অদ্ভুত যত বিউটি হ্যাক

sub-editor · Feb 22, 2018 · 1 min read

অদ্ভুত যত বিউটি হ্যাক

হেয়ার হ্যাক, মেকাপ হ্যাক, কুকিং হ্যাক, বিউটি হ্যাক, লাইফ হ্যাক, ফোন হ্যাক ইত্যাদি টার্ম গুলো এখন আর আমাদের কাছে অপরিচিত না। ইন্টারনেটের কল্যাণে আজকাল আমরা সবাই কমবেশি জেনে গেছি এই হ্যাক আসলে কম্পিউটার বা ওয়েবসাইট হ্যাক করা না, বরং এমন কিছু কৌশল যা আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলো সহজ করে তোলে। তবে কার্যকরী হ্যাকগুলো ছাড়াও প্রত্যেক মুদ্রার অপর পিঠের মতো এমন কিছু বিদঘুটে হ্যাক আছে যেগুলো দেখে সকলের চোখ কপালে উঠবে। তাহলে আসুন জেনে নেয়া যাক, ইন্টারনেটে ঘুরে বেড়ানো কিছু অদ্ভুত বিউটি হ্যাক।

মোজা যখন বিউটি ব্লেন্ডার!

হাতের কাছে সাধের বিউটি ব্লেন্ডারটি খুঁজে পাচ্ছেন না? কয়েকজন বিউটি গুরু আপনার এই সমস্যার সহজ একটি সমাধান দিয়েছেন, তা হলো পায়ের মোজা দিয়ে আপনার মেকাপ ব্লেন্ড করা। তবে সত্যিকার অর্থে এই হ্যাক ব্যবহার করে আপনি কতটুকু প্রোডাক্ট নিজের মুখে রাখতে পারছেন আর কতটুকু আপনার ব্লেন্ডাররূপী মোজা শুষে নিচ্ছে, সেটাই দেখার বিষয়।

[picture]

 ক্লাব সোডা ফেসওয়াশ!

কোরিয়ান এবং জাপানিজ কয়েকজন বিউটি ব্লগারদের মতে কার্বোনেটেড ওয়াটার বা ক্লাব সোডা আপনার মুখের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যার ফলে আপনার ত্বক হয়ে ওঠে উজ্জ্বল এবং মসৃণ। এর জন্যে একটি বাটিতে ক্লাব সোডা নিন ও নিঃশ্বাস বন্ধ করে সেখানে ১০-১৫ সেকেন্ডের জন্যে মুখ ডুবিয়ে রাখুন, অবশ্যই আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার কথা মাথায় রেখে। এই অদ্ভুত হ্যাকটি যতটা কষ্টকর ঠিক ততটা কাজের কিনা, এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

মধুর অপর নাম লিপ গ্লস!

যেকোন জমকালো সাজের সাথে লিপগ্লস আপনাকে আরো গর্জিয়াস করে তুলবে নিমিষেই। কয়েকজন মেকাপ গুরু বলেবলেন, মধুও এই একই কাজ করবে। গ্লসের মতো করে ঠোঁটে মধু লাগান আর উপভোগ করুন চকমকে ঠোঁট। তবে এই হ্যাক ব্যবহার করার আগে দেখে নেবেন আপনার আশেপাশে কোন মৌচাক আছে নাকি, বলা তো যায় না মধুর লোভে মৌমাছির দল না জানি আপনার ঠোঁটই আক্রমণ করে বসে !

ডিওডেরেন্টের ব্যবহার যখন টি-জোনে!

ঘামের দুর্গন্ধ দূর করতে আমরা ডিওডেরেন্ট ব্যবহার করি। এই ডিওডেরেন্ট কপালে, নাকে ও ঠোঁটের নিচে ব্যবহার করলে মুখের তেলতেলে ভাব কমে এমন একটা মিথ প্রচলিত আছে। তবে রাসায়নিক উপাদানসমৃদ্ধ ডিওডেরেন্ট ত্বকের জন্যে যে ভীষণ ক্ষতিকর হবে তা বলাই বাহুল্য।

বেলুনের বিউটি ব্লেন্ডার!

হাতের কাছে বিউটি ব্লেন্ডার নেই? খুঁজে দেখুন আশেপাশে বেলুন আছে নাকি। না, মেকাপ করা বাদ দিয়ে আপনাকে বেলুন দিয়ে খেলতে বলছি না। বরং বেলুনটি ফুলিয়ে নিয়ে তা বিউটি ব্লেন্ডারের বিকল্প হিসেবে ব্যবহার করার কথা বলেছেন জনাকয়েক বিউটিব্লগার। কিন্তু বেলুনের অস্থায়ী রং এবং রাসায়নিক উপাদান আপনার প্রোডাক্টের সাথে বিক্রিয়া করে তা বিষাক্ত করে তোলার সম্ভাবনা অনেক বেশি।

হেয়ার স্প্রে যখন মেকাপ স্প্রে!

চুলের বিভিন্ন স্টাইলিংয়ে হেয়ারস্প্রে ব্যবহার করা হয়। পিন্টারেস্টসহ আরো কিছু সোশ্যাল মিডিয়ায় এই হেয়ারস্প্রে মেকাপ স্প্রে হিসেবে ব্যবহৃত হতেও দেখা গেছে। কিন্তু বেশিরভাগ বিউটিগুরুর মতে এটা শুধু ত্বকের জন্যেই ক্ষতিকর নয়, ভুলক্রমে চোখে গেলে তা চোখের জন্যে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

ওরিও মাশকারা!

