সঠিক স্কিন টোন নির্ণয়ের সহজ ৫ টি পদ্ধতি!

sub-editor · Nov 03, 2017 · 1 min read

সঠিক স্কিন টোন নির্ণয়ের সহজ ৫ টি পদ্ধতি!

গায়ের রঙ আর স্কিন টোন ব্যাপারটা সম্পূর্ণই আলাদা। গায়ের রঙ হতে পারে সাদা, শ্যামলা বা কাল কিন্তু স্কিন টোন হবে শীতল, উষ্ণ অথবা স্বাভাবিক। সঠিক স্কিন টোন নির্ণয় করতে পারলে তা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। সঠিক রঙের লিপস্টিক, চুলের রঙ বাছাই করতে আপনাকে আর বেগ পেতে হবে না।তাহলে চলুন দেখে নেয়া যাক সঠিক স্কিন টোন নির্ণয় করার পদ্ধতি সম্পর্কে।

পদ্ধতি এক

- মুখ ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিন। তারপর ১৫মিনিট অপেক্ষা করুন। মুখ ধোয়ার ফলে মেকাপ, লোশন, ক্রিম পরিষ্কার হয়ে যাবে যার ফলে সঠিক স্কিন টোন বুঝতে পারা সহজ হবে।

পদ্ধতি দুই

- প্রাকৃতিক আলোতে স্কিন টোন ভালো বোঝা যায়। ঘরের সবুজ বা হলুদ আলোতে সঠিক স্কিন টোন সম্পর্কে ধারণা পাওয়া যায় না। তাই সূর্যের আলোতে বসে স্কিন টোন নির্ধারণ করার চেষ্টা করুন। জানালার পাশে বসুন।

- বাইরে কোথাও খোলা পরিবেশে বসুন।

পদ্ধতি তিন

হাতের কব্জির ভিতরের শিরা দেখার চেষ্টা করুন। প্রাকৃতিক আলোতে হাতটা ওপরে তুলে ধরুন।

-আপনার শিরার রঙ যদি নীল অথবা বেগুনি হয় তাহলে আপনার স্কিন টোন কুল প্রকৃতির।

- যদি সবুজ হয়, তবে আপনার স্কিন টোন ওয়ার্ম প্রকৃতির।

- আপনি যদি বুঝতে না পারেন যে আপনার শিরার রঙ বেগুনি নাকি সবুজ তাহলে আপনার স্কিন টোন সাধারন বা নিউট্রাল প্রকৃতির ।

পদ্ধতি চার

আপনার ত্বক কি সহজেই রোদে ট্যান হয়ে যায়? অথবা ত্বক রোদে পুড়ে কালো হয়ে যায়? ত্বকে থাকা মেলাটোনিন এর মাত্রা নির্ধারণ করে এটি রোদে কেমনভাবে রিএক্ট করবে এবং আপনার স্কিন টোন নির্ধারণ করতে সাহায্য করবে।

- যদি আপনার ত্বক সহজে ট্যান হয়ে যায় এবং কম পোড়ে, তাহলে আপনার ত্বকে মেলানিন এর মাত্রা বেশি এবং আপনার স্কিন টোন উষ্ণ বা স্বাভাবিক প্রকৃতির।

- আপনার ত্বক যদি পুড়ে যায় কিন্তু ট্যান না হয় তাহলে আপনার স্কিন টোন শীতল প্রকৃতির।

- যাদের গায়ের রঙ অনেকটাই কালো যা সহজে রোদে পুড়ে না তারা অনেক সময় নিজেদের সঠিক স্কিন টোন বুঝতে পারেন না। তবে তাদের স্কিন টোন শীতল প্রকৃতির হয়।

[picture] পদ্ধতি পাঁচ

কোন বন্ধূকে বলুন আপনার কানের পিছনের অংশ দেখতে। সাধারণত সেখানে কোন মেকাপ করা হয় না বলে সহজেই সঠিক রঙ বোঝা যায়।

- যদি হলুদ হয়, তাহলে আপনার স্কিন টোন উষ্ণ।

- যদি গোলাপি হয়, তাহলে আপনার স্কিন টোন শীতল।

- যদি দুটোর মাঝামাঝি হয়, তাহলে আপনার স্কিন টোন স্বাভাবিক।

এই তো জেনে নিলেন স্কিনের টোন নির্ধারণের কিছু সহজ পদ্ধতি। এভাবে নিজেই নিজের স্কিন টোন পরীক্ষা করুন এবং এই স্কিন টোনের সাথে মিলিয়ে মেকাপ ফাউন্ডেশন থেকে শুরু করে লিপস্টিক, আই শ্যাডো এর কালার নির্বাচন করুন। দেখবেন তখন আর বেমানান লাগবে না। মেকাপ করুন নিজের ত্বকের টোনের উপর নির্ভর করে। সুন্দর থাকুন সব সময়।

লিখেছেন  - মোহসেনা দেওয়ান পৃথিল

সম্পর্কিত লেখা

ছোট বাসা সাজানোর টিপস অ্যান্ড ট্রিকস!
গৃহসজ্জা

ছোট বাসা সাজানোর টিপস অ্যান্ড ট্রিকস!

