শীতে কোকড়া চুলের ফ্রিজিং সমস্যা

সাজগোজ উপ সম্পাদক · Dec 06, 2014 · 1 min read

শীতে কোকড়া চুলের ফ্রিজিং সমস্যা

কোকড়া চুলের জন্মগত শত্রু হল ফ্রিজিং। এমনিতেই চুল কোকড়া হলে তার কিউটিকলগুলো অনেক খোলা থাকে, তাই খুব সহজেই চুল ফ্রিজড হয়ে যায়। শীতকালে পরিস্থিতি আরও খারাপ, শীতে আপনি ফ্রিজ না হলেও আপনার চুল দ্রুত ফ্রিজ হয়ে যাবে। চুলকে ফ্রিজিং-এর হাত থেকে বাঁচাতে কিছু কার্যকরী টিপস দেয়া হলো।

-চুল সবসময় ঠাণ্ডা পানিতে ধোয়া উচিত (যতটুকু ঠাণ্ডা আপনি সহ্য করতে পারেন)। ঠাণ্ডা পানিতে চুল ধোয়া হলে চুলের আর্দ্রতা রক্ষা হয়, চুল ফ্রিজ হয় না। ঠাণ্ডা পানি শুধু চুলকে ফ্রিজ হয়ে যাওয়া থেকে বাঁচায়, তা নয়, আপনার চুলে যদি রঙ করা থাকে, সেই রঙের স্থায়িত্বও বাড়ায়। ব্লো-ডাই করার সময় তাপমাত্রা সবচেয়ে কম রাখুন।

-আপনি যদি ঠাণ্ডা পানি সহ্য করতে না পারেন, সেক্ষেত্রে আপনার কন্ডিশনারটি ফ্রিজে রেখে দিন। ঠাণ্ডা কন্ডিশনার চুলের কিউটিকলের আর্দ্রতা রক্ষা করে।

[picture]

-চেষ্টা করবেন যতটা সম্ভব চুলে হিট আয়রন বা স্ট্রেইটনার কম ব্যবহার করতে। কোকড়া চুলের জন্য তাপ অত্যন্ত ক্ষতিকর। এতে চুল খুব দ্রুত ফ্রিজ হয়ে যায়, ভেঙ্গে যায় ও চুল প্রাণহীন দেখায়।

-আমাদের দেশের আবহাওয়ায় চুলে মুস বা লিভ-ইন কন্ডিশনার ব্যবহার করা খুব একটা উপযোগী নয়। কেননা এতে ধুলো-ময়লা আটকে থাকে, যা শ্যাম্পু না করলে যায়না। আপনাকে যদি প্রতিদিন রাস্তায় বের হতে হয়, সেক্ষেত্রে একটা স্কার্ফ সাথে রাখুন যা আপনাকে ধুলো-ময়লা এবং ক্ষতিকর UV রে থেকে রক্ষা করবে। শীতকালে এই UV রে অনেক বেশি ক্ষতিকারক হয়ে থাকে।

-আপনি যদি অনেক চেষ্টা করেও চুলের ফ্রিজিনেস কমিয়ে আনতে না পারেন, তাহলে খাদ্যাভ্যাস বদল করুন। কিছু খাবার আছে যা কোকড়া চুলের জন্য স্পেশাল ডায়েট হিসেবে পরিচিত। যেমন- অ্যাসপারাগাস, এতে ফলিক অ্যাসিড থাকে যা চুলকে লম্বায় ও প্রস্থে বাড়তে সাহায্য করে। বীজ জাতীয় খাবার যেমন- শিমের বীচি, বাদাম ইত্যাদি চুলের ক্ষতিগ্রস্ত হওয়া ও চুলপড়া রোধে সহায়তা করে। ডালে আছে প্রচুর পরিমাণ আয়রন যা কোকড়া চুলে বাউন্সি ভাব আনে। ভিটামিন বি ও ই সমৃদ্ধ খাবার চুলের ত্বক ও চুল উভয়ের জন্যই অনেক উপকারী।