না, জনপ্রিয় বিস্কুটের ব্র‍্যান্ড ওরিও কোন নতুন মেকাপ লাইন পাবলিশ করেনি। বরং এই মাশকারাটি তৈরি করা হয় সত্যিকারের ওরিও বিস্কুট দিয়েই। একটি বাটিতে ওরিও বিস্কুটের গুঁড়া নিয়ে তাতে মেকাপ প্রাইমার যোগ করুন ও মাশকারা ব্রাশ দিয়ে চোখের পাপড়িতে ব্যবহার করুন। তবে ওরিও বিস্কুটের সাহায্যে বিভিন্ন মজাদার ডেজার্ট তৈরি করা গেলেও মাশকারা তৈরির এই রেসিপি মেকাপপ্রেমীদের কাছে সুস্বাদু মনে হয়নি, আর কারণটা সহজেই অনুমেয়।

ছবি - পিন্টারেস্ট ডট কম

লিখেছেন - আনুশা মেহরিন

সম্পর্কিত লেখা

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া
মেকআপ

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

বিউটি ব্লেন্ডার এবং ব্রাশ | পারফেক্ট লুক পেতে কোনটা কখন ব্যবহার করবেন?
মেকআপ

বিউটি ব্লেন্ডার এবং ব্রাশ | পারফেক্ট লুক পেতে কোনটা কখন ব্যবহার করবেন?

নামীদামী ব্র্যান্ডের মেকআপ প্রোডাক্ট ব্যবহার করেও কি মনে হচ্ছে “মেকআপটা আরেকটু সুন্দরভাবে বসলো না কেন?” মেকআপ করার সময় যারা এমন কমপ্লেইন করে থাকেন, এক...

মেকাপেও লাগুক ন্যাচারাল!
মেকআপ

মেকাপেও লাগুক ন্যাচারাল!

ন্যাচারাল বিউটি তো সবারই কাম্য। কিন্তু আমাদের প্রায় সবার স্কিনে কিছু না কিছু ইম্পারফেকশন রয়েছে। তাই সেগুলো ঢেকে ফেলে নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে আমরা...

ফ্ললেস মেকআপ পেতে বেস্ট বিউটি ব্লেন্ডার বেছে নিয়েছেন তো?
রিভিউ

ফ্ললেস মেকআপ পেতে বেস্ট বিউটি ব্লেন্ডার বেছে নিয়েছেন তো?

মেকআপ করতে আমরা কত ধরনের টুলস ব্যবহার করি। ফেইস মেকআপের জন্য মেকআপ ব্রাশ ছাড়াও বিউটি ব্লেন্ডার ব্যবহার করে থাকি। তবে ব্রাশের তুলনায় বিউটি ব্লেন্ডার ফ্...

আরও পড়ুন

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন
ত্বকের যত্ন

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন

রাতে প্রতিদিন মেকাপ পরিষ্কার করে তো ঘুমান, কিন্তু যে জিনিসগুলো দিয়ে মেকাপ করেন সেগুলো কি পরিষ্কার করা হয়? হ্যাঁ, আমি মেকআপ কিটের কথাই বলছি। প্রতিদিন ফ...

মেকাপ ক্রিজিং | জেনে রাখুন কয়েকটি সিম্পল টিপস
মেকআপ

মেকাপ ক্রিজিং | জেনে রাখুন কয়েকটি সিম্পল টিপস

আজ একটা বিয়ের দাওয়াত আছে। মেকাপ-টা সুন্দরভাবেই করা হয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করলেন চোখের নিচের দিকটায় ছোট ছোট লাইন দেখা যাচ্ছে। মুখের আশপাশটা...

ন্যাচারাল বিউটিকে ফুটিয়ে তোলাই মূল উদ্দেশ্য | আনিকা আলম
মেকআপ

ন্যাচারাল বিউটিকে ফুটিয়ে তোলাই মূল উদ্দেশ্য | আনিকা আলম

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!
ত্বক

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!

খুব কম নারীরাই জানেন যে শুধু মেকাপ করলেই নয়, রোজ সানস্ক্রিন ইউজ করলে প্রতিবার বাইরে থেকে ফিরে এসে মেকাপ রিমুভার/ ক্লিঞ্জিং অয়েল দিয়ে সানস্ক্রিন রিমুভ...

আইল্যাশ বড় ও ঘন দেখাতে সঠিক মাশকারা বেছে নিয়েছেন তো?
মেকআপ

আইল্যাশ বড় ও ঘন দেখাতে সঠিক মাশকারা বেছে নিয়েছেন তো?

চোখের সাজে আমরা কত কিছুই না ব্যবহার করি। আইশ্যাডো, কাজল, আইলাইনার ইত্যাদি। কিন্তু এত কিছু ব্যবহার করার পর ও চোখের সাজ অসম্পূর্ণ থেকে যায় যদি মাশকারা আ...

মেকাপ ব্রাশ পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন!
মেকআপ

মেকাপ ব্রাশ পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন!

মেকাপ প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেকাপ ব্রাশ। মেকাপ ব্রাশের মাধ্যমে পারফেক্টভাবে মেকাপ করা সম্ভব।মেকাপ ব্রাশ ব্যবহারের পাশ...

…