নাইট গ্লো সিরাম | উজ্জ্বল ত্বক পাওয়ার ৪টি উপায় জানেন কি?

সাদিয়া রিফাত ইসলাম · Sep 27, 2017 · 1 min read

নাইট গ্লো সিরাম | উজ্জ্বল ত্বক পাওয়ার ৪টি উপায় জানেন কি?

ফর্সা উজ্জ্বল ত্বক কে না চায়! আর এই ফর্সা ও উজ্জ্বল ত্বকের জন্য নাইট গ্লো সিরাম (Glow Serum) খুব ভালো কাজ করে। নাইট গ্লো সিরামের নিয়মিত ব্যবহারে ত্বকের বিবর্ণ ভাব আস্তে আস্তে কমে গিয়ে ত্বক উজ্জ্বল হয়ে ওঠে। তবে বাজারে ভালো মানের যেসব গ্লো সিরাম পাওয়া যায় সেগুলো অনেক দামি। আর অনেক রকম কেমিক্যাল (Chemical) থাকার কারণে এই দামি গ্লো সিরামগুলো সবার ত্বকে স্যুট-ও (Suit) করে না। এক্ষেত্রে এসব কিনে অযথা অর্থ নষ্ট না করে আপনারা ঘরেই বানাতে পারেন গ্লো সিরাম। আমি এখানে ৪ টি নাইট গ্লো সিরাম বানানোর পদ্ধতি দিচ্ছি। প্রতিটি রেসিপি ড্রাই টু নরমাল স্কিন টাইপের অধিকারীরা ব্যবহার করতে পারবেন। তবে প্রথম রেসিপি-টি ড্রাই টু নরমাল স্কিনের অধিকারী ছাড়াও অয়েলি স্কিন যাদের তারাও ব্যবহার করতে পারবেন।

নাইট গ্লো সিরাম বানানোর ৪টি পদ্ধতি

১ম পদ্ধতি

  • লেবুর রস - অর্ধেকটা
  • গ্লিসারিন (glycerine) - ১/২ চা চামচ
  • অলিভ অয়েল - ১/২ চা চামচ
  • অ্যালোভেরা জেল - ১.৫ চা চামচ
  • ভিটামিন ই ক্যাপসুল - ১ টা
  • গোলাপজল - ১/২ চা চামচ

সবকয়টি উপকরণ একটি পাত্রে খুব ভালো করে চামচ দিয়ে নেড়ে মিশাতে হবে। মিশানোর পর দেখতে সিরামের মতোই হবে। প্রতিদিন রাতে মুখ ভালো করে ফেইসওয়াশ দিয়ে পরিষ্কার করে অল্প করে এই গ্লো সিরাম হাতে নিয়ে লাগাতে হবে। সিরাম-টি এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে দেয়া যাবে।

২য় পদ্ধতি

সবকিছু মিশিয়ে একটি এয়ারটাইট (Airtight) পাত্রে ফ্রিজে  রাখতে হবে। আপনি এটি সাত থেকে আট দিন ফ্রিজে রাখতে পারবেন। প্রতিদিন ঘুমানোর আগে ময়েশ্চারাইজারের (Moisturizer) মতো সিরাম-টি মুখে লাগান। সকালে ঘুম থেকে উঠে ফেইসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে ফেলুন। ত্বকের জেল্লা (Skin Glow) আর কোমলতা আপনাকে চমকে দিবে।

৩য় পদ্ধতি

  • ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল
  • ১ টেবিল চামচ জোজোবা অয়েল
  • ৫ ফোটা ল্যাভেন্ডার অয়েল

