আপনার চেহারায় ফুটে থাকুক চিরতারুণ্য

sub-editor · Apr 20, 2016 · 1 min read

আপনার চেহারায় ফুটে থাকুক চিরতারুণ্য

বয়স বাড়ার সাথে সাথে আপনার ত্বকে,  আপনার মুখে তার ছাপ রেখে যাচ্ছে। আপনার কি এই বুড়োটে  হয়ে যাওয়া দেখতে ভাল লাগছে?  বয়সের ছাপ থাকুক কিন্তু সেটা যেন বয়সের চাইতে বেশি না দেখায়। তাই আপনার চির সবুজ মনের সাথে সাথে চেহারায়ও যদি চিরতারুণ্য ধরে রাখা যায় তবে তার চাইতে ভালো আর কি হতে পারে। তারুণ্যদীপ্ত  চেহারার জন্য যা কিছু করা দরকার-

আপনার  পোশাকের দিকে নজর দিন-

আপনার পোশাকের সঠিক নির্বাচন আপনার বয়সকে অনেক খানই কমিয়ে দেবে। বয়স বাড়ছে বলে সব সময় হালকা বা গাম্ভীর্যপূর্ণ পোশাক পরে থাকলে আপনার সত্যিকারের বয়সের চেয়ে আপনাকে বেশি বয়স্ক দেখাবে। সময় ও পরিবেশভেদে কাপড়ের রঙ ঠিক করুন। আপনার পছন্দের রঙের বা ডিজাইনের পোশাক নির্বাচন করুন। আপনার প্রিয় পোশাকে কিন্তু আপনাকে সব সময় তারুণ্যদীপ্ত লাগে কারণ তখন আপনার মনের সজিবতাও আপনার চোখে মুখে ফুটে ওঠে।

[picture]

ঠিক রাখুন চোখের ভাষা

বয়সের সাথে সাথে চশমা তো আপনার লাগতেই পারে। চোখে গ্লাসের ব্যবহারে বয়স অল্প হলেও বেশি দেখায়। তবে চশমা ঠিক করার সময় একটু ফ্যাশানেবল ফ্রেম কিনুন। সব সময় শুধু সাদা কালো ফ্রেম ব্যবহার করবেন না। চশমার ব্যবহার এড়াতে  কন্টাক লেন্স নিতে পারেন। আধুনিক ও হাল ফ্যাশনের সানগ্লাস ব্যবহারও আপনাকে অনেক স্টাইলিশ করে তুলবে যার ফলে বয়সও অনেক কম লাগবে আপনার। চোখের সাজের প্রতিও খেয়াল রাখুন যাতে আপনার বয়স কম লাগে এমন চোখের সাজ আয়ত্ত করুন।

চুল দিয়ে বয়স কমান

বয়স বাড়ার সাথে সাথে চুলে এসে ছাপ লাগে। আজকাল আবার অনেক কম বয়সেও অনেকের চুল পেকে গিয়ে চেহারায় বয়স্ক ছাপ ফেলছে। চুল যাতে পেকে না যায় বা গেলেও টেকসই কালার করুন বা কালারের পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে আপনি মেহেদী লাগাতে পারেন। আপনাকে স্টাইলিশও লাগবে আবার পাকা চুলও ঢেকে যাবে। চুলের কাটের প্রতি নজর দিন। আপনার হেয়ার কাট আপনার বয়স্ক ছাপ লুকাতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। তাই আপনার মুখের সাথে মানানসই আধুনিক হেয়ার স্টাইল বেছে নিন।

ত্বকের পরিপূর্ণ যত্ন নিন

ত্বককে সজীব আর প্রাণবন্ত রাখতে পারলে আপনার বয়স কমে যাবে অনেকখানি। আর এজন্য আপনাকে যথাযথ যত্ন নিতে হবে। প্রচুর পানি পান করুন। রোদের পোড়া থেকে ত্বককে রক্ষা করুন। নিয়মিত ত্বক উপযোগী ফেসিয়াল করান। ত্বকের ধরণ অনুযায়ী  ময়েশ্চারাইজার করুন। হারবাল পণ্য ব্যবহার করুন। আপনার বিউটিশিয়ানের পরামর্শ নিন। আর সবচেয়ে জরুরী হল আপনার সাজের পরিবর্তন আনুন মাঝে মধ্যে । নতুবা আপনার একঘেয়ে সাজ দেখতে দেখতে কিন্তু আপনাকে বেশি বয়স্ক লাগবে। ত্বকে যুগোপযোগী সাজ নিন।

শরীর চর্চার বিকল্প নেই

আপনার কায়িক পরিশ্রম আপনার শরীরকে টানটান আর কর্মক্ষম রাখবে। আপনি যদি নিয়মিত শরীর চর্চা না করেন আপনার শরীর  ঢিলে ঢালা হয়ে যাবে আর আপনাকে বয়স্ক দেখাবে। আপনি যদি চান আপনাকে কমবয়স্ক আর  তারুণ্যদীপ্ত লাগুক তবে আপনার শারীরিক গঠন সুঠাম রাখুন। আর শরীরচর্চা  ব্যতীত এটা সম্ভব নয় । তাই নিয়মিত ব্যায়াম করুন আর শরীরকে কর্মক্ষম রাখুন । নিজেকে বয়স্কতার হাত হতে রক্ষা করুন।

মডেল -   সানজিদা তন্বী

লিখেছেন – রোকসানা আকতার

সম্পর্কিত লেখা

ফেইস শেইপ অনুযায়ী পারফেক্ট চশমার ফ্রেম কীভাবে চুজ করবেন?
লাইফ স্টাইল

ফেইস শেইপ অনুযায়ী পারফেক্ট চশমার ফ্রেম কীভাবে চুজ করবেন?