-কোকড়া চুলের মেয়েরা ভালো করেই জানেন, সকালবেলা ঘুম থেকে উঠার পর তাদের চুলের অবস্থা কেমন বেগতিক হয়ে থাকে। আপনার কোকড়া চুলগুলোকে একটি মোলায়েম ও মোটা ব্যান্ড দিয়ে উচু পনিটেল বেঁধে রাতে ঘুমান। এতে সকালবেলা চুলগুলো আর কাকের বাসা হয়ে থাকবে না, চুলের ক্ষতি কম হবে।

কোঁকড়া চুলের সবসময়ই একটু বাড়তি যত্ন দরকার। পার্লারে গিয়ে সবাই চুল কোঁকড়া করে স্টাইল করে। আপনি যদি প্রকৃতি প্রদত্ত কোকড়া চুল পেয়ে থাকেন, একটু ইনটেনসিভ যত্ন নিলেই আপনার চুলগুলো ঈর্ষনীয় হয়ে উঠবে। তার আগে আপনাকে আপনার চুল ভালোবাসতে হবে।

লিখেছেনঃ শান্তা

ছবিঃ হেয়ারডিজাইন্স.কম

সম্পর্কিত লেখা

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

শীতে কোঁকড়া চুলের যত্ন | ঝলমলে কেশ পেতে ৭টি টিপস!
চুলের যত্ন

শীতে কোঁকড়া চুলের যত্ন | ঝলমলে কেশ পেতে ৭টি টিপস!

প্রথমেই সকল কোঁকড়া চুলের অধিকারিণীদের জানাচ্ছি এই শীতে উষ্ণ অভিবাদন! কোঁকড়া চুল নিয়ে সব সময়ই কিছুটা ঝামেলা পোহাতে হয়। কারণ এটি খুব সহজেই ফ্রিজি হয়ে য...

চুল ফ্রিজি হওয়ার কারণ ও এর পরিত্রাণে ১৯টি টিপস!
চুলের যত্ন

চুল ফ্রিজি হওয়ার কারণ ও এর পরিত্রাণে ১৯টি টিপস!

আর্দ্র বা শুষ্ক আবহাওয়াতে কোঁকড়া চুলের সবচেয়ে বড় সমস্যা ফ্রিজি হয়ে যাওয়া। মেঘবরণ কুঞ্চিত কালো কেশ কিংবা ঢেউ খেলানো চুলের উপমা তখন আর মানায় না।...

কার্লি হেয়ার সফট, শাইনি ও ম্যানেজেবল রাখতে ৫টি হেয়ার প্যাক
চুলের যত্ন

কার্লি হেয়ার সফট, শাইনি ও ম্যানেজেবল রাখতে ৫টি হেয়ার প্যাক

সিল্কি কিংবা কার্লি- চুলের ধরন যেমনই হোক না কেন, চুল ভালো রাখতে প্রয়োজন নিয়মিত যত্নের। ঢেউ খেলানো কোঁকড়া চুল দেখতে ভালো লাগলেও এমন চুলের সৌন্দর্য ধরে...

আরও পড়ুন

কার্লি চুলকে প্রাণবন্ত করতে ৫টি কার্যকরী ঘরোয়া পদ্ধতি!
চুলের যত্ন

কার্লি চুলকে প্রাণবন্ত করতে ৫টি কার্যকরী ঘরোয়া পদ্ধতি!

স্ট্রেইট কিংবা কার্লি, চুল হেলদি হলে আর ঠিকঠাকভাবে স্টাইলিং করতে পারলে যেকোনো চুলেই আপনার পার্সোনালিটি এনহ্যান্সড হবে! কার্লি চুলের রয়েছে অন্যরকম সৌন্...

৩ ধরনের চুলের যত্ন | ফ্রিজি, ফ্ল্যাট ও ড্রাই হেয়ার কেয়ার কীভাবে হবে?
চুলের যত্ন

৩ ধরনের চুলের যত্ন | ফ্রিজি, ফ্ল্যাট ও ড্রাই হেয়ার কেয়ার কীভাবে হবে?

আমাদের প্রত্যেকের চুলের ধরন আলাদা আর নিজের চুল নিয়ে সবারই কম বেশি অভিযোগ আছেই। কারো চুলে রুক্ষতার সমস্যা, কারো চুল পাতলা, কারো চুল কোঁকড়া। ফ্রিজি, ফ্ল...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

…