শীতে নিষ্প্রাণ চুলে প্রাণ ফিরিয়ে আনতে ৫টি হোমমেড হেয়ার মাস্ক

sub-editor · Jan 11, 2016 · 1 min read

শীতে নিষ্প্রাণ চুলে প্রাণ ফিরিয়ে আনতে ৫টি হোমমেড হেয়ার মাস্ক

কে বলে শীতে কেবল ত্বক নিষ্প্রাণ আর রুক্ষ হয়ে যায়? একবার আপনার চুলগুলোর দিকে তাকিয়ে দেখুন তো, শীতের রুক্ষ শুষ্ক আবহাওয়া কি আপনার চুলে প্রভাব ফেলেনি? শীতকালে ত্বকের পাশাপাশি আমাদের চুলেরও এক্সট্রা কেয়ার আর ময়েশ্চারাইজারের প্রয়োজন হয়। আর সেই এক্সট্রা কেয়ার যদি হাতের কাছে ঘরোয়া কিছু উপাদান দিয়েই সেরে ফেলা যায় তাহলে মন্দ হয়না। আপনার চুল ড্যামেজ হওয়ার কোন চান্স থাকবে না কিন্তু শীতের বৈরি আবহাওয়ার সাথে ফাইট করার পর্যাপ্ত উপাদান ঘরোয়া উপায়ে নিশ্চিন্তে পেয়ে যাবে।

[picture]

আসুন দেখি কি করে ঘরোয়াভাবে শীতে আপনার নিষ্প্রাণ হয়ে যাওয়া চুলে আবার প্রাণ ফিরিয়ে আনবেন।

১) অ্যাভোকাডো ও মধু:

অ্যাভোকাডো মিহি করে ব্লেন্ড করুন, ১ টেবিল চামচ মধু এবং ২ টেবিল চামচ অলিভ অয়েল নিন। এই ৩ উপাদান আবার একসাথে ব্লেন্ড করুন। আপনার পরিষ্কার চুলে এই মাস্কটি ভালোভাবে লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

শীতে চুলের এক্সট্রা কেয়ারের অ্যাল্টিমেট ফাইটার হতে পারে অ্যাভোকাডো ও মধুর এই মাস্ক। এটি চুল ময়েশ্চারাইজার করবে সাথে চুলের স্ট্রেন্থ বাড়িয়ে তুলবে। সপ্তাহে ২ দিন এটি মাস্কটি ইউজ করুন।

২) কলা, দুধ ও মধু:

আপনার চুলের ধরণ বুঝে ১\২ টি পাকা কলা চটকে নিন, ২ টেবিল চামচ মধু ও আধা কাপ দুধ(raw milk) একসাথে মিশিয়ে পেস্ট বানিয়ে ফেলুন। আপনার পরিষ্কার চুলে মাস্কটি লাগিয়ে ২০\৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

 এই মাস্ককে চুলের ইনস্ট্যান্ট হেলদি ফুড বলা যায়। মধু, দুধ আর কলার মিলিত পুষ্টি আপনার চুলের হারানো শাইন ফিরিয়ে আনবে আর চুল হেলদি করবে। চুল হেলদি আর সাইনি করতে সপ্তাহে একবার ইউজই এনাফ।

৩) মেয়োনিজ ও মধু:

হাফ কাপ মেয়োনিজ ও ২ টেবিল চামচ মধু ভালোভাবে মিশিয়ে আপনার চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন। এই মাস্ক চুলে ইউজ করে শ্যাম্পু করার পর আর আপনার রেগুলার ইউজ কন্ডিশনার লাগানোর দরকার নেই।

এই মাস্কটি আপনার চুল সুপার সফট করবে সাথে শীতের ড্রাইনেস থেকে চুলকে ১০০% সুরক্ষা দেবে। তবে মাথায় রাখবেন এই মাস্কটি সপ্তাহে একবারের বেশী কোনভাবেই ইউজ করা যাবেনা।

৪) অ্যালমন্ড ও কলা:

১ টা পাকা কলা চটকে মিহি করুন আর এরসাথে ৩\৪ ফোঁটা অ্যালমন্ড অয়েল মিক্সড করুন। আপনার চুলের গোঁড়ায় ও চুলের সাথে ভালোভাবে এই ২ উপাদান মাস্ক আকারে লাগিয়ে নিন। ২০ মিনিট অপেক্ষা করে রেগুলার ইউজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

এই মাস্ক আপনার চুল এক্সট্রা শাইনি করার সাথে সাথেই চুল সফট ও ড্যামেজ ফ্রি করবে।

৫) অ্যালোভেরা মাস্ক:

এই মাস্কের জন্য আপনার লাগবে ১\৪ কাপ অ্যালোভেরা জেল, ১ লেবুর অর্ধেক জুস ও ৩\৫ ফোঁটা অরগানিক অয়েল। সব উপাদান একসাথে মিশিয়ে আপনার শ্যাম্পু করা মাথার ত্বকে লাগান।

এটি আপনার চুলে ময়েশ্চারাইজারের কাজ করবে এবং চুলের স্ট্রেন্থ বাড়াবে। ভাল ফলাফল পেতে সপ্তাহে ২ বার ইউজ করুন।

শীতে চুলের যত্নে কোন প্রকার কেমিক্যাল ও কস্টলি হেয়ার প্রোডাক্ট ইউজ না করে ঘরোয়াভাবে চুলের কেয়ার নেওয়া হচ্ছে সবচেয়ে ফ্রুটফুল থিওরি। উপরের মাস্কগুলো নিয়মিত কিছুদিন ইউজ করুন দেখবেন শীতজনিত চুলের সমস্যা অনেকখানিই চলে।

লিখেছেন – রুমানা

ছবি – ফ্যাশনলেডি.ইন

সম্পর্কিত লেখা

মজবুত ও লম্বা চুল পেতে অ্যাভোকাডো অয়েলের ম্যাজিকাল সল্যুশন!
রিভিউ

মজবুত ও লম্বা চুল পেতে অ্যাভোকাডো অয়েলের ম্যাজিকাল সল্যুশন!

সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য তেলের উপকারিতা ঠিক কতটা, সেটা আমরা সবাই জানি। সাধারণত আমরা নারকেল তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল এগুলোর সাথে ভালোভ...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

আরও পড়ুন

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!
চুলের যত্ন

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!

আপনি যেখানেই যান না কেন, মনে হচ্ছে আপনি আপনার চিহ্ন রেখে আসছেন! মানে সব জায়গাতেই আপনার চুল! যতবারই চুলে হাত দিচ্ছেন, ততবারই হাতে অনেকগুলো চুল উঠে আসছে...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

চুলের বিভিন্ন সমস্যায় মাস্ক | ৫টি হেয়ার প্রবলেম ঘরোয়া উপায়েই দূর হবে
চুলের যত্ন

চুলের বিভিন্ন সমস্যায় মাস্ক | ৫টি হেয়ার প্রবলেম ঘরোয়া উপায়েই দূর হবে

আমাদের মধ্যে বেশির ভাগ মানুষই ডালনেস, খুশকিসহ আরও অনেক চুলের সমস্যায় জর্জরিত থাকে। বিশেষ করে সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব,পলিউশন-এর কারণে চুল হয়ে ওঠে...

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক

ঘুম থেকে উঠে চুলে হাত দিয়েই মনটা খারাপ হয়ে গেল? একটু বাহিরে বের হলেই বা একদিন চুলে শ্যাম্পু না করলেই চুল আর চুলের অবস্থায় থাকেনা! বাহিরের ধুলাবালি আর...

সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো ফলো করছেন তো?
বিউটি টিপস

সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো ফলো করছেন তো?

অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা চুলের তুলনায় ত্বকের যত্ন বেশি করি। আপনি জানেন কি? ত্বক যেমন সৌন্দর্যের একটি অংশ, তেমনি আমাদের চুলও আমাদের সৌন্দর্য বাড়াতে...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

…