রিবনডিং করে চুলের স্বাস্থ্যের বারোটা বাজিয়েছেন !

sub-editor · Dec 07, 2015 · 1 min read

রিবনডিং করে চুলের স্বাস্থ্যের বারোটা বাজিয়েছেন !

রিবনডিং করে চুলের স্বাস্থ্যের বারোটা বাজিয়েছেন... !

এখন কি করবেন??

বাংলাদেশের মানুষের মাথায় কীভাবে যেন ঢুকে গেছে যে সোজা, মাথার সাথে লেপটে থাকা চুল হলেই মনে হয় অনেক সুন্দর লাগে দেখতে!! এবং এই আইডিয়া মাথায় আসার পর পরই আগে পিছে কিছু চিন্তা না করে, নিজের লুক, চুলের সাস্থ্য আর সবচেয়ে বড় কথা- কোথায় এত বড় কেমিক্যাল ট্রিটমেনট’টা হচ্ছে, কার হাতে হচ্ছে? সেকি কাজ জানে? ভালো প্রোডাক্ট ইউজ করছে? নাকি কোয়ালিটি এতই খারাপ যে আপনি ১ মাসের মধ্যে পুরো টাক হয়ে যাবেন চুল পড়ে?? এসব কিছু এক সেকেন্ডের জন্য চিন্তা না করে সবাই পার্লারে ‘ চুল সোজা’করতে চলে যায়। দুঃখের ব্যাপার অনেকে এটাও জানে না যে, সে আসলে রিবনডিং করছে? নাকি পারম!! (সত্যি!!) ফলাফল যা হবার তাই হয়, এবং- আপু, চুল রিবনডিং করার পর সব চুল পড়ে যাচ্ছে!! রিবনডিং এর পর কীভাবে যত্ন নেব আপু??- টাইপ প্রশ্ন মানুষের দ্বারে দ্বারে জিজ্ঞাসা করা এবং নিজেকে হাসির পাত্র বানানো ছাড়া কোন উপায় থাকে না!!

এখানে আমার প্রশ্ন !

    ‘ আপনি কি রিবনডিং করার আগেই জেনে নেননি, আপনার চুলের যত্নে কী করা দরকার?

     কিছু না জেনে এত বড় একটা ট্রিটমেনট নেয়ার সাহস আপনার হল কি করে?

     নাকি ‘২ হাজারে রিবনডিং’ সাইন বোর্ড দেখে খুশিতে স্বাভাবিক জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছিল? ‘

এসবের উত্তর আমি পাব না। কিন্তু ঈদের সিজনে আবারো ২ হাজার/৪ হাজার টাকায় রিবনডিং করে অমূল্য চুল হারানো জ্ঞান বুদ্ধিহীন কিছু মানুষের খোঁজ ঠিকই মিলবে!!

আর আজকের লম্বা লেখাটি সেই মানুষদের উদ্দেশেই-

১। জি না, আপনার যতই সখ থাকুক না কেন,

আপনি রিবনডিং এর ১ সপ্তাহ পর চুল রঙ করতে পারবেন না-

আসলে বলা উচিৎ, পারবেন, কিন্তু মাথার চুলকে এখনি বিদায় জানিয়ে নিন। কারণ এরপর যতই চিৎকার করুন না কেন! আর ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল , হ্যান অয়েল- ত্যান অয়েল মাখুন না কেন, চুল আর ফেরত আসবে না!! এবং একটু মাথা খাটিয়ে আপনার স্যালন এর মেয়েদের জিজ্ঞেস করুন, কতদিন পর চুলে হিট দিতে পারবেন, শ্যাম্পু করতে পারবেন?? সোজা চুল দেখে খুশিতে আত্মহারা হয়ে বুদ্ধির মাথা খাবেন না প্লিজ।

যা করবেন না- কেমিক্যাল ডাই- পার্লারেও না, নিজে নিজে বাড়িতে তো নাই!!

          (৬ মাসে মাথাতে চিন্তাও আনবেন না!)

           -হেয়ার ব্লিচ

           -হিট ট্রিটমেন্ট

          - একবার সস্তায়রিবনডিং করে তিনঅবস্থা দেখার পরেও খায়েস মেটেনি! আপনার যদি মনে হয় নষ্ট রিবনডিং এর উপর আবার রিবনডিং করলেই সব মুশকিল আসান!! তবে আপনি ভুল ভাবছেন!!  ৬ মাসের আগে নতুন করে রিবনডিং করে নিজের সর্বনাশ করবেন না।

২। চুল এখন খুব নাজুক, সুতরাং সচেতন হন!