চশমার ফ্রেম বাছাই করতে যেয়ে কনফিউজড হন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন৷ এত এত চশমার ফ্রেমের মধ্যে নিজের জন্য পারফেক্ট ফ্রেম সিলেক্ট করা আমাদের কাছে যেন...

বয়সের তুলনায় আপনি তরুণ নাকি বৃদ্ধ?
লাইফ স্টাইল

বয়সের তুলনায় আপনি তরুণ নাকি বৃদ্ধ?

আপনার বয়স কত এখন? ধরা যাক ৪০। কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে আপনার এখনো ফুটবল খেলতে ইচ্ছে করে। সকালে ফ্রেশ হতে গিয়ে গলা ছেড়ে গান গান। মাঝ রাস্তায়...

বয়স চল্লিশ । তাতে কি, ধরে রাখুন বিশের যৌবন !
ত্বকের যত্ন

বয়স চল্লিশ । তাতে কি, ধরে রাখুন বিশের যৌবন !

দুঃখজনক ব্যাপার হলেও সত্যি এটাই যে, এখনও পর্যন্ত বয়স ধরে রাখার কোন যাদুকরী পদ্ধতি কিংবা ওষুধ আবিষ্কার হয়নি। আমরা সবাই চাই আমাদের ত্বকের তারুন্য অনেকদি...

গলায় বয়সের ছাপ পড়ার কারণ ও এর প্রতিকার জানা আছে কি?
ত্বকের যত্ন

গলায় বয়সের ছাপ পড়ার কারণ ও এর প্রতিকার জানা আছে কি?

ঠিকঠাক স্কিন কেয়ার রুটিন মেনে চলে আপনি মুখের ত্বকের উজ্জ্বলতা আর ফার্মনেস (Firmness) ঠিক রেখেছেন। কিন্তু খেয়াল করে দেখলেন গলার কাছে চামড়াটা কেমন যেন শ...

আরও পড়ুন

সর্বক্ষণের সাথী চশমাটার সাথে কোন মেকআপ লুক কেমন যাবে?
মেকআপ

সর্বক্ষণের সাথী চশমাটার সাথে কোন মেকআপ লুক কেমন যাবে?

একচুয়ালি বেশ কয়েকজন রিডারের ফিডব্যাক, আমরা সবসময় মেকআপ টিপস দেই, ভিডিও টিউটোরিয়াল দেই। কিন্তু তারা ঠিক বুঝতে পারে না তাদের সর্বক্ষণের সাথী চশমাটার সাথ...

তারুণ্য ধরে রাখতে ভিটামিন-ই কীভাবে কাজ করে?
ত্বকের যত্ন

তারুণ্য ধরে রাখতে ভিটামিন-ই কীভাবে কাজ করে?

সময়ের সাথে সাথে বদলে যায় অনেক কিছুই। তেমনি বদলাতে থাকে আমাদের শারীরিক বৈশিষ্ট্যগুলোও। আমাদের বয়স যেমন বেড়ে চলে তেমনি বয়সের ছাপটাও আমাদের ত্বকে তার অস্...

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া
গৃহসজ্জা

এমব্রয়ডারি হুপ আর্ট | ঘর সাজানোর নান্দনিক আইডিয়া

সুঁই সুতা দিয়ে সেলাই করে কাপড়ে সুন্দর সুন্দর নকশা ফুটিয়ে তুলতে অনেকেই ভীষণ ভালোবাসেন। এই সেলাইয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় একটি উপকরণ হলো সেলাইয়ের ফ্রেম। সা...

কোন ভুলগুলোর কারণে ত্বকে অকালেই বয়সের ছাপ দেখা দেয়?
ত্বকের যত্ন

কোন ভুলগুলোর কারণে ত্বকে অকালেই বয়সের ছাপ দেখা দেয়?

জ্যামিতিক রেখার মতো মুখে ভাঁজ আর রেখা দেখা গেলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক! চোখের নিচের ভাঁজ, কপালের ভাঁজ, নাকের পাশ দিয়ে ভাঁজ! আচ্ছা, এত কিছু ব্যবহার...

বয়সের ছাপ বা বলিরেখা | ত্বকের ভাঁজ দূর করার ১১টি টিপস!
এজিং

বয়সের ছাপ বা বলিরেখা | ত্বকের ভাঁজ দূর করার ১১টি টিপস!

সময় দ্রুত কেটে যায়। সময় কেটে যাওয়া মানেই হচ্ছে আমাদের বয়স বেড়ে যাওয়া। এটি মেনে নিতেই হবে যে বয়সকে আমরা ধরে রাখতে পারবো না। তবে হ্যা, বয়সের ছা...

যে ৮টি অভ্যাস আপনার ত্বকের বয়স বাড়িয়ে দিচ্ছে
ত্বকের যত্ন

যে ৮টি অভ্যাস আপনার ত্বকের বয়স বাড়িয়ে দিচ্ছে

বয়স বাড়লে স্বাভাবিকভাবেই ত্বকে তার ছাপ পড়বে। কিন্তু ছেলে কিংবা মেয়ে কেউই এই বিষয়টাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না। সব মানুষই চায় তারুণ্য ধরে রাখতে।...

…