এই নাইট গ্লো সিরাম-টির উপকরণগুলো বাংলাদেশে খুব বেশি সহজলভ্য না। তবে আজকাল বড় বড় শপিং মলগুলোতে এই এসেনশিয়াল (Essential Oil) অয়েলগুলো সবসময় পাওয়া যায়। তাছাড়া বিভিন্ন অনলাইন পেজেও এই তেলগুলো আপনি অর্ডার করতে পারেন। একটি কাঁচের বোতলের মুখে ছোট ফানেল (Small funnel) লাগান, এবার একে একে উপকরণগুলো ফানেল দিয়ে সাবধানে বোতলে ঢালুন। এবার বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন। এমনভাবে ঝাঁকান যেন অ্যালোভেরা জেলের সাথে সব উপকরণ ভালোভাবে মিশে যায়। এবার এটি ফ্রিজে রেখে দিন। প্রতিবার ব্যবহারের পূর্বে ভালোভাবে বোতলটি ঝাঁকিয়ে নিবেন। এটি খুব বেশি ব্যবহার করা লাগে না। কয়েক ফোটা হাতে নিয়ে মুখে ভালোভাবে ম্যাসাজ করে নিলেই হবে। তবে ব্যবহারের পূর্বে মুখ অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিবেন।

৪র্থ পদ্ধতি

  • ভিটামিন ই ক্যাপসুল (Vitamin E Capsul) একটি
  • অ্যালোভেরা জেল ১/৪ চ চামচ

আমার মতে এই নাইট গ্লো সিরাম-টি হচ্ছে সবচেয়ে সহজ সিরাম। বানানো যেমন সোজা, ব্যবহার করাও সোজা। খুব বেশি উপকরণও লাগে না। মাত্র দুটি উপকরণ দিয়ে এই গ্লো সিরাম-টি বানিয়ে ফেলা যায়। ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে নিন। এই তেলের সাথে অ্যালোভেরা জেল আঙ্গুল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। রেডি আপনার গ্লো সিরাম। রোজ রাতে ঘুমানোর আগে মুখে লাগিয়ে ঘুমান। এক সপ্তাহ পর ফলাফল দেখে আপনি খুশি হয়ে যাবেন।

ছবি: সংগৃহীত - এভরিনিউট্রিয়েন্ট ডট কম

Products in this article

Skin Cafe Organic Extra Virgin Olive Oil

সম্পর্কিত লেখা

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!
চুল

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!

চুল এবং চুলের যত্ন নিয়ে প্রতিদিন আমাদের ভাবনার শেষ নেই। চুলকে মজবুত ও ঘন করতে নানা ধরনের যাচাই বাছাই করে চুলের জন্য তেল নির্বাচন করি। চুলের প্রবলেম অন...

হেয়ার সিরাম ও অয়েল | কেন একটি অন্যটি থেকে আলাদা?
চুলের যত্ন

হেয়ার সিরাম ও অয়েল | কেন একটি অন্যটি থেকে আলাদা?

“সিরাম” - ত্বক সচেতন মানুষদের কাছে এই নামটি বেশ পরিচিত। বিউটি ট্রেন্ডে সিরাম এখন বেশ জনপ্রিয়। স্কিনের মতো হেয়ার কেয়ারেও রয়েছে নানা ধরনের সিরাম। মূলত চ...

হেয়ার সিরাম | চুলের যত্নে এর ব্যবহারের নিয়ম, উপকারিতা ও অপকারিতা
চুলের যত্ন

হেয়ার সিরাম | চুলের যত্নে এর ব্যবহারের নিয়ম, উপকারিতা ও অপকারিতা

হেয়ার সিরাম শব্দটি হয়তো কিছু মানুষের কাছে নতুন। হেয়ার সিরাম তরল জাতীয় পদার্থ যা সিলিকন ভিত্তিক উপাদান, অ্যামিনো এসিড এবং সিরামাইড দ্বারা তৈরি করা হয...

ফেসিয়াল সিরাম | কি, কেন, কিভাবে?
ত্বকের যত্ন

ফেসিয়াল সিরাম | কি, কেন, কিভাবে?

ফেসিয়াল সিরাম শব্দদুটো বারবার চোখে পড়ছে? ফেসবুকে, বিজ্ঞাপনে, পত্রিকায়... সব স্কিন কেয়ার রুটিনে শুধু সিরাম আর সিরাম... কিন্তু এই ফেসিয়াল সিরাম কী সেটাই...