অনেকে মনে করে রিবনডিং এর আগেও চুল যেভাবে হ্যান্ডল করত , পরেও সেভাবেই করা যাবে!! তারপর চুল যখন মাঝখান থেকে ভেঙ্গে ভেঙ্গে পড়বে, এরা তখন হতবুদ্ধি হয়ে যাবে!!

যা করবেন না-

-      শ্যাম্পু করার সময় চুলের বডিতে হাত দেবেন না, শুধু মাথার তালুতে আঙ্গুল দিয়ে ম্যাসাজ করে ছেড়ে দিন।

-      ভেজা চুল তাওয়াল দিয়ে বাধবেন না। হাত দিয়ে চেপে পানি ফেলে ফ্যানের বাতাসে শুকাবেন।

-      সপ্তাহে ১-২ বারের বেশি শ্যাম্পু করবেন না।

-      চুলে কোন ধরনের হিট ইউজ করতে হলে সবচেয়ে লো সেটিং ইউজকরুন। বেশি হিট দিলেই স্টাইল বেশি টিকবে না! এটা কমন সেন্স!!

-      চুলে প্লাস্টিকের চিরুনি ইউজ করা বন্ধ করুন। হেয়ার ব্রাশ ইউজ করুন। আলতো ভাবে চুলে ব্রাশ ইউজ করে জটা ছাড়ান। মনের ভুলেও ভেজা চুল আঁচড়াবেন না!! চুল মাঝ থেকে ছিঁড়ে চলে আসবে!

-      শক্ত বেনি,পনিটেল, অনেক কমপ্লিকেটেড খোঁপা করতে যাবেন না।

৩। চুল খুব ভালো ভাবে কন্ডিশন করুন-

যদি শ্যাম্পু ইউজ নাও করেন, চুল ড্রাই লাগলে চুল ভিজিয়ে কন্ডিশনার লাগিয়ে ২-৩ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ড্রাই , রুক্ষ ভাব কমবে। ন্যাচারাল কন্ডিশনার ব্যবহার করতে পারেন, যেমন, চায়ের লিকার, মেয়নেজ, অলিভ অয়েল, বাদাম তেল ইত্যাদি।

২ সপ্তাহে একবার অবশ্যই ডিপ কনডিশনিং করুন, এর বেশি করার দরকার নেই। বাজার থেকে মাস্ক কিনেও করতে পারেন। আবার ঘরে ডিম, অলিভ অয়েল, মেয়োনেজ মিলিয়েও ডিপ কন্ডিশনার তৈরি করে ১১ ঘণ্টা চুলে রেখে ধুয়ে ফেলতে পারেন।

৪। ঘরে তৈরি মাস্ক ব্যবহার করুন-

চুল রুক্ষ শুষ্ক, প্রাণহীন হওয়াটা রিবনডেড চুলে স্বাভাবিক। এসময় ঘরে নিজেই মাস্ক বানিয়ে নিন-

ড্রাই চুলের জন্য- ৪-৫ টেবিল চামচ নারকেলের দুধ , হ্যা, জাস্ট এটাই যথেষ্ট

ডাল চুলের জন্য- একটা ডিম, এক টেবিল চামচ মধু

ফ্রিজি চুলের জন্য- একটা কলা, এক টেবিল চামচ মধু

৫। খাওয়া দাওয়া ঠিক রাখুন।

ভেতর থেকে পুষ্টি না দিলে সারা জীবন চুলে মাস্ক, তেল মাখলেও চুল ঠিক হবে না!!

প্রচুর পরিমানে ওমেগা ৩ ফ্যাটি এসিড , প্রোটিন , খনিজ ( আয়রন, জিঙ্ক, ইত্যাদি) যুক্ত খাবার খান। চুলের গায়ে মাস্ক আর তেল দিলে চুল গজায় না। চুলের বিল্ডিং ব্লক আসে ভেতর থেকে। সো, খাওয়া দাওয়ার খবর না নিয়ে, ২ দিন ক্যাস্টর অয়েল মেখে, আর মাসে একদিন রান্নাঘরের সব খাবার মাথায় মাখিয়ে শ্যাম্পু কমার্শিয়ালের চুল আপনি পাবেন না!