ছোট বাসা কীভাবে রঙ করবেন, সাজাবেন সেটা নিয়ে প্রচুর চিন্তা ভাবনা অনেকেই নিশ্চয়ই ভাবেন? নেক্সট কয়েকটা লেখায় একটুখানি জায়গায় কীভাবে জিনিসপত্র গোছগাছ করে...

পিকচার পারফেক্ট ও ফ্ললেস লুক পাওয়ার ইনস্ট্যান্ট সল্যুশন!
রিভিউ

পিকচার পারফেক্ট ও ফ্ললেস লুক পাওয়ার ইনস্ট্যান্ট সল্যুশন!

রেগুলার বাইরে যাওয়ার আগে সব সময় মেকআপ করা পসিবল হয় না। কিন্তু ফেইস দেখতে মলিন লাগবে এটাও কিন্তু আমরা চাই না, তাই না? যারা রেগুলার বাইরে যাওয়ার আগে চটজ...

স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন লাইট বা ডার্ক করার ইজি হ্যাকস!
মেকআপ

স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন লাইট বা ডার্ক করার ইজি হ্যাকস!

দোকানে ঘুরে ঘুরে, অনেকগুলো ফাউন্ডেশন থেকে বেছে বেছে নিজের স্কিন টোন অনুযায়ী পছন্দের শেইডটি বাসায় নিয়ে আসলেন। মনে মনে ভাবলেন, এই তো নিজের স্কিন টোন বুঝ...

পার্জিং vs ব্রেকআউট : এই দুইয়ের পার্থক্য জানেন কি?
বিউটি টিপস

পার্জিং vs ব্রেকআউট : এই দুইয়ের পার্থক্য জানেন কি?

সুন্দর এবং ক্লিয়ার স্কিন কে না চায়! স্কিনকে ভালো রাখতে আমাদের কতই না তোড়জোড়! আর ত্বকের যত্নে তাই আমরা অনেক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করে থাক...

আরও পড়ুন

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া
মেকআপ

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

হাইড্রেটেড স্কিন পাওয়ার জন্য কেমন হওয়া উচিত স্কিন কেয়ার রুটিন?
ত্বকের যত্ন

হাইড্রেটেড স্কিন পাওয়ার জন্য কেমন হওয়া উচিত স্কিন কেয়ার রুটিন?

ফ্রেশ ও হেলদি স্কিন আমরা সবাই চাই। কিন্তু আবহাওয়া, পরিবেশ এমনকি বয়সের সাথে সাথে স্কিন তার ন্যাচারাল হাইড্রেশন হারিয়ে নিষ্প্রাণ ও মলিন হয়ে পড়ে। আর ডিহা...

বয়সভেদে স্কিন কেয়ার | জেনে নিন ৫ ধরনের এজ গ্রুপের ত্বকের যত্ন
ত্বকের যত্ন

বয়সভেদে স্কিন কেয়ার | জেনে নিন ৫ ধরনের এজ গ্রুপের ত্বকের যত্ন

আমাদের প্রত্যেকের স্কিনই আলাদা। তবে, বয়সের সাথে সাথে আমাদের স্কিন কিন্তু পরিবর্তন হয়। আর আমাদেরও উচিত বয়সভেদে স্কিন কেয়ার করা যেহেতু বয়সের সাথে সাথে স...

আপনার স্কিন ড্রাই নাকি ডিহাইড্রেটেড সেটা বুঝবেন কীভাবে?
ড্রাই স্কিন

আপনার স্কিন ড্রাই নাকি ডিহাইড্রেটেড সেটা বুঝবেন কীভাবে?

একটা বিষয় নিয়ে আমাদের প্রায় সময়ই কমপ্লেইন থাকে, ‘এত কিছু ব্যবহার করি তাও স্কিনের কোনো পরিবর্তন নেই! দামি দামি প্রোডাক্ট কিনলাম, ডায়েট চেঞ্জ করলাম, কিছ...

কম্বিনেশন স্কিনের যত্নে কি হাইড্রেশন অপরিহার্য?
বিউটি টিপস

কম্বিনেশন স্কিনের যত্নে কি হাইড্রেশন অপরিহার্য?

কম্বিনেশন স্কিন অর্থাৎ মিশ্র ত্বকের পরিচর্যার বিষয়টি অনেকের কাছে বেশ একটু জটিলই মনে হয়। কারন এ ধরনের ত্বকের কিছু অংশ থাকে তৈলাক্ত তো কিছু অংশ হয় শুষ্ক...

…