গর্ভবতী নারীর ৫ টি করনীয় কাজ!

sub-editor · Jul 29, 2018 · 1 min read

গর্ভবতী নারীর ৫ টি করনীয় কাজ!

গর্ভধারণ যে কোন নারীর জীবনে পরম আকাঙ্ক্ষিত মুহূর্ত । এই সময়ে তারা গুরুজন এবং পাড়া-প্রতিবেশীর উপদেশ মানতে গিয়ে বিভিন্ন কুসংস্কারে আবদ্ধ হয়ে পরেন। এসব ভুল উপদেশ অনেক সময় মা ও বাচ্চার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। গর্ভধারণের পর প্রথম যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে তা হছে গর্ভপাত। এজন্যে পরিবারের সদস্যরা অনেক সময় বিভিন্ন কুসংস্কারকে দায়ী করেন, যেমন সন্ধ্যার পর বাইরে বের হওয়া, স্বামী-স্ত্রীর সহবাস, সামান্য আঘাত পাওয়া ইত্যাদি। সাধারণভাবে এগুলো গর্ভপাতের জন্য দায়ী না। প্রতি ১০০ জন গর্ভবতী নারীর  মধ্যে ১৫ জনের ক্ষেত্রে প্রথমবার গর্ভপাতের সম্ভাবনা থাকে। বিভিন্ন ডাক্তারি পরীক্ষার মাধ্যমে এর কারণ নির্ণয় করা যেতে পারে।

  • ভিটামিন ঔষধ খেতে অনেকে আনিহা প্রকাশ করে, তাদের ধারণা এতে বাচ্চা বড় হয়ে যায় এবং সিজার-এর সম্ভাবনা বাড়ে । এটি একটি ভুল ধারণা। ভিটামিন মায়ের শরীরের রক্ত শূন্যতা দূর করে এবং হাড় ক্ষয়ের সম্ভাবনা কমিয়ে দেয়।
  • অনেক মায়েরা এ সময় শারীরিক পরিশ্রম ও সহবাস করা থেকে বিরত থাকেন এবং এটা গর্ভের বাচ্চার  জন্যে ঝুঁকিপূর্ণ মনে করেন। কিন্তু কিছু কিছু ঝুঁকিপূর্ণ অবস্থা (যেমন, প্লাসেন্টা প্রিভিয়া, রিপিটেড  অ্যাবরশন, আইইউজিআর ইত্যাদি) ছাড়া গর্ভবতী মায়েরা স্বাভাবিক সব কাজই চালিয়ে যেতে পারেন। এই অবস্থায় একজন মা প্রতিদিন ৩০ মিনিট যেকোন মধ্যম মানের ব্যায়াম (যেমন হাঁটা, সাতার কাটা) করতে পারেন সপ্তাহে ৩ থেকে ৭ দিন।  এতে করে অতিরিক্ত ওজন হওয়া, ডায়াবেটিস এবং প্রেসারের ঝুঁকি অনেক কমে যায়।
  • অনেক মায়েরা তাদের পেটিকোট বা সালোয়ারের বাঁধন পেটের উপর শক্ত করে বেঁধে রাখেন যাতে বাচ্চা উপর দিকে উঠে না যায়। প্রকৃতপক্ষে এটি একটি ভিত্তিহীন ধারণা। এই সময়ে মায়েদেরকে ঢিলা-ঢালা পোশাক পরার উপদেশ দেয়া হয়।
  • পেঁপে ও আনারস পেটের জন্য উপকারী ফল এবং পরিমিত পরিমাণে খাওয়া যায়। তবে যাদের গর্ভপাতের হিস্ট্রি আছে তাদের প্রথম তিন মাস অতিরিক্ত কাচা পেঁপে ও আনারস না খাওয়াই ভাল। কারণ কিছুক্ষেত্রে এগুলো জরায়ুর সংকোচন ঘটিয়ে গর্ভপাত করতে পারে। এই সময়ে আধা সিদ্ধ মাংস, আনপাস্তুরাইজড মিল্ক, হট ডগ- এসব খেলেও লিস্টেরিয়া নামক জীবাণুর সংক্রমণ থেকে গর্ভপাত হতে পারে। বাড়ির পোষা বিড়াল থেকেও অনেক সময় এই জীবাণু সংক্রমিত হতে পারে।
  •  যাদের ঘুমের সমস্যা আছে তাদের অতিরিক্ত চা, কফি বাদ দিতে হবে এবং প্রি-এক্লাপ্সিয়া বা প্রেসারের  সমস্যা থাকলে খাবারে অতিরিক্ত লবণ খাওয়া উচিত হবে না।

সবশেষে মনে রাখা উচিত, গর্ভবতী মাকে সব সময় হাসিখুশি ও দুঃচিন্তা মুক্ত থাকতে হবে। কারণ গর্ভাবস্থায় মায়ের মানসিক অবস্থা পরবর্তীকালে শিশুর বিকাশে প্রভাব ফেলে, যা গবেষণায় প্রমাণিত। ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন- এই ব্যাপারগুলো যেন গর্ভবতী মাকে স্পর্শও করতে না পারে, তার জন্য পরিবারের সকলেই কনসার্নড থাকবেন। মনে রাখবেন, সুস্থ সন্তানকে পৃথিবীতে আনতে মায়ের সুস্থতা নিশ্চিত করাটা নিঃসন্দেহে অত্যন্ত জরুরী।

 

লিখেছেন- ডাঃ নুসরাত জাহান, সহযোগী আধ্যাপক(অবস-গাইনি), ডেলটা মেডিকেল কলেজ,মিরপুর ১,ঢাকা।

সম্পর্কিত লেখা

গর্ভপাতের কারণ ও লক্ষণ | জানেন কি এর প্রতিরোধ ও চিকিৎসা?
মা ও শিশু

গর্ভপাতের কারণ ও লক্ষণ | জানেন কি এর প্রতিরোধ ও চিকিৎসা?