৬। রেগুলার চুল কাটুন!

বিভিন্ন শাম্পুর অ্যাড যাই বলুক না কেন! সত্যিটা জেনে রাখুন। আপনার ড্যামেজড, আগা ফাটা চুল জোড়া লাগানো সম্ভব নয়। চুল মৃত কোষ। সো একবার ফেটে গেলে ওটা কেটেই ফেলতে হবে। অন্য কিছু করতে পারবেন না। প্রতি ৬ সপ্তাহ পর পর আগা থেকে ১ সেমি. ট্রিম করুন। ফাটা আগা দেখাও যাবে না, আর নষ্ট চুল ধীরে ধীরে পড়ে যাবে। এটাই একমাত্র সলিউশন ড্যামেজড চুল থেকে মুক্তি পাবার।

-      গোসলের পর তোয়ালে দিয়ে চুল পেঁচাবেন না! (অনেকের আবার চুল ঝাড়ার অভ্যাস আছে। আজ থেকে ভুলে যান এসবের কথা)। দরকার পড়লে খুবই পাতলা সুতির কাপড় অথবা গেঞ্জি কাপড় দিয়ে চেপে অতিরিক্ত পানি বের করে নিন।

-      প্রতিবার গোসলের আগে তেল মেখে ১-২ ঘণ্টা রাখুন।

-      ভুলেও গোসলের সময় চুলে উষ্ণ না গরম পানি ইউজ করবেন না!! স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করুন।

এবং পরিশেষে, যারা এখনও রিবনডিংএর ফাঁদে পড়েননি। কিন্তু রাস্তা ঘাটে লোভনীয় অফার দেখে লোভ সামলাতে পারছেন না। তারা, একটু কষ্ট করে পার্লারে আগে একদিন যান। জিজ্ঞাসা করুন তারা কী ইউজ করে। কীভাবে নিজের চুলের যত্ন নেবেন!! ইত্যাদি! জানি, এটুকু কষ্টের চেয়ে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানোই অনেকের কাছে অনেক সহজ লাগে, কারণ-

‘আমি না জেনে শুনে নিজের চুল গুল নষ্ট করে ফেললাম!!’– এটা বলার চেয়ে,

‘পার্লারে গিয়েছিলাম!! ওরা  চুলগুলো গুলো একদম নষ্ট করে ফেলল!!!’ – এটা বললে অপরাধ বোধও কম হয় আর মানুষের হাসির পাত্রও হতে হয় না!! তাই না?

কিন্তু at the end of the day চুলটা কার?? পার্লারের?? যাকে বলছেন তার??  নাকি আপনার??

মায়ের চেয়ে কি মাসির দরদ বেশি হয়……..??

লিখেছেন – তাবাসসুম মুস্তারি মীম

ছবি -  Serdaruysalphotography

         

সম্পর্কিত লেখা

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

আরও পড়ুন

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?
চুলের যত্ন

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?

এমন কি কখনও ঘটেছে, "চুল ঝরে পড়ছে? কী করি?" অথবা, আপনি সকালে ঘুম থেকে জেগে দেখলেন বালিশের উপর কিছু চুল পড়ে রয়েছে? কিংবা, আপনার চিরুনিতে আগের চাইতে বেশি...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন
চুলের যত্ন

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন

মজবুত ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু ঝলমলে সুন্দর চুল হুট করেই পাওয়া যায় না। তার জন্য নিয়মিত একটি রুটিন মেনটেইন করতে হয়। কিন্তু সেই রুটিন কীভাবে ঠিক কর...

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়
চুলের যত্ন

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়

প্রতিদিন চুলের যত্ন নেবার সময় কার আছে বলুন তো? সপ্তাহে একদিনই তো ঠিকমত হেয়ার প্যাক লাগানোর সময় পাইনা অনেকেই। কিন্তু চুলের যত্ন হতে পারে প্রতিদিন সহজ ৬...

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!
চুল

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!

অনেক দিন হয়ে গেল সাজগোজে এফরডেবল কোন কসমেটিকের রিভিউ লেখা হচ্ছে না। তার জন্য খুবই দুঃখিত! বেশ কিছু পার্সোনাল কারণে নতুন কোন প্রোডাক্ট ট্রাই করা বা রিভ...

…