আরও পড়ুন

লাইলাক নিয়াসিনামাইড সিরাম ৫% | দাগমুক্ত গ্লোয়িং স্কিন পেতে প্রোডাক্টটি কতটা কার্যকরী?
রিভিউ

লাইলাক নিয়াসিনামাইড সিরাম ৫% | দাগমুক্ত গ্লোয়িং স্কিন পেতে প্রোডাক্টটি কতটা কার্যকরী?

ত্বকের যত্নে আমরা কতকিছুই না ব্যবহার করছি! তাইনা? কখনও বুঝে আবার কখনও না বুঝেই। যেকোন প্রোডাক্ট সিলেক্ট করার আগে আমাদের যে কমন একটি চিন্তার বিষয় থাকে,...

হাইড্রেটেড, ব্রাইট ও ইয়াংগার লুক পেতে স্কিনকেয়ারে যোগ করুন সিরাম!
ত্বকের যত্ন

হাইড্রেটেড, ব্রাইট ও ইয়াংগার লুক পেতে স্কিনকেয়ারে যোগ করুন সিরাম!

যুগের সাথে তাল মিলিয়ে স্কিন কেয়ার ট্রেন্ডে এসেছে পরিবর্তন। ত্বকের যত্নে সিরাম ব্যবহার করা এখন বেশ পপুলার। তবুও স্কিন কেয়ারের স্টেপগুলোর মধ্যে এই ধাপটি...

প্রবলেম টার্গেট করে ত্বকের জন্য সেরা সিরামটি কীভাবে বেছে নিবেন?
ত্বকের যত্ন

প্রবলেম টার্গেট করে ত্বকের জন্য সেরা সিরামটি কীভাবে বেছে নিবেন?

অনেকদিন ধরেই সিরাম কেনার কথা ভাবছেন। কিন্তু কোন সিরামটি আপনার জন্য ভালো সেটা বুঝতে পারছেন না? নাকি মধ্যবিত্ত জীবনে সব খরচের পরে আবার স্কিনকেয়ারের একটা...

অল্প সময়েই উজ্জ্বল ত্বক পেতে সেরা ৪টি ব্রাইটেনিং সিরাম
রিভিউ

অল্প সময়েই উজ্জ্বল ত্বক পেতে সেরা ৪টি ব্রাইটেনিং সিরাম

স্কিনকেয়ার ট্রেন্ডে সিরাম এখন সবচেয়ে হাইপ। স্কিনকেয়ারের স্টেপগুলোর মধ্যে সিরাম অ্যাপ্লাই নিয়ে আমাদের অনেকেরই এখনও কনফিউশন আছে। ‘সিরামের দাম এত বেশি কে...

সিরাম ব্যবহার করেও স্কিন প্রবলেমের সল্যুশন হচ্ছে না?
ত্বকের যত্ন

সিরাম ব্যবহার করেও স্কিন প্রবলেমের সল্যুশন হচ্ছে না?

স্কিনকেয়ার রুটিনে সময়ের সাথে সাথে যুক্ত হচ্ছে বিভিন্ন প্রোডাক্টস। আর এখন তো সিরাম ব্যবহার করা বহুল প্রচলিত একটি স্কিনকেয়ার স্টেপ। আর হবেই বা না কেন, এ...

কোন সিরামটি আপনার জন্যে কীভাবে বুঝবেন?
বিউটি টিপস

কোন সিরামটি আপনার জন্যে কীভাবে বুঝবেন?

স্কিন কেয়ারের প্রয়োজনীয়তা, স্কিন কেয়ার রুটিন অনুযায়ী কত রকমের প্রোডাক্টস সবইতো বুঝলাম। কিন্তু আমার স্কিনের সমস্যাকে টার্গেট করে কোন প্রোডাক্টটি সবচেয়ে...

…