তে থাকে। তাই চুলে হালকা গরম পানি ব্যবহার করুন।
  • মাঝে মাঝে চুলে গরম পানির বাষ্প (ষ্টিম) নিতে পারেন। শ্যাম্পু করার আধা ঘণ্টা আগে চুলে একটি গরম তোয়ালে পেঁচিয়ে রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন। ঘন ঘন শ্যাম্পু ও অতিরিক্ত রাসায়নিক উপাদান যুক্ত শ্যাম্পুর অধিক ব্যবহার চুলের জন্য ক্ষতিকর। অতিরিক্ত চুল ধোয়ার ফলে চুলের স্বাভাবিক তেল ( ন্যাচারাল অয়েল) নষ্ট হয়। ফলে খুশকি, আগা ফাঁটা প্রভৃতি সমস্যা দেখা যায়। শীতের সময় চুলে খুব ঘন ঘন শ্যাম্পু না করাই শ্রেয়।
  •  শীতে চুলের সব চেয়ে জরুরী হলো কন্ডিশনিং। অনেকেই শ্যাম্পু করার পরে কন্ডিশনার ব্যবহার করেন না। চুলের বৃদ্ধি, স্বাস্থ্য এবং স্থায়িত্ব রক্ষার জন্য কন্ডিশনার অতি জরুরী। শীতে এমনিতেই চুল রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে। কাজেই শ্যাম্পু করার পরে অবশ্যই ভালো মানের কন্ডিশনার ব্যবহার করুন।
  •  চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করা থেকে বিরত থাকুন। চুল থেকে শুকনো তোয়ালে দিতে আলতো করে পানি ঝরিয়ে নিন, এবার ফ্যানের বাতাসে শুকিয়ে ফেলুন। ড্রায়ারের গরম বাতাস চুলকে আরও ভঙ্গুর ও রুক্ষ করে ফেলে। অনুষ্ঠান বা পার্টিতে চুল সাজানোর প্রয়োজন হলে ড্রায়ারের ঠান্ডা বাতাস ব্যবহার করুন। এতে সময় একটু বেশি লাগলেও চুলের ক্ষতি হবে না।
  • শীত ঋতুতে চুলের জন্য সবচেয়ে বড় সমস্যা হল খুশকি। চুলের গোড়ায় ময়লা জমে খুশকি হয় আর শীতকালে চুলের গোড়ায় খুব তাড়াতাড়ি ময়লা জমে। এ জন্য খুশকির প্রবণতাও খুব বেশি দেখা যায়। খুশকি রোধে রাতে ঘুমাবার আগে লেবুর রস ও আমলকীর রস মিশিয়ে মাথায় লাগিয়ে সকালে শ্যাম্পু করতে পারেন। খুশকির জন্য পেঁয়াজ আদর্শ। এর রস মাথায় লাগিয়ে এক ঘণ্টা পর শ্যাম্পু করতে পারেন।
  • মোটা ব্রাশের চিরুনি ব্যবহার করুন। ভঙ্গুর, প্লাষ্টিকের তৈরি চিরুনি ব্যবহার না করাই ভালো। ভেজা চুলে চিরুনি ব্যবহার করবেন না। চুল শুকিয়ে গেলে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ব্রাশ করুন। মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। ব্রাশ করার সুবিধার জন্য চুলে একটু পানি ছিটিয়ে (স্প্রে) নিতে পারেন। আঁচড়ানো শেষ হলে পরে পাতলা কাপড় দিয়ে অতিরিক্ত পানি শোষণ করে নিন।
  • চুলকে শীতের হিমেল হাওয়া থেকে রক্ষা করতে ঘরের বাইরে যাওয়ার সময় চুলে একটি রেশমি স্কার্ফ বা উলের টুপি জড়িয়ে নিন। বাজারে অনেক ফ্যাশানেবল টুপি, স্কার্ফ বা মাফলার পাওয়া যায়। রুচি, রঙ, চাহিদা অনুযায়ী বেছে নিন আপনার পছন্দনীয় জিনিসটি।

শীতে আপনার ত্বক ও চুলকে স্বাস্থ্যকর রাখতে যত্নের পাশাপাশি প্রয়োজন সঠিক খাদ্যতালিকা। শীতের সবজিতে প্রচুর পরিমাণ ভিটামিন ও মিনারেল থাকে। যা আপনার ত্বক ও চুলকে রুক্ষতা ও শুষ্কতা থেকে রক্ষা করবে। পর্যাপ্ত পানি পান করুন। চুলকে ধূলোবালি মুক্ত ও পরিচ্ছন্ন রাখুন। দুশ্চিন্তামুক্ত সুস্থ জীবন যাপন করুন।

লিখেছেন - বৈশাখী

ছবি - আর্টিকেলস ডট টাইমসঅফইন্ডিয়া ডট ইন্ডিয়া টাইমস ডট কম

সম্পর্কিত লেখা

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

আরও পড়ুন

চুলের আগা ফাটা | কারণ ও পরিত্রাণের উপায় জানেন কি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | কারণ ও পরিত্রাণের উপায় জানেন কি?

লম্বা চুল রাখতে চাচ্ছেন, কিন্তু কোন ভাবেই চুলের আগা ফাটা থামাতে পারছেন না? এর চেয়ে বিরক্তিকর কিছু কি আর আছে? বাজে ব্যাপার হচ্ছে, চুল যত লম্বা হবে, আগা...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড
চুলের যত্ন

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড

একরাশ ঝলমলে চুল কে না চায়! চুল পরিচর্যার প্রথমেই আসে শ্যাম্পুর ব্যবহার। প্রতিদিনের ধুলো ময়লা, ঘাম, বিল্ড আপ, খুশকি ইত্যাদি থেকে মাথার স্ক্যাল্প ও চুলক...

ভেজা চুলে ঘুমিয়ে পড়া | জেনে নিন ৫টি অপকারিতা সম্পর্কে!
চুলের যত্ন

ভেজা চুলে ঘুমিয়ে পড়া | জেনে নিন ৫টি অপকারিতা সম্পর্কে!

চুল নারীর অহংকার। আদিকাল থেকেই নারী সমাজে চুল বিখ্যাত। চুলের সৌন্দর্য বৃদ্ধিতে তাই চেষ্টার কমতি নেই নারীকুলের। সময়ের সাথে সাথে পরিবেশ ও আবহাওয়ার পরিবর...

সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো ফলো করছেন তো?
বিউটি টিপস

সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো ফলো করছেন তো?

অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা চুলের তুলনায় ত্বকের যত্ন বেশি করি। আপনি জানেন কি? ত্বক যেমন সৌন্দর্যের একটি অংশ, তেমনি আমাদের চুলও আমাদের সৌন্দর্য বাড়াতে...

কেমিক্যালি ড্যামেজড হেয়ার সিল্কি ও শাইনি করে তুলুন ৭টি উপায়ে!
চুলের যত্ন

কেমিক্যালি ড্যামেজড হেয়ার সিল্কি ও শাইনি করে তুলুন ৭টি উপায়ে!

চুলকে সিল্কি করতে আমরা কতো কিছুই না করি। কখনো হেয়ার স্ট্রেইটনার দিয়ে চুল সোজা করি, আবার কখনো চুলে বিভিন্ন কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করা হয় শাইনি ও...

…