একজন নারীর জন্য জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মা হওয়া। মা-বাবা সহ পুরো পরিবার রঙিন স্বপ্নের জাল বুনতে থাকেন নবাগত অতিথিকে নিয়ে। তবে একটি মিসক্যারেজ বা গর্...

গর্ভবতী নারীর সুস্থতায় ৭টি গুরুত্বপূর্ণ ডাক্তারি পরামর্শ!
মা ও শিশু

গর্ভবতী নারীর সুস্থতায় ৭টি গুরুত্বপূর্ণ ডাক্তারি পরামর্শ!

গর্ভধারণ যে কোন নারীর জীবনে পরম আকাঙ্ক্ষিত মুহূর্ত। এই সময়ে গর্ভবতী নারীর সুস্থতায় তার গুরুজন নানা উপদেশ দেয় যা মানতে গিয়ে অনেক সময় তা ভুল উপদেশ হওয়াত...

গর্ভধারণের প্রথম দিকে গর্ভপাত | জানেন কি কারণ, উপসর্গ ও প্রতিকার?
মা ও শিশু

গর্ভধারণের প্রথম দিকে গর্ভপাত | জানেন কি কারণ, উপসর্গ ও প্রতিকার?

গর্ভধারণ একজন মায়ের জন্য অনেক আনন্দের একটা বিষয়। অনেক স্বপ্ন জড়িয়ে থাকে এতে। কিন্তু অনেক সময় সেই স্বপ্নের আকাশে গর্ভপাত নামক ঘন কালো মেঘ দেখা দিতে পার...

গর্ভবতী নারীদের ৫টি ভুল ধারণা!
মা ও শিশু

গর্ভবতী নারীদের ৫টি ভুল ধারণা!

গর্ভধারণ যে কোন নারীর জীবনে পরম আকাঙ্ক্ষিত মুহূর্ত। এই সময়ে তারা গুরুজন এবং পাড়া-প্রতিবেশীর উপদেশ মানতে গিয়ে বিভিন্ন কুসংস্কারে আবদ্ধ হয়ে পড়েন। এসব ভু...

আরও পড়ুন

ওজন কমাতে সাঁতার | ফিট ও হেলদি থাকতে ফলো করুন ৮টি টিপস!
ফিটনেস

ওজন কমাতে সাঁতার | ফিট ও হেলদি থাকতে ফলো করুন ৮টি টিপস!

নগর জীবনে নানা ব্যস্ততার কারণে শরীরের ওজন বাড়ছে। সময়মতো ওজন না কমালে শরীরে দেখা দিতে পারে নানা অসুখ। তাই সচেতন ব্যক্তিরা ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা ক...

গর্ভবতী মায়ের টিকা | ৫টি ভ্যাক্সিন কখন কোনটা নিবেন জানা আছে কি?
মা ও শিশু

গর্ভবতী মায়ের টিকা | ৫টি ভ্যাক্সিন কখন কোনটা নিবেন জানা আছে কি?

গর্ভবতী মায়েদের টিকা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তা আমরা সবাই জানি। টিকা গর্ভবতী মায়েদের ক্ষতিকর সংক্রমণ থেকে রক্ষা করে। শুধু মা নিজেই নন, গর্ভাবস্থায়...

স্বাস্থ্য রক্ষায় আনারসের ৯টি অনন্য গুণ!
সুস্থতা

স্বাস্থ্য রক্ষায় আনারসের ৯টি অনন্য গুণ!

ফল রাজ্যের রাজার কথা আমরা সবাই জানি কিন্তু সেই রাজ্যের স্বর্ণকুমারীকে জানেন? অনেকেই জানেন না। আচ্ছা, ধাঁধাঁ ধরলে বলতে পারবেন? বলুন তো-“ বন থেকে বেড়োলো...

প্রেগনেন্ট ও ব্রেস্টফিডিং মায়েদের কোভিড ভ্যাক্সিন গ্রহণ কতটুকু নিরাপদ?
মা ও শিশু

প্রেগনেন্ট ও ব্রেস্টফিডিং মায়েদের কোভিড ভ্যাক্সিন গ্রহণ কতটুকু নিরাপদ?

সারাবিশ্বের মত বাংলাদেশেও কোভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়েছে। শুরুতে প্রেগনেন্ট ও ব্রেস্টফিডিং মায়েদের উপরে কোভিডের প্রভাব ছিলো অজানা। ইংল্যান্ডের একটি সমীক...

আর্লি প্রেগনেন্সিতে মিসক্যারেজ বা বার বার গর্ভপাত হওয়ার কারণ কী?
মা ও শিশু

আর্লি প্রেগনেন্সিতে মিসক্যারেজ বা বার বার গর্ভপাত হওয়ার কারণ কী?

কিছুদিন আগেও বাংলাদেশে গর্ভপাত ও শিশুর অকালমৃত্যু ছিল প্রায়ই স্বাভাবিক ঘটনা। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে তা অনেকটা কমে এসেছে। তারপরও এখন গ্রামাঞ্চলে...

সারপ্রাইজ দিন হবু মাকে
মা ও শিশু

সারপ্রাইজ দিন হবু মাকে

গর্ভকালীন সময়ে মায়েরা অনেক রকমের অনিশ্চয়তায় ভোগেন। অহেতুক দুশ্চিন্তা থেকে দূরে রেখে হবু মাকে তাই রাখতে হবে শান্তিপূর্ণ ও আনন্দময় এক পরিবেশে, যেখানে তা...

…